Dr Ismail Hossain Leon

Dr Ismail Hossain Leon MBBS (SOMC) BCS (Health)
FCPS (Final Part)
MRCS (Part-A) UK
Medical Officer
Zajira Upazila Health Complex


This is an official page.

The main purpose of this page is to create health awareness among people.

ঢাকা মেডিকেলের “প্রসূতি ও স্ত্রীরোগ” বিভাগের স্বপ্নদ্রষ্টা ছিলেন জোহরা বেগম কাজী, স্বাধীন বাংলার প্রথম নারী চিকিৎসককে সম...
29/01/2025

ঢাকা মেডিকেলের “প্রসূতি ও স্ত্রীরোগ” বিভাগের স্বপ্নদ্রষ্টা ছিলেন জোহরা বেগম কাজী, স্বাধীন বাংলার প্রথম নারী চিকিৎসককে সম্মান জানাতে বিশেষ ডুডল প্রকাশ করেছিল গুগল-ও!

জোহরা বেগম কাজী ১৯১২ সালের ১৫ই অক্টোবর, অখণ্ড ভারতবর্ষের মধ্যপ্রদেশে একটি সুশীল ও সুশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও তাঁর পৈতৃক নিবাস ছিল মাদারীপুর জেলায়। তাঁর পিতা ছিলেন একজন চিকিৎসক, এবং পরিবারের সমর্থনের কারণে তিনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সঙ্গে অগ্রসর হতে পেরেছিলেন। কঠিন সামাজিক প্রেক্ষাপটেও তিনি পড়াশোনার পাশাপাশি সাইকেল চালানো, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন খেলায় পারদর্শী ছিলেন। বাংলা ছাড়াও আরবি, উর্দু, হিন্দি এবং ইংরেজি ভাষায় অনর্গল লিখতে, পড়তে এবং বলতে পারতেন।

১৯৩৫ সালে জোহরা বেগম কাজী দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হন এবং মেডিসিন ও সার্জারি বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এমবিবিএস পরীক্ষায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ভাইসরয় পদকে ভূষিত হন। এরপর তিনি কর্মজীবনে প্রবেশ করেন এবং তৎকালীন ভারতে একজন সহকারী সার্জন হিসেবে বিভিন্ন হাসপাতালে ১৩ বছর ধরে চিকিৎসা সেবা প্রদান করেন। এমনকি মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত আশ্রমেও তিনি অবৈতনিক চিকিৎসা সেবা দিয়েছিলেন।

১৯৪৭ সালে দেশভাগের পর তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। ঢাকা মেডিকেলে সেই সময়ে নারীদের জন্য প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ ছিল না, তাই ডা. জোহরা বেগম কাজী এই বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও তিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ চালু করেন।

১৯৫৫ সালে তিনি ইংল্যান্ড থেকে ডিআরসিওজি, এফআরসিওজি এবং এমআরসিওজি ডিগ্রি অর্জন করেন এবং পাকিস্তান থেকে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে এসে তিনি ঢাকা মেডিকেল কলেজে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিরত অবস্থায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে অনারারি কর্নেল হিসেবে কাজ করেছেন এবং অবসরকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।

জোহরা বেগম কাজী বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন, যেমন তঘমা-ই-পাকিস্তান (১৯৬৪), বেগম রোকেয়া পদক (২০০২) এবং একুশে পদক (২০০৮)। ২০২০ সালের ১৫ই অক্টোবর তাঁর ১০৮তম জন্মদিনে গুগল তাঁকে সম্মান জানিয়ে বিশেষ ডুডল প্রকাশ করে। অবশেষে, এই মহীয়সী নারী ২০০৭ সালের ৭ই নভেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
Collected: Science Bee

17/12/2024

অনেকেই দীর্ঘদিন ধরে ব্যাকপেইন নিয়ে ঘুরছেন । তাই সংক্ষেপে ব্যাকপেইন নিয়ে কিছু শেয়ার করছি।

>>> ভারি কোন কাজ করতে গিয়ে অথবা শরীরে অতিরিক্ত প্রেসার দিতে গিয়ে মাসল বা লিগামেন্ট টান লাগা হচ্ছে প্রধান একটা কারণ।

>>> দীর্ঘ সময় ধরে বসে বসে কাজ করা অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা। যারা গার্মেন্টসে কাজ করে তাদের সাধারণত এইরকম হয়।

>>> শরীরের বডি মুভমেন্ট উল্টাপাল্টা ভাবে করানো। প্রথম দিন অনেকেই জিমে গিয়ে উল্টাপাল্টা ভাবে বডি মুভমেন্ট করে।



