Dr-Eamin Islam

Call Directions Website

Dr-Eamin Islam Whosever saves the life of one person, it shall be as if he had saved the life of all mankind (Quran)

দুনিয়া কোথায় যাচ্ছে....! বয়স ২৬!মেয়ে।স্টুডেন্ট।কিছুদিন ধরে ক্ষুধামন্দা, বমি বমি ভাব আর তলপেটে ব্যাথা- এসব নিয়ে হাসপাতা...
08/10/2026

দুনিয়া কোথায় যাচ্ছে....! বয়স ২৬!
মেয়ে।
স্টুডেন্ট।
কিছুদিন ধরে ক্ষুধামন্দা, বমি বমি ভাব আর তলপেটে ব্যাথা- এসব নিয়ে হাসপাতালে এসেছিল। মাসিকও অনিয়মিত। ডাক্তার তাকে Whole Abdomen USG করতে দিয়েছেন।
প্রোব হাতে নিয়ে তলপেটে স্ক্যান শুরু করতেই চোখ আটকে গেল।
তলপেটজুড়ে যেন রক্তের বন্যা।
সন্দেহ হলো। তাকে জিজ্ঞেস করলাম,
-প্রেগনেন্সি টেস্ট করিয়েছেন?
সঙ্গে সঙ্গে উত্তর-আমি অবিবাহিত।
আমি আর কিছু বললাম না। শুধু স্ক্যান চালিয়ে গেলাম।
রক্তের সেই বিশাল collection-এর গতিপথ অনুসরণ করতে করতে দেখলাম, তলপেট পেরিয়ে রক্ত উঠে গেছে উপর পেট পর্যন্ত।
আর ডানদিকে ovary-এর পাশে tube-এর মধ্যে দেখা গেল ectopic pregnancy-এর চিহ্ন।
রক্তের বন্যা দেখে ধারণা পরিষ্কার হলো যে সেই tube-টি rupture করেছে।
অর্থাৎ, জরায়ুর বাইরে, ডানদিকের fallopian tube-এ থাকা pregnancy rupture হয়ে গেছে এবং পেটের ভেতরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
আমি দ্রুত স্ক্যান শেষ করে তাকে বললাম,
-আপনি অবিবাহিত, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কাছে কোনো history লুকাবেন না। আপনার অবস্থা এখন অত্যন্ত আশংকাজনক। দ্রুত β-hCG test করিয়ে রিপোর্টটা আমাকে দেখান।
প্রায় এক ঘণ্টা পর সে ফিরে এলো।
হাতে β-hCG positive রিপোর্ট।
তাকে খুব শান্তভাবে বুঝিয়ে বললাম-
-আপনার pregnancy আছে। কিন্তু pregnancy-টা জরায়ুর ভেতরে নেই। জরায়ুর বাইরে, tube-এর মধ্যে ছিল। সেই tube rupture করেছে। আপনার পেটের ভেতরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এটা একটি acute emergency case। এখনই USG এবং β-hCG রিপোর্ট নিয়ে ইমার্জেন্সিতে যেতে হবে।
কিন্তু সে গেল না।
আমার রুমেই বসে রইল।
আমি এর মধ্যে আরও কয়েকজন রোগী দেখলাম।
আর সে চুপচাপ, ঝিম মেরে বসে রইল।
কিছুক্ষণ পর খুব ধীরে ধীরে বলল- তার একজন কাজিনের সঙ্গে সম্পর্ক ছিল। পরিবার কিছুই জানে না।
তারপর প্রশ্ন করলো—
-এটা কি কোনোভাবে অপারেশন ছাড়া ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় না? আমি কোনোভাবেই পরিবারকে জানাতে পারব না।
আমি বললাম,
