ডাঃ নাহিদ রেজা

ডাঃ নাহিদ রেজা Doctor

কালোজিরা, মধু, সাজনা পাতা,মেথি এগুলো কি ডায়াবেটিসের ওষুধ কিংবা হার্টের ওষুধ বাদ দিয়ে খাওয়া যাবে? এগুলো খেলে কি ওষুধ খ...
23/08/2026

কালোজিরা, মধু, সাজনা পাতা,মেথি এগুলো কি ডায়াবেটিসের ওষুধ কিংবা হার্টের ওষুধ বাদ দিয়ে খাওয়া যাবে? এগুলো খেলে কি ওষুধ খাওয়ার দরকার নেই?

15/08/2026

IBS (Irritable Bowel Syndrome) কী?

IBS বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম হলো অন্ত্রের একটি সাধারণ সমস্যা, যেখানে বারবার পেটে ব্যথা, পেট ফাঁপা এবং পায়খানার অভ্যাসে পরিবর্তন দেখা দিতে পারে।

🔹 IBS-এর সাধারণ লক্ষণ
• পেটে ব্যথা বা অস্বস্তি
• পেট ফাঁপা ও গ্যাস
• কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা পায়খানা
• পায়খানা করার পর পেটের অস্বস্তি কিছুটা কমে যাওয়া
• পায়খানার অভ্যাসে পরিবর্তন

🔹 কীভাবে নিয়ন্ত্রণ করবেন?
✅ নিয়মিত ও পরিমিত খাবার খান
✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ অতিরিক্ত ঝাল, তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন
✅ যে খাবারে সমস্যা বাড়ে তা চিহ্নিত করে এড়িয়ে চলুন
✅ নিয়মিত হাঁটা ও ব্যায়াম করুন
✅ মানসিক চাপ কমানোর চেষ্টা করুন

⚠️ মনে রাখবেন: IBS সাধারণত দীর্ঘমেয়াদি হলেও নিয়ন্ত্রণযোগ্য। তবে পায়খানার সঙ্গে রক্ত, অকারণে ওজন কমে যাওয়া, রাতে ঘুম ভেঙে পায়খানা বা তীব্র/নতুন ধরনের পেটব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।
🩺 পেটের সমস্যাকে অবহেলা করবেন না।

11/08/2026

ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণ যোগ্য রোগ, এটি নিরাময় যোগ্য রোগ নয়। আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে চিকিৎসায় অবহেলা করেন তাহলে আপনার বিভিন্ন অঙ্গের ক্ষতি হবে যেমন: কিডনি, লিভার, হার্ড, চোখ, দাঁত সহ গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হবে। সুতরাং ডায়াবেটিস চিকিৎসার জন্য অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোন ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসা কিংবা কোন ধরনের হারবাল, হোমোপ্যাথি এবং মানুষের কথা শুনে কোন ওষুধ সেবন করা যাবে না। এতে করে আপনি আপনার গুরুত্বপূর্ণ অঙ্গ হারাতে পারেন এবং আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।

09/08/2026
06/08/2026

ডায়াবেটিক নিউরোপ্যাথির প্রধান লক্ষণগুলো হলো হাত-পায়ে অসাড়তা, ঝিনঝিন করা এবং জ্বালা পোড়া ব্যথা। স্নায়ুর ক্ষতির ধরণ অনুযায়ী এসব লক্ষণ সাধারণত পা ও হাত থেকে শুরু হয় এবং ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

★★★হাত ও পায়ের সাধারণ লক্ষণ
(পেরিফেরাল নিউরোপ্যাথি)

★অসাড়তা: হাত বা পায়ের পাতা অবশ হয়ে যাওয়া এবং অনুভূতি কমে যাওয়া।

★ঝিনঝিন ভাব: পায়ে বা হাতে পিন ফোটার মতো বা সুঁই ফোটার অনুভূতি হওয়া।

★জ্বালা পোড়া ব্যথা: বিশেষ করে রাতে পায়ে তীব্র বা জ্বালাপোড়া ধরনের ব্যথা অনুভূত হওয়া।

★স্পর্শে সংবেদনশীলতা: সামান্য ছোঁয়া বা বিছানার চাদরের হালকা স্পর্শেও অতিরিক্ত ব্যথা পাওয়া।

★পেশীর দুর্বলতা: হাঁটাচলা করার সময় ভারসাম্য রাখতে সমস্যা হওয়া।

04/08/2026

অনিয়ন্ত্রিত রক্তে শর্করার কারণে পায়ের স্নায়ু দুর্বল (নিউরোপ্যাথি) হয়ে যায় এবং রক্ত চলাচল কমে যায়, যার ফলে সামান্য আঘাতও বড় ক্ষত বা আলসারে রূপ নিতে পারে। অবহেলা করলে এটি গ্যাংগ্রিনে পরিণত হতে পারে, যার ফলে পা কেটে ফেলার ঝুঁকি থাকে।

★★যারা টাকা বাঁচানোর জন্য ডাক্তার না দেখিয়ে রাস্তাঘাট থেকে ওষুধ কিনে খান তাদের জন্য এই পোস্ট।দুইটা টাকা বাঁচাতে গিয়ে ড...
30/07/2026

★★যারা টাকা বাঁচানোর জন্য ডাক্তার না দেখিয়ে রাস্তাঘাট থেকে ওষুধ কিনে খান তাদের জন্য এই পোস্ট।
দুইটা টাকা বাঁচাতে গিয়ে ডাক্তার না দেখিয়ে রাস্তাঘাট থেকে হকারের কাছ থেকে ওষুধ খেয়ে, পরবর্তীতে হার্ট-কিডনি-লিভার সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ গুলোর ক্ষতি করে ফেলেন, যার ফলে ডায়াবেটিস সহ শরীরের নানা ধরনের রোগের বাসা বাঁধে।
#সচেতন #হন #সুস্থ #থাকুন
ডাক্তার ছাড়া অন্য কারোর দেওয়া ওষুধ সেবন থেকে বিরত থাকুন।

Address

Dhaka
1207

Telephone

+8801917106349

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ নাহিদ রেজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ নাহিদ রেজা:

Shortcuts

Share

Category