Amar Doctor আমার ডাক্তার- নবজাতক ও শিশু রোগ বিষয়ক

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Amar Doctor আমার ডাক্তার- নবজাতক ও শিশু রোগ বিষয়ক

Amar Doctor আমার ডাক্তার- নবজাতক ও শিশু রোগ বিষয়ক এটি একটি শিশু স্বাস্থ্য সচেতনতা মূলক পেইজ
(1)

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি  নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই, ইউ ম...
28/06/2026

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই, ইউ মাত্রা) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ মাত্রা) খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে

১. শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। ২. কাঁচি দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা সবটুকু তরল ওষুধ চিপে খাওয়ানো হবে। ৩. জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ৪. অসুস্থ বা শ্বাসকষ্ট থাকলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন ২০২৬আগামীকাল ২৮ জুন ২০২৬ (রবিবার) অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন ৬...
27/06/2026

জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন ২০২৬

আগামীকাল ২৮ জুন ২০২৬ (রবিবার) অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন

৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে গিয়ে একটি ভিটামিন `এ` ক্যাপসুল খাওয়ান

🗓️ তারিখ: ২৮ জুন ২০২৬
⏰সময়: সকাল ৮টা থেকে বিকেল ৪টা
#আমারডাক্তার

শিশুদের হাম, আমাদের করনীয়ঃলেখকঃ  ডাঃ মোঃ কায়সার মাহমুদ নবজাতক ও শিশু রোগ বিষয়ক চিকিৎসক, টাংগাইল। যোগাযোগঃ 01712050910শিশ...
06/04/2026

শিশুদের হাম, আমাদের করনীয়ঃ

লেখকঃ ডাঃ মোঃ কায়সার মাহমুদ
নবজাতক ও শিশু রোগ বিষয়ক চিকিৎসক, টাংগাইল।
যোগাযোগঃ 01712050910

শিশুদের হাম ( Measles) একটি অতি সক্রামক রোগ, যা মিজেলস ও রুবেওলা নামক RNA ভাইরাস এর কারনে হয়ে থাকে। ভাইরাস টি হাঁচি- কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে যায়।

লক্ষণঃ প্রথম দিকে এই ভাইরাস নাক ও গলার শ্লেষ্মা ঝিল্লিকে আক্রান্ত করে। ফলে শিশুর নাক দিয়ে পানি পড়া, শুস্ক কাশি, চোখ লাল হয়ে যাওয়া বা পানি পড়া, গলা ব্যাথা, মুখের ভেতরে কপলিক স্পট ( লাল পটভূমিতে ছোট সাদা দাগ), হালকা জ্বর ইত্যাদি থাকে।

সংক্রমণের ৩- ৪ দিন পর থেকে বাচ্চার কানের পেছন বা চারপাশ, মুখ এবং পর্যায়ক্রমে শরীর ও হাতপায়ে লালচে বাদামী ফুসকুড়ি দেখা দেয়। এ সময় জ্বরের মাত্রা বাড়তে পারে।

ফুসকুড়ি উঠার ৪-৫ দিন পরথেকে যেভাবে ফুসকুড়ি উঠা শুরু হয়েছিলো ঠিক তেমনি ভাবে ( প্রথমে মুখ তারপর শরীরের ও হাতপায়ের) ফুসকুড়ি কমে যাবে। একই সাথে জ্বরও কমতে শুরু করবে। তবে কাশি ২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।

সংক্রমণ কালঃ ফুসকুড়ি উঠার ৪ দিন আগে থেকে শুরু হয়ে ৪ দিন পর পর্যন্ত অর্থাৎ ৮-৯ দিন।

জটিলতাঃ রোগে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এছাড়া নিউমোনিয়া, ডায়রিয়া, ভিটামিন এ কমে যেয়ে অন্ধত্ব, এনকেফালাইটস সহ বেশ কিছু মারাত্মক জটিলতা তৈরী হতে পারে। এসব জটিলতায় শিশুর মৃত্যু ঘটতে পারে।

ঝুকিতে আছেন কারাঃ যারা হামের টিকা পায়নি/ নেয়নি তাদের হাম হওয়ার সম্ভাবনা বেশি, যদি কোন শিশু যে সকল এলাকায় হামের টিকার কভারেজ কম এমন অঞ্চলে সম্প্রতি ভ্রমণ করে তার ক্ষেত্রে হতে পারে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যার ভিটামিন-এ এর ঘাটতি আছে।

