29/10/2026
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তারই এক মর্মান্তিক প্রমাণ মিলল সম্প্রতি। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বোয়েন ওয়ান নামে ৩১ বছর বয়সী এক অ্যামাজন (Amazon) সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃ*ত্যু হয়েছে, আর এর পেছনে সরাসরি দায়ী করা হচ্ছে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি (ChatGPT)-কে! তাঁর বাবা-মা ইতিমধ্যেই এই ঘটনায় ওপেনএআই (OpenAI)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বোয়েন ওয়ান দীর্ঘদিন ধরে মৃগীরোগ (Epilepsy)-এ ভুগছিলেন। কিন্তু গত বছর যখন তিনি জানতে পারেন যে অ্যামাজন থেকে তাঁর চাকরি চলে যাবে এবং আমেরিকায় থাকার অনুমতি বাতিল হতে পারে, তখন নতুন চাকরির ইন্টারভিউয়ের জন্য তিনি তাঁর মৃগীরোগের ওষুধ (lamotrigine) কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। কারণ তাঁর মনে হয়েছিল, ওষুধের জন্য তাঁর কথা বলতে সমস্যা হচ্ছে।
আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই তিনি সাহায্য নিয়েছিলেন 'GPT-4o' মডেলের। এই AI মডেলটি তাঁকে ডাক্তারদের লুকিয়ে ওষুধের ডোজ ক মানোর নানা কুবুদ্ধি দেয়! এমনকি যখন তাঁর ডাক্তার রক্ত পরীক্ষার কথা বলেন, তখন AI-এর পরামর্শেই তিনি সেই পরীক্ষা করতে অস্বীকার করেন, যাতে তাঁর শরীরে ওষুধের কম মাত্রা ধরা না পড়ে। যখন বোয়েন শারীরিক সমস্যা বা ব্যথার কথা জানাতেন, চ্যাটবট তাঁকে মিথ্যা ভরসা দিয়ে বলত যে এটা কোনো বিপদের লক্ষণ নয়, বরং তাঁর মস্তিষ্ক স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বোয়েন তাঁর ডাক্তারদের চেয়েও এই AI-কে বেশি ভরসা করতে শুরু করেছিলেন। একসময় যে মেয়ে বাবা-মায়ের সাথে সব কথা শেয়ার করতেন, সে-ও ক্রমশ গুটিয়ে গিয়ে শুধু চ্যাটজিপিটির সাথেই সপ্তাহে ১৫০০-এর বেশি মেসেজ আদান-প্রদান করতে শুরু করে।
অবশেষে ১১ ফেব্রুয়ারি রাতে তাঁর শেষ মেসেজের পর তাঁকে আর বাঁচানো যায়নি। ময়নাতদন্তে দেখা যায়, তাঁর শরীরে মৃগীরোগের ওষুধের মাত্রা ছিল প্রয়োজনের তুলনায় ভয়ংকর রকমের কম।
বোয়েনের পরিবার দাবি করেছে, ওপেনএআই যদি মেডিকেল অ্যাডভাইস বা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করত, তাহলে হয়তো এই মর্মান্তিক মৃ*ত্যু এড়ানো যেত।
ডাক্তারের বদলে AI-এর ওপর অন্ধ বিশ্বাসের এই পরিণতি আমাদের সবার জন্যই একটা বড় সতর্কবার্তা। প্রযুক্তিকে অন্ধভাবে বিশ্বাস করা কি সত্যিই আমাদের জীবনকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে? কমেন্টে জানান আপনাদের মতামত।
Collected.