20/06/2026
মাথা ব্যাথা মানেই ব্রেন টিউমার নয়। কিন্তু মাথা ব্যাথার সাথে যদি
✒️ বমি ভাব বা বমি হওয়া
✒️ চোখ ঝাপসা লাগা বা দৃষ্টিশক্তি কমতে থাকা
✒️ খিচুনি হওয়া
✒️ স্মৃতি শক্তি কমে যাওয়া
✒️ আচরণের পরিবর্তন হওয়া
✒️ কোন গায়েবি আওয়াজ শোনা বা গন্ধ পাওয়া
✒️ হাত পা বা কোন এক পাশে আস্তে আস্তে অবশ বা শক্তি কমে যাওয়া
✒️ শরীরে অস্বাভাবিক অনুভূতি বা জ্বালাপোড়া করা
✒️ কথা বলতে অসুবিধা
✒️ ধীরে ধীরে কানে কম শোনা বা কানে সো সো আওয়াজ শোনা
✒️ হাটাচলায় ভারসাম্য না থাকা
এই সমস্যাগুলোর কোনটা থাকে তাহলে দ্রুত একজন অভিজ্ঞ নিউরোসার্জনের পরামর্শ গ্রহণ করুন।
মনে রাখবেন, ব্রেন টিউমার মানেই মৃত্যু নয়। সঠিক সময়ে চিকিৎসা করলে অধিকাংশ ক্ষেত্রেই ভাল হয়ে যায়। রোগীর হাসিমুখই সার্জনের প্রশান্তি।
#মাথাব্যথা