Kingston Physiotherapy & Rehabilitation Center- KPRC

Kingston Physiotherapy & Rehabilitation Center- KPRC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kingston Physiotherapy & Rehabilitation Center- KPRC, Physical therapist, Kingston Hospital, Mirpur/12, Dhaka.

কিংস্টন হাসপাতালে আকুপাংচার থেরাপি🔰️ আকুপাংচার কি?আকুপাংচার একটি বিশেষ ধরনের  প্রাচীন চিকিৎসা পদ্ধতি। Acus ও puncture শব...
08/09/2025

কিংস্টন হাসপাতালে আকুপাংচার থেরাপি

🔰️ আকুপাংচার কি?
আকুপাংচার একটি বিশেষ ধরনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। Acus ও puncture শব্দ দুটি থেকে আকুপাংচার কথাটি এসেছে। Acus অর্থ সূঁচ ও Puncture অর্থ ফোটানো। আকুপাংচার শব্দের অর্থ হল সূঁচ ফোটানো।
আকুপাংচার একটি প্রাচীন চৈনিক চিকিৎসা পদ্ধতি। শরীরের বহুসংখ্যক নির্দিষ্ট স্থানে সরু লম্বা সূঁচ ফুটিয়ে এই চিকিৎসা করা হয়ে থাকে। সূঁচ ফুটিয়ে দেহের নির্দিষ্ট স্থান বা আকুপাংচার পয়েন্টকে উত্তেজিত করা হয়। গবেষণা করে দেখা যায় যে বিভিন্ন রোগের, যেমন: এলার্জি, আথ্রাইটিস, মাথা ব্যাথা ও পেটের সমস্যা ইত্যাদি ভাল করার জন্য বেশ কার্যকর হয়ে উঠেছে আকুপাংচার চিকিৎসা। আকুপাংচার চিকিৎসা বর্তমানে বিশ্বের উন্নত একটি চিকিৎসা। এই চিকিৎসার জনপ্রিয়তা সব দেশেই রয়েছে।

🔰️ আকুপাংচার কেন ব্যবহার করা হয়
আকুপাংচার ঐতিহ্যগত চীনা ঔষধ প্রথা যা হাজার বছর আগে আবিষ্কার হয়েছে। আকুপাংচার প্রদাহ কমায় এবং মস্তিষ্কে বেদনা প্রশমিত করে যার ফলে রোগী আরামপ্রদ বোধ করে। শরীরে যে কোন ধরনের ব্যাথা ভাল করার কাজে এই পদ্ধতি বেশি ব্যবহার করা হয়।

🔰️ যে সকল রোগে আকুপাংচার কার্যকরী
উদ্বেগ, ডিপ্রেশন,অনিদ্রা, বমি বমি ভাব, মাথা ব্যথা, বিভিন্ন ধরনের বাত, দীর্ঘস্থায়ী ব্যথা ,মাইগ্রেন, জয়েন্ট ব্যথা, প্যারালাইসিস, এলার্জি ইত্যাদি বিভিন্ন সমস্যায় আকুপাংচার ব্যবহার করা হয়। অনেক ত্বকের রোগ ও চেহারার উজ্জ্বলতা ফিরানোর জন্য আকুপাংচার ব্যবহৃত হয়।

🔰️ আকুপাংচার এর অসুবিধা
আকুপাংচার থেরাপি অবশ্যই চিকিৎসক এর পরামর্শ ছাড়া নিজে নিজে নেয়া যাবে না। এতে করে সমস্যা বেড়ে যেতে পারে। আকুপাংচার থেরাপি সাবধানে ব্যবহার না করলে রক্তপাত এর ঝুঁকি থাকে তাই অবশ্যই একজন চিকিৎসক এর পরামর্শ নিয়ে আকুপাংচার থেরাপি নেয়া উচিত।

🔰️ আমাদের বিশেষত্ব
আকুপাংচার এর উপর বিশেষভাবে প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে সেবা নিশ্চিতকরন।
🔷পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ও উপযুক্ত পরিবেশ
🔷পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ
🔷সম্পূর্ন ঝুঁকিমুক্ত ও আস্থাশীল সেবার মান
🔷সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত
🔷স্টেরাইল-নিডল বা জীবাণুমুক্ত সূঁচ (একটি নিডল একের অধিক বার ব্যবহার করা হয় না) যা ত্বকে ইনফেকশনের ঝুঁকিমুক্ত।
🔷দক্ষ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান

🔰️আপনার রোগীর সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন- হটলাইন নম্বর: 01952989866, 01952989877.






