Nursing HOME CARE

Nursing HOME CARE NURSING HOME SERVICE HEALTH SERVICE FOR HOME PATIENT

ড্রেসিং করতে সাবধান হোনমেডিকেল সায়েন্সের সার্জারী চিকিৎসায় ড্রেসিং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বিভিন্ন কাটা ছেড়া, ...
24/01/2026

ড্রেসিং করতে সাবধান হোন

মেডিকেল সায়েন্সের সার্জারী চিকিৎসায় ড্রেসিং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বিভিন্ন কাটা ছেড়া, পোড়া, ঘা, ক্ষত বা আলসারে ড্রেসিং করা হয়। ড্রেসিং করা জিনিস পত্রগুলো হতে হয় স্টেরাইল বা জীবানু মুক্ত এবং জিনিস পত্র গুলো নিয়মিত বিশেষ উপায়ে পরিস্কার (স্টেরিলাইজেশন) ও সংরক্ষন (Preserve) করা হয়। এই পরিস্কার কিন্তু যেন তেন উপায়ে নয়, বরং বিশেষ ভাবে করা হয়। যেমন: অটোক্লেভিং, লাইজল (over night), ফরমাল্ডিহাইড, গ্লুটারাল্ডিহাইড ইত্যাদি দিয়ে। যা বাইরে কোনো দোকানে বা মানহীন ক্লিনিকে কখনই সম্ভব নয়।

ড্রেসিং করার যে সকল জিনিসপত্র ও যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা নিম্ন রুপ:
গজ, ব্যান্ডেজ, রিবোন গজ, আরটারি ফরসেপ্স, টুথ ফরসেপ্স, সিজোর, পোভিসেপ, হেক্সিসল, স্পিরিট, ইউজল, হাইড্রোজেন পার অক্সাইড, নরমাল স্যালাইন (০.৯%), গ্লভস, মাইক্রোপোর ইত্যাদি।

এই সবই সংরক্ষন খুবই গুরুত্ব পুর্ণ। অনেকে মনে করেন, পরিস্কার তুলা বা কাপড় দিয়েও তো পরিস্কার (ড্রেসিং) করা যায়। এটা মোটেও ঠিক নয়। হাসপাতালে ড্রেসিং করা হয় খুব কেয়ারফুলি এবং স্টেরিলাইজিং মেথডে অর্থাৎ ডাক্তারের হাত হয় স্পিরিট বা হেক্সিসল দিয়ে স্টেরিলাইজড বা স্টেরাইল গ্লভস পড়া, যন্ত্রপাতি ও জিনিস গুলোও স্টেরিলাইজড। এভাবে গুরুত্বের সাথে করা হয় ড্রেসিং।

কোনো কোনো অপারেশনের পর কাটা জায়গাটায় ইনফেকশন হয়ে যায় (যেমন: পুজ জমে, ফুলে যায়, জায়গাটার তাপমাত্রা বেড়ে যায়, জ্বর আসে), তখন সুতা কেটে কাটা জায়গা খুলে দেওয়া হয় এবং নিয়মিত ড্রেসিং করা হয়। কিছু ক্ষেত্রে গর্ত বেশি হলে ইউজল বা পোভিসেপে চুবানো রিবন গজ গর্তের ভেতরে প্যাক দেওয়া হয়। ঐ গজই ভেতরের পুজ শুষে নেয় এবং মৃত কোষগুলো দুর করে।

কিছু ক্ষতে দিনে একবার, কিছু ক্ষতে দিনে দুইবার, কিছু তে একদিন পরপর বা দুইদিন পরপর বা কিছু জায়গায় ৩ দিন পর ড্রেসিং করা হয়। কয়দিন পরপর করতে হবে তা নির্ভর করে ক্ষত বা উন্ডের প্রকৃতির উপর। ক্লিন কাট হলে দুইদিন পর করলেই হয়। ডার্টি বা ক্রাস ইঞ্জুরি হলে প্রতিদিন করা হয়। এক্সিডেন্টে খুব খারাপ ভাবে ক্ষত তৈরী হয়। সেসব ক্ষেত্রে রোজ ড্রেসিং লাগে। কিছু কিছু ক্ষেত্রে ওষুধ মেশানো গজ (মেডিকেটেড গজ) ব্যবহার হয়। যেমন: সুপ্রা টুলি, সিলিকন জেল শিট, ভ্যাসলিন গজ ইত্যাদি।

অর্থোপেডিকের ক্রাশ ইঞ্জুরি গুলোতে আবার ককটেল ড্রেসিং করা হয়। মজার নামের এই ড্রেসিং এ ব্যবহার হয়- হেক্সিসল, পোভিসেপ ও ইউজল এক সাথে মেশানো। তাই ককটেল।

