Dr. Mahfujul Ahmed Riad

Dr. Mahfujul Ahmed Riad Cancer is curable and not beyond control if diagnosed earlier.Through this page I will discuss the q

আলহামদুলিল্লাহ।রোগীদের ক্যান্সার চিকিৎসা সেবা প্রদানের লক্ষে নতুন ভাবে ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টার কু...
05/05/2023

আলহামদুলিল্লাহ।

রোগীদের ক্যান্সার চিকিৎসা সেবা প্রদানের লক্ষে নতুন ভাবে ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টার কুমিল্লায় চেম্বার শুরু করলাম।

প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা।

সকলের দোয়া প্রার্থী।

ডা: মাহফুজুল আহমেদ রিয়াদ
ক্যান্সার বিশেষজ্ঞ

02/05/2023

ক্যান্সার রোগীর জীবন-যাপনঃ

ক্যান্সার রোগীর এবং আত্মীয়-সজনদের মাঝে একটি দুশিন্তা কাজ করে যে ক্যান্সার রোগী স্বাভাবিক ভাবে অন্যানদের মত চলতে পারবেন কিনা?

ক্যান্সার রোগীর শরীরে সহনীয় সকল কাজ উনি করতে পারবেন। রোগী যদি শারীরিক ভাবে ভালো অনুভব করেন তাহলে চিকিৎসা চলাকালীণ সময়েও উনি স্বাভাবিক কাজ করতে পারবেন তবে শারীরিক অবসাদ এবং ক্লান্তি আসবে এমন কাজ চিকিৎসা চলাকালীন সময়ে না করাই উত্তম। বসে বসে অফিশিয়াল কাজ, বাসায় রান্না-বান্না এগুলো করতে কোনো বাধা নেই। আমার এমন ও পেশেন্ট আছেন যারা এডভান্সড ফুস্ফুস ক্যান্সার, অতিমাত্রায় খারাপ ধরনের ব্রেইন ক্যান্সার নিয়েও বিগত ২ বছর থেকে নিয়মিত অফিস করছেন।

এক্ষেত্রে মনে রাখতে হবে, ক্যান্সার সনাক্ত হবার পর, রোগী মানসিক ভাবে অনেক ভেংগে পড়েন। এই ভেংগে পড়ার অন্যতম প্রধান কারণ আমার পারিপার্শ্বিক অবস্থা। অনেক ক্ষেত্রেই রোগী তার আশেপাশের অন্যান্যদের কাছ থেকে অনেক বেশি ভয়ের কথা শুনতে পান যেগুলো অধিকাংশ ক্ষেত্রেই ভুল এবং রোগীকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দেয়। কাজেই রোগীকে তার স্বাভাবিক হাল্কা কাজ গুলো করতে দিলে উনারা জীবন সম্পর্কে পজিটিভ হোন, ব্যস্ত থাকেন এবং মানসিক ভাবে শক্তি পান।

তবে সকল কাজই কিছুটা নিয়ম মেনে করতে হবে, যেমন পরিস্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করা, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করা, বাইরে অফিস করলে মুখে মাস্ক পরিধান করা, খাবারের ব্যাপারে খেয়াল রাখা, নিজেকে যথাযথ হাইড্রেট রাখা ইত্যাদি। এই কাজ গুলো কিন্তু একজন স্বাভাবিক ক্যান্সার বিহীন মানুষের জন্য ও প্রযোজ্য।

আসুন, সবাই মিলে ক্যান্সার নিয়ে ভুল এবং ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসি এবং এই ব্যাপারে জন-সচেতনতা তৈরী করি।

ডাঃ মাহফুজুল আহমেদ রিয়াদ
ক্যান্সার বিশেষজ্ঞ

ক্যান্সার প্রতিরোধে থাকতে হবে অভিজ্ঞদের সাথে।
01/05/2023

ক্যান্সার প্রতিরোধে থাকতে হবে অভিজ্ঞদের সাথে।

13/04/2023

ক্যান্সার এবং কেমোথেরাপি নিয়ে সাধারণ কিছু জিজ্ঞাসাঃ

১) ক্যান্সার কি ছোয়াচে? মানে ক্যান্সার রোগির সাথে থাকলে/ খাবার শেয়ার করলে তা কি অন্যের শরীরে ছড়াতে পারে?

- না, ক্যান্সার ছোয়াচে নয়। কাজেই ক্যান্সার রোগির সাথে থাকলে বা খাবার শেয়ার করলে তা অন্যের শরীরে ছড়ানোর সম্ভাবনা নেই।

২) ক্যান্সার এবং কেমোথেরাপির রোগীরা কি সকল খাবার খেতে পারবেন?

