Prof. Dr. Haradhan Deb Nath

Call Directions Website Contact the practice

Prof. Dr. Haradhan Deb Nath MBBS, MS (Neuro Surgery) Stroke Specialist, Neuro & Spinal Surgeon.
(5)

বর্তমানে মাথা ব্যথা একটি কমন রোগে পরিনত হয়েছে। অনেক কারনেই মাথা ব্যথা হতে পারে।আমাদের ভিতর অনেকেই মনে করেন যে প্রচণ্ড মা...
24/09/2026

বর্তমানে মাথা ব্যথা একটি কমন রোগে পরিনত হয়েছে। অনেক কারনেই মাথা ব্যথা হতে পারে।
আমাদের ভিতর অনেকেই মনে করেন যে প্রচণ্ড মাথা ব্যথা মনেই মাইগ্রেনের ব্যথা। কিন্তু বিষয়টা আসলে মোটেও তা না।
মাথা ব্যথা অনেক কারনেই হতে পারে। মাইগ্রেন যেমন একটি কারন, তেমনি ব্রেইন টিউমার সহ আরো অনেক কারন রয়েছে।
তাই আজকের আলোচনায় থাকছে মাথা ব্যথার সাধারন কিছু কারন ও তার প্রতিকার সম্পর্কে।

বর্তমানে সাধারন মাথা ব্যথার কিছু কারন নিম্নরূপঃ
• চোখের পাওয়ারে পরিবর্তন, বা একটানা কম্পিউটার বা ফোনের দিকে তাকিয়ে থাকা।
• মদ্যপান, ও অতিরিক্ত ব্ল্যাক কফি পান।
• অতিরিক্ত ঠাণ্ডা খাবার খওয়া।
• অতিরিক্ত রাত জাগা।
• রাতে ঘুমানোর সময় ভুলবশত ঘাড়ে চাপ লাগা এবং এ থেকে মাথা ব্যথা।
• অনেক সময় ধরে খালি পেটে থাকা।
• অতিরিক্ত মানসিক চাপ থেকে।
• হঠাৎ করে অ্যালার্জি সৃষ্টি হওয়া।
• ধূপ বা মশার কয়েল অথবা কোনো সুগন্ধির কড়া গন্ধ।
• দীর্ঘক্ষন খুব টাইট করে চুল বেঁধে রাখা বা আঁটসাঁট টুপি বা ক্যাপ পরে থাকলে।
• একটানা অতিরিক্ত ভ্রমন করলে ইত্যাদি কারনে মাথা ব্যথা হয়।
উপরোক্ত কারনে যদি মাথা ব্যথা হয়। সে ক্ষেত্রে কী করবেন চলুন জেনে নেওয়া যাক।
• পর্যাপ্ত পানি পান করুন।
• কখনো খালি পেটে থাকবেন না
• খুব কড়া গন্ধ, যেখান থেকে মাথা ব্যথা হতে পারে সেখান থেকে দূরে থাকুন।
• মোবাইল বা কম্পিউটারের পর্দা থেকে নির্দিষ্ট সময় অন্তর কিছুক্ষণের জন্য বিশ্রাম নিন
• অতিরিক্ত রাত জাগা থেকে বিরত থাকতে হবে।
• টানা ভ্রমন শেষে ভালভাবে গোসল করে পর্যাপ্ত পরিমান বিশ্রাম নিতে হবে। এবং চাইলে একটু ঘুমিয়ে নিতে পারেন এতে ভ্রমনের ক্লান্তি কেটে গিয়ে ব্রেইন উজ্জীবিত হবে।
এসবেও মাথা ব্যথা না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মাথা ব্যথা সম্পর্কে বিস্তারিত জানতে এবং চিকিৎসার জন্য যোগাযোগ করুন-
অধ্যাপক ডা. হারাধন দেবনাথ ।
এমবিবিএস, এমএস ( নিউরো সার্জারি )
ব্রেইন টিউমার, স্পাইন সার্জারি , শিশু নিউরো সার্জারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল), ঢাকা।
চেম্বার : ধানমন্ডি ল্যাবএইড হসপিটাল
ফোন নাম্বার : ০১৭১১৩৫৪১২০
#মাথা_ব্যথা #মাইগ্রেন #ব্রেইন_টিউমার