ড্রেসিং করার সময় অনেক রোগী বিশেষ করে যাদের ক্ষত অনেক বড়, তার খুব কষ্ট পান। চিৎকার করেন। এ ক্ষেত্রে ডাক্তারের মন হতে হয় পাথরের মত কঠিন। হালকা করে ড্রেসিং করলে উপকার কম হয়। কারন তাতে জীবানু, সাদা সাদা মৃত টিস্যু বা ফাইব্রাস টিস্যু থেকে যেতে পারে। সেগুলো তুলে না দিলে, সেখানে ব্লিডিং পয়েন্ট বা রক্তের প্রবাহ আসে না। তা না আসলে সেই ক্ষতটা হিল বা সুস্থ হয় না বা অনেক সময় লাগে হিল হতে। তাই কষ্ট হলেও ভালভাবে পরিস্কার করা উচিৎ। এসব ক্ষেত্রে ড্রেসিং এর ৩০ মিনিট পূর্বে ভল্টালিন সাপোজিটরি দিয়ে নেওয়া যেতে পারে। যদিও এই সাপোটিরির ব্যবহার বইপত্রে রেফারেন্স নাই, তবুও রোগীর কষ্ট কিছুটা লাঘব করার জন্য এটা অনেকে ব্যবহার করেন।

তবে লোকাল এনেস্থেশিয়া দিয়ে ড্রেসিং করা উচিৎ নয়। যদিও ব্যবহার করলে বেশিরভাগ রোগীর কোনো জটিলতা হয় না, তবুও সামান্য কিছু রিস্ক থেকে যায় । তাই না করাই ভাল।

শরীরের বহির্ভাগের ঘা বা ক্ষতের চিকিৎসার প্রধান অংশ হল সঠিক ড্রেসিং। ড্রেসিং না করে, পুজ বের না করে যতই এন্টিবায়োটিক দেওয়া হোক, লাভ হবে না। কারন পুজকে বলা হয় ফারমাকোলজিক্যাল ব্যারিয়ার (ওষুধের বাধা)। ওষুধ পুজের মধ্যে গিয়ে কাজ করতে পারে না। তাই ড্রেসিং ই একমাত্র সমাধান। এসব ক্ষেত্রে ড্রেসিং কে প্রধান চিকিৎসা বললেও খুব ভুল হবে না। তবে সাথে উপযুক্ত এন্টিবায়োটিক ও দিতে হয়। তাই সঠিক ড্রেসিং এবং উপযুক্ত এন্টিবায়োটিকের মাধ্যমে এসব ক্ষতের চিকিৎসা সম্ভব।

আমাদের দেশের অনেক জায়গায় দেখা যায়, ওষুধের দোকানে বা হাতুরে ডাক্তারের বাড়িতে এরকম ড্রেসিং করা হয়। যেখানে জীবানু মুক্ত পরিবেশ আছে কি না, তাতেই সন্দেহ থেকে যায়। অনেকে শুধু গরম পানিতে ড্রেসিং এর যন্ত্রপাতি বা ব্লেড চুবিয়েই ভাবছেন জীবানু মুক্ত হয়ে গেছে, এখন ইচ্ছামত ড্রেসিং করা যাবে- এ ভাবনা মোটেও ঠিক নয়। ড্রেসিং হতে হবে হাসপাতালে, কারন সেখানে জীবানু মুক্ত পরিবেশে, স্টেরাইলাইজড উপায়ে ড্রেসিং করা হয়। আর কবিরাজ, ওষুধের দোকানদার বা হাতুরে ডাক্তারের এক হাত ভালভাবে ওয়াশ না করেই সবাইকে হয়ত ড্রেসিং করছেন, এটাও খেয়াল করা উচিৎ।

মনে রাখতে হবে, চিকিৎসা দান দেখে মনে হতে পারে, খুব সহজ একটি কাজ, এটি যে কেউই করতে পারে, তবে এটা মোটেও সহজ কাজ নয়। প্রকৃত ডাক্তার একজন রোগীর দায়িত্ব নেন, কিন্তু হাতুরে ডাক্তার কখনই একটা রোগীর দায়িত্ব নেন না। ডাক্তার একটা রোগীর শেষ পর্যন্ত দেখেন যে, রোগটা কোনদিকে যাচ্ছে, ভাল হলেও তিনি শেখেন, খারাপ হলেও তিনি শেখেন। কিন্তু হাতুরেরা ভাল করেই জানে যে, ভাল না হলে ডাক্তার তো আছে।

ডা. আশিকুর রহমান রুপম
সহকারী রেজিস্ট্রার, সার্জারি বিভাগ
বারিন্দ্র মেডিকেল কলেজ হাস্পাতাল, রাজশাহী

