Physical & Mental Health Service

Physical & Mental Health Service For appointment call(Online consultation):
Mental Health - 01624762002
Physical health - 01739999843
(1)

31/05/2026

Hello beautiful souls. For more satisfying posts, you can follow this page. Thanks

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি শরীর ও মনে সবাই ভালো আছেন। কোরবানি ঈদ চলছে। সবাই ইচ্ছামত গরুর মাংস খাচ্ছি তাই ...
29/05/2026

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি শরীর ও মনে সবাই ভালো আছেন।
কোরবানি ঈদ চলছে। সবাই ইচ্ছামত গরুর মাংস খাচ্ছি তাই না? গতকাল আমরা স্বামী-স্ত্রী আমাদের ছোট বাচ্চাকে নিয়ে একটু বের হয়েছিলাম। সেখানে একটা ঘটনা দেখতে পেলাম।‌ কিছু মানুষ সারাদিন এবাড়ি ওবাড়ি থেকে মাংস পেয়েছে এবং সেগুলো এনে বিক্রি করছে। কেতা বিক্রেতার কথোপকথনে শুনলাম এক কেজি ৪০০ টাকা। দেখে খুব কষ্ট হল। যেখানে এ দেশের বেশিরভাগ গরিব মানুষ ঠিকমতো গরুর মাংসটা খেতে পারেন না, সেখানে ওই মানুষটা অভাবের তাড়নায় তার পাওয়া মাংসগুলো তার পরিবারের লোকজনের সাথে না খেয়ে, কম টাকায় বিক্রি করে দিচ্ছে। যাতে আরো কিছু টাকা ইনকাম করতে পারে এবং আরো কিছুদিন ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। ‌আহ্! কবে আমাদের অভাব দূর হবে, কবে আমরা ধনী গরিব সবাই নিশ্চিন্তে কোরবানির মাংস খেতে পারব! আল্লাহ্ সহায় হোন। আমিন।

Eid Mubarak from us
27/05/2026

Eid Mubarak from us

26/05/2026

Stop running. Your Rijq is already written. So have tawaqqul in Allah swt.

25/05/2026

Don't rush. Sometimes peace of mind is thing you need.

World Schizophrenia Day 2026
24/05/2026

World Schizophrenia Day 2026

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই শরীর ও মনে ভালো আছেন। সেদিন ঢাকা মেডিকেলের মানসিক বহির্বিভাগে এক দম্পতি আ...
23/05/2026

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই শরীর ও মনে ভালো আছেন।

সেদিন ঢাকা মেডিকেলের মানসিক বহির্বিভাগে এক দম্পতি আসলেন। আপনারা উভয়েই ভাবছিলেন যে পুরুষ রোগীটির মানসিক সমস্যা আছে। কিন্তু ডিটেইল হিস্ট্রি নিয়ে দেখলাম মেইন সমস্যাটা আসলে উনার স্ত্রীর।

উনার স্ত্রী উনাকে সন্দেহ করেন, সবসময় উনাকে হারানোর ভয় পান, উনাকে নিয়েই কল্পনা করেন, কল্পনায় উনাকে অনেক উপরে নিয়ে যান আবার কিছুক্ষণ পর অনেক নিচে নামান, উনার স্ত্রী খুবই আবেগপ্রবণ এবং খুব মুডসুইং হয়, উনি নিজেকে আঘাতও করেন স্বামীর উপর রাগ করে। যেহেতু স্ত্রীটি সরাসরি রোগী ছিলেন না, তাই উনার এর বেশি হিস্ট্রি নেওয়া হয়নি। নিলে হয়তো আরো তথ্য বের হতো। ‌

শুধু এই কেস না। বেশিরভাগ দম্পতিই এই সমস্যা নিয়ে আসেন। স্ত্রীর এসব ব্যবহারে স্বামী ডিপ্রেশন নিয়ে আসেন। পরে স্বামীর স্ট্রেসর বের করতে নিয়ে আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে স্ত্রী অসুস্থ ।

এই অসুখটা হল একটা ব্যক্তিত্বজনিত সমস্যা। একে বলা হয় "বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার" যা সঠিক চিকিৎসায় নিরাময় যোগ্য। সুতরাং আপনাদের ভিতরে যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই দেরি না করে যেকোনো হাসপাতালের মানসিক বহির্বিভাগে দেখাবেন।
আর অনলাইনে দেখাতে চাইলে ০১৬২৪৭৬২০০২ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। ফিরতি মেসেজে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা হবে ইনশাআল্লাহ।‌

বিশেষ দ্রষ্টব্য: ছবিটি Ai জেনারেটেড

Dr. Ohi Sarwar
FCPS Part 2 Trainee, Psychiatry
Dhaka Medical College Hospital

বৃষ্টিভেজা ছুটির দিনজানালার পাশে বসে থাকা আর সময়ের ধীর হয়ে যাওয়াকর্মব্যস্ত সপ্তাহের শেষে এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দে...
22/05/2026

বৃষ্টিভেজা ছুটির দিন

জানালার পাশে বসে থাকা আর সময়ের ধীর হয়ে যাওয়া

কর্মব্যস্ত সপ্তাহের শেষে এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দেয়-

শান্তি সবসময় বড় কিছুতে থাকে না, কখনো কখনো থাকে খুব ছোট, খুব সাধারণ কিছুতে।

একটা ম্যাগাজিন, বৃষ্টির শব্দ, আর নিঃশব্দ এক বিকেল-শৈশবের সেই হারিয়ে যাওয়া অনুভূতিটা যেন আবার ফিরে আসে।