#অধ্যাপক_ডা_হারাধন_দেব_নাথ

অ্যাফাসিয়া (Aphasia) বা হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া একটি স্নায়বিক সমস্যা, যার কারণ মস্তিষ্কের ভাষার কেন্দ্র ক্ষতিগ্র...
22/09/2026

অ্যাফাসিয়া (Aphasia) বা হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া একটি স্নায়বিক সমস্যা, যার কারণ মস্তিষ্কের ভাষার কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া। সাধারণত স্ট্রোক, আঘাত বা অন্য কোনো স্নায়বিক রোগের কারণে এমনটা হতে পারে। সমস্যাটি মানুষের কথা বলার ক্ষমতা, লেখার ক্ষমতা ও ভাষা বোঝার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

বিস্তারিত পড়ুন নিউজ লিঙ্কেঃ https://www.prothomalo.com/lifestyle/health/7h6osp1j3b

14/09/2026

🩺 সার্ভিকাল ডিস্ক প্রলাপ্স (Cervical Disc Prolapse)
ঘাড়ে ব্যথা, ঘাড় শক্ত হয়ে থাকা কিংবা ব্যথা হাতের দিকে ছড়িয়ে পড়া-এসব সমস্যাকে অনেক সময় আমরা সাধারণ ব্যথা ভেবে অবহেলা করি। কিন্তু এর পেছনে থাকতে পারে সার্ভিকাল ডিস্ক প্রলাপ্স।
সার্ভিকাল ডিস্ক প্রলাপ্স কী?
কেন হয় এই সমস্যা?
এর প্রধান লক্ষণগুলো কী কী?
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
এবং চিকিৎসার জন্য কি সবসময় অস্ত্রোপচার প্রয়োজন হয়?

এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে!
#ঘাড়েব্যাথা

অনেকেই ভাবেন, স্পাইনাল ডিস্কে সমস্যা (Disc Injury) মানেই অপারেশন করতেই হবে। কিন্তু প্রকৃত সত্য হলো সব ধরনের ডিস্ক সমস্যা...
13/09/2026

অনেকেই ভাবেন, স্পাইনাল ডিস্কে সমস্যা (Disc Injury) মানেই অপারেশন করতেই হবে। কিন্তু প্রকৃত সত্য হলো সব ধরনের ডিস্ক সমস্যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয় না।

👉 ক্ষতিগ্রস্ত ডিস্ক, যাকে সাধারণত হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপ ডিস্ক বলা হয়, তা অনেক ক্ষেত্রেই প্রাকৃতিকভাবে নিরাময় হতে পারে সঠিক চিকিৎসা, বিশ্রাম ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে।

🧠 কীভাবে সুস্থ হওয়া সম্ভব?
✅ বিশ্রাম ও সচেতন চলাফেরা
✅ ফিজিওথেরাপি ও ব্যায়াম
✅ ব্যথানাশক ও হট-কম্প্রেস
✅ লাইফস্টাইল পরিবর্তন
✅ শরীরের আত্মনিরাময় ক্ষমতা

❗কখন অপারেশন দরকার হতে পারে?
• দীর্ঘমেয়াদী তীব্র ব্যথা
• পা অবশ হয়ে যাওয়া
• প্রস্রাব/পায়খানার নিয়ন্ত্রণ হারানো

এসব ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে।

অপারেশন কোনো ডিস্ক সমস্যার একমাত্র সমাধান নয়। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে প্রাকৃতিকভাবে আরোগ্য লাভ সম্ভব।
নিজের শরীরের প্রতি যত্নশীল হোন, সচেতন থাকুন।



বর্তমান সময়ে কোমর ব্যথা বা স্পাইন সংক্রান্ত সমস্যার মধ্যে সবচেয়ে পরিচিত একটি রোগ হলো PLID (Pr*****ed Lumbar Intervertebr...
09/09/2026

বর্তমান সময়ে কোমর ব্যথা বা স্পাইন সংক্রান্ত সমস্যার মধ্যে সবচেয়ে পরিচিত একটি রোগ হলো PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc)। এটি এমন একটি অবস্থা, যেখানে মেরুদণ্ডের ডিস্ক সরে গিয়ে নার্ভে চাপ সৃষ্টি করে, ফলে তীব্র ব্যথা, ঝিনঝিন ভাব বা চলাফেরায় সমস্যা দেখা দেয়।
কিন্তু সুখবর হলো সঠিক অভ্যাস গড়ে তুললে এই সমস্যা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।