Nursing HOME CARE

গর্ভের থলের একটি অংশ যখন ভ্রূণের শরীরে পেঁচিয়ে যায়—তখন এমন হৃদয়বিদারক পরিবর্তন দেখা দিতে পারে।এটাই Amniotic Band Syndrom...
02/01/2026

গর্ভের থলের একটি অংশ যখন ভ্রূণের শরীরে পেঁচিয়ে যায়—তখন এমন হৃদয়বিদারক পরিবর্তন দেখা দিতে পারে।
এটাই Amniotic Band Syndrome।

একটি বিরল জন্মগত সমস্যা, যেখানে গর্ভের ভেতরে অ্যামনিয়োটিক থলি ফেটে গিয়ে সূক্ষ্ম ব্যান্ড তৈরি হয়। এই ব্যান্ডগুলো ভ্রূণের হাত-পা, আঙুল বা শরীরের অন্য অংশে পেঁচিয়ে যেতে পারে।
🔹 এর ফলে হতে পারে—
• আঙুল বা হাত-পা অসম্পূর্ণ হওয়া
• ত্বকে গভীর দাগ বা কাটা চিহ্ন
• কখনও রক্ত সঞ্চালন বন্ধ হয়ে অঙ্গের ক্ষতি
🔹 এটি সাধারণত বংশগত নয় এবং অনেক ক্ষেত্রে জন্মের পর সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব।
🩺 নিয়মিত গর্ভকালীন চেকআপ ও আল্ট্রাসাউন্ড এই সমস্যা দ্রুত শনাক্তে সাহায্য করে।
সচেতন থাকুন, সময়মতো চিকিৎসা নিন।

Nursing HOME CARE ঘরে বসে নার্সিং সেবা নিন,সুস্থ থাকুন।

ক্যানোলা কমপ্লিকেশন কতটা ভয়াবহ দেখুন, আপনারা যারা ফার্মেসি বা নন ট্রেন মানুষ দিয়ে সার্ভিস নেন এটা তাদের জন্য। Nursing HO...
17/12/2025

ক্যানোলা কমপ্লিকেশন কতটা ভয়াবহ দেখুন, আপনারা যারা ফার্মেসি বা নন ট্রেন মানুষ দিয়ে সার্ভিস নেন এটা তাদের জন্য।
Nursing HOME CARE

মিষ্টি আলুঃ "বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর সেরা খাবার" বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শ...
11/05/2025

মিষ্টি আলুঃ "বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর সেরা খাবার"

বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শুধু বাচ্চার শরীরের জন্য নয়, তাদের মানসিক বিকাশেও সাহায্য করে।

🟠 মিষ্টি আলুর পুষ্টিগুণ: 👇
🟣 ওজন বৃদ্ধি:
মিষ্টি আলু দ্রুত বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করে। এতে থাকা পুষ্টিগুণ বাচ্চার শক্তি বৃদ্ধি করে, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়ক।

🟣 ক্যালসিয়াম ও আয়রন:
এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম এবং আয়রন, যা রক্তশূন্যতা কমায় এবং হাড়ের গঠন শক্তিশালী করে।

🟣 হজমে সহায়তা:
মিষ্টি আলু হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি বাচ্চার পেটের সমস্যাগুলোর জন্যও খুব উপকারী।

🟣 বিটা ক্যারোটিন ও ভিটামিন A:
মিষ্টি আলুতে প্রচুর বিটা ক্যারোটিন এবং ভিটামিন A থাকে, যা বাচ্চার চোখের দৃষ্টি শক্তি বাড়ায় এবং তাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

🟣 রোগ প্রতিরোধ ক্ষমতা:
এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, যার ফলে তারা বেশি সুস্থ ও সক্রিয় থাকে।

প্রতিদিনের খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখুন এবং দেখুন আপনার বাচ্চা হয়ে উঠছে আরো শক্তিশালী, সুস্থ এবং প্রাণবন্ত।

#বাচ্চা

কপি পোস্ট

চিকেন পক্স নিয়ে সতর্কতা: স্কুলগামী শিশুদের অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যপ্রিয় অভিভাবকগণ,  চিকেন পক্স বা জলবসন্ত একটি...
02/03/2025

চিকেন পক্স নিয়ে সতর্কতা: স্কুলগামী শিশুদের অভিভাবকদের জন্য

গুরুত্বপূর্ণ তথ্য

প্রিয় অভিভাবকগণ,
চিকেন পক্স বা জলবসন্ত একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যা বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। স্কুল, খেলার মাঠ বা সামাজিক gatherings-এ শিশুদের মধ্যে এই রোগ সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাই সচেতনতা ও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

# # # চিকেন পক্স কী?
চিকেন পক্স একটি ভাইরাসজনিত রোগ, যা Varicella-Zoster Virus (VZV) দ্বারা সংক্রমিত হয়। এটি সাধারণত গায়ে লাল ফুসকুড়ি, জ্বর, মাথাব্যথা এবং দুর্বলতার মাধ্যমে শুরু হয়।

