17/09/2026
#শিশুটির মাথার সাইজ দেখে কি মনে হচ্ছে?
#মাথার পেছনের অংশ চেপ্টা।
#তার চাহুনি দেখেই প্রথমেই মনে হলো শিশুটির দৃষ্টিতে সমস্যা আছে। বিশেষ করে তার ভ্যাকেন্ট লুকিং চেহারা এবং মাথার চেপ্টা হওয়ার ধরণ দেখেই বিষয়টা বুঝতে পেরেছি। দৃষ্টি পরীক্ষা /এসেসমেন্ট করে পেলাম সে আলো ভালোভাবে খেয়াল করতে পারে। চকচকে জিনিস ভালোভাবে খেয়াল করতে পারে না। তার বয়স ৬ মাস।
#একজন শিশু বিশেষজ্ঞ আমাকে শিশুটি রেফার করেছেন। আজকে চেম্বারে দেখলাম শিশুটিকে।
#বাবামার মায়ের কম্প্লেইন সে উপরের দিকে তাকিয়ে থাকে, ঘাড় শক্ত হয়নি। এটাও ভিজ্যুয়াল ইমপেয়ারমেন্ট হবার একটি লক্ষণ।
#চোখ পরীক্ষার জন্য তাকে চক্ষুবিশেষজ্ঞ এর কাছে রেফার করেছি।
#শিশুর চোখের গঠনগত কোনো সমস্যা না পাওয়ার সম্ভাবনা বেশি।
#মূলত ব্রেইন এবং চোখের কানেকশন সঠিকভাবে থাকলে আমরা চোখে দেখতে পাই। চোখের সমস্যা থাকলে আমরা দেখতে পাইনা। একইভাবে ব্রেনের অক্সিপিটাল লোবে সমস্যা থাকলেও আমরা দেখতে পাবো না। এই শিশুটির ক্ষেত্রে তেমনটিই ধারণা করছি। ব্রেনের সমস্যাজনিত দৃষ্টির সমস্যার উন্নতি করার জন্য তাকে ব্রেইন স্টীমূলেশন দিয়েছি এবং একটিভ লার্ণিং মেথড অবলম্বন করে শিশুটির বুদ্ধিসহ অন্যান্য বিকাশের চিকিৎসা দিয়েছি। সঠিকভাবে স্টীমূলেশন চালু রাখলে তার দৃষ্টি বাড়বে। পাশাপাশি অন্যান্য বিকাশও সঠিক সময়ে উন্নতি হবার সম্ভাবনা রয়েছে।
#শিশুবিকাশ কেন্দ্রে ১৩ বছর ধরে ভিজিট করা শিশুদের অনেকেরই এমন দৃষ্টির সমস্যা পোয়েছি এবং টর্চলাইট আলো ছাড়া কিছু না পাওয়া শিশুরও দৃষ্টি সম্পূর্ণভাবে ভালো হয়েছে। আর কারো কারো ক্ষেত্রে দৃষ্টি উন্নতি হয়েছে।
মোছাঃ মুস্তারী জান্নাত
ডেভেলপমেন্টাল থেরাপিস্ট
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল, বগুড়া