Dr.Rabiya Khatun

Directions

Dr.Rabiya Khatun সকলের দোরগোড়ায় সঠিক হোমিও চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের কাম্য! Dr. Rabiya Khatun ( BHMS)
Registration No.
(13)

H-1861

ExHP. : Bangladesh Homeopathic Medical College & Hospital

Medical Officer: Pragati Laboratories

31/08/2026

৯ম পে-স্কেল অনুমোদিত হওয়ায় সরকারি চাকুরিজীবীদের জন্য শুভকামনা রইলো।
তবে আমি ভাবছি এই পে-স্কেলের উপর ভিত্তি করে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে।
অন্যান্য চাকুরেরা পেরে উঠবে কিনা সেটাই ভয়।

তারপর!খুঁজতে খুঁজতে একদিন আমি তোমায় পেলাম।ঠিক যেমন বসন্তের শেষ সন্ধ্যায় কালবৈশাখী আসেআকাশকালো করে,ঠিক যেমন মাঝ নদীতে ঢেউ...
28/08/2026

তারপর!
খুঁজতে খুঁজতে একদিন আমি তোমায় পেলাম।

ঠিক যেমন বসন্তের শেষ সন্ধ্যায় কালবৈশাখী আসে
আকাশ
কালো করে,

ঠিক যেমন মাঝ নদীতে ঢেউ ওঠে,

ঠিক যেমন দুরন্ত ছেলেটাকে এক টানে বুকে আঁকড়ে
নেয় ওর মা,

ঠিক যেমন বৈশাখী দুপুরে আকাশবাণীর নাটক আর গল্প।

ঠিক তেমন করে তুমি আসো।

আমার পুরো জীবন জুড়ে থাকতে আসে।

খুঁজতে গিয়েও কতো মানুষ হারিয়ে ফেলে।
আমি ভাগ্যবান,
তাই তো খুঁজতে গিয়ে তোমায় পেলাম।

- অনিবেন্দ্র।

এইযুগে এসেও স্বামীর অসচেতনতায় একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করা ঠিক??বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়বেন।মহিলাটি প্রেগন্যা...
27/08/2026

এইযুগে এসেও স্বামীর অসচেতনতায় একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করা ঠিক??

বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়বেন।

মহিলাটি প্রেগন্যান্ট। ডেলিভারির সময় চলে এসেছে। পানি ভাঙতেছে। বাড়িতে এক পরিচিত দাদীরে (দাই) দিয়ে ডেলিভারি করাইছে।

বাচ্চার ওজন তুলনামূলক বড় হলে আমরা এপিসিওটমি করি। অর্থাৎ সাইড কেটে দেওয়া হয় যাতে ইজিলি বাচ্চা বের হয়ে আসতে পারে মায়ের ডেলিভারির রাস্তায় কোনো ক্ষতি ছাড়াই।

কিন্তু ঐ দাই কি আর এসব বুঝে। ডেলিভারির সময় গেছে মায়ের মাসিকের রাস্তা ছিড়ে। মাসিকের রাস্তা ছিড়ে পায়খানার রাস্তা পর্যন্ত চলে গেছে । যেটাকে মেডিকেলের ভাষায় 4th degree perineal tear বলা হয়।

(পেরিনিয়াম বলতে মাসিকের রাস্তা আর পায়ুপথের মধ্যবর্তী জায়গা কে বোঝায় সহজ বাংলায়)

এরকম অবস্থায় একটা কষ্টদায়ক সমস্যার সম্মুখীন হতে হয় মায়েদের। সেটা হলো পায়খানা ধরে রাখতে না পারা। মানে হলো পায়খানার বেগ আসলে আমরা চেপে রাখতে পারি নিজের ইচ্ছা মতো। কিন্তু উনি পারবেন না। পায়খানা লিক হতে থাকবে সবসময় । অনেক সময় পায়খানা প্রস্রাব এক রাস্তা দিয়ে বের হতে পারে, কারণ ২ টা রাস্তা তো ছিড়ে/ফিস্টুলা হয় এক হয়ে গেছে। জামাকাপড় নষ্ট হতে থাকবে সবসময়। দুর্গন্ধ ছড়াবে। এই অবস্থায় একটু আত্নীয়ের বাসায় ও ঘুরতে যেতে পারে না ভয়ে। এমনও হয় গন্ধে স্বামী, পরিবারের সদস্যরা কাছে আসতে চাই না।

এই মুহুর্ত টা যে একটা মেয়ের জন্য কতোটা পেইনফুল,সেটা ঐ মানুষ টা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না।

এখন কাহিনী হলো, এই পেরিনিয়াল টিয়ার হলে যদি ২৪ ঘন্টার ভিতরে রোগী হাসপাতালে আসে,তাহলে সাথে সাথেই সেলাই দিয়ে ঠিক করা যায়। কিন্তু ২৪ ঘন্টার পরে আসলে আর সেলাই দেওয়া হয় না।দিলেও সেলাই থাকে না। সেক্ষেত্রে বলা হয় ৩ মাস পর আসতে যাতে ঐ জায়গার টিস্যু গুলা শক্ত হয়, ইনফেকশন কন্ট্রোল হয়।তখন সেলাই দিলে সেলাই টা ঠিকবে।

