Dhaka Hand Surgery Centre

Dhaka Hand Surgery Centre Specialised centre for hand trauma,congenital anomalies of hand,hand tumours,hand contractures,Compression neuropathy,synovitis,joint pain & stiffness.

বিদেশে হ্যান্ড সার্জারীর উপ কোন ট্রেনিং বা কনফারেন্স এ গেলে সেটার পাশাপাশি সব সময় আরেকটা কাজ করে থাকি,আর সেটা হল হ্যান্ড...
10/04/2026

বিদেশে হ্যান্ড সার্জারীর উপ কোন ট্রেনিং বা কনফারেন্স এ গেলে সেটার পাশাপাশি সব সময় আরেকটা কাজ করে থাকি,আর সেটা হল হ্যান্ড সার্জারী করার জন্য অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি এবং বই সংগ্রহ করে থাকি, যেগুলো আমার কাছে নেই।যন্ত্রপাতি কেনার সময় আমি সবসময় চেষ্টা করি দামের দিকে না তাকিয়ে সবচেয়ে ভালোটা কেনার। তাই দেশের বাইরে গেলে সবসময় যন্ত্রপাতি কেনার জন্য আমার একটা আলাদা বাজেট থাকে।
ফেব্রুয়ারিতে গেছিলাম ইন্ডিয়া এবং মার্চে হংকং, ওখান থেকে বেশ কিছু যন্ত্রপাতি এবং সরঞ্জাম সংগ্রহ করেছি যা করেছে আমার সংগ্রহশালাকে আরো সমৃদ্ধ, আমার কাজকে করে তুলবে আরো সহজ এবং আমার রোগীরা হবেন আরো বেশি উপকৃত। মানুষজন দেশের বাইরে গেলে শখের বশে নতুন ড্রেস,ফোন,ল্যাপটপ বা গোল্ড কিনে থাকে কিন্তু আমি শখের বশে কিনি যন্ত্রপাতি! কি আর করবো,এটাই যে আমার শখ!

May this Eid brings a lot of fun and happiness to you and your family..... "Eid Mubarak"
21/03/2026

May this Eid brings a lot of fun and happiness to you and your family.....
"Eid Mubarak"

হংকং এ Asia Pacific Federation for of Societies for Surgery of the Hand( APFSSH) এবং Federation of European Societies fo...
15/03/2026

হংকং এ Asia Pacific Federation for of Societies for Surgery of the Hand( APFSSH) এবং Federation of European Societies for Surgery of the Hand এর সমন্বিত উদ্যোগে অনুষ্ঠিত Foundation Course on Hand Surgery তে অংশগ্রহণ। অর্থাৎ এটা ছিল এশিয়া, অষ্ট্রেলিয়া এবং ইউরোপ এর হ্যান্ড সার্জারী গুলোর সমন্বিত একটা Hand on Training program.এটাতে যেমন ছিল জগত বিখ্যাত হ্যান্ড সার্জনদের লেকচার তেমন ছিল হাতে কলমে প্রশিক্ষনের ব্যবস্থা। হ্যান্ড সার্জারীর মোটামুটি প্রায় সব সাবজেক্ট কাভার করলেও মেইন ফোকাস ছিল মিনিম্যালি ইনভ্যাসিভ হ্যান্ড সার্জারীর উপরে,অর্থাৎ Arthroscopic Hand Surgery, Endoscopic Hand Surgery এবং Ultrsono Guided Hand Surgery এ।মিনিমালি ইনভ্যাসিভ হ্যান্ড সার্জারীর উপরে আমার খুব আগ্রহ থাকার কারণে কোর্সটি ছিল আমার কাছে অনেক কিছু।নতুন অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ।

কোর্স শেষে ছিল Hongkong Society for Surgery of the Hand এবং British Society for Surgery of the Hand এর সম্মিলিত কনফারেন্স, যেখানে আমি দুইটা পেপার প্রেজেন্টেশন এর সুযোগ পাই।এখানে আমি আমার অপারেশন করা বেশ কিছু রোগীর অপারেশন এর আগের, অপারেশনকালীন এবং অপারেশন পরবর্তী আউটকাম এর ছবি এবং ভিডিও দেখাই।দুইটা প্রেজেন্টেশনই বেশ প্রসংশিত হয়েছে।আন্তরিক কনফারেন্স এ দেশকে প্রেজেন্ট কর‍তে পেরে বেশ গর্বিত বোধ হচ্ছে, আলহামদুলিল্লাহ।

