Dr. G R Rifat

Dr. G R Rifat ➡️MBBS (DU)
➡️DOC (Skin & vd)
➡️MD (BMU) PG hospital [On Course]

🔴Resident Doctor at Bangladesh Medical University
(PG Hospital)

➡️নেহারির নলি চুষে খাচ্ছেন, ক্যালসিয়াম ভেবে? সত্যটা জানুন!অনেকেই মনে করেন নেহারির নলির ভেতরের হলুদ অংশ বা অস্থিমজ্জা (B...
02/06/2026

➡️নেহারির নলি চুষে খাচ্ছেন, ক্যালসিয়াম ভেবে? সত্যটা জানুন!

অনেকেই মনে করেন নেহারির নলির ভেতরের হলুদ অংশ বা অস্থিমজ্জা (Bone Marrow) ক্যালসিয়ামের ভাণ্ডার। তাই হাড় মজবুত করতে বা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অনেকে এটি খেয়ে থাকেন। কিন্তু বৈজ্ঞানিকভাবে বিষয়টি সম্পূর্ণ সঠিক নয়।

🔍 অস্থিমজ্জা (Bone Marrow) আসলে কী?
অস্থিমজ্জা হলো হাড়ের ভেতরে থাকা নরম টিস্যু, যা মূলত চর্বি (Fat), স্টেম সেল এবং রক্তকণিকা তৈরির উপাদানে সমৃদ্ধ। এটি শরীরের জন্য শক্তির উৎস হলেও ক্যালসিয়ামের প্রধান উৎস নয়।

🦴 ক্যালসিয়াম কোথায় থাকে?
ক্যালসিয়াম মূলত হাড়ের শক্ত ও কঠিন অংশে জমা থাকে। হাড়ের বাইরের শক্ত কাঠামোতে ক্যালসিয়াম ও ফসফরাস মিলে হাইড্রক্সি-অ্যাপাটাইট (Hydroxyapatite) নামক খনিজ তৈরি করে, যা হাড়কে মজবুত রাখে।

⚠️ নেহারির নলি খেলে কী হয়?
✅ কিছু ভিটামিন ও খনিজ পাওয়া যায়।
✅ স্বাস্থ্যকর চর্বি ও শক্তি মেলে।
❌ কিন্তু এটি ক্যালসিয়ামের উল্লেখযোগ্য উৎস নয়।
❌ অতিরিক্ত খেলে উচ্চ চর্বি ও কোলেস্টেরলের কারণে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

🥛 ক্যালসিয়ামের ভালো উৎস কী কী?
✔️ দুধ ও দুগ্ধজাত খাবার
✔️ ছোট মাছ (কাঁটাসহ)
✔️ তিল
✔️ ডাল ও শিমজাতীয় খাবার
✔️ পালং শাক ও অন্যান্য সবুজ শাকসবজি
✔️ ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য ও সাপ্লিমেন্ট (চিকিৎসকের পরামর্শে)

☀️ ভিটামিন D-এর গুরুত্ব
শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য পর্যাপ্ত ভিটামিন D প্রয়োজন। তাই নিয়মিত সকালের রোদ এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নেহারির নলি সুস্বাদু খাবার হতে পারে, কিন্তু এটিকে ক্যালসিয়ামের প্রধান উৎস মনে করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। হাড়ের সুস্থতার জন্য সুষম খাদ্য, পর্যাপ্ত ক্যালসিয়াম, ভিটামিন D এবং নিয়মিত ব্যায়ামই সবচেয়ে কার্যকর উপায়।

MBBS কোর্সের ৫ বছরের পরীক্ষার হিসাব  -🔷 1st prof -Anatomy item =93physiology item =49Bio chemistry item=32total item=174...
20/08/2024

MBBS কোর্সের ৫ বছরের পরীক্ষার হিসাব -

🔷 1st prof -
Anatomy item =93
physiology item =49
Bio chemistry item=32
total item=174
card+ term+practical +viva+ospe=54
1st prof exam. written +viva+practical+ospe=18
Total exam in 1st 1.5 yr( 174+54+18)= 246

🔷 2nd prof+ 3rd prof -
microbiology item=70
pharmacology item=40
pathology item. =70
community medicine =35
Forensic medicine =43
total item.=258
term exam.( writer+viva +ospe+practical) =54
2nd prof exam=23
Total exam
in 3rd and 4th yr(258+54+25)= 337

🔷 Final prof(5th yr)
(medicine,surgery,gynae)
item total around 200
pre prof=32
Final prof =32
Total = 264
TOTAL exam in 5 yrs=(246+335+264)
=845

এছাড়া ward final, block final, year final exam এর সংখ্যা medical college ভেদে ভিন্ন ভিন্ন
প্রতিটি পরীক্ষাতে ৬০% নম্বর নিয়ে পাস করতে হয়।
ফেল করলে সংখ্যা আরো বাড়তে থাকে।
৮৪৫ টি পরীক্ষায় প্রতিটাতে ৬০% পেয়ে নামের আগে Dr. বসে, এমনি এমনিতেই বসে না। পূর্ণ রেজিষ্ট্রেশন পেতে আরো ১বছরের ইন্টার্ন করতে হয়।

আর আপনারা SSC তে কোনোরকম টেনে টুনে পাশ করে ৬ মাস এর কোর্স করে নামের আগে Dr. চান, লজ্জা করেনা?

আর আমাদের BM&DC এর মাননীয়রা একদিনের আন্দোলন দেখে রাজি ও হয়ে গেলেন!

Shame! Shame!

Long March to BMDC সফল হোক!
২১ আগস্ট, সকাল ১০ টা।

18/07/2024

বর্তমানে শিক্ষার্থীরা টিয়ার গ্যাসের সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে টিয়ার গ্যাসের জন্যে চোখের চিকিৎসা নিচে দেয়া হলো:
১)প্রচুর পরিমানে নরমাল পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে
২) Optimox /Moxilocin /Vigalon eye drop ( any )
১ ফোটা করে ৬ বেলা উভয় চোখে ব্যবহার করবে ৭ দিন
৩)Tearfresh ,/Aquafresh /Bestfresh /Polytear /Lubrimax eye drop
১ ফোটা করে ৪ বেলা - 1 month

Tab
Ceevit
1+1+1 - 1 month

#মনে রাখতে হবে প্রধান চিকিৎসা কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলা।তাই টিয়ার গ্যাস এক্সপোজ হওয়ার পর যত দ্রুত সম্ভব পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

Address

Sector-11, Uttara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. G R Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. G R Rifat:

Share

Category