Plastic Surgeon Dr Zaman Sunny

Call Directions Website Contact the practice

Plastic Surgeon Dr Zaman Sunny What is Plastic Surgery & what sort of service we can have from a plastic surgeon are the key concern

Hello CTG!
16/09/2026

Hello CTG!

12/09/2026

অতিরিক্ত বড় মেদযুক্ত থলথলে ঝুলে পড়া পেটের চমৎকার সমাধান হতে পারে টামি টাক সার্জারী (লাইপোএবডোমিনোপ্লাস্টি)৷

11/09/2026

জন্মগত ত্রুটি কোনো অভিশাপ নয়, কৃতকর্মের ফল নয়, তেমন এসকল ত্রুটি স্রষ্টার কোনো বিশেষ দানও নয়৷

এই সকল ত্রুটির মাঝে অনেকগুলো আমরা সার্জারীর করে সম্পূর্ণ নিরাময় করতে পারি,

যেমন,
১/ আঙুল জোড়া বা সিনড্যাকটাইলী
২/ অতিরিক্ত আঙুল বা পলিড্যাকটাইলী
৩/ ঠোঁট কাটা বা ক্লেফট লিপ
৪/ তালু কাটা বা ক্লেফট প্যালেট
৫/ জন্মদাগ বা কনজেনিটাল মেলানোসাইটিভ নেভাস
৬/ কানের ত্রুটি
৭/ নাকের ত্রুটি
৮/ জিহবা ত্রুটি
৯/ মুখের ত্রুটি
ইত্যাদি৷

এপয়েন্টমেন্ট এর জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন
০১৭১৪৩৬৮২৩৫

রাইনোপ্লাস্টি বা নাকের সৌন্দর্যবর্ধন সার্জারী শুধু নাকই না, অনেকসময় পুরো চেহারাই বদলে দেয়৷ আত্মবিশ্বাসের পথে নাক যদি অন্...
10/09/2026

রাইনোপ্লাস্টি বা নাকের সৌন্দর্যবর্ধন সার্জারী শুধু নাকই না, অনেকসময় পুরো চেহারাই বদলে দেয়৷

আত্মবিশ্বাসের পথে নাক যদি অন্তরায় হয়ে দাঁড়ায়, তাদের জন্যই প্রয়োজন রাইনোপ্লাস্টি

31/08/2026
রাইনোপ্লাস্টি সবসময় বিলাসিতা নয়৷ কখনও কখনও এটা ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়ায়৷ একটি ভালো রাইনোপ্লাস্টি সার্জারী শুধু আপনার চেহা...
28/08/2026

রাইনোপ্লাস্টি সবসময় বিলাসিতা নয়৷ কখনও কখনও এটা ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়ায়৷

একটি ভালো রাইনোপ্লাস্টি সার্জারী শুধু আপনার চেহারাই না, আপনার পুরো ব্যক্তিত্ব বদলে দেয়৷

14/08/2026

একটি ভয়ংকর দূর্ঘটনার পর ভদ্রলোকের ডান বাহুর কনুইয়ের অংশের চামড়া মাংস একেবারে উড়ে যায়৷ ফলে কনুইয়ের হাড্ডি ও রক্তনালী স্নায়ু সব বের হয়ে আসে৷

সাথে এসিড পড়ে হাতের পাতা পর্যন্ত একেবারে ঝলসে যায়৷

উনি মধ্যপ্রাচ্যে এক রেস্টুরেন্টে সেফের কাজ করতেন৷ সেখানে তারা এই অবস্থাতেই তাকে ড্রেসিং করে দেশে পাঠিয়ে দেয়৷

সেখানে তারা ভেবেছিলো এই হাত সম্ভবত আর কখনও কর্মক্ষম হবে না৷

দূর্ঘটনার পাঁচ দিনের মাথায় রোগীর পরিবার আমার সাথে যোগাযোগ করেন এবং রোগী দেশে নেমেই সোজা আমার কাছে আসেন৷

আমি প্রথমে হাতের কনুইটিতে বাঁচানোর জন্য ফ্ল্যাপ করি এবং অন্যান্য ঝলসে যাওয়া অংশে স্কিন গ্রাফট করি৷

সার্জারীর মাত্র তিন সপ্তাহতেই উনি স্বাভাবিক মুভমেন্ট ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ৷

তার এমপ্লয়ার, যিনি তাকে কাজের অযোগ্য ভেবে এভাবেই দেশে পাঠিয়ে দিয়েছিলেন, উনি তার এই মুভমেন্ট দেখে তাকে আবার ডেকে পাঠিয়েছেন৷

তবে আমি তাকে বলেছি সেই চাকরিতে না ফিরতে৷ যেহেতু উনি কাজ জানেন, চাকরির অভাব হবে না৷

কিন্তু যে একবার বিপদের সময়ে তাকে তাড়িয়ে দিয়েছে, তার কাছে আর না যেতে৷ আরেকবার তাকে বিশ্বাস করা মানে নিজেকে ছোট করা৷ যতক্ষণ নিজের হাত আছে সাথে, আর কোনো মানুষের কাছে নিজেকে ছোট করার কোনো মানে হয় না৷


06/08/2026

হাতের থেকে চামড়া মাংস নিয়ে জিহবা পুনর্গঠন সার্জারী৷

Reconstruction of Tongue with Radial Forearm free flap after Wide Excision SCC cancer of Tongue