হংকং এ অনুষ্ঠিত হয়ে গেল  হংকং হ্যান্ড সার্জারী সোসাইটি এবং ব্রিটিশ হ্যান্ড সার্জারী সোসাইটির সম্মিলিত কনফারেন্স। এখানে স...
09/03/2026

হংকং এ অনুষ্ঠিত হয়ে গেল হংকং হ্যান্ড সার্জারী সোসাইটি এবং ব্রিটিশ হ্যান্ড সার্জারী সোসাইটির সম্মিলিত কনফারেন্স। এখানে সারা বিশ্ব থেকে অনেক হ্যান্ড সার্জনরা অংশগ্রহন করেন।এখানে আমি আমি হ্যান্ড সার্জারীর উপরে দুইটা প্রেজেন্টেশন করার সুযোগ পেয়েছিলাম।এতে আমার করা বিভিন্ন অপারেশন এর আগের, অপারেশনকালীন এবং অপারেশন পরবর্তী বেশ কিছু ছবি ও ভিডিও প্রেজেন্ট করি।বেশ কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের দেশের মতো অনুন্নত জায়গায় ও হ্যান্ড সার্জারীর বেশ ভালো অপারেশন হছে দেখে উপস্থিত সবাই বেশ প্রসংশা করেছেন।এ কনফারেন্স এ বাংলাদেশ থেকে একমাত্র আমিই অংশগ্রহণ করেছিলাম।আন্তর্জাতিক সম্মেলনে নিজের দেশকে প্রেজেন্ট করতে পেরে বেশ গর্বিত বোধ হচ্ছে, আলহামদুলিল্লাহ।

হংকং এর পথে......ইন্ডিয়াতে হ্যান্ড সার্জারীর উপর অত্যন্ত ফলপ্রসূ একটা কনফারেন্স এর পরে এবারের যাত্রা হংকং এর উদ্দেশ্যে।এ...
03/03/2026

হংকং এর পথে......

ইন্ডিয়াতে হ্যান্ড সার্জারীর উপর অত্যন্ত ফলপ্রসূ একটা কনফারেন্স এর পরে এবারের যাত্রা হংকং এর উদ্দেশ্যে।
এখানে টোটাল ৫ দিনের প্রোগ্রাম। প্রথম তিন দিন হল হ্যান্ড সার্জারীর উপর ট্রেনিং কোর্স, যার আয়োজন করেছে Asia Pacific Society for Surgery of the Hand ( APFSSH)এবং Federation of European Society for Surgery of Hand( FESSH).

পরের দুইদিন হল হ্যান্ড সার্জারীর উপর কনফারেন্স। এ কনফারেন্স এ আমার দুইটা প্রেজেন্টেশন আছে।আমি লেকচার দিবো হাতের রগ কাটা রোগীকে আমরা বাংলাদেশে কিভাবে চিকিৎসা দিয়ে থাকি আরেকটা লেকচার হল আংগুলের রগ কেটে গেলে সঠিক চিকিৎসা না নিলে যেসব সমস্যা হয় সেগুলো আমরা বাংলাদেশে কিভাবে চিকিৎসা দিই।বাংলাদেশ থেকে শুধু আমিই যাচ্ছি এ কনফারেন্স এ।সকলের দোয়াপ্রার্থী।

অনেক বাচ্চা আছে যারা জন্মের সময় হাতে ত্রুটি নিয়ে জন্মগ্রহন করে।কারো দেখা যায় জোড়া আংগুল, কারো অতিরিক্ত আংগুল, কম আংগুল,আ...
02/03/2026

অনেক বাচ্চা আছে যারা জন্মের সময় হাতে ত্রুটি নিয়ে জন্মগ্রহন করে।কারো দেখা যায় জোড়া আংগুল, কারো অতিরিক্ত আংগুল, কম আংগুল,আংগুল বাকা, হাত বাকা,আরো বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে।এ রকম বাচ্চাদের বাবা-মা ,আত্মীয় স্বজন খুব উদ্বিগ্ন থাকে ব্যাপারটা নিয়ে।এমন ও হয়েছে ১০-১২ ঘন্টা মাত্র বয়স, সেরকম বাচ্চাকে নিয়ে তার আত্মীয় স্বজন চেম্বারে হাজির হয়েছেন।শুরু থেকে চিকিৎসা নিলে বেশীরভাগ এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব।