- এই ক্ষেত্রে অনেকের মাঝেই সংশয় আছে। ক্যান্সারের রোগিরা যেহেতু কেমোথেরাপি/ টারগেটেড থেরাপি/ রেডিওথেরাপি পান, কাজেই বিশেষ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নির্দেশনা দেয়া হয়ে থাকে।

- কেমোথেরাপি পেলে রোগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এতে রোগির শরীরে খুব সহজেই রোগ-জীবানু প্রবেশ করে ইনফেকশন করতে পারে, তাই এই সময় সকল খাবার ভালো ভাবে পরিস্কার এবং রান্না করে খাওয়া উচিৎ। যেই খাবার গুলো পাতলা খোসা যুক্ত এবং সহজেই ধুলা বালির সংস্পর্শে থাকে সেগুলো এড়িয়ে চলতে বলা হয়।

- টারগেটেড থেরাপি এর থাকে কিছু ফলের বিপরীত সম্পর্ক রয়েছে। যেমন কিছু ফল টারগেটেড থেরাপির এর কার্যক্ষমতা কমিয়ে দেয়। মেডিসিন অনুযায়ী সে সকল খাবার পরিহার করতে বলা হয়।

- রেডিওথেরাপি পাবার স্থান অনুযায়ি খাবারের ভীণ্ণতা আনতে বলা হয়। গলায় এবং বুকে রেডিওথেরাপি পেলে শক্ত/ঝাল/গরম/ ঠান্ডা খাবার খেতে নিষেধ করা হয় এবং নরম/তরল/সাভাবিক তাপমাত্রার খাবার খেতে উদ্বুদ্ধ করা হয়।

-লিভার/পিত্তনালি/পিত্তথলি/অগ্নাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে তেল-ফ্যাট-দুধ-দুধ জাতীয় খাবার এড়িয়ে চলাই উত্তম।

৩) ক্যান্সারের রোগি কি চিনি খেতে পারবেন?

- চিনি খেতে আলাদা ভাবে কোনো বিধিনিষেধ নেই। তবে অতিরিক্ত চিনি আপনার সাস্থ্যের জন্য ক্ষতিকর কাজেই মাত্রাতিরিক্ত চিনি না সেবন করাই উত্তম। খেয়াল রাখতে হবে অনেক ক্যান্সারের সাথেই স্থুলতা বা অতিরিক্ত ওজনের বিরুপ সম্পর্ক রয়েছে কাজেই সে সকল খাবার না খাওয়াই ভালো যা খেলে ওজন বেড়ে যেতে পারে।

৪) ক্যান্সারের রোগী কি কি খেতে পারবেন?

- নিয়মের মাঝে থেকে সকল খাবার পরিমান অনুযায়ী খাবেন। সুষম খাবার, বাসায় রান্না করা পরিস্কার সকল খাবারই খেতে পারবেন।

৫) ক্যান্সারে রোগি সিগারেট/ পান-জরদা-সুপারি সেবন করতে পারবেন কিনা?

- বেশির ভাগ ক্যান্সারের সাথেই উপরিউক্ত দ্রব্যের সম্পর্ক রয়েছে। কাজেই এগুলো পরিহার করতে হবে।

ডাঃ মাহফুজুল আহমেদ রিয়াদ
ক্যান্সার বিশেষজ্ঞ

27/02/2023

ডাঃ মাহফুজুল আহমেদ রিয়াদ
এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (রেডিওথেরাপি)।
সহকারী অধ্যাপক
ক্যান্সার রোগ (বিশেষজ্ঞ)
এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল।
🏥 এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল এ নিয়মিত সরাসরি রোগী দেখা হচ্ছে ।
⏲️রোগী দেখার সময় : শনি-বৃহস্পতিবার, সকাল
৯টা- বিকাল ৫টা পর্যন্ত।
🎯চেম্বারে সরাসরি নিয়মিত রোগী দেখা হচ্ছে।
🏥 ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল
১/১-বি, কল্যাণপুর, মিরপুর, ঢাকা, ঢাকা-
১২১৬।
🎯তথ্য ও এপয়েন্টমেন্ট নিতে অনুগ্রহ করে নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন -
👉হটলাইন: ০৯৬১০০০৯৬১৬
👉ফোন:০২-৮০৯১৩৩২-৬,৯০০৫৬১৭, ৮০৯১৭৭৩
⏲️রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা
(রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)।
🎯👉ওয়েবসাইট লিংক:- এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল।
https://emch.com.bd/doctor/dr-mahfujul-ahmed-riad/
🎯👉ওয়েবসাইট লিংক:-ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল।
https://www.ibnsinatrust.com/view_doctor_profile_up.php...

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বনিক বার্তায় ডাঃ মাহফুজুল আহমেদ রিয়াদ (ক্যান্সার বিশেষজ্ঞ)। আমার আজকের লেখা।
04/02/2023

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বনিক বার্তায় ডাঃ মাহফুজুল আহমেদ রিয়াদ (ক্যান্সার বিশেষজ্ঞ)।
আমার আজকের লেখা।

Address

Dhanmondi
Dhaka

Telephone

+8801839790887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahfujul Ahmed Riad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mahfujul Ahmed Riad:

Shortcuts

Share

Category