কিন্তু উপরের ঐ মহিলারে নিয়ে আসছে ২৪ ঘন্টার পর। তো নিয়ম অনুযায়ী ট্রীটমেন্ট দিয়ে বলা হয়েছে ৩ মাস পর আসতে।

রোগী এই ৩ মাস উপরে বর্ণিত কষ্ট গুলা ভোগ করেছে। এরপর ৩ মাস পর আসলে আমাদের ম্যাডাম রা সেলাই করে দিয়েছে। বলে দেওয়া হয়েছে ২ মাস সহবাস নিষেধ।

কিন্তু অপারেশন এর কিছুদিন পর রোগীর স্বামী মিলিত হইছে। সেলাই গেছে আবার ছিড়ে🙂

কি একটা অবস্থা আল্লাহ।

এখন বলেন আপনার মন্তব্য কি এই পর্যায়ে এসে??

মেয়েটার জীবনের কি হবে ??

হ্যা পুরুষ মানুষ এতো দিন বউ ছাড়া থাকতে পারে না জানি। কিন্তু বউয়ের এই পরিস্থিতির জন্য স্বামী ই দায়ী। মেডিকেল কলেজ থেকে উনাদের বাড়ি মাত্র ১ কিমি দূরে।

ডেলিভারি পেইন উঠার সাথে সাথেই সরকারী হাসপাতালে আনা যাইতো না ?? সরকারী হাসপাতালে তো নরমাল ডেলিভারি হরহামেশায় হচ্ছে ডেইলী।

এখানে ডাক্তাররে তো ফি দেওয়া লাগতেছে না, নরমাল ডেলিভারি তে তেমন খরচও হয় না। তাইলে সেখানে আপনি বাড়িতে ডেলিভারি করাতে গিয়ে মেয়েটার জীবন কেনো বিপদে ফেললেন?? এরপর ছেড়া জায়গায় সেলাই দেওয়ার পর আবারো সে** করতে গিয়ে ছিড়ে ফেললেন?? বউয়ের প্রতি কি একটুও দরদ,মমতা নাই ভাই?? এটা পুরোপুরি আপনার দায়িত্বহীনতা, অসচেতনতা। দরিদ্রতা নয়।

আপনি যদি সময় মতো আপনার বউকে হাসপাতালে আনতেন, তাইলে তো এই দুর্ঘটনা হতো না। আপনাকেও ওয়াইফ থেকে দূরে থাকতে হতো না।

মেসেজ:

যেকোনো সরকারী হাসপাতালে নরমাল ডেলিভারি করানো হয়। বাড়িতে বসে দাই/দাদী দিয়ে ডেলিভারি করাতে গিয়ে কোনো মা কে এমন বিপদে ফেলবেন না দয়া করে। ব্যথা উঠলে সরাসরি সরকারী হাসপাতালে নিয়ে চলে আসুন। দিনরাত ২৪ ঘন্টা। এনিটাইম। গাইনী বিভাগের ডাক্তার রা ডিউটিতে থাকে।

(বি:দ্র: আমার পোস্টের উদ্দেশ্য সবাইকে সচেতন করা। কাউকে ছোট করা নয়)

ডাঃ মেহেদী হাসান সাগর
এমবিবিএস
মুমেক

27/08/2026

আসসালামু আলাইকুম,
সকালে খালি পেটে কুসুম-গরম পানি খেয়েছেন তো?

26/08/2026

নেপাল-ভুটানের ভূমিধ্বসের ছবি/ ভিডিও যত সামনে আসছে তত ভয় হচ্ছে,
আল্লাহ আমাদের হেফাজত করো,
ঈমানের সাথে মৃত্যু দিও!😭

এই ছবিটা একজন ডার্মাটোলজিস্টের পেইজে পেলাম। উক্ত ডার্মাটোলজিস্টের রোগী এই ছেলেটা, সেটা ডাক্তার নিজেই বলেছেন।জানালেন, ফার...
26/08/2026

এই ছবিটা একজন ডার্মাটোলজিস্টের পেইজে পেলাম। উক্ত ডার্মাটোলজিস্টের রোগী এই ছেলেটা, সেটা ডাক্তার নিজেই বলেছেন।

জানালেন, ফার্মেসিওয়ালার ভুল চিকিৎসায় ছেলেটার এই ভয়াবহ অবস্থা।

লং স্টোরি শর্ট-

বাচ্চাটার সোরিয়াসিস ছিল। বারবার স্টেরয়েড ইনজেকশন দিতে দিতে বাচ্চাটার Iatrogenic Cushing Syndrome বানিয়ে ফেলেছে।

