01/04/2026
ঘটনাটি দিনাজপুরের হিলি চুড়িপট্টি বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশের। সরকারি অনুদানকৃত বাড়িটিতে মাদকাসক্ত মা-বাবা মিলে শিশু কে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর জন্য যৌথভাবে ২২ দিনের নবজাতক শিশুটির উপর নির্যাতন করে। শিশুটির বাম হাতের কব্জি কেটে ফেলে, এরপর আগুনে পুড়িয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আগুনে পোড়ানোর সময় রান ও দুটি নখ পুড়ে অকেজো হয়ে যায়।
এলাকাবাসীর সন্দেহ হলে জরুরি সেবায় 999 এ কল দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে শিশুটিকে উদ্ধার করে। শিশুটি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
মাদক এবং ভিক্ষাবৃত্তি একটি সমাজের জন্য কতটা ভয়ানক এই ঘটনা তার বাস্তব প্রমান!
আমাদের সমাজে ভিক্ষাবৃত্তি বেড়েই চলছে। আপনি রাস্তায় বের হলেই দেখবেন কাজ করে চলতে পারবে এমন মানুষজন নানা কৌশলে
আপনার কাছে হাত পাতছে!! কেউ বাচ্চা কুলে নিয়ে আবার কেউ প্রতিবন্ধী হয়ে আবার কেউ নানা অসুখ বিসুখ কেউ বা পারিবারিক সমস্যা দেখিয়ে!!
এরা আসলে কেউই শারীরিকভাবে অক্ষম না এরা আসলে মানসিকভাবে বিকারগস্ত!!
চাইলেই টাকা পাওয়া যায় এই কারণে এইসব মানুষের সংখ্যা বেড়েই চলছে প্রতিনিয়ত!
দয়াকরে বুঝে শুনে দান করুন। আপনার পাশে প্রকৃত অসহায় মানুষকে সহায়তা করুন
।
।