01/06/2023
কবিরাজীর গোপন বিদ্যা - কবিরাজ হয়ে ওঠার যতোসব টোটকা টনিক!!!
আপনি নিশ্চয়ই কবিরাজ দেখে থাকবেন : তারা হয় তাবিক তুকতাক কি ঝাড়ফুক অথবা অপবিজ্ঞানের ব্যবহারে কি সুন্দর বিশ্বাসের মারপ্যাচে কঠিন কারিশমা দেখানো জাদুকর - কেউবা খুন্তা হাতলে গাছের পাতা কান্ড মূলের নির্যাস নিঃসরণে ভেষজ বিদ্যায় পটু - অথবা কেউ কিছুই নয় যেন তবুও কথার ভাবে ভাবি ভয়ংকর এক সুপার হিউম্যান!
আসুন আজ আমরা কবিরাজী বিদ্যার গোপন রহস্য উদঘাটনে প্রয়াসী হবো যেন তাতে সামান্য হলেও সাম্যকভাবে অন্তত মূল কিছু সূত্রের আবির্ভাবে এনালাইসিস দ্বারা রিয়েলাইজ করতে সক্ষম হই:-
কবিরাজ হয় আপনার আমার মতোই খুব সাধারণ মানুষ তবে তাদের রূপ হয় বিচিত্র আলখেল্যায় যেমন কেউবা নিতান্তপক্ষে ধার্মিক, কেউবা গৃধিনী হয়েও সাধিকা মা, কেউ কেউ বয়োবৃদ্ধ গুরুজন, কেউ আবার পাগল কিংবা চাষাভুষা হতে কোর্ট টাই পড়া জেন্টালম্যান!
তারা যেই হউক আর যেমনই হউক তাদের মূল বৈশিষ্ট্য কিন্তু ব্রেইনে তথা মস্তিষ্কে যেমন তাদের কথাবার্তা হবে প্রত্যক্ষ না হয়ে অনেকটা ভাববাচ্যে ভারিক্কি ধরনের তাতে কোন না কোনভাবে আপনার (আপনি যদি মক্কেল হন) লাইফের সাথে কমনভাবে রিলেটেড হয়; তারা কম কথা বলবে বটে আদতে আপনার বেশী কথায় তারা যতোটা সম্ভব ডাটা সংগ্রহ করে আপন ব্রেইনে সূক্ষভাবে এনালাইসিস করে একটি ড্রাফট ডাটাশিট দ্রুতই প্রস্তুত করবে - এমনভাবে কথা বলবে বা প্রশ্ন করবে যেন তা খুবই সহজাত স্বাভাবিক প্রশ্ন বা কথা বার্তা অথচ তা হতেই তারা প্রয়োজনীয় মূলাংশ ফিল্টার করে নিতে সক্ষম হবে। তারা তাদের কবিরাজি বিদ্যায় তীব্রভাবে বিশ্বাসী হউন [যে গ্রন্থ অনুসারে ট্রিটমেন্ট প্রদান করেন] তাতে নিজের ওপর শতভাগ কনফিডেন্ট না হলে অন্যকে অবচেতনভাবে বিশ্বাসী করাতে সক্ষম হবেন না; অনেকে আবার বিশ্বাসী হউন না [অভ্যন্তর হতে] তবে সেটাকে বিজন্যেস স্ট্যাটিকস মডেল হিসেবে সম্মানের সহিত শিক্ষাগ্রহনে প্রয়াসী থাকেন।
তারা খুবই চতুর হয়ে থাকবে তবে আপনাকে তা ব্যবহার বা তাদের চেহারা সুরাতে জানান দিবেন না [এতে করে তাদের সুবিধা গেইন করা সহজ হয়], তারা আধ্যাত্মিক কথাবার্তায় খুবই পটু হতে থাকেন তাই কেউ কেউ হয়তো কোন উদ্দীপক ড্রাগ গ্রহন করলেও করতে পারেন।