প্রতি তিন বছর পরপর সারা বিশ্বের যে সকল হ্যান্ড সার্জনরা এ ধরনের রোগীদের সেবা দেন তাদেরকে নিয়ে আয়োজন করা হয় World symposium. এ প্রোগ্রামে সারা বিশ্ব থেকে ডাক্তারা আসেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেন,নতুন নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হয়।এবার এ প্রোগ্রামটি আয়োজিত হয় ইন্ডিয়ার গংগা হাসপাতালে।এই হাসপাতালে ২০১৬ সালে আমি হ্যান্ড সার্জারীর উপর ফেলোশিপ ট্রেনিং করেছিলাম।যার কারণে আমার কাছে এ প্রোগ্রামটি ছিল বেশ আকর্ষনীয়।এর আগে এ প্রোগ্রামটি আয়োজন করে ছিল ইউ এস এ এবং পরবর্তীটি আয়োজিত হবে ইউ কে তে।এশিয়াতে এবারই প্রথম।

অনেক কিছু নতুন শিখেছি, বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করেছি।আশা করি এ ধরনের রোগীদের আগের চেয়ে আরো অত্যাধুনিক চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ।

গংগা হাসপাতাল, তামিলনাডু,ইন্ডিয়ার পথে।আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে  সেখানে শুরু হচ্ছে world symposium on congenital malforma...
23/02/2026

গংগা হাসপাতাল, তামিলনাডু,ইন্ডিয়ার পথে।আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে সেখানে শুরু হচ্ছে world symposium on congenital malformation of hand and upper limb, মানে বাচ্চাদের জন্মগত হাতের যেসব সমস্যা সেসবের ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা। প্রতি তিন বছর পরপর এ কনফারেন্স আয়োজিত হয়।এর আগেরটা হয়েছিল ইউ,এস,এ তে।এশিয়াতে এবারই প্রথম।সারা বিশ্ব থেকে হ্যান্ড সার্জনরা আসবেন এ কনফারেন্স এ। নতুন কিছু শেখার প্রত্যাশা........

02/02/2026

Enjoying Wrist Arthroscopy

IRCAD China, One of the best minimally invasive surgery training centre in Asiaমিনিম্যালি ইনভ্যাসিভ হ্যান্ড সার্জারী হল ...
28/01/2026

IRCAD China, One of the best minimally invasive surgery training centre in Asia

মিনিম্যালি ইনভ্যাসিভ হ্যান্ড সার্জারী হল কোনো প্রকার কাটাছেড়া ছাড়া হাতের অপারেশন। বাংলাদেশে আগে এ ধরনের অপারেশন হত না। ২০২৪ সালে সিংগাপুর এবং ফ্রান্সে এ সার্জারীর উপরে আমি উচ্চতর ট্রেনিং গ্রহন করি,এবং এ সার্জারীগুলো করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Arthrex wrist arthroscopy set and endoscopy set, made in USA) সংগ্রহ করি।আল্লাহর রহমতে এখন আমরা সফলতার সাথে এ অপারেশনগুলো করছি।যেহেতু বাংলাদেশে এটা একেবারেই নতুন, সেজন্য আমি যখন যেখানে এ বিষয়ের উপর ট্রেনিং এর সুযোগ পাচ্ছি, চলে যাচ্ছি।ছবিগুলো গত বছর ডিসেম্বরের, চায়না তে ট্রেনিংকালে।

18th National Conference on Hand Surgery, presented a paper on extensor tendon injury.
16/11/2025

18th National Conference on Hand Surgery, presented a paper on extensor tendon injury.

20/10/2025

Wrist Arthroscopy হল না কেটে শুধুমাত্র দুইটা ফুটা করে মেশিনের সাহায্যে হাতের কব্জীর অপারেশন করা।এতে রোগীর হাত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং অপারেশনের রেজাল্ট ও খুব ভালো হয়।অত্যাধুনিক মেশিন ( Arthrex, made in USA) এর সাহায্যে এ ধরনের অপারেশন সফলতার সাথে বাংলাদেশে একমাত্র আমরাই করছি।

গত বছর প্রথমে সিংগাপুরে এবং পরবর্তীতে ফ্রান্সে এ অপারেশন এর উপরে আমি উচ্চতর ট্রেনিং নেই।কিন্ত মেশিন না থাকায় দেশে ফিরে এ ধরনের অপারেশন শুরু করতে পারি নাই।প্রায় এক বছর চেষ্টার পরে এ অপারেশন এর জন্য সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি, সম্পুর্ণ ব্যক্তিগত উদ্যোগে আমি সংগ্রহ করতে পেরেছি।এবং আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে নতুন কিছু শুরু করতে পেরেছি।সকলের দোয়াপ্রার্থী।

ডা: এস কে মুরাদ আহমেদ
চীফ হ্যান্ড সার্জন
ঢাকা হ্যান্ড সার্জারী সেন্টার
এস আই বি এল ফাউন্ডেশন হাসপাতাল,
পান্থপথ সিগন্যাল, গ্রীনরোড, ঢাকা।
যোগাযোগ : 01793546146

Alhamdulillah , started new chapter in Bangladesh. Wrist arthroscopy ,for the first time in Bangladesh.Please keep us in...
22/08/2025

Alhamdulillah , started new chapter in Bangladesh. Wrist arthroscopy ,for the first time in Bangladesh.Please keep us in your prayer.

