20/09/2026
সন্তানের চিকিৎসা কি শুধু জন্মের পর থেকেই শুরু হয়?
George Vithoulkas ও Vassilis Ghegas-এর দীর্ঘ বছরের হোমিওপ্যাথিক অভিজ্ঞতায় দেখা যায়, সন্তান ধারণের ৬ মাস থেকে ১ বছর আগে বাবা-মায়ের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে।
কারণ, বাবা-মায়ের দীর্ঘদিনের শারীরিক ও মানসিক সমস্যাগুলোকে বিবেচনায় নিয়ে আগে থেকেই সঠিক চিকিৎসা করা হলে ভবিষ্যৎ সন্তানের জন্যও একটি ভালো ভিত্তি তৈরি হতে পারে।
এমনকি বাবা-মায়ের একজনের কোনো দৃশ্যমান অসুস্থতা না থাকলেও, তার সামগ্রিক স্বাস্থ্য-অবস্থা মূল্যায়ন করে প্রয়োজন হলে চিকিৎসা দেওয়া যেতে পারে।
গর্ভাবস্থাতেও শিশুর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ সময়। শিশু তখনও মায়ের গর্ভে। তাই গর্ভাবস্থায় মায়ের সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুর যত্নের বিষয়টিও বিবেচনায় আসে।
জন্মের পর শিশুর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?
দুই বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে শুধু বয়স বা কোনো নির্দিষ্ট রোগের নাম দেখে ওষুধ নির্বাচন করা উচিত নয়। শিশুটি যখন চিকিৎসকের সামনে আসে, তখন তার নিজের বর্তমান লক্ষণ, আচরণ, শারীরিক বৈশিষ্ট্য ও সামগ্রিক অবস্থার ভিত্তিতে তখনকার প্রয়োজনীয় ওষুধ নির্বাচন করতে হবে।
প্রতিটি শিশুকে নিয়ম করে Nosode দেওয়ার ধারণাও সঠিক নয়। প্রয়োজন থাকলে, লক্ষণ ও অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে।
কিছু ক্ষেত্রে শিশুর সমস্যায় মায়ের ব্যবহৃত ওষুধটিও বিবেচনায় আসতে পারে। Ghegas-এর বর্ণিত একটি ক্ষেত্রে শিশুর intestinal colic-এ বিভিন্ন ওষুধে কাঙ্ক্ষিত ফল না আসার পর মায়ের একই ওষুধ প্রয়োগে দ্রুত উন্নতি দেখা যায়।
চিকিৎসকদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা প্রয়োজন। একজন শিশু শুধু “একটি রোগের নাম” নয়। তার জন্মের ইতিহাস, গর্ভকালীন অবস্থা, মায়ের অবস্থা, বর্তমান লক্ষণ এবং শিশুর নিজস্ব প্রতিক্রিয়া সবকিছুকে একসঙ্গে দেখতে হয়।
আর জন্ম নিজেই মানুষের জীবনের একটি বড় পরিবর্তনের মুহূর্ত। জন্মের পর যদি কোনো তীব্র প্রতিক্রিয়া বা আকস্মিক সমস্যা দেখা দেয়, তাহলে শিশুর বর্তমান লক্ষণ অনুযায়ী দ্রুত সঠিক ওষুধ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হোমিওপ্যাথিক চিকিৎসায় তাই সন্তানের কথা ভাবার সময় শুধু জন্মের পরের সময়টুকু নয়, বরং, গর্ভধারণের আগের সময়, গর্ভকাল এবং জন্মের পরের সময় পুরো ধারাবাহিকতাটিকেই গুরুত্ব দিয়ে দেখা হয়।
#শিশুরোগ #গর্ভবতী #শিশুস্বাস্থ্য #মায়েরযত্ন #হোমিওপ্যাথি #সন্তান_পরিকল্পনা