-কিছু নির্দিষ্ট ectopic pregnancy-তে medication দিয়ে চিকিৎসার সুযোগ থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে tube rupture-এর সঙ্গে significant internal bleeding-এর evidence আছে। এটা সেই পরিস্থিতি নয় যেখানে বসে থেকে অন্য কোনো option খোঁজার সময় আছে। আপনার জীবন এখন ঝুঁকিতে। আরো বেশিক্ষন এভাবে বসে থাকলে পেটের ভিতর রক্তের বন্যা বাড়বে। তারপর আপনি শকে চলে যাবেন।
তাকে আরও বললাম,
-এই মুহূর্তে সামাজিক বা পারিবারিক ভয়- কোনোটাই আপনার জীবনের চেয়ে বড় নয়। অন্তত এমন একজন মানুষকে জানান, যিনি আপনাকে এই কঠিন মুহূর্তে পাশে থাকবে।
তারপরও সে গেল না।
চুপ করে বসে রইল।
আমি আরও কয়েকজন রোগী দেখলাম।
কিছুক্ষণ পর আবার সে বলল—
-রিপোর্টটা কি একটু change করে দেওয়া যায়?
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম—
-কীরকম change?
সে খুব নিচু গলায় বলল,
- Pregnancy-এর ব্যাপারটা কি বাদ দিয়ে রিপোর্ট দিতে পারবেন?
সেই মুহূর্তে সত্যিই কী বলব বুঝতে পারছিলাম না।
শেষ পর্যন্ত শুধু বললাম—
-আপনি যদি বাঁচতে চান, দয়া করে এখনই গাইনি ইমার্জেন্সিতে চলে যান। কারণ বিপদে শুধু আপনি একা না, আমিও আছি আপনার সাথে। আমি রিপোর্ট থেকে ruptured ectopic- এর কথা বাদ দিয়ে দিলে হয়তো আপনার কাছে বিষয়টা কিছুক্ষণের জন্য সহজ মনে হবে, কিন্তু তাতে আপনার জীবন বাঁচবে না। পরবর্তীতে আপনার কোন অঘটনার জন্য সর্বপ্রথম আমার রিপোর্ট নিয়ে এনালাইসিস হবে এবং ব্লেইম দেয়া হবে আমাকে যে কেন আমি ভুল রিপোর্ট দিলাম!
তারপরেও মেয়েটা যায়না। রুমে বসে রইলো।
খানিক পর তাকে এবার বললাম-
- দেখেন যা করেছেন তা অনেক বড় একটা গুনাহ। এখন যদি এটার কারণে আপনার মৃত্যু হয়, তাইলে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও সুযোগ পাবেন না। তাই বসে না থেকে দ্রুত ইমার্জেন্সিতে চলে যান প্লিজ।
এরপর সে খুব ধীরে ধীরে আমার রুম থেকে বের হয়ে গেল।
মেয়েটি একই সঙ্গে দুটো ভয়াবহ সংকটের মধ্যে আটকে গিয়েছিল- একটি শারীরিক, আরেকটি সামাজিক।
একদিকে ভয়- পরিবার জানলে কী হবে।
অন্যদিকে সামাজিক stigma।
তার ওপর নিজের সিদ্ধান্তের পরিণতির আতঙ্ক।
আর ঠিক সেই মুহূর্তে তার শরীরের ভেতরে ঘটে চলেছে life-threatening internal bleeding।
কী ভয়ংকর এক অসহায়ত্ব!
সেদিন মেয়েটিকে দেখে অনুভব করছিলাম- একটি অবৈধ কাজ কিভাবে জীবনকে এক গভীর অন্ধকার খাদ আর উত্তাল সাগরের মাঝখানে দাঁড় করাতে পারে!
শেষ খবর পাওয়া অব্দি, মেয়েটা হাসপাতালে ভর্তি হয়। তার ইমার্জেন্সি অপারেশনও হয় এবং সে এখন শংকামুক্ত।


