Dr. Shahinul Alam

Dr. Shahinul Alam Dr Shahinul Alam
MBBS(DMC),BCS (Health)
FCPS(Medicine), MCPS(Medicine)
MRCP(UK)
Medicine Specialist
Dhaka Medical College Hospital

ডেঙ্গুতে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন? এই সতর্কতা সংকেতগুলো মনে রাখুনবর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গুর বেশির...
11/08/2026

ডেঙ্গুতে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন? এই সতর্কতা সংকেতগুলো মনে রাখুন

বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গুর বেশিরভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও, কিছু ক্ষেত্রে হঠাৎ করে রোগীর অবস্থা গুরুতর হয়ে যেতে পারে।

🚨সতর্কতা সংকেতসমূহ—

১️⃣ জ্বর কমার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়া।

২️⃣ বারবার বমি হওয়া অথবা তৃষ্ণার কারণে পর্যাপ্ত পানি/খাবার গ্রহণ করতে না পারা।

৩️⃣ তীব্র পেটব্যথা হওয়া।

৪️⃣ শরীর খুব দুর্বল বা নিস্তেজ হয়ে পড়া, অথবা হঠাৎ অস্থিরতা বেড়ে যাওয়া।

৫️⃣ শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া বা শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া।

৬️⃣ যেকোনো ধরনের রক্তক্ষরণ, যেমন—

* নাক/মাড়ি/দাঁতের গোড়া থেকে রক্ত পড়া
* বমি বা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া
* প্রস্রাবে রক্ত দেখা
* ত্বকের নিচে লালচে/কালচে রক্তক্ষরণজনিত দাগ
* অতিরিক্ত বা অস্বাভাবিক মাসিকের রক্তক্ষরণ

৭️⃣ শরীর অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে যাওয়া।

৮️⃣ শ্বাসকষ্ট হওয়া।

৯️⃣ বসা বা শোয়া অবস্থা থেকে দাঁড়ালে মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখা।

🔟 গর্ভবতী রোগীর ডেঙ্গু হলে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

✅ প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন এবং সতর্কতা সংকেত দেখা দিলে দ্রুত হাসপাতালে যান।

একটি হাসি ফিরিয়ে দেওয়ার চেষ্টায় প্রতিদিন।
12/07/2026

একটি হাসি ফিরিয়ে দেওয়ার চেষ্টায় প্রতিদিন।

07/06/2026

🦟 ডেঙ্গু: কোন লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না

বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে চলেছে। বেশিরভাগ রোগী যথাযথ বিশ্রাম ও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন, তবে কিছু বিপদজনক (Warning Signs) দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করা অত্যন্ত জরুরি।

--যে লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যাবেন:

🔴 তীব্র পেট ব্যথা ও লাগাতার ব্যাথা

🔴 বারবার বমি (১ ঘণ্টায় ৩ বার বা ৬ ঘন্টায় ৪ বার)

🔴 শরীরে পানি জমার লক্ষণ
• শ্বাসকষ্ট বা ফুসফুসে পানি
• পেট ফোলা বা পেটে পানি
• হৃদপিণ্ডের চারপাশে পানি

🔴 মুখ, নাক, মাড়ি বা অন্যান্য স্থান থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ

🔴 অস্বাভাবিক অবসাদ, অস্থিরতা, ঝিমুনি বা মানসিক পরিবর্তন

🔴 লিভার বড় হয়ে যাওয়া বা ডান পাঁজরের নিচে >২ সে.মি

🔴 হেমাটোক্রিট (HCT) বৃদ্ধি (৬ ঘন্টার ব্যবধানে ২ বার পরীক্ষায় ক্রমাগত বেড়ে যাওয়া )

বিশেষ সতর্কতা: জ্বর কমে যাওয়ার পরের ২৪–৪৮ ঘণ্টা ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হতে পারে। এই সময় রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

-পর্যাপ্ত তরল পান করুন।

-চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো-আপ করুন।

-নিজের ইচ্ছামতো ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না।

সচেতনতা ও দ্রুত চিকিৎসাই ডেঙ্গুজনিত জটিলতা প্রতিরোধের সর্বোত্তম উপায়।

 #ফ্যাটি_লিভার : #যাদের_ঝুঁকি_বেশি-ডায়াবেটিস রোগী-অতিরিক্ত ওজন বা ভুঁড়ি থাকা-উচ্চ কোলেস্টেরল- নিয়মিত ফাস্টফুড ও কোমল পান...
14/05/2026

#ফ্যাটি_লিভার :

