Dr. Fatema Begum

Dr. Fatema Begum of Obs & Gynae
Shahabuddin Medical College & Hospital

DR. FATEMA BEGUM
MBBS, DGO, FCPS (Obs & Gynae)
Trained In infertility (Chennai)
Trained in Cosmetic Gynaecology (Dubai)
Cosmetic Gynaecologist & Laparoscopic Surgeon
Associate Professor, Dept.

02/09/2026

শোকর আলহামদুলিল্লাহ। অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছি।

04/08/2026

ছবিতে যাকে দেখছেন ওর নাম অহন। ওর ছবিটা দিলাম যাতে মানুষ বিষয়টিকে আরও সিরিয়াসলি নেয়। থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে অহন পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতের বাগানে রাখুন।

আজ থ্যালাসেমিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রী বক্তব্য দিয়েছেন তখনই ওর কথা মনে পড়লো। সরকারি ভাবে থ্যালাসেমিয়া পরীক্ষা অনেক জরুরি।

#রক্ত পরিক্ষা হোক বিয়ের আগেই ,এ ব্যাপারে সরকারী নির্দেশনা এবং পদক্ষেপ জরুরী ।

ধরুন আপনি থ্যালাসেমিয়ার বাহক হয়তো জানেন ও না ।ভাগ্যক্রমেই রক্ত পরিক্ষা না আপনি একজনকে বিয়ে করলেন যিনি থ্যালাসেমিয়ার বাহক না -ফলাফলে আপনার সুখি সুন্দর পরিবার হতে পারে

আবার সেই আপনি থ্যালাসেমিয়ার বাহক এবং রক্ত পরিক্ষা না করেই এমন একজনকে বিয়ে করলেন তিনিও থ্যালাসেমিয়ার বাহক - সেক্ষেত্রে আপনার পরিবারে আপনার সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে ।

ধরুন আপনি আপনার সন্তানের জন্য বিয়ে ঠিক করলে ,তখন অপরপক্ষকে বললেন রক্ত পরীক্ষা করার পর বিয়ের সিদ্ধান্ত হবে ।সেটা সামাজিক এবং মানসিক বিপর্যয়ের কারন হতে পারে ।

তাই সরকারিভাবেই প্রত্যেক নাগরিককে রক্ত পরীক্ষা করে বিয়ে করার নির্দেশ দেয়া উচিত ।

দেশের এক কোটির ও বেশি মানুষ থ্যালাসেমিয়ার বাহক । তাদের যে কেউ যে কারো সঙ্গী হতে পারে/ হয়েছে ।আমরা চাইবো না সংসারে স্বামী ,স্ত্রী দুজনই বাহক হন এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্ম হোক ।

সুতরাং রক্ত পরীক্ষা হোক বিয়ের আগেই।

মা দিবসে সকল মায়ের জন্য ভালোবাসা
11/05/2026

মা দিবসে সকল মায়ের জন্য ভালোবাসা

​বয়সের সাথে বদলে যাচ্ছেন মা, তার এখন কী দরকার?

11/05/2026

সুস্থ শিশু ও সুস্থ মায়ের জন্য এবং গর্ভ কালীন জটিলতা প্রতিরোধের জন্য গর্ভ পূর্ববর্তী প্রস্তুতি নেয়া খুবই গুরুত্বপূর্ণ ।

সকল মায়েরা ভালো থাকুক
10/05/2026

সকল মায়েরা ভালো থাকুক

​বয়সের সাথে বদলে যাচ্ছেন মা, তার এখন কী দরকার?