ডাক্তারের ভিজিটের সামান্য কিছু টাকা বাঁচাতে গেয়ে ফার্মেসিওয়ালাদেরকে দেখাতে যাবেন না।

ফার্মেসিওয়ালাদের ভুল চিকিৎসায় মৃত্যুর সঠিক কোন পরিসংখ্যান নেই, তবে সেটা কোন বড় যুদ্ধে নিহত হওয়া সৈন্যের চেয়ে কম হবে না।

সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

সংগ্রহীত

24/08/2026

বাংলাদেশী বাবা-মা দের বাচ্চাকে খাওয়ানোর যে Obsession ,
তা ভবিষ্যতে সেই বাচ্চাদের জন্য-ই ক্ষতির কারন হয়।

বাচ্চা যা চাইবে তাই দিতে পারলেই হলো।

বাচ্চা খাচ্ছে তো,
পেট ভরছে তো,
তাই খুশি!

খাবার টা কেমন?
চিনি কেমন আছে তাতে, কেমন তেলে ভাজা বা রান্না,
তাতে কি কি উপাদান আছে তা দেখার দরকার নেই।

আগে খা বাবা,
পেট তো ভর্তি কর।

এসব ভালোবাসার নামে শুধুই বোকামো,
আর বাচ্চাদের ভবিষ্যতের শরীরের রোগের কারখানা বানানো।

24/08/2026

আপনি সুস্থ হোন বা অসুস্থ,
বুড়ো বা কমবয়সী,
চিনি কে যেকোনো খাবারে বলুন "না"
❌❌❌

অপেক্ষার পর যদি এমন একটি রিপোর্ট দেখা যায়, তবে কেমন লাগে একজন ডাঃ ই বলতে পারবেন শুধু।আলহামদুলিল্লাহ ❣️Pragati Laboratori...
20/08/2026

অপেক্ষার পর যদি এমন একটি রিপোর্ট দেখা যায়,
তবে কেমন লাগে একজন ডাঃ ই বলতে পারবেন শুধু।
আলহামদুলিল্লাহ ❣️
Pragati Laboratories ❣️

17/08/2026

মাঝে মাঝে Rare কিছু Case আসে আমাদের কাছে,
আমরা রুগীকে মেডিসিনাল তেমন কোনো সাহায্য করতে পারি না!
সরাসরি Surgery এর জন্যই Ref. করে দিতে হয়।

আজকে আমাদের চেম্বারে একজন ২৮ বছরের মা Labial adhesion নিয়ে এসছেন!
তার ৩ জন বাচ্চা,
শেষ বাচ্চা হওয়ার পর Healing Process এ গিয়ে condition টা তৈরি হয়েছে!

বাংলাদেশের নারীদের ক্ষেত্রে যা হয়,
অতিরিক্ত লজ্জায় কাউকে আগে জানায়নি,
এখন পুরোপুরি ক্ষত শুকিয়ে heal হয়ে লেগে গিয়েছে!

পাতলা/নতুন adhesion হলে topical estrogen cream দিয়ে টিস্যু নরম করে ধীরে ধীরে separation হওয়ার চেষ্টা করা যায়।
তবে postpartum adult নারীদের ক্ষেত্রে এর সাফল্যের প্রমাণ শিশুদের তুলনায় অনেক কম।

যদি adhesion পুরোপুরি বা শক্তভাবে জোড়া লেগে যায়, শুধু ওষুধে খুলবে যে এমন নিশ্চয়তা নেই।

Manual separation স্থানীয় অবশ করার ওষুধ/সেডেশনের মাধ্যমে চিকিৎসক adhesion আলাদা করতে পারেন। এরপর estrogen/barrier ointment ব্যবহার করে পুনরায় লেগে যাওয়া কমানোর চেষ্টা করা হয়।

নিজে আঙুল দিয়ে বা জোর করে খুলবার চেষ্টা করলে রক্তপাত, ক্ষত ও infection হতে পারে।

যদিও আমাদের রুগী এর কিছুই করেন নি,
এখন পুরোপুরি এমন ভাবে adhesion হয়েছে,
মনে হচ্ছে জায়গা টা naturally এমন।

ভবিষ্যত সেক্সুয়াল লাইফ,
মাসিক সব বন্ধ।

তাই সকল নারীদের বলবো কোনো বিষয় কে লজ্জা পেয়ে লুকিয়ে রাখা,
বা কম গুরুত্বপূর্ণ ভাবার আগে ডাঃ এর কাছে একবার দেখিয়ে নিশ্চিত হয়ে নিন।

শরীর টা আপনার।

বাচ্চা জন্মের পর অনেক মা যোনীপথের ক্ষত কে সঠিক ভাবে যত্ন নেন না।

এর পরবর্তীতে অনেক বড় বড় সমস্যা দেখা দিতে পারে,
যা আপনাকে সারাজীবন ভোগাবে।

আমরা সচেতন হই।

ধন্যবাদ

Dr.Rabiya Khatun

゚viralシ

Address

Dhaka South
Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Rabiya Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category