আলহামদুলিল্লাহ ,আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে Wrist arthroscopy যুগের শুভ সূচনা করতে পেরেছি।Wrist Arthroscopy হল না কেটে শুধুমাত্র দুইটা বা তিনটা ফুটো করে হাতের কব্জীর অপারেশন করা( যেমনটা করা হয়ে থাকে হাটুর লিগামেন্ট ইনজুরির ক্ষত্রে)। হাটুর মত হাতের কব্জীতে বেশ কয়েকটা লিগামেন্ট আছে, যেগুলো ইঞ্জুরি হলে অপারেশন লাগে।কিন্তু প্রয়োজনীয় ট্রেনিং ও যন্ত্রপাতি না থাকাতে আমাদের দেশে এ অপারেশনটি হতো না।যার কারণে এ ধরনের রোগীদের ভোগান্তি ছিল অনেক।যাদের সামর্থ্য ভালো তারা বিদেশ গিয়ে অপারেশন করায়ে আসতেন,আর যারা সেটা পারতেন না তারা কষ্ট পেতেন।
গত বছর আমি প্রথমে সিংগাপুরে এবং পরবর্তীতে ফ্রান্সে এ অপারেশনের উপরে ট্রেনিং গ্রহন করি।কিন্তু দেশে ফিরে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এ অপারেশনটি শুরু করতে পারি নাই।প্রায় এক বছর লেগে যায় আমার যন্ত্রপাতি যোগাড় করতে।আলহামদুলিল্লাহ,এ অপারেশন করার জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি এখন আমাদের আছে।আশা করছি এখন থেকে যে যে রোগের জন্য এই অপারেশন করা হয় সে ধরনের রোগীদের আর কষ্ট পেতে হবে না।

Wrist Arthroscopy এর মাধ্যমে যেসব রোগের চিকিৎসা করা যায়.....

1.TFCC injury

2. Scapho - Lunate ligament injury( Scapho- Lunate Dissociation)

3. Intra articular ganglion cyst

4. Osteochondral fracture

5. Tenosynovitis

6. Avascular necrosis of Lunate ( Kienbock disease)

7. Carpal Instability

8. Carpal Bone cyst/ Bone tumor

এ অপারেশন এর সুবিধা কি ?

যেহেতু কাটাছেড়া করা হয় না ,সেহেতু রোগী অপারেশন এর পরে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবে,তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারেন।

আমাদের প্রথম রোগী আমাদের কাছে এসেছিলেন TFCC injury নিয়ে। আলহামদুলিল্লাহ ,আমরা Arthroscopy এর সাহায্যে সফলতার সাথে তার TFCC repair করে দেই।সকল প্রশংসা আল্লাহ তায়ালার।

এ অপারেশনে চীফ সার্জন হিসাবে ছিলাম আমি,ডা. এস কে মুরাদ আহমেদ, সহকারী সার্জন হিসাবে ছিলেন ডা. পাওয়ান রাওয়াল, ডা. সামিউল ,অ্যানেস্থেশিয়া প্রদান করেন ডা. মাহবুবুল হক, যান্ত্রিক সহযোগীতায় ছিলেন কাওসার, শাহাদাৎ ,খাইরুল এবং অন্যান্য সহযোগীতায় ছিলেন সিনয়র ষ্টাফ নার্স জাহাংগীর, আকাশ,সৃষ্টি,মালা ও ওটি বয় আব্দুল্লাহ,সালমান।টীমের সকলের প্রতি কৃতজ্ঞতা।

ডা. এস কে মুরাদ আহমেদ
চীফ হ্যান্ড সার্জন
ঢাকা হ্যান্ড সার্জারী সেন্টার
এস আই বি এল ফাউন্ডেশন হাসপাতাল
গ্রীনরোড, ঢাকা

কনসাল্ট্যান্ট
হ্যান্ড সার্জারী ডিভিশন
অর্থোপেডিক সার্জারী বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ( সাবেক বিএসএমএম ইউ)

Address

SIBL Foundation Hospital, , 70 Green Road, Panthapath Signal
Dhaka

Opening Hours

Monday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00

Telephone

+8801717454232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Hand Surgery Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Hand Surgery Centre:

Share

Category