10/08/2026
https://www.facebook.com/share/p/14nKwmeTN1M/
চিকিৎসক হিসেবে জীবনের অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া চাই।
অনেকেই বাবার বাইপাস সার্জারি নিয়ে ইনবক্সে হাসপাতাল ও ডাক্তারের নাম জানতে চেয়েছেন। তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি।
বাবার প্রথম অ্যাঞ্জিওগ্রাম কোথায় করাবো, সেটা নিয়ে অনেক দ্বিধায় ছিলাম। ফেসবুকে পোস্ট করার পর প্রায় ৭০% মানুষ Ibrahim Cardiac Hospital & Research Institute (Heart Foundation & Diabetic) সাজেস্ট করেছিলেন। সবার পরামর্শেই সেখানেই অ্যাঞ্জিওগ্রাম করাই।
অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টে বাইপাস সার্জারির প্রয়োজন হয়। এরপর আলহামদুলিল্লাহ ,Professor Dr. Rokonujjaman Selim স্যারের হাতেই বাবার বাইপাস সার্জারি করানো হয়।
আলহামদুলিল্লাহ, সার্জারি থেকে শুরু করে পুরো চিকিৎসা ব্যবস্থাই আমাদের খুব ভালো লেগেছে।
হাসপাতালের একটি বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে—রোগীর সর্বোচ্চ নিরাপত্তা ও যত্ন নিশ্চিত করতে তারা খুব নিয়ম মেনে সবকিছু পরিচালনা করেন। সার্জারির আগে দিনে দুইবার নির্দিষ্ট সময়ে দেখা করার সুযোগ ছিল। সার্জারির পর আইসিইউতে একজনকে মাত্র একবার ৫ মিনিটের জন্য দেখতে দেওয়া হতো। পরে নরমাল ওয়ার্ডে দেওয়ার পরও নির্দিষ্ট সময়ে এক ঘণ্টার জন্য দেখা করার নিয়ম ছিল।
রোগীর কাপড়, হাসপাতালের পোশাক, খাবার—সবকিছু হাসপাতাল থেকেই দেওয়া হয়েছে। নিয়মিত খাবার, ওষুধ, গোসল, ২৪ ঘণ্টার নার্সিং কেয়ার—সবকিছুই তারা অত্যন্ত যত্নের সঙ্গে করেছেন। রোগীর সাথে কাউকে থাকতে দেয় হয় না,,কোনো প্রয়োজন হলে তারাই ফোন করে জানিয়েছেন। পুরো হাসপাতাল ছিল খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল।
আর বিশেষভাবে বলতে চাই Professor Dr. Rokonujjaman Selim স্যারের কথা। এত বড় একজন অধ্যাপক হওয়া সত্ত্বেও যতবার ফোন করেছি, প্রতিবারই ধৈর্য নিয়ে কথা শুনেছেন, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের মানসিকভাবে সাহস দিয়েছেন। একজন ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি তিনি একজন অসাধারণ মানুষও।
আলহামদুলিল্লাহ, অপারেশনের আগের ৩ দিন আর অপারেশনের দিন থেকে ৬ দিন সে হিসেবে ৯ দিনের দিন আমাদের ছুটি দিয়ে দেয়া হয়েছে।।আজ বাবা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। 🤲💙
এই লেখাটি সম্পূর্ণই তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে। অন্য কারও চিকিৎসার ক্ষেত্রে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে।
(অনেকে খরচ জানতে চেয়েছেন এক এক জনের এক এক রকম সমস্যা তাই খরচ ও আলাদা হতে পারে বা কম বেশি হবে,,এনজিওগ্রাম করাতে ২৫,০০০ টাকা আর এই ৯ দিনের খরচ ৪ লাখ ৬০,০০০ টাকা হাসপাতাল খরচ,,,
ভরতির সময় ৪ লাখ ২৫,০০০ টাকা দিয়ে ভরতি হয়েছি,,বাকি টাকা টেস্ট এক্সট্রা মেডিসিন এ গিয়েছে💙)