Dr. Faizul Islam

Dr. Faizul Islam Dr. Faizul Islam is an experienced neonatologist and pediatrician in Dhaka, Bangladesh.

11/12/2022

কিভাবে রোগ নির্ণয় করা হয়?

30/11/2022

জেনে নিন কিভাবে রোগ নির্ণয় করা হয়।

#চিকিৎসা #রোগ

ঠাণ্ডা, কাশি, হাঁপানির চিকিৎসায় অন্তরায় ১। প্রথমত রোগী এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতার অভাব। বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা ঔ...
20/11/2022

ঠাণ্ডা, কাশি, হাঁপানির চিকিৎসায় অন্তরায়

১। প্রথমত রোগী এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতার অভাব। বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা ঔষধ খাওয়া শুরু করার পরে সাময়িক নিরাময়ের পরেই চিকিৎসকের সাথে পরামর্শ না করেই চিকিৎসা বন্ধ করে দেয়। দুই তিন মাস পরপর রোগ আবার দেখা দিলে আবার চিকিৎসকের শরণাপন্ন হয়।

২। অ্যালার্জি, কাশি, হাঁপানি সম্বন্ধে ভুল ধারনা বা সঠিক জ্ঞানের অভাব। যাদের অ্যালার্জি আছে, তা তাদের সারাজীবনই থাকবে। দুই একবার ঔষধ সেবনে তা সেরে যাবে না।

৩। চিকিৎসা সম্বন্ধে ভুল ধারনা। যেমন অনেকেই ভাবেন ইনহেলার ক্ষতিকর।

ঠাণ্ডা, কাশি, হাঁপানির চিকিৎসায় ইনহেলার:

১৯৫০ সালে প্রথম ইনহেলার আবিষ্কার হওয়ার পরে হাঁপানি চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আসে, (যেমন ইন্সুলিস আবিষ্কার ডায়াবেটিসের চিকিৎসায় পরিবর্তন এনেছে)। গত একযুগ ধরে ইনহেলার এর ধরন এবং প্রয়োগ প্রণালিতে ব্যাপক উন্নতি হয়েছে। এখন অ্যালার্জি জনিত সকল রোগই ইনহেলারের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কিছু ভুল ধারনা:
অনেকেই ভাবেন ইনহেলার ক্ষতিকর। একবার ব্যবহার করা শুরু করলে আর বন্ধ করা যায় না। অথচ ইনহেলারের মাধ্যমে সঠিক স্থানে (ফুসফুস), সঠিক সময়ে, সঠিক ঔষধটি প্রয়োগ করা যায়। অন্যদিকে মুখে খাওয়া ঔষধ পেটে হজম হয়ে রক্তে যায় এবং রক্তের মাধ্যমে ফুসফুসে যায়, যা একটি সময় সাপেক্ষ পদ্ধতি। এক্ষেত্রে নেবুলাইজার (যা এক ধরনের ইনহেলার) এর মধ্যমে দ্রুত চিকিৎসা দেয়া সম্ভব।

আপনার শিশুর কোন ধরনের ইনহেলার এবং কিভাবে তা প্রয়োগ করতে হবে তা নির্ভর করে শিশুর বয়স, রোগের ধরন, ফুসফুসের ক্ষমতা (যা এক ধরনের পরীক্ষার মাধ্যমে জানা যায়) এবং পারিবারিক ইতিহাসের উপরে।

অ্যালার্জিতে আক্রান্ত শিশু বা হাঁপানি আক্রান্ত রোগীদের জন্য প্রতি বছর এক বার করে ফ্লু ভ্যাকসিন নেওয়া জরুরী।

কিসে অ্যালার্জি হচ্ছে, কিভাবে তা প্রতিরোধ করা যায়, কোন চিকিৎসা আপনার শিশুর জন্য প্রয়োজন বা চিকিৎসার কোন অংশে কি পরিবর্তন আনতে হবে, সেটা আপনার চিকিৎসকের সঙ্গে বসে আপনাকে নির্ধারণ করতে হবে। কোন নির্দিষ্ট চিকিৎসায় আশানুরূপ ফল না পেলে, আবার আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ট্রিটমেন্ট প্ল্যানকে আপডেট করুন। যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা তাই চিকিৎসার ক্ষেত্রে শিশু এবং অভিভাবকের পূর্ণ সহযোগিতা ছাড়া সঠিক চিকিৎসা সম্ভব না।

#হাঁপানি #অ্যাজমা #অ্যালার্জি #শিশুরোগ #শিশু

19/11/2022

ইনহেলার নিয়ে কিছু ভুল ধারনা:

অনেকেই ভাবেন ইনহেলার ক্ষতিকর। একবার ব্যবহার করা শুরু করলে আর বন্ধ করা যায় না। অথচ ইনহেলারের মাধ্যমে সঠিক স্থানে (ফুসফুস), সঠিক সময়ে, সঠিক ঔষধটি প্রয়োগ করা যায়। অন্যদিকে মুখে খাওয়া ঔষধ পেটে হজম হয়ে রক্তে যায় এবং রক্তের মাধ্যমে ফুসফুসে যায়, যা একটি সময় সাপেক্ষ পদ্ধতি। এক্ষেত্রে নেবুলাইজার (যা এক ধরনের ইনহেলার) এর মধ্যমে দ্রুত চিকিৎসা দেয়া সম্ভব।

আপনার শিশুর কোন ধরনের ইনহেলার এবং কিভাবে তা প্রয়োগ করতে হবে তা নির্ভর করে শিশুর বয়স, রোগের ধরন, ফুসফুসের ক্ষমতা (যা এক ধরনের পরীক্ষার মাধ্যমে জানা যায়) এবং পারিবারিক ইতিহাসের উপরে।

অ্যালার্জিতে আক্রান্ত শিশু বা হাঁপানি আক্রান্ত রোগীদের জন্য প্রতি বছর এক বার করে ফ্লু ভ্যাকসিন নেওয়া জরুরী।

যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা তাই চিকিৎসার ক্ষেত্রে শিশু এবং অভিভাবকের পূর্ণ সহযোগিতা ছাড়া সঠিক চিকিৎসা সম্ভব না।

#কাশি #হাঁপানি #অ্যাজমা #অ্যালার্জি #শিশুরোগ #শিশু

শিশুদের শীতকালীন প্রধান সমস্যা - ঠাণ্ডা, কাশি, হাঁপানি।সাধারণত্ব নাক, কান, ও ফুসফুস আক্রান্ত হয়।মাংসপেশির স্তরগুলো প্রদা...
14/11/2022

শিশুদের শীতকালীন প্রধান সমস্যা - ঠাণ্ডা, কাশি, হাঁপানি।

সাধারণত্ব নাক, কান, ও ফুসফুস আক্রান্ত হয়।
মাংসপেশির স্তরগুলো প্রদাহ হয়ে ফুলে যায়, নাক দিয়ে পানি ঝড়ে, শ্বাসনালী ও ফুসফুসে আঠালো কাস্ট হয়।

কারণ:
১। সাধারণ সর্দি।
২। ঘরের বা বাইরের দূষিত বায়ু।
৩। আবহাওয়া জনিত কারণ, ঠাণ্ডা বাতাস।
৪। সিগারেটের ধোয়া।
৫। শারীরিক পরিশ্রম।

কাদের এই সমস্যা বেশি হয়:
১। যাদের ঘনঘন সর্দি কাশি হয় (অ্যালার্জি জনিত)
২। হাঁপানি বা অ্যালার্জির পারিবারিক ইতিহাস যাদের আছে।

লক্ষণ / কি হতে পারে এই সমস্যাতে:
১। প্রায়ই ঠাণ্ডা কাশি লেগে থাকে।
২। রাতে ভাল করে ঘুমাতে পারে না।
৩। খেলাধুলো করতে চায়না কারণ কাশি ওঠে।
৪। কিছুটা অলসতা পেয়ে বসে।
৫। চিকিৎসা না হলে, বুকে চাপ, বুকে আওয়াজ, শ্বাসকষ্ট এবং জরুরী অবস্থার সৃষ্টি হয়।

কখন ডাক্তার দেখাবেন:
১। বুকে ব্যথা, শ্বাস কষ্ট, খেতে পারছে না।
২। প্রায়ই স্কুল মিস করে।
৩। খেলাধুলো করতে গেলেই কাশি ওঠে।
৪। বিভিন্ন রকম অ্যালার্জিতে ভোগে।
৫। অতিরিক্ত ওজন বা ওজন কমে যাওয়া।
৬। বারবার নিউমোনিয়া হওয়া।

যথাযথ চিকিৎসা না হলে:
১। হাঁপানি বড় হলেও থেকে যায়।
২। ফুসফুসের ক্ষমতা কমে যায়, ফলে পরবর্তীতে অন্যান্য সমস্যা দেখা দেয়।