©️

পরিশেষে বলবো ইসলামিক অনুশাসন মেনে চলুন, একটা অবৈধ সম্পর্কের পরিণতি অত্যন্ত ভয়ানক! হয়তোবা এই মেয়েটির ইমারজেন্সি অপারেশন হওয়ায় মেয়েটি বেঁচে গিয়েছে কিন্তু সবার ক্ষেত্রে তেমন নাও হতে পারে ভয় সংশয় সব কিছুর কারণে দেখা গেল ঠিকমতো হসপিটালে না গেলে মাঝ রাস্তায় মেয়েটি মারাও যেতে পারতো। কেননা Rupture ectopic pregnancy রোগী খুব দ্রুত চলে যায় না ফেরার দেশে।

আমার কাছে ইতিপূর্বে এরকম কয়েকজন পেশেন্ট এসেছিলেন অবশ্য তারা বিবাহিত ছিলেন তাই যখন তাদের হাজবেন্ডকে জানানো হয় তারা ২ মিনিটও দেরি করেননি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেছেন এবং রোগীরা সুস্থ অবস্থায় বাসায় ফিরে গিয়েছেন। বিয়ে একটি সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন। স্বামী ভাল নয় এমন মানুষ আমি কমই পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই পেয়েছি স্বামীরা স্ত্রী দের প্রতি যথেষ্ট যত্নশীল, আমার এতো বছরের কাজের অভিজ্ঞতা থেকে বলছি এ কথা গুলো। অন্তত যে কোন মেয়ের অপারেশন এর সময় আমি দেখেছি যে তাদের প্রত্যেকের স্বামী কতোটা দ্বায়িত্ব পরায়ন।
তাই আবারো বলছি ইসলামিক অনুশাসন মেনে চলুন, কখনোই অবৈধ সম্পর্কের জড়াবেন না! জীবন তো একটাই এটাকে বি*ষাক্ত করে ফেলার কোন প্রয়োজন আছে কি?

01/10/2026

“ ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ডাব/মাল্টা/কমলা ডেঙ্গু মহামারী এর সৌজন্যে! কিন্তু ডাব বিক্রেতা বলছে, ডাক্তার কসাই “

29/09/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Oliullah Sheikh, Monirul Islam, Ahmed Shakil, Sajid Sajid, Romana Islam, Habibur Rahman

🎉 Facebook recognized me as a consistent post creator this week!
24/09/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week!

Big shout out to my newest top fans! 💎 محمد عريف الاسلام اشفق, Sopner RajjoDrop a comment to welcome them to our communi...
23/09/2026

Big shout out to my newest top fans! 💎 محمد عريف الاسلام اشفق, Sopner Rajjo

Drop a comment to welcome them to our community, fans

গত কয়েকদিন ধরে আমার চেম্বারে Hand, Foot and Mouth Disease (HFMD)-এর উপসর্গ নিয়ে বেশ কয়েকজন শিশু আসছে। অনেক অভিভাবক প্...
23/09/2026

গত কয়েকদিন ধরে আমার চেম্বারে Hand, Foot and Mouth Disease (HFMD)-এর উপসর্গ নিয়ে বেশ কয়েকজন শিশু আসছে। অনেক অভিভাবক প্রথমে হাত-পায়ের ফোসকা বা মুখের ঘাকে অন্য কোনো সমস্যা মনে করছেন।

তাই অভিভাবকদের জন্য HFMD সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।

কী?

Hand, Foot and Mouth Disease (HFMD) একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং খুব সহজে একজন থেকে অন্যজনে ছড়াতে পারে।

সাধারণত আক্রান্ত শিশুর লালা, নাক-মুখের নিঃসরণ, ফোসকার তরল এবং মলের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে।

⚠️ যে লক্ষণগুলো খেয়াল করবেন

- জ্বর ও শরীর খারাপ লাগা
-মুখের ভেতরে ব্যথাযুক্ত ঘা বা ছোট ফোসকা
- হাতের তালু ও আঙুলে লালচে দানা/ফোসকা
- পায়ের তলা ও পায়ের আশপাশে দানা বা ফোসকা
- মুখের ঘার কারণে খাবার ও পানি খেতে অনীহা

