জিয়ানুর কবির

জিয়ানুর কবির Mental Health Expert (Clinical Psychologist)
B.sc(Hons) Psychology, M.S & M. Phil (Clinical Psychology)
National Consultant-stress Counsellor, UNDSS.

Mental Health Expert (Clinical Psychologist). I have been providing mental health counselling, psychotherapy, group therapy, training and supervision for the last 17 years,

19/06/2025

মন ভালো করার উপায়!!

অনেকেই জানতে চান, মন খারাপ হলে তিনি কি করবেন? বর্তমানে কারণে কিংবা অকারণে মন খারাপ হয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই আপনার মন ভালো রাখতে নিচের দক্ষতাগুলো চর্চা করতে পারেন;

#হাসুনঃ হাসি মন ভালো রাখার সবচেয়ে কার্যকারী উপায় হিসেবে পরিচিত। গবেষণায় দেখা যায়, মন খুলে হাসলে শরীর ও মন সুস্থ থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে।

#ব্যায়াম করাঃ সপ্তাহে কমপক্ষে ৫ দিন শরীরচর্চা করলে এন্ড্রোফিন নামক হরমোন নির্গত হয়, যা মন ভালো রাখতে পারে। এছাড়া গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যায়াম উদ্বেগ ও বিষন্নতা কমাতেও সাহায্য করে।

#সকালে_রোদের_তাপঃ সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ রোদের তাপ নিলে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন `ডি` পাবে। তাছাড়া সূর্যালোক মানসিকভাবে সুস্থ রাখে ও মন ভালো রাখে ।

#মাইন্ডফুলনেন্স_প্রাকটিসঃ বর্তমানে সাইন্টিফিকভাবে প্রমানিত মাইন্ডফুলনেন্স মেডিটেশন ১০ মিনিট প্রতিদিন প্রাক্টিস করলে মন ভালো হয়ে যায়। হঠাৎ কোনো কারণে মন খারাপ হলে এই মেডিটেশন করুন। গবেষণায় দেখা গেছে, এই মেডিটেশন মন ভালো রাখার পাশাপাশি মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যা দূর করে।
#কৃতজ্ঞতা প্রকাশ করুনঃ যাদের প্রতি আপনি কৃতজ্ঞ প্রতিদিন ঘুমাতে যাবার আগে তাদের তালিকা করুন। এসব ব্যক্তিকে মেসেজেও কৃতজ্ঞতা জানাতে পারেন, এটি খুব তাড়াতাড়ি আপনার মন ভালো করে দেবে।

#ইতিবাচক চিন্তার তালিকাঃ আপনার ইতিবাচক চিন্তাগুলো তালিকা করে মোবাইলে বা ছোট ডাইরিতে লিখে রাখুন, আর মন খারাপ হলেই এগুলো পড়ুন।

#ক্ষমাঃ যত বেশি ক্ষমা করতে পারবেন ততবেশি মানসিক শান্তিতে থাকতে পারবেন। আপনি শান্ত হয়ে রাতে আরামে ঘুমাতে পারবেন এবং মন ভালো থাকবে। তাই মন থেকে সবাইকে ক্ষমা করে দেয়ার অভ্যাস করুন।

এগুলো চর্চা করেও মন ভালো না হলে প্রফেশনাল সাইকোলজিষ্ট এর সহায়তা নিন। আজকাল অনলাইনেও সহায়তা পাওয়া যায়।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

22/02/2025

নেতিবাচক খবর দেখা বা শোনা কমিয়ে দিন।

সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, নেতিবাচক সংবাদ দেখা বা শোনার ফলে শরীর ও মনের উপর বিরুপ প্রভাব পড়ে। আমাদের ব্রেনের স্বাভাবিক প্রবনতা হল সারাক্ষণ নিরাপত্তার জন্য হুমকিজনক বিষয় খুঁযে বের করা। এসব খবর দেখা বা শোনার পর ব্রেন স্ট্রেস হরমনের নি:সিরণ বাড়িয়ে দেয়। ফলে উদ্বেগ, বিষণ্নতা, হতাশার অনুভূতি, এমনকি দ্রুত হৃদস্পন্দন, পেট খারাপ এবং ঘুমাতে অসুবিধার মতো শারীরিক লক্ষণ দেখা দিতে পারে।

তাই মানসিক শান্তিতে থাকতে নেতিবাচক খবর দেখা ও শোনা বন্ধ করুন।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট এবং ন্যাশনাল কনসালটেন্ট-জাতিসংঘ।

13/02/2025

অন্যকে হারিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই, কেননা সময় মত আরেকজন চলে আসবে।

তবে আপনার চারপাশের সবাইকে খুশি করতে নিজেকে যেন হারাতে না হয় সে বিষয়ে সাবধান থ্যকাই ভালো।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

11/02/2025

ব্যর্থতা আসলে কি??

ব্যর্থতা একটা নেগেটিভ অনুভুতি। যারা অন্যের না কে মানতে পারেন না, তারাই ব্যর্থ। ধরুন একটা চাকুরীর পরীক্ষা দিয়ে একদম শেষ পর্যায়ে গিয়ে আপনি বাদ পড়ে গেলেন। যদি অন্যের না এর সাথে অভিযোজন করতে শিখেন, তাহলেই আপনি ব্যর্থ না। আপনার মনে হবে আপনিও না বলতে পারেন, সেখানে অন্যদেরও না বলার অধিকার আছে। এই না পারা থেকে শিক্ষা নিয়ে আরেকটা খুঁজবেন। পরবর্তীতে হয়ত মনের মতোটাই পেয়ে যাবেন।

যখন অন্যের না বলা মেনে নিতে পারবেন না, তখনই নিজেকে ব্যর্থ মনে হবে। বিষন্নতার চোরাবালির মধ্যে আটকে যাবেন। নতুন কোন কিছু খোঁজার শক্তিটাও হাতিয়ে ফেলবেন। অথচ পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন না, যিনি অন্যের না বলা শুনেন নি।

সবচেয়ে বেশি প্রয়োজন না বলা শেখা। যখনই আপনি পারবেন না, তখনই না বলবেন। পাশাপাশি, অন্যের না বলা সহ্য করা। আপনার যেমন না বলার অধিকার আছে, তেমন আরেকজনেরও আছে। অন্যের মতামত ও ইচ্ছেকে গুরুত্ব দিয়ে তাদের না এর সাথে অভিযোজন করার অভ্যাস করতে পারলে অনেক ভালো থাকবেন। তখন জীবনটাকেও মনে হবে অনেক সুন্দর।

আজ থেকে ব্যর্থতা ঝেড়ে সব নতুন করে শুরু করুন। আর মনে মনে গেয়ে উঠুন,

"বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবানী বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে'।

জিয়ানুর কবির
ক্লিনিকাল সাইকোলজিষ্ট।

Address

12 South Kallyanpur, Mirpur Road
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিয়ানুর কবির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জিয়ানুর কবির:

Shortcuts

Share

Category