💠হাঁটুর ব্যথা: কারণ ও প্রতিকার🔷বিশ্বব্যাপী প্রতি পাঁচজনের একজন আর্থ্রাইটিসে আক্রান্ত। হাঁটুতে ব্যথা হওয়া একটি সাধারণ সম...
03/08/2025

💠হাঁটুর ব্যথা: কারণ ও প্রতিকার

🔷বিশ্বব্যাপী প্রতি পাঁচজনের একজন আর্থ্রাইটিসে আক্রান্ত। হাঁটুতে ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা, যা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম হলো অস্টিওআর্থ্রাইটিস বা বয়সজনিত ক্ষয়। এছাড়া হাঁটুর লিগামেন্টে আঘাত পাওয়া, জয়েন্টের মধ্যে দূরত্ব কমে যাওয়া, অতিরিক্ত শারীরিক ওজন ইত্যাদিও হাঁটুতে ব্যথার কারণ হতে পারে। সাধারণত পুরুষদের তুলনায় নারীরা এই সমস্যায় বেশি ভোগেন। হাঁটুতে ব্যথা হলে সাধারণত হাঁটু বাঁকানোর সময় এবং হাঁটুর ওপর চাপ পড়লে ব্যথা বেশি অনুভূত হয়।

💠হাঁটুর ব্যথা থেকে মুক্তির উপায় :

🔷বর্তমান যুগে নিয়মিত হাঁটা বা শারীরিক অনুশীলনের অভ্যাস কমে গেছে, যা হাঁটুর মাংসপেশিকে দুর্বল করে দেয়। মাংসপেশি দুর্বল হলে রক্ত সঞ্চালন কমে যায়, ফলে হাঁটুর জয়েন্ট পর্যাপ্ত পুষ্টি পায় না এবং ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া দুর্বল মাংসপেশি হাঁটুর দৃঢ়তা ধরে রাখতে পারে না, যার ফলে হাঁটুর অভ্যন্তরে হাড়ের ঘর্ষণ বাড়ে এবং ব্যথা তীব্র হয়।

🔷এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত ব্যায়ামের মাধ্যমে হাঁটুর মাংসপেশি শক্তিশালী করা প্রয়োজন। অতিরিক্ত ওজন হাঁটুর ওপর চাপ সৃষ্টি করে, যা ব্যথা বাড়াতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। তবে ওজন কমানো কঠিন হতে পারে, তাই ব্যায়ামের মাধ্যমে হাঁটুর পেশি শক্তিশালী করে নেওয়া উচিত, যাতে হাঁটু সহজেই শরীরের ওজন বহন করতে পারে।

🔷প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। সঠিক থেরাপি ও ব্যায়ামের মাধ্যমে হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং দীর্ঘমেয়াদে হাঁটুর কার্যকারিতা বজায় রাখা যায়।

✅অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৯৫২-৯৮৯৮৬৬, ০১৯৫২-৯৮৯৮৭৭
হটলাইন: ০৯৬১১-৯০০৭২৩

🥩 কুরবানির সময় দীর্ঘক্ষণ বসে মাংস কাটছেন? কোমর ও হাঁটুর ব্যথা থেকে সাবধান! কুরবানির ঈদ মানেই আনন্দ, ত্যাগ আর ব্যস্ততা। ক...
09/06/2025

🥩 কুরবানির সময় দীর্ঘক্ষণ বসে মাংস কাটছেন? কোমর ও হাঁটুর ব্যথা থেকে সাবধান!