ধন্যবাদ Moner Khabor -

এই শান্ত মুহূর্তগুলোকে আবার ছুঁয়ে দেখার সুযোগ দেওয়ার জন্য।

Dr. Ohi Sarwar
FCPS Part 2 Trainee, Psychiatry
Dhaka Medical College Hospital

আসসালামু আলাইকুম। আমি সাধারণত ভাইরাল টপিক নিয়ে কম কথা বলি। অন্যের কষ্ট নিয়ে লিখে নিজের পেইজের রিচ বাড়ানোর পক্ষপাতী আম...
21/05/2026

আসসালামু আলাইকুম। আমি সাধারণত ভাইরাল টপিক নিয়ে কম কথা বলি। অন্যের কষ্ট নিয়ে লিখে নিজের পেইজের রিচ বাড়ানোর পক্ষপাতী আমি না। কিন্তু এইবার না বলে পারলাম না। আমাদের বাচ্চাগুলোর সেফটি কোথায়? বাংলাদেশে জন্ম নেওয়া কি পাপ? বিকৃত রুচির মানুষগুলোর বলির পাঠা আর কত বাচ্চা হবে? আর এখন একটা ভয়াবহ ট্রেন্ডিং চলছে। মানুষ মেরে লাশ কাটা। এটা তারা কিভাবে পারে!?
এত ভায়োলেন্স!! অবাধে নেশা বা নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, বিভিন্ন বিকৃত সাইট গুলোর এভেলেবেলিটি, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ফলাফল আমাদের ছোট্ট ছোট্ট ফুলের মত বাচ্চাগুলো ভোগ করছে।
আর আরেক দল মানুষ আছে, যারা এই বাচ্চা মেয়েটার লাশের ছবিটাকেও মাফ করেনি। আপনারা কি একটা বারও ভেবে দেখেছেন যারা এই কাজগুলো করছেন এবং আবেগের বসে বারবার বাচ্চাটার সাথে হওয়া অত্যাচারের বর্ণনা দিচ্ছেন, বাচ্চাটার বাবা মায়ের জন্য এটা কতটা ট্রমাটাইজিং!? দয়া করে তাদেরকে মাফ করেন। অপরাধের বিচার চাইতে দোষ নাই। কিন্তু এই ছবি এবং বর্ণনাগুলো রিপিটেডলি পোস্ট না করেও তো বিচার চাওয়া যায়। আজকে আপনার নিজের মেয়ের সাথে এরকম হলে এত সুন্দর করে তার লাশের ছবি তুলে পুরা বর্ণনার ছবি সহ পোস্ট করতে পারতেন? নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন!
শেষ কথায় আসি। যতদিন পর্যন্ত না রেইপের ক্যাপিটাল পানিশমেন্ট কার্যকর হয়, অপ্রিয় হলেও সত্য যে ততদিন পর্যন্ত এসব চলতে থাকবে।
আমাদের প্রাইম মিনিস্টার নিজেই একজন মেয়ের বাবা। আশা করি উনি এই অবস্থাটা বুঝে সেভাবে কার্যকর পদক্ষেপ নিবেন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মানসিক রোগ বহির্বিভাগে রোগী এসে প্রায় বলে ইদানিং সবকিছু ভুলে যাচ্ছেন। যদিও আমরা সবাই ...
19/05/2026

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মানসিক রোগ বহির্বিভাগে রোগী এসে প্রায় বলে ইদানিং সবকিছু ভুলে যাচ্ছেন। যদিও আমরা সবাই কমবেশি ভুলে যাই। কিন্তু আমাদের মানসিক সমস্যাগুলোর সাথে ভুলে যাওয়ার সমস্যাটা বেশি কাজ করে। যেমন ডিপ্রেশন বা হতাশা জনিত মানসিক রোগ, এনজাইটি বা উদবিগ্নতা জনিত মানসিক রোগ, ওসিডি বা শুচিবায়ু ইত্যাদি।

ভুলে যাওয়ার সমস্যাটা এভয়েড করার জন্য ঘরোয়া একটা উপায় বলে দিতে পারি। হ্যাঁ ঠিকই ধরেছেন। ডায়েরি মেইনটেইন করা অথবা মোবাইলের নোটপ্যাডে ডেইলি To do list লিখে রাখা।‌ এটা আপনার অস্থিরতা অনেকাংশে কমিয়ে দিতে পারে। যারা স্ট্রেসে থাকার কারণে বা স্বাভাবিকভাবেই ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা এ কাজটি করতে পারেন। এবং যারা মানসিক সমস্যার কারণে ভুলে যাচ্ছেন, তারাও চিকিৎসার পাশাপাশি এই উপায়টা ফলো করতে পারেন। ধন্যবাদ।

Dr. Ohi Sarwar
FCPS Part 2 Trainee, Psychiatry
Dhaka Medical College Hospital



বিশেষ দ্রষ্টব্য: ছবিটি Ai জেনারেটেড

Address

Dhaka

Opening Hours

Monday 14:00 - 21:00
Tuesday 14:00 - 21:00
Wednesday 14:00 - 21:00
Thursday 14:00 - 21:00
Saturday 14:00 - 21:00
Sunday 14:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Physical & Mental Health Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category