#কাশি #হাঁপানি #অ্যাজমা #অ্যালার্জি #শিশুরোগ #শিশু

11/11/2022

শিশুদের শীতকালীন প্রধান সমস্যা - ঠাণ্ডা, কাশি, হাঁপানি।

সাধারণত্ব নাক, কান, ও ফুসফুস আক্রান্ত হয়।
মাংসপেশির স্তরগুলো প্রদাহ হয়ে ফুলে যায়, নাক দিয়ে পানি ঝড়ে, শ্বাসনালী ও ফুসফুসে আঠালো কাস্ট হয়।

লক্ষণ / কি হতে পারে এই সমস্যাতে:
১। প্রায়ই ঠাণ্ডা কাশি লেগে থাকে।
২। রাতে ভাল করে ঘুমাতে পারে না।
৩। খেলাধুলো করতে চায়না কারণ কাশি ওঠে।
৪। কিছুটা অলসতা পেয়ে বসে।
৫। চিকিৎসা না হলে, বুকে চাপ, বুকে আওয়াজ, শ্বাসকষ্ট এবং জরুরী অবস্থার সৃষ্টি হয়।

কাদের এই সমস্যা বেশি হয়:
১। যাদের ঘনঘন সর্দি কাশি হয় (অ্যালার্জি জনিত)
২। হাঁপানি বা অ্যালার্জির পারিবারিক ইতিহাস যাদের আছে।

যথাযথ চিকিৎসা না হলে:
১। হাঁপানি বড় হলেও থেকে যায়।
২। ফুসফুসের ক্ষমতা কমে যায়, ফলে পরবর্তীতে অন্যান্য সমস্যা দেখা দেয়।

#কাশি #হাঁপানি #অ্যাজমা #অ্যালার্জি #শিশুরোগ #শিশু

বাচ্চাদের ঠাণ্ডা, কাশি, হাঁপানি।শিশুদের ফুসফুস বারবার আক্রান্ত হলে তা পরবর্তীতে হাঁপানি বা অ্যাজমাতে রূপান্তরিত হতে পারে...
09/11/2022

বাচ্চাদের ঠাণ্ডা, কাশি, হাঁপানি।

শিশুদের ফুসফুস বারবার আক্রান্ত হলে তা পরবর্তীতে হাঁপানি বা অ্যাজমাতে রূপান্তরিত হতে পারে। যদিও হাঁপানি সম্পূর্ণ সেরে যায় না কিন্তু এর প্রকোপ নিয়ন্ত্রিত করার মাধ্যমে রোগীর জীবন মান বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে জরুরি হল আপনার চিকিৎসকের সহযোগিতায় রোগের লক্ষণ ও উপসর্গগুলো খুঁজে বের করা এবং সে অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করা। এখানে উল্লেখ্য হাঁপানির উপসর্গ ও লক্ষণ সবার একরকম থাকে না এবং বয়সের সাথে সাথে এগুলোর কিছু পরিবর্তন লক্ষ করা যায়।

কাদের এই সমস্যা বেশি হয়:

১। যাদের ঘনঘন সর্দি কাশি হয় (অ্যালার্জি জনিত)
২। হাঁপানি বা অ্যালার্জির পারিবারিক ইতিহাস যাদের আছে।

অ্যাজমার অ্যাটাক এড়িয়ে চলার জন্য নিম্নক্ত পদক্ষেপগুলো নেয়া প্রয়োজন:

১। চিকিৎসকের সহায়তায় প্রণীত অ্যাজমা চিকিৎসা পরিকল্পনা সঠিক ভাবে মেনে চলতে হবে।
২। অ্যাজমা ট্রিগার (ঠাণ্ডা, বায়ু দূষণ, শারীরিক পরিশ্রম ইত্যাদি) সনাক্ত করন এবং এড়িয়ে চলতে হবে।
৩। প্রাথমিক অবস্থায় অ্যাজমা আক্রমণ সনাক্ত করা এবং দ্রুত চিকিৎসা নিতে হবে।
৪। নির্ধারিত মাত্রায় নিয়মিত ঔষধ গ্রহণ করতে হবে।

#অ্যাজমা #অ্যালার্জি #হাঁপানি #শিশুরোগ #শিশু

Address

4/A Road No. 13/2, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 13:00
17:00 - 20:00
Tuesday 10:00 - 13:00
17:00 - 20:00
Wednesday 10:00 - 13:00
17:00 - 20:00
Thursday 10:00 - 13:00
17:00 - 20:00
Saturday 10:00 - 13:00
17:00 - 20:00
Sunday 10:00 - 13:00
17:00 - 20:00

Telephone

+8801974384963

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Faizul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category