Islamic Psychology

Islamic Psychology I am Md. Ariful Islam. A mental health professional Working on Islamic psychology.

14/04/2026

পহেলা বৈশাখ: ইসলামের দৃষ্টিতে ভাবনা

পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির একটি অংশ হলেও একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেক কাজ ও অনুশীলন কুরআন ও সুন্নাহর আলোকে যাচাই করা উচিত। ইসলাম আমাদেরকে তাওহীদ (এক আল্লাহর ইবাদত) ও শিরক (আল্লাহর সাথে শরীক করা) থেকে দূরে থাকার নির্দেশ দেয়।
📖 আল্লাহ বলেন:
“আর নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহর জন্য; সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না।”
— (সূরা জিন: ১৮)

🎯 ইসলামে যেকোনো উৎসব বা অনুষ্ঠান যদি এমন কিছু ধারণ করে যা তাওহীদের পরিপন্থী, বা অন্য ধর্মের বিশেষ ধর্মীয় অনুশীলনের অনুকরণ হয়—তাহলে সেগুলো থেকে বিরত থাকা একজন মুমিনের জন্য উত্তম।
📚 রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।”
— (সুনান আবু দাউদ: ৪০৩১)
💭 তাই আমাদের উচিত—
✔️ প্রতিটি কাজ ইসলামি দৃষ্টিকোণ থেকে যাচাই করা
✔️ শিরক ও বিদআত থেকে দূরে থাকা

19/10/2024

সাহাবী উবাই ইবনে কা'ব বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল! আমি আপনার উপর বেশী বেশী সালাত (দরুদ) পাঠ করি। এ সালাত পাঠের পরিমান কেমন হওয়া উচিত? তিনি বললেন, তোমার যা ইচ্ছা। আমি বললাম, (আমার যাবতীয় দোআর) এক চতুর্থাংশ? তিনি বললেন, যা তোমার ইচ্ছা। তবে যদি এর থেকেও বেশী কর তবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, অর্ধেকাংশ? তিনি বললেন, যা তোমার ইচ্ছা। তবে যদি এর থেকেও বেশী কর তবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, দুই তৃতীয়াংশ? তিনি বললেন, যা তোমার ইচ্ছা। তবে যদি এর থেকেও বেশী কর তবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, তাহলে আমি আপনার জন্য আমার সালাতের সবটুকুই নির্ধারণ করব, (অর্থাৎ আমার যাবতীয় দোআ হবে আপনার উপর সালাত বা দরুদ প্রেরণ) তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাহলে তা তোমার যাবতীয় চিন্তা দূর করে দিবে এবং তোমার গোনাহ ক্ষমা করে দিবে।” [তিরমিযী: ২৪৫৭, মুস্তাদরাকে হাকিম: ২/৫১৩, দ্বিয়া: আল-মুখতারাহ: ৩/৩৮৮, ৩৯০]

16/09/2024

বুরাইদা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুৎবা দিচ্ছিলেন, ইত্যবসরে হাসান ও হুসাইন (রাদিয়াল্লাহু ‘আনহুমা) সেখানে উপস্থিত হলেন, তাদের গায়ে দুটি লাল রংয়ের কাপড় ছিল। তারা হাঁটছিলেন আর হোঁচট খেয়ে পড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের এ অবস্থা দেখে মিম্বর থেকে নেমে এসে তাদেরকে তার সামনে বসালেন তারপর বললেন, আল্লাহ্‌ সত্য বলেছেন, “তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ”। এ বাচ্চা দু'টিকে হাঁটার সময় হোঁচট খেতে দেখে আমি স্থির থাকতে পারলাম না। ফলে আমি আমার কথা বন্ধ করে তাদেরকে উঠিয়ে নিলাম।” [তিরমিযী: ৩৭৭৪, ইবনে মাজাহ: ৩৬০০]

20/06/2024
26/05/2024

06/05/2024

“যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা! আপনি তার ইবাদাত করেন কেন যে শুনে না, দেখে না এবং আপনার কোন কাজেই আসে না?” [১৯:৪২]

Address

Ranking Street, Wari
Dhaka
1203

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801751000586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Psychology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islamic Psychology:

Share