তারা রসায়ন ও ফিজিক্সের ট্রিকগুলো [যা অন্তত সাধারণ কেউ বুঝতে পারবেন না] দারুণভাবে ম্যাজিক হিসেবে আরও সূক্ষতর পর্দায় আবরিত করে উপস্থাপন করেন যেন প্রাথমিক বিশ্বাস অর্জন [মক্কেলের] করতে সক্ষম হউন - তারা গণিতের হিসাবেও পটু হন বটে। এই ফিজিক্স - কেমিস্ট্রি ও ম্যাথ ছাড়াও তারা যে বিষয়ে সবচেয়ে বেশী দক্ষ তথা এলীট হয় তা হলো সাইকোলজি; আর এই সাইকোলজি বিদ্যার সমালোচিত শাখা (সম্ভাবত নয়) প্যারাসাইকোলজির প্রয়োগে দারুণ পটু তবে সকল ক্ষেত্রেই মূলত প্লাসিবো ইফেক্ট [মক্কেলের] এর ব্যবহার থাকে [তবে সেই প্লাসিবো ইফেক্ট এর বিশ্বাস এর উৎপত্তি কিভাবে হবে সেটা তাদের নিয়ন্ত্রণে থাকে - কেননা ব্যক্তিবিশেষে কে কোনটাতে কোনভাবে বিশ্বাসী হবে সেটা দারুণভাবে আইডিয়েন্টিফাই করতে ও ইউটিলাইজ করতে সক্ষম থাকেন]। সফল কবিরাজ হতে হলে আপনার দরূন মেধার সহিত মনে রাখার ক্ষমতা বা ক্যাপাসিটি তুলনামূলক বেশী হতে হয় - তাতে কে কখন কি সমস্যাতে আসলো সেটা যেন পরবর্তীবার মনে রেখে সেটার তুলনামূলক অবস্থান অনুমান করতে সহজ হয়।
কবিরাজের কাছে আপন সংগ্রহে এমন কিছু উপাদান থাকবে যেন তা সহজাত সচরাচর পাওয়া যায় না যেমন হাতির দাত, বিভিন্ন মাথার খুলি [সংক্ষেপিত] ইত্যাদি ইত্যাদি যেন তা ভারিক্কি মনোভব এর বহিঃপ্রকাশ নিশ্চিত করতে রহস্যময় পরিবেশ প্রবর্তনে কার্যকরী হয়। কবিরাজেরা যতোটা না ধর্মে বিশ্বাসী ধার্মিক হয় তারচেয়েও অনেক বেশী ধর্ম ব্যবহারে পটু থাকে - এতে ধর্মের মরমী কথা / আধ্যাত্মিকতা / পরোক্ষ জটিল বাক্য ব্যবহার করে থাকেন। মোদ্দাকথা কবিরাজ হতে হলে সর্বাগ্রে যা হতে হয় সেটার নাম হলো মাইন্ড হ্যাকার আর এই বিদ্যা অর্জনে সাইকোলজি শিক্ষা ও প্রয়োগে খুবই দক্ষ হওয়া অন্যতম আবশ্যক শর্ত যেন কথার খেলায় টাকা আর সম্মানের মেলা ঘটে!!!
কবিরাজদের মানসিক দক্ষতা, মেধা ও মননশীলতা অবশ্যই সম্মানের যোগ্য তবে দিনশেষে যেহেতু তারা এসবের প্রয়োগ মিথ্যাকে সত্যে রূপদান করে লাভবান হতে ফ্রড বা প্রতারণার [হউক বিশ্বাসী বা অবিশ্বাসী] আশ্রয় গ্রহন করেন তাই তারা সামাজিক দৃষ্টিকোণ হতে অবশ্যই কেবলমাত্র নগন্য নয় বরং জঘন্য মানুষ হিসেবেই বিবেচ্য হওয়া উচিত।