সাধারণত নারীদের বয়স এবং গর্ভধারণের সাথে দুই ধরনের সমস্যা হয়ে থাকে৷ প্রথমত, চামড়ার ইলাস্টিসিটি হারিয়ে যায় ও পেটের চামড়া ঝ...
31/07/2026

সাধারণত নারীদের বয়স এবং গর্ভধারণের সাথে দুই ধরনের সমস্যা হয়ে থাকে৷

প্রথমত, চামড়ার ইলাস্টিসিটি হারিয়ে যায় ও পেটের চামড়া ঝুলে পড়ে৷

দ্বিতীয়ত, পেটের মাসল দুপাশে সরে গিয়ে পেটকে অনেক বেশি বড় ও দূর্বল করে ফেলে৷

প্রথম সমস্যাটা চোখে দেখা গেলেও, দ্বিতীয় সমস্যাটা সার্জনকে পরিক্ষা করে বুঝতে হয়৷

তাই এই দুটি সমস্যার চমৎকার সমাধানের জন্য প্রয়োজন একজন দক্ষ, অভিজ্ঞ ও বিশ্বস্ত প্লাস্টিক সার্জনকে দিয়ে এবডোমিনোপ্লাস্টি বা টামি টাক সার্জারী করানো৷

এই সমস্যা পুরুষেরও হতে পারে অতিরিক্ত মোটা হবার কারণে৷

তবে যারা এসব সমস্যায় ভুগছেন তাদের হতাশায় নিমজ্জিত হওয়ার কোনো কারণ নেই৷

এখন বাংলাদেশেই, ঢাকা ও চট্টগ্রামে আমরা নিয়মিত এই সার্জারী করছি৷

এপয়েন্টমেন্ট এর জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন৷
০১৭১৪৩৬৮২৩৫

বাচ্চাটির আরও দুই বছর আগে ঢেউ টিনে আঙুল কেটে গিয়েছিলো৷ স্থানীয় এক চিকিৎসক ব্যান্ডেজ করে দিয়েছিলেন৷ এরপর হাতে ইনফেকশান হয়...
25/07/2026

বাচ্চাটির আরও দুই বছর আগে ঢেউ টিনে আঙুল কেটে গিয়েছিলো৷ স্থানীয় এক চিকিৎসক ব্যান্ডেজ করে দিয়েছিলেন৷ এরপর হাতে ইনফেকশান হয় এবং তাদের এলাকায় এক অর্থোপেডিক সার্জন সপ্তাহে একদিন যেতেন৷ উনি পঁচে যাওয়া জায়গা কেটে, ড্রেসিং করে করে আঙুলটি হিল করান৷

কিন্তু বিপদটা শুরু হলো, হিল হয়ে যাওয়ার পর৷ আঙুল বেঁকে বটে গেলো৷

এরপর তারা যখন চট্টগ্রাম শহরে আসেন, বাচ্চাকে দুজন সিনিয়র সার্জনকে দেখান, দুজনই পরামর্শ দেন আঙুলটি স্যাক্রেফাইস করার৷ কিন্তু বাচ্চার বাবা মা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না৷

থার্ড অপিনিয়নের জন্য তারা যান আমার বন্ধু অর্থোপেডিক সার্জন Iftekhar Ahmed অনির কাছে৷ অনি আমার কাছে রেফার করলো, যেহেতু প্রতি শুক্রবার আমি চট্টগ্রামে প্রাকটিস করি৷

আমি হাত এক্সামিন করে যা বুঝলাম, তা হলো আঙুলের বড় রগ (প্রোফান্ডাস টেন্ডন) কাটা পড়লেও, ছোট রগ (সুপারফিসিয়ালিস) গুলো এখনও আছে৷ আর জয়েন্ট স্পেসও একেবারে খারাপ না, রেস্টিকশান আছে, কিন্তু ফিক্সড না৷

রোগীর মা বাবাকে বললাম, এই আঙুল রাখা সম্ভব, তবে আঙুলের মাথাউ জোর অন্য আঙুলের চেয়ে কম পাবে৷ ফাইন স্কিলড কাজে সমস্যা হতে পারে, তবে বেসিক মুভমেন্ট সমস্যা হবে না৷

সার্জারীর পরও লম্বা সময় শিখিয়ে দেয়া ফিজিওথেরাপি ও ব্যয়াম কন্টিনিউ করতে হবে৷

রোগীর বাবা মা এক কথায় রাজি৷

এরপর দুই স্টেজে এই সার্জারীটা করা হয়৷

বাচ্চার আঙুলের মুভমেন্টও ফিরে আসছে৷

রোগীর বাবা মা শেষ ফলো আপের দিন বললো, স্যার আপনার জন্য অনেক দোয়া করি৷ আমি উত্তরে বললাম, আমার থেকে বেশি দোয়া ইফতেখার স্যারের জন্য করবেন প্লিজ৷ নাহলে এটা যে আমার কাছে পাঠালে সার্জারি করে ঠিক করা যাবে এই ভালো বুদ্ধিটা সবাই জানেও না৷

Address

Long Life Hospital Limited , , Lake Circus, Kolabagan, , Dhanmondi
Dhaka

Opening Hours

15:00 - 18:00

Telephone

+8801714368235

Alerts

Be the first to know and let us send you an email when Plastic Surgeon Dr Zaman Sunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Plastic Surgeon Dr Zaman Sunny:

Shortcuts

Share