# প্রতিরোধে কী করবেন?

✅ শিশুর হাত নিয়মিত সাবান ও পানি দিয়ে ধুয়ে দিন
✅ আক্রান্ত শিশুর কাপ, প্লেট, চামচ, তোয়ালে ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী আলাদা রাখুন
✅ খেলনা ও শিশুর ব্যবহৃত জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করুন
✅ অসুস্থ শিশুকে সাময়িকভাবে স্কুল/ডে-কেয়ার ও শিশুদের ভিড় থেকে দূরে রাখুন
✅ পরিবারের সবাইকে হাতের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করুন
✅ শিশুকে পর্যাপ্ত পানি ও তরল খাবার দিন

# চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা

HFMD ভাইরাসজনিত রোগ, তাই সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা মূলত supportive care—পর্যাপ্ত তরল গ্রহণ, বিশ্রাম, জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ এবং dehydration প্রতিরোধ।

❌ চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ দেবেন না।

যখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন

শিশু যদি পানি বা তরল গ্রহণ করতে না পারে, প্রস্রাব উল্লেখযোগ্যভাবে কমে যায়, অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়ে, শ্বাসকষ্ট হয়, খিঁচুনি হয়, অস্বাভাবিক ঘুমঘুম ভাব দেখা দেয় অথবা জ্বর/অসুস্থতা ক্রমশ বাড়তে থাকে—তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

শিশুর হাত-পা বা মুখে ফোসকা দেখলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে সঠিক রোগ নির্ণয়, পর্যাপ্ত তরল গ্রহণ, পরিচ্ছন্নতা এবং সংক্রমণ ছড়ানো প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিশুর অসুস্থতায় নিজে থেকে ওষুধ নয়—সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. ইয়ামিন ইসলাম
প্রভাষক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
চেম্বার: প্রজন্ম মেডিকেল সার্ভিস এন্ড ডায়াবেটিস সেন্টার
শাহীবাগ, সাভার, ঢাকা।

প্রজন্ম স্কয়ার

#শিশুস্বাস্থ্য

আমার চেম্বারে শিশুদের নিয়ে আসা অভিভাবকদের মধ্যে কৃমির সংক্রমণ একটি খুবই সাধারণ অভিযোগ। অনেক সময় পেটব্যথা, ক্ষুধার পরিবর্...
22/09/2026

আমার চেম্বারে শিশুদের নিয়ে আসা অভিভাবকদের মধ্যে কৃমির সংক্রমণ একটি খুবই সাধারণ অভিযোগ। অনেক সময় পেটব্যথা, ক্ষুধার পরিবর্তন, বমিভাব, অস্বস্তি, ঘুমের ব্যাঘাত কিংবা রাতে মলদ্বারে চুলকানির পেছনে কৃমির সংক্রমণ থাকতে পারে।

🔹 কৃমি কীভাবে হয়?

অপরিষ্কার হাত, দূষিত পানি ও খাবার, নখের নিচে ময়লা জমে থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং খালি পায়ে মাটিতে হাঁটার মাধ্যমে বিভিন্ন ধরনের কৃমির সংক্রমণ হতে পারে। শিশুদের হাত মুখে দেওয়ার অভ্যাসও সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

🔹 কৃমির কারণে কী সমস্যা হতে পারে?

সংক্রমণের ধরন ও মাত্রার ওপর নির্ভর করে—
• পেটব্যথা বা পেটের অস্বস্তি
• ক্ষুধার পরিবর্তন
• বমিভাব
• মলদ্বারে চুলকানি, বিশেষ করে রাতে
• ঘুমের ব্যাঘাত
• দুর্বলতা ও পুষ্টির ঘাটতি
• কিছু ক্ষেত্রে রক্তস্বল্পতা