10/05/2026
Omentum বা পেটের মধ্যে চর্বি যুক্ত  পর্দা অপসারণ করা ডিম্বাশয়ের ক্যান্সার অপারেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ।কারণ এখানেই ক...
20/04/2026

Omentum বা পেটের মধ্যে চর্বি যুক্ত পর্দা অপসারণ করা ডিম্বাশয়ের ক্যান্সার অপারেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

কারণ এখানেই ক্যান্সার বেশি ছড়ায়। পরীক্ষা নীরিক্ষায় এটা নির্ণয় করা না গেলেও ডিম্বাশয় ক্যান্সার অপারেশনের সময় অবশ্যই Omentum ও ফেলে দিতে হবে।

ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকলেও এইসব রোগী রেফার করে দেয়া উচিত যারা Omentum অপারেশন করতে ও পারে তাদের কাছে।।
এই অপারেশন টা কেমোথেরাপি পাওয়ার পর শুধু Omentum অপারেশনের ছবি, কারন প্রথম অপারেশনে omentectomy করা হয়নি।

20/04/2026

সঠিক বয়সে বিয়ে করা এবং সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেয়া মা ও শিশু উভয়ের জন্য ই জরুরী।
আমাদের দেশে মেয়েদের বিবাহের বয়স ১৮ বছর ।
২০ বৎসর বয়সে ই সে সন্তান জন্ম দানের জন্য শারীরিক ভাবে প্রস্তুত থাকে।

ইদানিং একটা ট্রেন্ড শুরু হয়েছে যে দম্পতিরা ক্যারিয়ার এ এস্টাবলিশ্ট না হয়ে বাচ্চা নিতে চায়না
এই প্রবনতা শিক্ষিত সমাজে বেশি দেখা যায়।
পড়ালেখা শেষ করবে, ভালো একটা চাকরি পাবে, যথেষ্ট টাকা পয়সা জমাবে, অথবা কেউ বিদেশে গিয়ে পড়তে যাবে, স্থায়ী হবে তারপর বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে।
কিন্তু এই করতে করতে আপনার বয়স ৩০, ৩৫ পার হয়ে যাচ্ছে, আপনি high risk mother হয়ে যাচ্ছেন।

গর্ভ ধারণে দেরী হচ্ছে অথবা গর্ভকালীন জটিলতা তৈরি হচ্ছে।
যার ফলাফল মা ও শিশু কারো জন্যই নিরাপদ নয়।

তার মানে কি মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে না?
অবশ্য ই মেয়েরা পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে।
কিন্তু সময়ের কাজ সময়ে ই করতে হবে।
এক্ষেত্রে পরিবারের সহযোগিতা ও প্রয়োজন।
সুস্থ, সুন্দর একটা জাতি পেতে চাইলে সময় মতো বাচ্চা নেওয়ার চেষ্টা করা উচিত।

পর পর ২ টা NDVH করলাম আলহামদুলিল্লাহ।NDVH হচ্ছে পেটে কোন ধরনের কাটা বা ছিদ্র করা ছাড়া জরায়ু অপসারণ করা।কসমেটিক দিক চিন...
06/02/2026

পর পর ২ টা NDVH করলাম আলহামদুলিল্লাহ।
NDVH হচ্ছে পেটে কোন ধরনের কাটা বা ছিদ্র করা ছাড়া জরায়ু অপসারণ করা।
কসমেটিক দিক চিন্তা করলে এই পদ্ধতি সবচেয়ে ভালো।
এই পদ্ধতির অপারেশনে স্বাভাবিক মাসিকের পথে ধাপে ধাপে লিগামেন্ট কেটে জরায়ু বের করে আনা হয়।
রক্তক্ষরণ কম হয়, ব্যাথা কম হয় রোগীকে হাসপাতালে মাত্র দুই দিন রাখলেই চলে।
রোগী দ্রুত স্বাভাবিক কাজকর্ম করতে পারে।
অপারেশন পরবর্তী জটিলতা ও কম।
Vaginal surgery is an art of Gynae Surgery.

17/11/2025

যাদের চেম্বারে অনেক রোগী তাদের চেম্বারে ই সবাই হুমড়ি খেয়ে পড়ে।
আবার বাইরে এসে অভিযোগ করে কথা বলে না, সময় দেয় না।
তো যাও কেন তোমরা?

Address

Road #113/A, House #12, 15 & 16, Gulshan-2, Shahabuddin Medical College And Hospital
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fatema Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share