কুরবানির ঈদ মানেই আনন্দ, ত্যাগ আর ব্যস্ততা। কুরবানির সময় আমরা অনেকেই দীর্ঘক্ষন বসে মাংস কাটি বা বাছাই করে থাকি, যেটা শরীরের জন্য হতে পারে ক্ষতিকর।

📍 নিচু হয়ে, পা ভাঁজ করে, বা একভাবে বসে থাকলে সহজেই দেখা দিতে পারে –
🔸 কোমরে ব্যথা
🔸 হাঁটু ও জয়েন্টে ব্যথা
🔸 ঘাড়ে-পিঠে অস্বস্তি
🔸 পেশিতে টান বা শক্ত হয়ে যাওয়া

কেন এমনটা হয়?

✅ দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকা
✅ একটানা কাজ করে শরীরকে বিরতি না দেওয়া
✅ ভারি মাংস বা কোন কিছু উঠানো বা টানা সময় ঝুঁকে থাকা
✅পর্যাপ্ত পরিমান পানি পান না করা
✅ বয়স বা পুরনো ব্যথা থাকলে সমস্যা আরও বাড় পারে।

কি করলে ব্যথা থেকে রক্ষা পাবেন?

🔹 প্রতি ২০-২৫ মিনিট কাজ করার পর ২-৩ মিনিট হাঁটুন বা দাঁড়িয়ে স্ট্রেচ করুন
🔹 নিচু হয়ে না বসে উচ্চতা অনুযায়ী টুল/টেবিল ব্যবহার করুন
🔹 হাঁটু ভাঁজ করে না বসে চেয়ার বা মোড়াতে বসার চেষ্টা করুন
🔹 কাজ শেষে কোমর, পিঠ ও হাঁটুর হালকা ব্যায়াম এবং গরম পারনির সেঁক নিতে পারেন।
🔹 মাংস বা ভারি কিছু উচুতে তোলার সময় কোমর না বাঁকিয়ে দুই হাঁটু ভেঙে তুলুন।

ব্যথা যদি ২-৩ দিনের বেশি থাকে, তাহলে ফিজিওথেরাপি নিতে দেরি করবেন না

আমাদের আছে
👉 আধুনিক ফিজিওথেরাপি সেবা
👉 ব্যথা নিরাময়ের পার্সোনালাইজড এক্সারসাইজ প্ল্যান
👉 এক্সপার্ট কনসালটেশন
🌙 এই ঈদে আপনার কুরবানির আনন্দ যেন ব্যথায় ম্লান না হয়

সচেতন হোন, সুস্থ থাকুন – পাশে আছি আমরা

মোঃ সাদেকুল ইসলাম
কনসালটেন্ট (ফিজিওথেরাপি)
ফিজিওথেরাপি বিভাগ, কিংস্টন হাসপাতাল।

✅অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৯৫২-৯৮৯৮৬৬, ০১৯৫২-৯৮৯৮৭৭
হটলাইন: ০৯৬১১-৯০০৭২৩

✅Address : House 51-54, Road 01 & 02,Block-D, Shahidbag, Mirpur -12, Dhaka-1216
ঠিকানা : হাউস ৫১-৫৪ , রোড ১,২ , ব্লক D , শাহিদবাগ,মিরপুর ১২ , পল্লবী থানা এর বিপরীত রোড

❇️ট্রিগার ফিঙ্গারঃট্রিগার ফিঙ্গার (Trigger Finger) একটি সাধারণ অস্থিসন্ধি ও টেনডনজনিত সমস্যা। এই অবস্থায় হাতের একটি বা ...
29/05/2025

❇️ট্রিগার ফিঙ্গারঃ
ট্রিগার ফিঙ্গার (Trigger Finger) একটি সাধারণ অস্থিসন্ধি ও টেনডনজনিত সমস্যা। এই অবস্থায় হাতের একটি বা একাধিক আঙুল বাঁকা হয়ে যায় এবং সোজা করতে গেলে ‘ট্রিগার’ বা আটকে যাওয়ার মতো অনুভূতি হয় এবং অনেক সময় আঙ্গুল সোজা করতে বা ভাজ করার সময় আটকে যায়।