চিকিৎসা:-

কৃমির ধরন, শিশুর বয়স, ওজন ও উপসর্গ বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনীয় কৃমিনাশক ওষুধ নির্বাচন করেন। তাই নিজের মতো করে বারবার কৃমির ওষুধ না খাওয়ানোই ভালো। প্রয়োজন হলে চিকিৎসক মল পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।

প্রতিরোধে যা করবেন

✅ খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া
✅ শিশুর নখ নিয়মিত ছোট রাখা
✅ নিরাপদ পানি পান করা
✅ খাবার ভালোভাবে ধুয়ে ও রান্না করে খাওয়ানো
✅ খালি পায়ে মাটিতে হাঁটা এড়িয়ে চলা
✅ টয়লেট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা
✅ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সময়ে কৃমিনাশক গ্রহণ করা

মনে রাখবেন: শুধু ওষুধ খাওয়ালেই কৃমির সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্ত থাকা যায় না। স্বাস্থ্যকর অভ্যাস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

আপনার সন্তানের কৃমির সমস্যা বারবার হলে বা উপসর্গ থাকলে নিজে থেকে ওষুধ না দিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. ইয়ামিন ইসলাম
প্রভাষক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ

বিমানবন্দরে নামার পর থেকেই লোকটিকে অস্বাভাবিক লাগছিল। ঘামছিল, বারবার পানি খাচ্ছিল, কিন্তু কোনো প্রশ্নেরই ঠিকমতো উত্তর দি...
21/09/2026

বিমানবন্দরে নামার পর থেকেই লোকটিকে অস্বাভাবিক লাগছিল। ঘামছিল, বারবার পানি খাচ্ছিল, কিন্তু কোনো প্রশ্নেরই ঠিকমতো উত্তর দিচ্ছিল না।

কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলো। তার ব্যাগ তল্লাশি করা হলো। কিছুই পাওয়া গেল না।

তবুও সন্দেহ কাটল না।

হাসপাতালে নেওয়ার পর এক্স-রে করা হলো। ছবিতে দেখা গেল পেটের ভেতরে সারি সারি অদ্ভুত ছায়া।

কী ছিল সেগুলো?

অস্ত্র নয়। স্বর্ণও নয়।

পেটের ভেতরে লুকানো ছিল ডজন ডজন ছোট প্যাকেট।

এটাই Body Packing—মাদক বা অবৈধ বস্তু বিশেষভাবে মোড়ানো প্যাকেট গিলে বা শরীরের গহ্বরে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বহনের একটি পদ্ধতি।

কিন্তু গল্প এখানেই শেষ নয়।

হঠাৎ যদি একটি প্যাকেট ফেটে যায়?

তাহলে কয়েক মিনিটের মধ্যেই শরীরে প্রবেশ করতে পারে প্রাণঘাতী মাত্রার মাদক। রোগী খিঁচুনি, অচেতনতা, হৃদস্পন্দনের মারাত্মক সমস্যা বা আকস্মিক মৃত্যুর শিকার হতে পারেন।

ফরেনসিক ময়নাতদন্তে অনেক সময় মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে গিয়ে চিকিৎসকরা আবিষ্কার করেন এমন লুকানো প্যাকেট। তখন একটি সাধারণ মৃত্যু রহস্যময় অপরাধ তদন্তে পরিণত হয়।

ফরেনসিক বিজ্ঞানের জগতে Body Packing শুধু একটি মেডিকেল বিষয় নয়; এটি অপরাধ, তদন্ত এবং মৃত্যুর কারণ অনুসন্ধানের এক চমকপ্রদ অধ্যায়।
©️

প্রজন্ম স্কয়ার ডা: ইয়ামিন ইসলাম প্রভাষক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ চেম্বার: প্রজন্ম মেডিকেল সার্ভিসেস এন্ড...
20/09/2026

প্রজন্ম স্কয়ার

ডা: ইয়ামিন ইসলাম
প্রভাষক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
চেম্বার: প্রজন্ম মেডিকেল সার্ভিসেস এন্ড ডায়াবেটিস সেন্টার

Address

Moghbazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Eamin Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share