মনচিঠি by DUHC : Mental Health E-Counseling

মনচিঠি by DUHC : Mental Health E-Counseling 'মনচিঠি' হলো ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাপিনেস ক্লাবের মানসিক স্বাস্থ্য সহায়তার প্লাটফর্ম। 😊

অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাপিনেস ক্লাব ‘মনচিঠি’ শিরোনামে ২০২০ সালের এপ্রিল মাসে এই বিভাগটি চালু করেছে।

‘মনচিঠি’র সুপারভাইজর হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল & কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারপার্সন এবং টিএসসির ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক, একই সাথে ক্লাবটির মডারেটর প্রফেসর ড. মেহজাবীন হক।

ঢাবি হ্যাপিনেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ‘মনচিঠি’র সমন্বয়কারী মুখলিসুর রহমান মাহিন জানান, লকডাউনে অনেকদিন ঘরবন্দি থাকা বা সামাজিক দূরত্বের নিয়ম মানতে গিয়ে অনেকের মাঝেই মানসিক চাপ তৈরি হচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারানো এমনকি মৃত্যু আতঙ্কও তৈরি হচ্ছে। অনেকেই আবার পড়ালেখায় পিছিয়ে পড়া, চাকরি হারানো, ব্যবসায়িক মন্দা বা উপার্জন হারানোর দুশ্চিন্তায় ভুগছেন। ‘মনচিঠি’ তাদের মানসিকভাবে উজ্জীবিত করে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ক্লাবটির সভাপতি ইমতিয়াজ খান আসিফ বলেন, আমরা আশা রাখি; যারা আমাদের ‘মনচিঠি‘ প্ল্যাটফর্ম থেকে মানসিক স্বাস্থ্য সহায়তা নিচ্ছেন তারা সামান্য হলেও মানসিক চাপ কাটিয়ে উঠে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠছেন।

সাধারণ সম্পাদক ফারহানা খান রিতু জানান, অনলাইনে মানসিক সহায়তার জন্য তৈরি গুগল ফরম পূরণ করে ভয়েস কল এবং লিখিত উত্তরের মাধ্যমে আমরা মানসিক সহায়তা দিচ্ছি। এছাড়া ক্লাবের ইমেইল আইডি, ফেসবুক পেইজ এবং সেলফোন নম্বরসহ যেকোনভাবে মানসিক চাপ/দুশ্চিন্তা/সমস্যার কথা জানালে ‘মনচিঠি’র দক্ষ কাউন্সেলর টিম আন্তরিকতার সাথে শোনেন এবং যত্নের সাথে পরামর্শ দিয়ে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি, এডুকেশনাল & কাউন্সেলিং সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ‘মনচিঠি‘র কাউন্সেলর এবং পিয়ার কাউন্সেলর হিসেবে কাজ করছেন।

✪ সহায়তা প্রত্যাশীরা নিজেদের সকল তথ্য গোপন রেখেও ‘মনচিঠি’তে তাদের সমস্যার কথা জানাতে পারেন।
✪ ‘মনচিঠি’তে দেয়া মানসিক স্বাস্থ্য সহায়তা প্রত্যাশী সকলের তথ্যই নিরাপদ।
✪ সেবাগুলো পেতে কোন প্রকার ফি দিতে হয় না।
✪ সেবাগুলোর সমন্বয় করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অপটিমিসটিক সোসাইটি (ডিইউওএস)।

📞 ভয়েস কলে কাউন্সেলিং/মানসিক স্বাস্থ্য সহায়তা পেতে নিম্নের লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবেঃ
docs.google.com/forms/d/e/1FAIpQLSeR9kWbTGUUJAaqIqrwU4vzE1Ja4Ul8nbPFa0ob25jXpNm8-g/viewform

💌 অনলাইন চিঠি ও উত্তরের (টেক্সট) মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরামর্শ পেতে নিম্নের লিঙ্কে ক্লিক করে ‘মনচিঠি’তে লিখতে হবেঃ
docs.google.com/forms/d/e/1FAIpQLSc5coDu-8C_EqdCZERvCQArtWMwBRKGKRUAm_xOIrXnBsgTug/viewform

☎️ হটলাইন নম্বরে ফোনকলের মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরামর্শ পাওয়ার নম্বর এবং নির্ধারিত সময় জানতে নিম্নের লিঙ্কে ক্লিক করতে হবেঃ
duos.org.bd/monchithi-mental-support-by-hotline-numbers

👩‍⚕️ এ ছাড়াও ইমেইল আইডি, ফেসবুক পেজ এবং সেলফোন নম্বরে যোগাযোগ করে মানসিক স্বাস্থ্য সহায়তা নেয়া যাবেঃ
• ফেসবুক পেজঃ http://facebook.com/monchithi.duhc
• ফেসবুক মেসেঞ্জারঃ http://m.me/monchithi.duhc
• সেলফোন নম্বরঃ 01841215271-72
• ইমেইল আইডিঃ
- [email protected]
- [email protected]

🌐 বিস্তারিতঃ www.duos.org.bd/monchithi

09/09/2026

আমরা এই মাসেই একটা Workshop এর আয়োজন করতে যাচ্ছি। 😊

আপনারা,

Positivity, Happiness, Optimism, Mental Health.
রিলেটেড Workshop
টপিক সাজেস্ট করুন! 🤗

15/08/2026

পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা প্রকৃতপক্ষে প্রতিদিনই তুলনামূলক সুখী। যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়ের ৩৩,৩৯১ জন ব্যক্তির উপর জরিপ করে এই তথ্য দেয় পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি। তাঁদের মতে, সুখের নতি সর্বোচ্চ মাত্রায় থাকে বার্ষিক ৫ লাখ ডলার আয় থেকে। অন্যদিকে যাঁদের আয় ৮৫,০০০ ডলারের কম, তাঁরা নিজেদের অসুখি দাবি করেছেন।

14/08/2026

বইয়ের মাধ্যমে যেভাবে মানসিক সুস্থতার চিকিৎসা দেওয়া হয়

10/08/2026

পরীক্ষার ফলাফল মনের মতো হয়নি? মন খারাপ হতেই পারে।
কিন্তু মনে রেখো, একটি রেজাল্ট তোমার যোগ্যতা বা ভবিষ্যৎ ঠিক করে দেয় না।

নিজেকে একটু সময় দাও, নিজের ওপর বিশ্বাস রাখো। মন খারাপ বা চাপ বেশি মনে হলে কাছের কারও সঙ্গে কথা বলো। তুমি একা নও। 🧡❤️

📞 কাউন্সেলিং সেশনের জন্য যোগাযোগ করো: ০১৭৭৬৬৩২৩৪৪

04/08/2026

আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে...

03/08/2026

রেজিস্ট্রেশন করতে কমেন্টে প্রদত্ত লিংকে ক্লিক করুন

29/07/2026
20/07/2026

Address

TSC, University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when মনচিঠি by DUHC : Mental Health E-Counseling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মনচিঠি by DUHC : Mental Health E-Counseling:

Shortcuts

Share