09/04/2026
চোখের নিচে লেপটে আছে আস্ত জীবনের গল্প, মানুষেরা এর নাম দিয়েছে 'ডার্ক সার্কেল ' এই লাইনটা কোথাও দেখছিলাম, মনে ধরছে।
ডার্ক সার্কেল নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে। কেউ আগ্ৰহী থাকলে দেখে নিবেন।
আজকে এই রিলেটেড একটা গল্প শেয়ার করবো। আমার এক রোগী, বয়স ২৫ বছর, আমার কাছে এসেছিলেন ডার্ক সার্কেল এর সমস্যা নিয়ে। আমি হিস্ট্রি নিয়ে ডার্ক সার্কেল এর বিভিন্ন মেডিকেল কন্ডিশন ( শরীরের ভেতর কোন রোগ আছে কি না) খুঁজতে লাগলাম। কিন্তু কোন কিছু পেলাম না, শুধু অনিদ্রার হিস্ট্রি ছাড়া। তো তখন আমি তার এই অনিদ্রার কারণ জিজ্ঞাসা করলাম। আমি ভেবেছিলাম সারারাত মনে হয় গেম খেলে অথবা রিলস দেখে। কিন্তু সে যা বললো, আমি শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। সংক্ষেপে তা আপনাদের সাথে শেয়ার করছি।
ছেলেটি ছয় ভাই বোন ( পাঁচ বোন, একা ও ভাই) । ক্লাস এইটে পড়া অবস্থায় হঠাৎ করে বাবা মারা যায়। ও সময় পরিবারের দায়িত্ব নেয়ার মত কেউ ছিল না, কোন আত্মীয় স্বজন ও না। ওই বয়সে ওই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। না , কেউ ওকে বাধ্য করেনি, ও নিজ দায়িত্ববোধেই এটা করেছে। পরিবারের খরচ চালানোর জন্য রাত জেগে অনলাইন বিভিন্ন কাজ, ফ্রি ল্যান্সিং করেছে। প্রথম দিকে তেমন কাজ পেত না ,অন্যের কাজ ওকে দিয়ে করাই নিতো। কিন্তু ধীরে ধীরে সে স্কিল ডেভেলপ করে ফেলে। এই জন্য তার পড়াশোনায় গ্যাপ হয়, কিন্তু সে দেরীতে হলেও এস এসসি ও ইন্টার পাস করে। তার অর্জিত টাকা দিয়ে সে তার ৭ সদস্যের পরিবারের সকল খরচ মিটিয়েছে। ২ বোনকে বিয়ে দিয়েছে। বছরের পর বছর রাত জেগে সে কাজ করেছে। এখন আর রাতে কাজ না থাকলেও ঘুম আসে না। এখন ওর নিজের দিকে তাকানোর সময় হয়েছে, চোখের নিচে কালিও নজরে পড়েছে।
আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এত বড় দায়িত্ব
তো আপনি না নিলেও পারতেন। উত্তরে তিনি বললেন, অনেক কষ্ট হয়েছে কিন্তু সসম্মানে ও আত্মতৃপ্তিতে বেঁচে আছি, এটাই আমার জন্য অনেক। এখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছেন ।
তার এই জীবন সংগ্রামের কথা শুনে আমি রীতিমতো অবাক। এমনও মানুষ হয়! এই লেখাটা যদি ছোট ভাই আপনার চোখে পড়ে, আপনার জন্য মন থেকে দোয়া করি ও সম্মান জানাই।
এখন আপনারাই বলেন, তার এই ডার্ক সার্কেল শুধু আই ক্রিম ব্যবহার করে কি ভালো হবে? Lifestyle matters..... চোখের নিচে কালি পড়া শুরু করলে আগে খেয়াল করুন আপনার, ঘুম, খাওয়া দাওয়া, মানসিক প্রশান্তি সব ঠিক আছে কিনা।
*ছবিটি ইন্টারনেট থেকে নেয়া।
ডাঃ আফরোজা জেসমিন
এমবিবিএস, এমডি (চর্মরোগ ও যৌনরোগ)
ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট ও ডার্মাটোসার্জন
সার্টিফাইড ইন অ্যাসথেটিক মেডিসিনে
আমেরিকান একাডেমি অফ অ্যাসথেটিক মেডিসিন
ডার্মাটোসার্জারিতে প্রশিক্ষিত (চেন্নাই)
Serene Skin
চেম্বারঃ সেরিন স্কিন
ঠিকানা:
মীর নূর স্কয়ার, বাড়ি # ৪৩ (নতুন), লেভেল # ১৩,
রোড ২/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা - ১২০৯
0964-9111191
ল্যাবএইড আইকনিক
হাউজ # ৬৬, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা
01766661111
, , ,