# # # লক্ষণগুলো কী কী?
১. গায়ে লাল দানার মতো ফুসকুড়ি, যা পরে ফোস্কায় পরিণত হয়।
২. জ্বর ও শরীর ব্যথা।
৩. মাথাব্যথা ও ক্লান্তি।
৪. ক্ষুধামন্দা।

# # # কীভাবে ছড়ায়?
১. সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ভাইরাস ছড়ায়।
২. ফোসকা থেকে নির্গত তরলের সংস্পর্শে আসলে।
৩. সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র (যেমন: তোয়ালে, কাপড়) ব্যবহার করলে।

# # # সতর্কতা ও প্রতিরোধ:
১. টিকা দিন: চিকেন পক্সের টিকা (Varicella Vaccine) এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আপনার শিশুকে সময়মতো টিকা দিন।
২. ঘরে রাখুন: যদি আপনার শিশু চিকেন পক্সে আক্রান্ত হয়, তাকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত স্কুল বা জনসমাগমে যেতে দেবেন না।
৩. পরিচ্ছন্নতা: শিশুকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করান। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার থেকে বিরত রাখুন।
৪. লক্ষণ দেখলে ডাক্তার দেখান: যদি আপনার শিশুর চিকেন পক্সের লক্ষণ দেখা দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

# # # অভিভাবকদের করণীয়:
১. স্কুল কর্তৃপক্ষকে আপনার শিশুর অসুস্থতার কথা জানান।
২. অন্যান্য অভিভাবকদের সচেতন করুন যাতে তারা তাদের শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন।
৩. শিশুকে পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খাওয়ান।

চিকেন পক্স সাধারণত ১-২ সপ্তাহের মধ্যে সেরে যায়, কিন্তু সঠিক যত্ন না নিলে জটিলতা দেখা দিতে পারে। তাই সচেতন হোন, সতর্ক থাকুন এবং আপনার শিশুকে সুস্থ ও নিরাপদ রাখুন।

**সতর্ক থাকুন, সুস্থ থাকুন।**

#চিকেনপক্স #শিশুরস্বাস্থ্য #সচেতনতা

🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎟🎟🎟🎟🎫🎫🎫🎫🎫🎫🎫🎫🎫
Nursing HOME CARE এর মাধ্যমে ফার্স্ট এইড সেবা ঘরে বসেই নিতে ফোন করুন! (আমাদের সকল নার্স BNMC সার্টিফাইড ও অভিজ্ঞ)
বাসায় নার্সিং সেবা নিন Nursing HOME CARE
থেকে। ☎ +8801903033030 or WhatsApp
👉 "Nursing HOME CARE" আপনাকে নিশ্চিত করছে-
✅অভিজ্ঞ ও প্রফেশনাল BNMC রেজিষ্টার্ড সিনিয়র স্টাফ নার্স দ্বারা পরিচালিত
✅ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার
✅নিরাপদ ও চিন্তামুক্ত সার্ভিস প্রদান
✅চাহিদা অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা
✅স্বাস্থ্যবিধি (PPE) মেনে সেবা প্রদান
✅সঠিক ও মানসম্মত সেবার নিশ্চয়তা
✅২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট
✅দ্রুত তম সময়ে সেবা প্রদানের নিশ্চয়তা

Nursing HOME CARE এর মাধ্যমে নার্সিং সেবা/ হোম নার্সিং ও মেডিকেল সার্ভিস লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বাসায় থেকে যে সকল সেবা সমূহ পাবেনঃ
১/ প্রাথমিক চিকিৎসা
২/ ড্রেসিং (অর্থপেডিক/গাইনী/কাটা-ছেড়া/সার্জারি)
৩/ ইনজেকশন পুশ (IV/IM)
৪/ স্যলাইন দেওয়া
৫/ ক্যানেলা করা (শিশু / প্রাপ্তবয়স্ক)
৬/ ক্যাথেটার করা (পুরুষ / মহিলা)
৭/ এনজি টিউব লাগানো (স্টোক এর পেশেন্ট)
৮/ প্রেসার/ডায়াবেটিস চেকাপ
৯/ ICU রুগির CV LINE REMOVE

@ #নার্স #নার্সিং #সেবা #ক্যান্টনমেন্ট #জরুরী #ইসিবি #মাটিকাটা #ভাষানটেক #মানিকদি #বালুঘাট #বাউনিয়া #ইমার্জেন্সি #হেলথকেয়ার #হেল্প #করোনা #কোভিড #নার্স #হোম #হোমনার্সিং #ইঞ্জেকশান #স্যালাইন

Address

DHAKA
Dhaka
1206

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 21:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Nursing HOME CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share