✅ PLID প্রতিরোধে যেসব অভ্যাস গড়ে তুলবেন
১. সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো
দীর্ঘ সময় ভুলভাবে বসে থাকা বা ঝুঁকে কাজ করলে স্পাইনের উপর চাপ পড়ে। সবসময় সোজা হয়ে বসার চেষ্টা করুন এবং চেয়ারের ব্যাক সাপোর্ট ব্যবহার করুন।
২. ভারী জিনিস তোলার সঠিক পদ্ধতি অনুসরণ করুন
হঠাৎ করে কোমর বাঁকিয়ে ভারী কিছু তুলবেন না। বরং হাঁটু ভেঙে নিচু হয়ে ওজন তুলুন—এতে কোমরের চাপ কমে।
৩. নিয়মিত ব্যায়াম করুন
হালকা স্ট্রেচিং, কোর স্ট্রেন্থেনিং ও ব্যাক এক্সারসাইজ মেরুদণ্ডকে শক্তিশালী রাখে এবং ডিস্ক স্লিপের ঝুঁকি কমায়।
৪. দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকবেন না
অফিসে বা বাসায় টানা বসে থাকার বদলে প্রতি ৩০-৪০ মিনিট পর একটু হাঁটাচলা করুন।
৫. ওজন নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত ওজন মেরুদণ্ডের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই হেলদি ডায়েট ও নিয়মিত এক্সারসাইজ জরুরি।
৬. সঠিক ম্যাট্রেস ও বালিশ ব্যবহার করুন
খুব নরম বা খুব শক্ত বিছানা স্পাইনের জন্য ক্ষতিকর হতে পারে। মাঝারি ফার্ম ম্যাট্রেস ব্যবহার করাই উত্তম।

⚠️ কখন ডাক্তারের শরণাপন্ন হবেন?
• দীর্ঘদিন কোমর ব্যথা থাকলে
• পায়ে ঝিনঝিন বা অবশ ভাব হলে
• হাঁটতে বা বসতে সমস্যা হলে
এই ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে একজন নিউরো সার্জনের পরামর্শ নিন।

PLID এর সঠিক চিকিৎসা ও প্রতিরোধের জন্য অভিজ্ঞ নিউরো সার্জনের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারলে অপারেশন ছাড়াই অনেক ক্ষেত্রে চিকিৎসা সম্ভব।

নিজে সচেতন হোন, পরিবারকে সচেতন করুন।
একটু সচেতনতা আপনার জীবনকে রাখতে পারে ব্যথামুক্ত ও স্বাভাবিক।

#পিএলআইডি #কমোরব্যাথা

ব্রেইন অ্যানিউরিজম এমন একটি অবস্থা যেখানে আপনার মস্তিষ্কের রক্তনালীর যে বেলুনিং বা বুলিং (ballooning or bulging) রয়েছে ...
08/09/2026

ব্রেইন অ্যানিউরিজম এমন একটি অবস্থা যেখানে আপনার মস্তিষ্কের রক্তনালীর যে বেলুনিং বা বুলিং (ballooning or bulging) রয়েছে তা ফেটে গিয়ে মস্তিষ্কে হঠাৎ রক্তক্ষরণ হওয়া। এটিকে হেমোরজিক স্ট্রোক(hemorrhagic stroke) বলা হয়।

বিস্তারিত পড়ুন : https://epaper.dainikamadershomoy.com/2024/06/06/page-03

#ব্রেন_অ্যানিউরিজম



#অধ্যাপক_ডা_হারাধন_দেব_নাথ

হাইড্রোক্যাফালাস (Hydrocephalus) হলো একটি চিকিৎসাবিষয়ক অবস্থা, যেখানে মস্তিষ্কের ভেতরে মগজ-তরল বা সেরিব্রোস্পাইনাল ফ্লুই...
06/09/2026

হাইড্রোক্যাফালাস (Hydrocephalus) হলো একটি চিকিৎসাবিষয়ক অবস্থা, যেখানে মস্তিষ্কের ভেতরে মগজ-তরল বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) অতিরিক্ত জমা হয়। এই তরল মস্তিষ্ক ও মেরুদণ্ডকে সুরক্ষা দেয়, তবে হাইড্রোক্যাফালাসে এ তরল ঠিকভাবে শোষিত বা নিষ্কাশিত না হয়ে জমে যায়, ফলে মস্তিষ্কের ভেতরে চাপ বেড়ে যায় এবং মস্তিষ্কের কার্যক্রম ব্যাহত হয়।