ট্রিগার ফিঙ্গারের কারণঃ
১) পুনরাবৃত্তিমূলক হাতের কাজ (Repetitive hand movements): বারবার একই ধরনের গ্রিপিং, ক্লাঞ্চিং বা টাইপিং-এর কাজ করলে টেনডনের উপর চাপ পড়ে এবং ইনফ্লামেশন হতে পারে।
২) বেশি সময় ধরে শক্তভাবে কিছু ধরা: যেমন ভারী জিনিস বহন করা, দড়ি টানা, বা শক্ত গ্রিপ বা মুষ্ঠি ব্যবহার করার মতো কাজ।
৩) স্বাস্থ্যগত সমস্যা:
★ ডায়াবেটিস রোগীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
★রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য ইনফ্ল্যামেটরি জয়েন্ট ডিজঅর্ডার।
★হাইপোথাইরয়ডিজম বা মেটাবলিক ডিজঅর্ডার।
৪) বয়স ও লিঙ্গ: সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা যায়, এবং মহিলাদের মধ্যে এটি তুলনামূলক বেশি হয়।
৫) আঘাত বা ট্রমা: আঙুল বা তালুর আশেপাশে আঘাত পেলে টেনডনের স্বাভাবিক গতি ব্যাহত হতে পারে।
৬) টেন্ডন শীথ (Tendon sheath) মোটা হয়ে যাওয়া বা স্কার টিস্যুর গঠন: এটি টেনডনের স্লাইডিং মুভমেন্টে বাধা সৃষ্টি করে।

❇️ট্রিগার ফিঙ্গার সমস্যায় ফিজিওথরাপির গুরুত্বঃ
ট্রিগার ফিঙ্গারের চিকিৎসায় ফিজিওথেরাপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করে, বিশেষ করে প্রাথমিক ও মাঝারি পরিস্থিতির ক্ষেত্রে, যেখানে সার্জারি প্রয়োজন হয় না। ফিজিওথেরাপি শুধুমাত্র ব্যথা উপশম করে না , বরং আঙুলের স্বাভাবিক গতি ও কার্যকারিতাও পুনরুদ্ধার করে। নিম্নে তুলে ধরা হলোঃ

১) ব্যথা ও ফোলা কমানো ।

২) আঙুলের নড়াচড়া (Mobility) উন্নত করা ।

৩) টেনডনের ফাংশনাল মুভমেন্ট বজায় রাখা ।

৪) পুনরাবৃত্তি প্রতিরোধে সচেতনতা।

৫) স্প্লিন্টিং ও সাপোর্ট ।
৬) সার্জারির প্রয়োজন কমানো ।

❇️ সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে সফল চিকিৎসা সম্ভব হয়, যার ফলে ইনভেসিভ চিকিৎসা বা অপারেশন এর প্রয়োজন পড়ে না।

❇️ফিজিওথেরাপি শুধু ট্রিগার ফিঙ্গারের উপসর্গ উপশম করে না, বরং এর মূল কারণগুলোর প্রতিও কার্যকরভাবে কাজ করে। সময়মতো সঠিক ফিজিওথেরাপি শুরু করলে রোগী খুব দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারেন এবং ভবিষ্যতের জটিলতা থেকেও রক্ষা পান।

_____________________
এম. সবুজ আহমেদ
ফিজিওথেরাপিষ্ট
কিংস্টন হাসপাতাল।

✅অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন
ফিজিওথেরাপি বিভাগ
কিংস্টন হাসপাতাল
০১৯৫২-৯৮৯৮৬৬,
০১৯৫২-৯৮৯৮৭৭
হটলাইন: ০৯৬১১-৯০০৭২৩

28/05/2025

Address

Kingston Hospital, Mirpur/12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Kingston Physiotherapy & Rehabilitation Center- KPRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kingston Physiotherapy & Rehabilitation Center- KPRC:

Shortcuts

Share