দৈনন্দিন সংসার বন্ধু-Doinondin Songsar Bondhu

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • দৈনন্দিন সংসার বন্ধু-Doinondin Songsar Bondhu

দৈনন্দিন সংসার বন্ধু-Doinondin Songsar Bondhu আপনার প্রতিদিনের সংসারের বিশ্বস্ত সাথী- 01647317378

নেত্রকোনার শ্যামগঞ্জে আহলে সুন্নাতের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃময়মনসিংহ বিভাগ ও জেলা আহলে সুন্নাতের কমিটি গঠনের লক্ষ্যে কে...
10/09/2026

নেত্রকোনার শ্যামগঞ্জে আহলে সুন্নাতের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

ময়মনসিংহ বিভাগ ও জেলা আহলে সুন্নাতের কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় সাংগঠনিক তৎপরতা জোরদার

ময়মনসিংহ বিভাগ ও জেলা আহলে সুন্নাতের কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন এবং আগামী ৩ অক্টোবর, শনিবার, ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভাকে সফল করার উদ্দেশ্যে নেত্রকোনা জেলার শ্যামগঞ্জে আহলে সুন্নাতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, শ্যামগঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আহলে সুন্নাতের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা, কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন এবং ময়মনসিংহ বিভাগ ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব ও ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বশীল মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফীর দূত হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এফ এ বুলবুল মোমেনশাহী।

এছাড়া স্থানীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুনজুরুল হাসান, মাওলানা আরিফুল ইসলাম সবুজ কাদরী, মাওলানা এখলাস উদ্দিন নূরী, হাফেজ মুফতি জুনায়েদ হোসাইন সিরাজী, মাওলানা আবু রায়হান কাদরী, মাওলানা শামীম রেজভী ও ডা. মোফাজ্জল হোসেন সিদ্দিকী।

বক্তারা বলেন, “পীর যার যার, সুন্নীয়ত সবার”—এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে রিসালাতের স্লোগানে সুন্নিয়তের বৃহত্তর স্বার্থে সবাইকে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। সাংগঠনিক বিভাজন পরিহার করে কেন্দ্রীয় নির্দেশনা ও সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আগামী ৩ অক্টোবর শম্ভুগঞ্জের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ভাইয়ের সঙ্গে ফোনালাপে আগামী ৩ অক্টোবর ময়মনসিংহের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্...
09/09/2026

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ভাইয়ের সঙ্গে ফোনালাপে আগামী ৩ অক্টোবর ময়মনসিংহের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহের দরবার, আলেম-উলামা, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে ঐক্যবদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ঐক্য, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ ৩ অক্টোবরের মতবিনিময় সভাকে সফল ও ফলপ্রসূ করা হবে।

মাওলানা এফ এ বুলবুল মোমেনশাহী
সংগঠক, ময়মনসিংহ জেলা আহলে সুন্নাত

01/09/2026
21/05/2026

রামিসাসহ চলমান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রসেনার মানববন্ধনে বক্তব্য রাখেন Bulbul Momenshahi

Address

নিকুঞ্জ/২
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনন্দিন সংসার বন্ধু-Doinondin Songsar Bondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share