Shastho Sheba- স্বাস্থ্য সেবা

Shastho Sheba- স্বাস্থ্য সেবা Its health related page for all

08/08/2021

সারাদেশে গণহারে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কমন প্রশ্নঃ

* আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তারা সবার আগেই ভ্যাক্সিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।

* আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষ্মণ ছিল তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর।

* গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাক্সিন নিতে পারবে?
#উত্তরঃ বাচ্চা দুধ খায় এমন মা রা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে। তবে গর্ভবতী মা রা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন নিতে পারবে যা সম্পূর্ণ নিরাপদ।

* ভ্যাক্সিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?
#উত্তরঃ সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাক্সিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমুলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।

* আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাক্সিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?
#উত্তরঃ ভ্যাক্সিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।

* ভ্যাক্সিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?
#উত্তরঃ ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।

তথ্যসূত্রঃ WHO, CDC

16/07/2021

সদ্য শুরু হওয়া কোভিড ভ্যাক্সিনেশন নিয়ে কিছু জিজ্ঞাসার উত্তরঃ
_______________________

১. পূর্বে যারা প্রথম ডোজ নিয়েছেন,তারা এই ভ্যাক্সিন নিতে পারবেন না। এস্ট্রোজেনেকার ভ্যাক্সিন আসলে তাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

২. পূর্বে নিবন্ধন করেছেন কিন্তু এক ডোজও ভ্যাক্সিন নেননি, তারা টিকা কার্ড নিয়ে নির্দিষ্ট কেন্দ্রে গেলেই ভ্যাক্সিন নিতে পারবেন।

৩. কোভিড-১৯ আক্রান্ত হয়ে থাকলে নেগেটিভ হওয়ার ২৮ দিন পরে এই ভ্যাক্সিন নিতে পারবেন।

৪. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এজমা --- নিয়ন্ত্রণে থাকলে ভ্যাক্সিন নিতে বাঁধা নেই। অনিয়ন্ত্রিত থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

৫. বর্তমানে জ্বর-ঠাণ্ডা-কাশি বা অন্য কোন অসুস্থতা থাকলে, অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। সুস্থ হওয়ার পরে টিকা নিতে পারবেন।

৬. গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েরা এই টিকা নিতে পারবেন না।

৭. জেলা এবং উপজেলা লেভেলে চীনের সিনোফার্ম ভ্যাক্সিন দেওয়া হচ্ছে।

Address

Mirpur 60 Feet
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shastho Sheba- স্বাস্থ্য সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shastho Sheba- স্বাস্থ্য সেবা:

Shortcuts

Share

Category