হাইড্রোক্যাফালাসের কারণ:
হাইড্রোক্যাফালাস সাধারণত কয়েকটি কারণে হতে পারে, যেমন:

তরল নিষ্কাশনের প্রতিবন্ধকতা: মস্তিষ্কের ভেতরে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রবাহ বাধাগ্রস্ত হলে তরল জমে যায়। জন্মগত বা স্নায়বিক কিছু রোগের কারণে এমনটা হতে পারে।
সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের অতিরিক্ত উৎপাদন: CSF যদি মস্তিষ্কের ভেতরে অতিরিক্ত পরিমাণে উৎপাদিত হয়, তাহলে জমা হওয়ার সম্ভাবনা থাকে।
শোষণে প্রতিবন্ধকতা: মস্তিষ্কের বুকে যেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড শোষিত হয়, সেখানেও কোনো ত্রুটি থাকলে এই সমস্যা হতে পারে।
আঘাত বা ইনফেকশন: মস্তিষ্কে আঘাত বা সংক্রমণের কারণে স্নায়বিক প্রতিবন্ধকতা হতে পারে, যা হাইড্রোক্যাফালাসের সৃষ্টি করে।
লক্ষণ:
হাইড্রোক্যাফালাসের লক্ষণ বয়সভেদে ভিন্ন হতে পারে।

শিশুদের ক্ষেত্রে:
>মস্তিষ্কের আকৃতি অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া
>মাথায় অতিরিক্ত চাপের কারণে শিরাগুলো ফুলে ওঠা
>খিঁচুনি বা বমি হওয়া
>খাওয়াতে অনীহা বা শারীরিক দুর্বলতা
>চোখের দিকে তাকিয়ে রাখার সমস্যাজনিত সমস্যা

প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে:

>মাথাব্যথা, বিশেষত সকালে
>ঘাড় বা মাথায় ব্যথা
>বমি বা বমি ভাব
>দৃষ্টি সমস্যার সৃষ্টি হওয়া (দ্বৈত দেখা বা ঝাপসা দেখা)
>ভারসাম্যহীনতা বা হাঁটার সমস্যার সৃষ্টি হওয়া
>আচরণগত পরিবর্তন, যেমন মেজাজের অস্বাভাবিকতা, স্মৃতিশক্তির হ্রাস

চিকিৎসা:
হাইড্রোক্যাফালাসের চিকিৎসা সাধারণত শল্য চিকিৎসার মাধ্যমে করা হয়, কারণ এই রোগের মূল কারণ তরল জমে যাওয়া। চিকিৎসার প্রধান লক্ষ্য মস্তিষ্কের ভেতরে জমে থাকা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডকে নিষ্কাশিত করা।

১। শান্ট (Shunt) প্রক্রিয়া: এটি হাইড্রোক্যাফালাসের জন্য সবচেয়ে প্রচলিত চিকিৎসা। শান্ট হলো একটি ছোট টিউব বা নল, যা মস্তিষ্ক থেকে অতিরিক্ত তরলকে শরীরের অন্য কোনো অংশে প্রবাহিত করে, যেখানে তা শোষিত হয়। এই পদ্ধতিতে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সঠিক প্রবাহ নিশ্চিত হয়।
২। এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টোমি (ETV): যদি শান্ট প্রক্রিয়া সবসময় কার্যকর না হয়, তবে ETV প্রক্রিয়া ব্যবহার করা হয়। এ প্রক্রিয়ায় একটি ছোট ক্যামেরা দিয়ে মস্তিষ্কের ভেতরে একটি নতুন পথ তৈরি করা হয়, যা তরলকে নিষ্কাশিত হতে সাহায্য করে।
৩। ওষুধ: কিছু ক্ষেত্রে, তরল উৎপাদন কমানোর জন্য ওষুধ দেওয়া যেতে পারে, তবে এটি স্থায়ী সমাধান নয় এবং সাধারণত শুধুমাত্র সাময়িক উপশমের জন্য ব্যবহৃত হয়।

সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব:
হাইড্রোক্যাফালাস দ্রুত চিকিৎসা করা না হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে। সঠিক সময়ে চিকিৎসা হলে অধিকাংশ রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