চিকিৎসাঃ প্রথমত আক্রান্ত শিশুকে আইসোলেশন করতে হবে। শিশুকে পর্যাপ্ত পানি ও তরল খাবার, শক্তি দায়ক খাবার, ফলমূল দিতে হবে। ডাক্তারের পরামর্শে জ্বরের জন্য প্যারাসিটামল ও কাশির ঔষধ দিতে হবে। ৬ মাস থেকে ১ বছরের বাচ্চার জন্য ১ লাখ IU এবং ১ বছরের উপরের বাচ্চার জন্য ২ লাখ IU এর ভিটামিন-এ ক্যাপসুল পরপর ২ দিন দিতে হবে। যেহেতু এটি ভাইরাস জনিত রোগ, তাই এন্টিবায়োটিক এর বিশেষ ভুমিকা নেই। শুধু ধৈর্য ধরে যত্ন নিতে হবে। তবে কোন জটিলতা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

প্রতিরোধঃ হামের টিকা গ্রহণ করে এই রোগ প্রতিরোধ করা যায়। বাংলাদেশে এই টিকা সরকারি ভাবে ৯ মাস ও ১৫ মাস বয়সে দেয়া হয়। তবে প্রাদুর্ভাব এর সময় ৬ মাস বয়স থেকে এই টিকা দেয়া যায়। এবং বেসরকারি ভাবেও এই টিকা (MR/MMR) পাওয়া যায়। যে সকল শিশু কোন টিকা পায়নি তারা অন্তত ২৮ দিন অন্তরে ২ টি ডোজ গ্রহন করবে। যারা ১ টি ডোজ নিয়েছে, তারা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবে। যারা ২ টি ডোজ নিয়েছে, তারা একটি বুস্টার ডোজ টিকা গ্রহন করবে। যদি কোন ব্যাক্তি হামে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসে তবে সংস্পর্শের ৭২ ঘন্টার মধ্যে ব্যাক্তি টিকা গ্রহন করললে, তার রোগের তীব্রতা কমে আসে।

ডাক্তার কায়সার মাহমুদ
টাঙ্গাইল প্রতিদিন
05/04/2026
#হাম

স্মিত হাসি থাকুক তোমার মুখে,সারাজীবন থাক তুমি অমৃত সুখে...........................শুভ জন্মদিন ০২/০২/২০২৬
02/02/2026

স্মিত হাসি থাকুক তোমার মুখে,
সারাজীবন থাক তুমি অমৃত সুখে...........................শুভ জন্মদিন
০২/০২/২০২৬

শিশুদের ভালোবাসুন। অফুরন্ত ভালোবাসা দিয়ে তাদের পজিটিভ মাইন্ড তৈরী করুন। দেখবেন জীবনে সফলতা পাবে।Happy New Year 2026
01/01/2026

শিশুদের ভালোবাসুন। অফুরন্ত ভালোবাসা দিয়ে তাদের পজিটিভ মাইন্ড তৈরী করুন। দেখবেন জীবনে সফলতা পাবে।
Happy New Year 2026

শুভ নববর্ষ -১৪৩২
14/04/2025

শুভ নববর্ষ -১৪৩২

আগামী ১৫ মার্চ,রোজ শনিবার দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৫।  ক্যাম্পেইনে আপনার ৬-৫৯ ম...
07/03/2025

আগামী ১৫ মার্চ,রোজ শনিবার দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৫। ক্যাম্পেইনে আপনার ৬-৫৯ মাস বয়সের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন।

Amar Doctor আমার ডাক্তার- নবজাতক ও শিশু রোগ বিষয়ক

18/02/2025

বন্ধু নির্বাচন শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানসিক বিকাশ ও সু-অভ্যাস গঠনে একজন ভালো বন্ধুই হতে পারে সর্বোচ্চ প্রেরণার উৎস।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amar Doctor আমার ডাক্তার- নবজাতক ও শিশু রোগ বিষয়ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amar Doctor আমার ডাক্তার- নবজাতক ও শিশু রোগ বিষয়ক:

Shortcuts

Share

Category