#যাদের_ঝুঁকি_বেশি

-ডায়াবেটিস রোগী

-অতিরিক্ত ওজন বা ভুঁড়ি থাকা

-উচ্চ কোলেস্টেরল

- নিয়মিত ফাস্টফুড ও কোমল পানীয় খাওয়া

- শারীরিক পরিশ্রম কম করা

-অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস

#করণীয়

- ওজন নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ

- নিয়মিত হাঁটা ও ব্যায়াম

- তেল-চর্বিযুক্ত খাবার কম খাওয়া

-কোমল পানীয় ও জাঙ্ক ফুড এড়িয়ে চলা

- ডায়াবেটিস, থাইরয়েড এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা

- চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া

ধন্যবাদ।

অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড-এ নিয়মিত চেম্বার করছেন-মেডিসিন বিশেষজ্ঞডাঃ শাহিনুল আলমএমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য...
08/05/2026

অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড-এ নিয়মিত চেম্বার করছেন-
মেডিসিন বিশেষজ্ঞ

ডাঃ শাহিনুল আলম
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন), এমসিপিএস (মেডিসিন), এমআরসিপি (ইউকে)

কনসালটেন্ট (মেডিসিন)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

⏱️ রোগী দেখার সময়: বিকাল ৫:০০টা - সন্ধ্যা ৭:০০ টা (শনিবার থেকে বৃহস্পতিবার)
সঠিক যত্নের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন আজই!

🚨 অ্যাপয়েন্টমেন্ট নিতে-
☎️ ফোন করুনঃ 09666642273, 01761 901 900
🌐 ভিজিট করুনঃ https://omnicarebd.com

📍 𝐎𝐦𝐧𝐢𝐜𝐚𝐫𝐞 𝐃𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐭𝐢𝐜 𝐋𝐭𝐝.
ঠিকানাঃ ২২০/এ, বেগম রোকেয়া সরণি শেওড়াপাড়া, ঢাকা- ১২০৭।
মেট্রোরেল স্টেশন (পিলার নাম্বার -৩২৪) এর পূর্ব পাশে।

#আপনার_স্বাস্থ্য_আমাদের_যত্ন "

24/04/2026

অনেকেই ইনবক্সে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন—

#হাম_একবার_হলে_আবার_হতে_পারে_কি?

সাধারণত, #হাম_একবার_হলে_পুনরায়_হয়_না। কারণ শরীরে তখন প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়।

তবে খুব বিরল ক্ষেত্রে, যদি কারও ইমিউনিটি অনেক কমে যায়, তাহলে আবার সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে—যদিও এটি খুবই রেয়ার।

জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজের শ রীরের খেয়াল রাখতে ভুলে যাই। কিন্তু মনে রাখবেন—সুস্থ শরীরই সুন্দর জীবনের মূল চাবিক...
10/04/2026

জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজের শ রীরের খেয়াল রাখতে ভুলে যাই। কিন্তু মনে রাখবেন—

সুস্থ শরীরই সুন্দর জীবনের মূল চাবিকাঠি।

আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের সঠিক চিকিৎসা ও পরামর্শ দিতে।

আপনার যেকোনো স্বাস্থ্য সমস্যায় সঠিক দিকনির্দেশনা পেতে যোগাযোগ করতে পারেন।

✔️ জ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,কোমর ব্যাথা, হাত পা জ্বালা পোড়া।

✔️ শ্বাসকষ্ট, বুকে ব্যথা,কাশি,এলার্জি।

✔️ মাথা ব্যাথা, গ্যাস্ট্রিক ও লিভার সমস্যা।

✔️ অন্যান্য মেডিসিন সংক্রান্ত জটিলতা।

📞অ্যাপয়েন্টমেন্ট: 01670-331698

06/04/2026

“আপনার শিশুটি কি হাম রোগের টিকা নিতে প্রস্তুত?”

এটি ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য।

াম_টিকা_দেবেন?

✔ শিশু সুস্থ থাকলে এবং গত ৩০ দিনের মধ্যে হাম টিকা না নিয়ে থাকলে → #টিকা_দিন

✔ শিশু যদি কখনো হাম টিকা না নিয়ে থাকে → িকা_দিন

✔ শিশু যদি আগে ১টি বা ২টি টিকা নিয়েও থাকে → #তবুও_টিকা_দেওয়া_যাবে

✔ শিশুর আগে হাম হয়ে থাকলে →
#সুস্থ_হওয়ার_৩০_দিন_পর_টিকা_দিন

✔ এই মাসে টিকার তারিখ থাকলে →
#আগে_ক্যাম্পেইন_থেকে_টিকা_দিন_পরে_৩০_দিনপর_নিয়মিত_টিকা_নিন