>>> মেরুদন্ডে ব্যথা পাওয়া। আমাদের মেরুদন্ডের মাঝখানে ডিস্ক থাকে।ব্যথা পাওয়ার কারণে ডিস্ক যদি কোন ভাবে নড়ে যায় ততাহলে ব্যাক পেইন হবে।

>>> আর্থ্রাইটিস নামক রোগে আক্রান্ত হওয়া। আমাদের মা বাবাদের অনেকেরই আর্থ্রাইটিস আছে।

>>> খুব বেশি পরিমাণে সিগারেট ও অ্যালকোহল খাওয়া। এগুলো খেলে শরীরের হাড় ক্ষয় হয়ে যায়।

পিঠের ব্যথা দূর করা বা কমানোর কিছু উপায় ::::::

>>> দৈনিক কিছু সময় হলেও হাঁটা অথবা সাঁতার বা যোগব্যায়ামের মতো ছোট ছোট কাজ গুলো করা।
কিছু ব্যায়াম এর নাম বলে দিলাম। গুগল করে দেখে নিতে পারেন।
Child's Pose
Cat-Cow Stretch
Knee-to-Chest Stretch

>>> যে পজিশনে দাঁড়ায় থাকলে বা বসে থাকলে মনে হয় যে ব্যথা হচ্ছে ওই পজিশনটাই এড়িয়ে চলা । কাঁধ শিথিল করে সোজা হয়ে বসুন। কাজ করার সময় ergonomic চেয়ার ব্যবহার করুন।

>>> মেরুদণ্ডে চাপ কমাতে ভারী কিছু উত্তোলন এড়িয়ে চলুন এবং প্রয়োজনে সঠিক কৌশল ব্যবহার করুন। আমাদের মধ্যে অনেকেই জিম করেন। প্রথমদিকে চেষ্টা করবেন হালকা জিনিস দিয়ে কাজ শুরু করা তারপর ভারী জিনিস এ যাবেন। হঠাৎ করে প্রথম দিন জিমে গিয়ে ভারী জিনিস নিলে ব্যাথা শুরু হবে।

>>> ব্যাথার প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টা ঠান্ডা কিছু লাগাবেন।
পরবর্তীতে কুসুম গরমপানি দিয়ে গোসল করা সাথে
হিটিং প্যাড দিয়ে পেছনে ম্যাসাজ করবেন। এটার মাধ্যমে ব্যথা অনেকাংশই কমানো যায়।

>>> ব্যাথানাশক কিছু ঔষধ আছে। যদি প্রয়োজন পড়ে তাহলে সেগুলো খাওয়া। যেগুলোকে ওভার দা কাউন্টার ঔষুধ বলা হয় ।

>>> জীবনধারা সমন্বয় : কখনোই ৮ ঘণ্টার বেশি ঘুমাবেন না। সকাল-সকাল ঘুম থেকে ওঠবেন।সব খাবারের মধ্যে এখন ভেজাল দিয়ে ভরপুর।তাই চেষ্টা করবেন প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত সবজি ও ফলমূল খাওয়ার।

আরেকটা ব্যাপার মনে রাখতে হবে এই ব্যথাগুলো সাধারণত দীর্ঘদিন থাকে।সহজে কমতে চায় না তাই যে কোন ফিজিওথেরাপিস্ট এর কাছ থেকেও কিছু এক্সারসাইজ জেনে নিতে পারেন যেগুলো বাসার মধ্যে করলে ব্যথা অনেকটাই কমে যায়। দৈনন্দিন লাইফ স্টাইল নিয়ন্ত্রণ করতে পারলেই এই ব্যথা থেকে রেহাই পাওয়া যাবে।

ব্যথা কোনভাবে না কমলে অথবা ব্যথার পরিমাণ দিন দিন বাড়তে থাকলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।

শুভ কামনা

Call now to connect with business.

❤️
16/12/2024

❤️

আমার ছাত্রছাত্রীদের সাথে। খুব ভালো একটা সময় কাটছে ইউএস-বাংলা মেডিকেল কলেজে। জীবনের প্রথম শিক্ষকতা। কয়দিন পরে এরা ডাক্ত...
16/12/2024

আমার ছাত্রছাত্রীদের সাথে। খুব ভালো একটা সময় কাটছে ইউএস-বাংলা মেডিকেল কলেজে। জীবনের প্রথম শিক্ষকতা। কয়দিন পরে এরা ডাক্তার হয়ে যাবে ভাবতেই কেমন লাগে ।❤️

Address

Mugdha Medical College Hospital
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Ismail Hossain Leon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category