Network of Dr Farhana Mobin

Directions

Network of Dr Farhana Mobin Dr Farhana Mobin - Director of Dr Farhana Mobin Healthcare. I am using this page for my study & patient treatment.

14/09/2026

Japan

13/09/2026

বছরের ৩৬৫ দিনই মাতৃভাষাকে সম্মান জানানোর দিন

13/09/2026

বহুমাত্রিক ফাউন্ডেশনের পাবনা শাখার বন্ধুদের সৌজন্যে শিশু কিশোরদের মাঝে চারা বিতরণ।

চারা গাছ হাতে পেয়ে স্কুলের ছাএ ছাএীগুলো খুব খুশি। তারা আলোকিত মানুষ হোক আর চারা গাছ গুলো পরিণত হোক বিশাল বৃক্ষে...।

জরুরি কাজের ভীড়ে আমাদের বন্ধুরা শিশু কিশোরগুলোর জন্য অকল্পনীয় পরিশ্রম করেছেন। সংশ্লিষ্ট সবাই কে অনেক ধন্যবাদ।

চরপেচাকোলা,
বেড়া, পাবনা।

( বহুমাত্রিক ফাউন্ডেশন - একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।)


13/09/2026

বেড়া, পাবনা

13/09/2026

বহুমাত্রিক ফাউন্ডেশনের পাবনা শাখার বন্ধুদের সৌজন্যে শিশু কিশোরদের মাঝে চারা বিতরণ।

চারা গাছ হাতে পেয়ে স্কুলের ছাএ ছাএীগুলো আনন্দে বৃষ্টির মধ্যে ছুটোছুটি করছে।

বেড়া, পাবনা।

( বহুমাত্রিক ফাউন্ডেশন - একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।)

২০২৬



13/09/2026

তবলাবাদক - মীর নাকিবুল ইসলাম

মানসিক চাপ দূর করতে শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে হবে - ডা: ফারহানা মোবিন

শিশু কিশোরের জন্য আমার লেখা বই
06/09/2026

শিশু কিশোরের জন্য আমার লেখা বই

আমার পিতা মরহুম আব্দুল মোবিন --- ফারহানা মোবিন মেডিকেল কলেজের ১ ম বছরে সবাই কে Anatomy ( এনাটমি) পড়তে হয়। এনাটমি মানে মা...
31/03/2026

আমার পিতা মরহুম আব্দুল মোবিন

--- ফারহানা মোবিন

মেডিকেল কলেজের ১ ম বছরে সবাই কে Anatomy ( এনাটমি) পড়তে হয়। এনাটমি মানে মানুষের দেহের হাড় মাংশপেশী...। মরা মানুষ গুলো কে ফরমালিন দিয়ে ভিজিয়ে রাখা হতো।

সেই মৃত দেহ গুলো নিয়ে আমরা লেখাপড়া করতাম। এনাটমি ক্লাসে মৃত দেহের সামনে গেলেই আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতো। ফরমালিনের জন্য সবার চোখ দিয়েই পানি পড়তো।

কারণ ফরমালিন আর যে কেমিকেল গুলো দিয়ে মৃত দেহ কে মেডিকেল কলেজে লেখাপড়ার জন্য সংরক্ষণ করা হতো,সেই কেমিকেল এর প্রভাবে সবার চোখেই ঝাঁঝ লাগতো। চোখ নাকের মধ্যেও জ্বালা পোড়া করতো।

মৃত দেহ নিয়ে লেখাপড়া করা মেডিকেল এর ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতামূলক। আমি ডেড বডির সামনে এগিয়ে গেলেই ক্লাসের সবার তুলনায় আমার চোখ দিয়ে পানি ঝরতো সবচেয়ে বেশি।

আমাদের এনাটমির শিক্ষকেরা আমার করুণ অবস্থা দেখে আমাকে বলতেন, থাক ডেড বডির খুব কাছে এসে তোমার ক্লাস করার দরকার নেয়। তুমি একটু দূরে থেকে ক্লাস করো।

সহপাঠীরা অনেকেই মনে করতো ডেড বডি দেখলেই এনাটমি ক্লাসে আমি খুব বেশি কান্নাকাটি করি। আমার চোখে হয়তো সমস্যা আছে।

নীরবে ডেড বডি নিয়ে লেখাপড়া করতাম আর চোখের পানি গড়িয়ে গাল বেয়ে পড়তো। কোনটা কোন হাড়, মাংসপেশি, শিরা, উপশিরা...!!!

না আমার চোখে কোন সমস্যা ছিল না। আমার চোখের কোন অসুখও ছিল না। ডেড বডির খুব ঝাঁঝালো ফরমালিনে আমার চোখ অন্যদের মতোই জ্বলতো। কিন্তু অন্যদের তুলনায় যে জিনিস টি খুব বেশি জ্বলে পুড়ে যেত, তার নাম মন প্রাণ আত্মা।

বাবা মারা যাবার পরে মা ছোট ভাই বোন কে রেখে মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলাম। তখন আমি মেডিকেল কলেজের হোস্টেলে থাকতাম। পিতার অকাল মৃত্যু আমাকে কাতর করে তুলতো।

সেই সময় কোন ডেড বডি দেখলেই বাবা হারানোর নির্মম বেদনা আমার গলা চেপে ধরতো, আমাকে খুব বেশি কাতর করে তুলতো। এনাটমি ক্লাসে অন্যদের তুলনায় আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি গড়িয়ে পড়তো।

আমার বাবা ৪৪ বছর বয়সে মারা গিয়েছিলেন। আমার পিতার অকাল মৃত্যু ছিল আমার জন্য অনেক বড় একটি মানসিক আঘাত।

এই আঘাত ভালো হবার কোন ওষুধ মেডিকেল সায়েন্সে নেই, কোন এন্টিবায়োটিক নেই, কোন অয়েন্টমেন্ট নেয়।

আমার বাবা ছিলেন নিরহংকার, ভীষন পরোপকারী আর গরীবপ্রেমী একজন মানুষ। অসহায় মানুষজনকে সারা বছর বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে সহযোগিতা করতেন।

গরীব মানুষজনকে খাওয়াতে খুব পছন্দ করতেন। গতকাল ৩০ শে মার্চ ছিল আমার দাদীর মৃত্যু বার্ষিকী। আর আজ আমার বাবার...!

মহান আল্লাহ মৃত সকল কে জান্নাতবাসী করুক। সকলের আত্মার মাগফেরাত কামনা করি।

রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানী সাগীরা।




৩১/০৩/২০২৬

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Network of Dr Farhana Mobin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category