✔ অন্য কোনো টিকা সম্প্রতি নিয়ে থাকলে →
#ত্রিশ_দিন_পর_হাম_টিকা_দিন

✔ শিশু অসুস্থ থাকলে →
#পুরোপুরি_সুস্থ_হওয়ার_পর_টিকা_দিন

✔ বর্তমানে হাম হয়েছে (নিশ্চিত না হলেও সন্দেহ হলে) →
#আগে_চিকিৎসা_দিন, তারপর ৩০ দিন পর ডাক্তার পরামর্শে টিকা দিন

আজ আমার চেম্বারে বাংলাদেশের বিশিষ্ট  সাংবাদিক এবং  আমার অতি প্রিয় একজন মানুষ Farabi Hafiz  ভাই চিকিৎসা সেবা গ্রহণ করেন।ক...
28/03/2026

আজ আমার চেম্বারে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং আমার অতি প্রিয় একজন মানুষ Farabi Hafiz ভাই চিকিৎসা সেবা গ্রহণ করেন।

কিছু স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ আর অনেকখানি আড্ডা..

সকলের প্রতি অনুরোধ—নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সুস্থ থাকুন।

27/03/2026

ঢাকায় হামের (Measles) জটিলতা ও মৃত্যুঝুঁকি উদ্বেগজনকভাবে বাড়ছে

কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও করণীয় তুলে ধরা হলো—

#হাম_Measlesকী?

-একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ (R₀ খুব বেশি)

-বাতাসের মাধ্যমে ছড়ায় (cough/sneeze droplets, airborne spread)

-আক্রান্ত ব্যক্তি র‍্যাশ ওঠার ৪ দিন আগে থেকে ৪ দিন পর পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে

#লক্ষণসমূহ:

1.উচ্চ জ্বর (≥101°F)

2.কাশি, সর্দি, চোখ লাল হওয়া (3C: cough, coryza, conjunctivitis)

3.Koplik spots (মুখের ভেতরে সাদা দাগ)

4.৩–৫ দিনের মধ্যে শরীরে র‍্যাশ (face → trunk → limbs)

#অভিভাবকদের_জন্য_সতর্কতা:

1.জ্বর + র‍্যাশ = অবহেলা নয় → দ্রুত ডাক্তার দেখান

2.নিজে নিজে ওষুধ (বিশেষ করে steroid/antibiotic) না খাওয়ানো

3.শিশুর টিকা কার্ড চেক করুন—complete কিনা

4. MMR vaccine 2 dose নিশ্চিত করা

5.Unvaccinated শিশুদের দ্রুত catch-up vaccination

6.Symptomatic (fever + rash) শিশুদের অন্তত ৭–১০ দিন স্কুল থেকে বিরত রাখা

7..শিশুকে পুষ্টিকর খাবার দিন (Vitamin A rich food: গাজর, ডিম, লিভার)

#চিকিৎসা :

মিজেলস এ বাচ্চাদের ভিটামিন -এ লেভেল কমে যায়, তাই মিজেলস আক্রান্ত বাচ্চাদের Vitamin A supplementary দেওয়া হবে ২ দিন ২ টা ডোজ-

ডোজ: বয়স ৬ মাসের কম হলে প্রতি ডোজ 50,000 unit
৬ মাস থেকে ১২ মাস : 1 lac unit
>12 month = 2 lac unit

2 dose
Day-1
Day-2

Severe case এ ৩ টা ডোজ দেওয়া হয়, 3rd dose ১৪ তম দিনে দেওয়া হয়;

বাজারে capsule Retinol forte 50,000 unit, 2 lac unit এইভাবে পাওয়া যায়, বাচ্চার ডোজ অনুযাই
ক্যাপসুল টা কিনে নিয়ে আসবেন,

যেমন ৬ মাসের বাচ্চা হলে 50000 unit এর একটা,
৬-১২ মাস হলে 50000 unit এর দুইটা অথবা 1 lac unit এর একটা - এইভাবে খাওয়াবেন। দুই দিন।
ক্যাপসুল ছিদ্র করে লিকুইড টা খাওয়াবেন শুধু ।

ভিটামিন এ সাপ্লিমেন্টারী দিলে অনেক জটিলতা এড়ানো যায়.

#র‍্যাশের জন্য করনীয় কি?

rash দেখে আতংকিত হবার কিছু নাই-
Tab : Biltin 20 mg Once daily ( বাচ্চাদের এন্টিহিস্টামিন সিরাপ: Alatrol according to age)
সাথে calamine lotion দিবেন।
লোশন চুলকানি থাকলে দিবে, না থাকলে দরকার নাই--

মিজেলস প্রতিরোধের উপায় কি?
একটাই উপায়- বাচ্চাদের কে ছোট বেলায় টিকা দিয়ে দেওয়া,MR টিকা দেওয়া হয় মিজেলস প্রতিরোধের জন্য।
মোট ২ টা ডোজ:
১ম ডোজ ৯ মাস বয়সে
২য় ডোজ ১৫ মাস বয়সে

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahinul Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category