22/05/2026
আম আমরা খুব মজা করে খাই,
কিন্তু এই আমের পেছনেও লুকিয়ে থাকে কিছু আত্মকাহিনী।
এই আম পাড়তে গিয়েই প্রতি বছর অনেক শিশু ও বয়স্ক মানুষ দুর্ঘটনার শিকার হন।
গতকাল রাতেই কমপক্ষে ১০ জন রোগীর হাতের কব্জি ভেঙেছে আম গাছ থেকে পড়ে গিয়ে।
এর মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও বয়স্ক মানুষ।
তাই সবার প্রতি অনুরোধ—
বাচ্চা ও বয়স্কদের আম গাছে উঠতে দেবেন না।
একটু অসাবধানতাই ডেকে আনতে পারে আজীবনের পঙ্গুত্ব।
সচেতন হোন, নিরাপদ থাকুন।