Device Mela

Device Mela we belive trust & quality.
(1)

আভা ফাউন্ডেশন এর collaboration program ছিল Grant Thornton Bangladesh কোম্পানির সাথে । কোম্পানির প্রতিনিধিরা আমাদের প্রতি...
03/09/2026

আভা ফাউন্ডেশন এর collaboration program ছিল Grant Thornton Bangladesh কোম্পানির সাথে । কোম্পানির প্রতিনিধিরা আমাদের প্রতিষ্ঠানে এসেছিল এবং আমরা তাদেরকে স্পেশাল বাচ্চাদের সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম:
আপনাদের একটি donation হয়তো একটি সাধারণ chair-এর মতো মনে হতে পারে, কিন্তু একটি শিশুর জন্য সেটি হতে পারে তার দৈনন্দিন জীবনে অংশগ্রহণের একটি নতুন সুযোগ।একটি special needs শিশুর জন্য সঠিক seating শুধু বসার ব্যবস্থা নয়। সঠিকভাবে বসতে পারলে সে তার চারপাশের পৃথিবীকে আরও ভালোভাবে দেখতে পারে, পরিবারের সঙ্গে interact করতে পারে, শেখার কাজে অংশ নিতে পারে এবং নিজের হাত-পা ব্যবহার করে বিভিন্ন activity করার সুযোগ পায়।
আমরা চাই আপনাদের সহযোগিতা এমন শিশুদের জন্য পৌঁছে দিতে, যারা নিজেরা এটি খরচ বহন করার সামর্থ্য রাখে না।
অসংখ্য ধন্যবাদ Shammi Khanam আপুকে এরকম সুন্দর একটি দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

01/09/2026

AFO ,KAFO হোম সার্ভিস নিতে অফিসিয়াল পেজে এসএমএস করুন অথবা সরাসরি নাম্বারে কল করুন
📞01894912244

10/08/2026

প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরই প্রয়োজন ভিন্ন ভিন্ন সঠিক সাপোর্ট, যেন তারা নিজেদের মতো করে চারপাশের সুন্দর পরিবেশ দেখতে ও উপভোগ করতে পারে।

শিশুর সামাজিক যোগাযোগ এবং দৈনন্দিন চলাফেরা সহজ করতে আমরা তৈরি করেছি বিশেষভাবে ডিজাইন করা মডিফাইড হুইলচেয়ার (Modified Wheelchair)।
এটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঠিক পজিশনে বসতে এবং স্বাচ্ছন্দে চলাফেরা করতে সহায়তা করে।

চেয়ারটির বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
* চেয়ারটি শিশুর মেরুদণ্ড ও বসার ভঙ্গি (Posture) সঠিক রাখতে সাহায্য করে।
* চেয়ারে বাচ্চাদের সুরক্ষার জন্য নরম বেল্ট (Safety Belt) থাকে ।বেল্ট গুলো সঠিকভাবে লাগানো হলে বাচ্চার পড়ে যাওয়ার ভয় থাকে না।
* এটি সহজে ফোল্ডিং (ভাজ) করা যায়।
* প্রয়োজন অনুযায়ী এর প্রতিটি অংশ খোলা ও লাগানো সম্ভব।
* ওজন মাত্র ২০ থেকে ২৫ কেজি হওয়ায় যেকোনো জায়গায় সহজে বহন করা যায়।

মনে রাখবেন, এটি শুধু একটি স্পেশাল চেয়ারই নয়; এটি আপনার শিশুর সামাজিক পরিবেশের সাথে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম!

📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন: 01894-912244


29/04/2026


Available at

  স্ট্যান্ডিং ফ্রেম (Standing Frame) হলো একটি সহায়ক সরঞ্জাম যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা ব্যক্তিদের সোজা হয়ে দাঁড়িয়ে ...
28/04/2026



স্ট্যান্ডিং ফ্রেম (Standing Frame) হলো একটি সহায়ক সরঞ্জাম যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা ব্যক্তিদের সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এটি শারীরবৃত্তীয় এবং মানসিক উভয় দিক থেকে অত্যন্ত কার্যকরী।

এর প্রধান উপকারিতাগুলো নিচে আলোচনা করা হলো:

১. হাড় ও পেশির গঠন শক্তিশালী করা

হাড়ের ঘনত্ব বৃদ্ধি: দাঁড়িয়ে থাকলে শরীরের ওজন হাড়ের ওপর পড়ে, যা হাড়কে মজবুত করে এবং অস্টিওপোরোসিস (হাড় ক্ষয়) হওয়ার ঝুঁকি কমায়।

পেশির সংকোচন রোধ: দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকলে পেশি শক্ত হয়ে যেতে পারে (Contracture)। স্ট্যান্ডিং ফ্রেম পেশিগুলোকে প্রসারিত রাখতে এবং নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে।

২. অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা বৃদ্ধি

হজম ও বিপাক: দাঁড়িয়ে থাকার ফলে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে, যা খাবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

শ্বাস-প্রশ্বাস ও রক্ত সঞ্চালন: সোজা হয়ে দাঁড়ালে ফুসফুস পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করতে পারে, ফলে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত হয়।

মূত্রাশয় ও বৃক্কের সুরক্ষা: এটি শরীর থেকে সঠিক উপায়ে বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি কমায়।

৩. স্নায়বিক ও শারীরিক নিয়ন্ত্রণ

শরীরের ভারসাম্য: এটি শরীরের ভারসাম্য এবং মাথা নিয়ন্ত্রণের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

চাপজনিত ঘা (Pressure Sores) প্রতিরোধ: দীর্ঘক্ষণ এক অবস্থানে বসে থাকলে শরীরে ঘা হতে পারে। স্ট্যান্ডিং ফ্রেম ব্যবহারের ফলে শরীরের ওপর চাপের স্থান পরিবর্তিত হয়, যা ত্বক ভালো রাখে।

৪. মানসিক ও সামাজিক বিকাশ

আত্মবিশ্বাস বৃদ্ধি: অন্যের সাথে চোখের উচ্চতায় কথা বলতে পারা (Eye-to-eye contact) শিশুদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

সামাজিক অংশগ্রহণ: দাঁড়িয়ে থাকার ফলে শিশুরা অন্যদের সাথে খেলাধুলা বা পড়াশোনায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারে, যা তাদের একাকীত্ব দূর করে।

৫. দৈনন্দিন কাজে স্বনির্ভরতা

স্ট্যান্ডিং ফ্রেম ব্যবহারের মাধ্যমে অনেক শিশু বা ব্যক্তি হাতের কাজ করার জন্য বেশি স্বাধীনতা পায়। এটি তাদের দৈনন্দিন বিভিন্ন থেরাপি বা শেখার প্রক্রিয়ায় আরও মনোযোগী করে তোলে।

সতর্কতা: স্ট্যান্ডিং ফ্রেম ব্যবহারের আগে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ ব্যবহারকারীর শারীরিক অবস্থা অনুযায়ী এটি দিনে কতক্ষণ এবং কীভাবে ব্যবহার করা হবে, তা নির্ধারণ করা জরুরি।

19/09/2025

20/10/2023


যেসব বাচ্চাদের ঘাড় নিয়ন্ত্রণের বাহিরে ,শ্বাস-প্রশ্বাসে সমস্যা, খাবার খাওয়াতে সমস্যা হয়। মূলত তাদেরকেই ডাক্তার এবং থেরাপিস্ট গন কর্নার চেয়ারে বসানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন।

Address

Savar
Dhaka
1343

Telephone

+8801858842892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Device Mela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Device Mela:

Shortcuts

Share