#হাইড্রোক্যাফালাসে


#অধ্যাপক_ডা_হারাধন_দেব_নাথ

শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক শান্তি, ভালোবাসা ও আনন্দে। স...
04/09/2026

শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক শান্তি, ভালোবাসা ও আনন্দে। সকলের জীবনে নেমে আসুক কল্যাণ ও সমৃদ্ধি।

#জন্মাষ্টমী

উচ্চ রক্তচাপ বা Hypertension এমন একটি শারীরিক অবস্থা, যা অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই শরীরের ভেতরে ধীরে ধীরে ক্ষতি ক...
02/09/2026

উচ্চ রক্তচাপ বা Hypertension এমন একটি শারীরিক অবস্থা, যা অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই শরীরের ভেতরে ধীরে ধীরে ক্ষতি করতে থাকে। তাই একে বলা হয় “নীরব ঘাতক”। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ এই সমস্যায় ভুগলেও অনেকেই তা জানেন না যতক্ষণ না জটিল কোনো সমস্যা দেখা দেয়।

🔍 উচ্চ রক্তচাপ কী?
রক্ত যখন ধমনী দিয়ে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ নিয়ে প্রবাহিত হয়, তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। সাধারণত 120/80 mmHg স্বাভাবিক ধরা হয়, আর 140/90 mmHg বা তার বেশি হলে তা উচ্চ রক্তচাপ হিসেবে বিবেচিত।
⚠️ কেন একে “নীরব ঘাতক” বলা হয়?

কারণ-
• বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না
• দীর্ঘদিন অজান্তে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়
• হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা কিডনি বিকল হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারে

🧠 উচ্চ রক্তচাপের মারাত্মক প্রভাব
উচ্চ রক্তচাপ সরাসরি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর গুরুতর প্রভাব ফেলে। একজন নিউরোসার্জনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ-
• স্ট্রোক (Stroke): মস্তিষ্কে রক্তনালী ফেটে যাওয়া বা ব্লক হয়ে যাওয়া
• ব্রেইন হেমোরেজ: অতিরিক্ত চাপের কারণে রক্তনালী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ
• ডিমেনশিয়া: দীর্ঘমেয়াদি রক্তচাপ মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়
• নার্ভ ড্যামেজ: স্নায়ু দুর্বল হয়ে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি করে

📌 সাধারণ ঝুঁকির কারণ
• অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার
• মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন
• ধূমপান ও অ্যালকোহল
• স্থূলতা ও শারীরিক পরিশ্রমের অভাব
• পারিবারিক ইতিহাস

🚨 কখন সতর্ক হবেন?
যদিও বেশিরভাগ সময় লক্ষণ থাকে না, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে-
• মাথাব্যথা বা ঘাড় ব্যথা
• মাথা ঘোরা
• চোখে ঝাপসা দেখা
• বুক ধড়ফড় করা
এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

🛡️ প্রতিরোধ ও করণীয়
• নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন
• লবণ কম খান এবং সুষম খাদ্য গ্রহণ করুন
• প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন
• ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন
• মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন
• চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন

⚕️ বিশেষ পরামর্শ
উচ্চ রক্তচাপকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি ধীরে ধীরে মস্তিষ্কসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করে এবং জীবনহানির ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত চেকআপ ও সচেতনতা এই দুইটাই হতে পারে আপনার সুরক্ষার প্রধান হাতিয়ার।

31/08/2026

অনেককে বলতে শোনা যায়, তাঁর মেরুদণ্ডের হাড় সরে গেছে। আসলে হাড় নয়, মেরুদণ্ডের কশেরুকার মধ্যবর্তী নরম ডিস্ক নানা কারণে সরে যেতে পারে। ফলে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। একে বলে ডিস্ক হার্নিয়েশন।

ডিস্ক হার্নিয়েশন নিয়ে আরো বিস্তারিত পরুন প্রথম আলো পত্রিকায়-
https://www.prothomalo.com/lifestyle/health/hsitxd0vu1

#ঘাড়ব্যথা #কোমরব্যাথা

Address

House-1-6, Road No 4
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. Haradhan Deb Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prof. Dr. Haradhan Deb Nath:

Shortcuts

Share

Category