16/12/2025
দেশটাকে কারা বাঁচাতে চায়!
আমরা সবাই মোটামুটি বিশ্বাস করি যারা ডাক্তারি পড়েন তারা বাংলাদেশের টপ ক্যাটাগরির স্টুডেন্ট।
আমরা এটা জানি কিন্তু তাদেরকে বেসড় ইউটিলাইজেশনটা আমরা করতে পারি না।
এসব কথা বললে আবার কেউ ভাবতেই পারেন আমি ডাক্তার তাই হয়ত এমন বাড়িয়ে বলছি। কিন্তু বিশ্বাস করেন আমি একটা বিন্দু মাত্র বানিয়ে বলছি না।
সিনিয়ার ও ডাক্তারদের গ্রুপে এড থাকার কারণে অনেক বিষয় চোখে পরে কখনও আমিও সমালোচনা করি, কখনওবা এড়িয়ে যাই।
তবে একটা বিষয় বলি সেটা হচ্ছে আমার দেশের নীতি নির্ধারক এবং জনগনই চান না দেশের ডাক্তাররা অনেক অনেক স্কিলড হোক।
তবে হাজারও সীমাবদ্ধতার পরেও অনেকেই অনেক দারুন কাজ করছেন৷
কি ধাক্কা খেলেন?
ওকে একটু অপেক্ষা করেন ক্লিয়ার করছি।
আমাদের দেশের স্বাস্থ্যখাত উন্নত হোক এটার সদিচ্ছা একদমই নাই। যেমন ধরেন, এফসিপিএস বা এমএস পাশ করার পড়েও অনেক সার্জন বাইরের ট্রেনিং করতে পারেন না৷ এর আগে দেখেছি সচিবরা ধানকাটা, ঘাসকাটার ট্রেনিং নিতে বিদেশে যায় দেশের জনগনের টাকায় কিন্তু ডাক্তাররা নিজের টাকাতেও যেতে বাধা দেওয়া হয়৷ আর সুচতুর ভাবে মানুষকে গেলানো হয় ডাক্তার পড়ে জনগনের টাকায়!! তাহলে কি ভার্সিটিগুলোতে নিজের টাকায় কেউ পড়ে? নাকি ফ্রি পড়ানো হয়? মানে আমাদের জনগন ও দেশের মিডিয়া পাড়া কেন জানি এইরকম একটা বর্ডারলাইন সেট করে দেয়।
বাইরে যাওয়া যেমন সময় সাপেক্ষ তেমনি বিশাল খরচ তাই সব ডাক্তারদের পক্ষ্যে মেনেজ করা ইমপসিবলই।
ধরুন সরকার ধানকাটা,ঘাসকাটা,খিচুড়ি রান্না, গাছ লাগানো এসব প্রোজেক্ট বাদ দিয়ে কিছু প্রোজেক্ট করতো যেমন দেশের নিউরোসার্জনদের জন্য স্পেশাল ট্রেনিং, ইএনটি সার্জনদের জন্য ট্রেনিং, সব ধরনের সার্জারির স্পেশাল ট্রেনিং যেসব জায়গায় আমাদের গ্যাপ আছে তাহলে কেমন হতো?
বাইরে থেকে ট্রেইনার এনে ১ বছরে যদি বিভিন্ন সাবজেক্টের স্পেশালিস্ট এনে বাংলাদেশের ডাক্তারদের কয়েকমাস ট্রেনিং ব্যবস্থা করতে পারতো তাহলে কেমন হতো?
ট্রেইনার এনে একই সাথে অনেক ডাক্তারকে হাতে কলমে যেমন শিখানো যেত তেমনি বিদেশ যাওয়ার সেই সময় ও টাকাও বেঁচে যেত। এতে দেশের জায়ান্ট কোম্পানিদেরকেও ইনভলভ করানো যেতে পারে৷
** আরেকটা বিষয়ে আসি, আমাদের দেশে তেমন ভালো সেন্টার আমরা তৈরি করতে পারি নাই। আমাদের দেশের যা তৈরি করতে পারছি সেটা হচ্ছে চেতনা। আমাদের চেতনার দাম ষোলো আনা। মানে বুঝেন অবস্থা।
হাদি ভাইয়ের প্রসঙ্গে আসি, আমাদের অপর্যাপ্ত ট্রেনিং এবং সেন্টার উনাকে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে বিদেশ নেওয়া হচ্ছে কিন্তু এর চেয়ে যদি শিক্ষা নিয়ে হলেও ডাক্তারদের জন্য স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয় তাহলে কতই না ভালো হতো। দেশের কত মানুষ সেবা পেত?
আমরা এসব ভাবি না। আমরা দেশের জনগন গ্যাসের ট্যাবলেট আর ব্যাথার ট্যাবলেট পাইলেই খুশি। 🙃
দেশের এই বাজারে সব চেয়ে সস্তা হচ্ছে সাধারণ মানুষের জীবন। ৩ হাজার বেডের হাসপাতালে ৬ হাজার রোগী,তাহলে সেবার মান কতটুকু থাকবে? ডাক্তার তো সরকার ৩ হাজারের জন্যই দিছে বাজেট ৩ হাজারেই তাহলে বুঝেন কেন আপনি হাসপাতালে যাওয়ার পরে সঠিক সেবা পান না?
যেমন হাদি ভাইয়ের ইস্যুটা আমাদের দেখাচ্ছে আমাদের হেলথে উন্নতি দরকার। জুলাই গণঅভ্যুত্থানের সময়েও হাতের আঙ্গুল দিয়ে দেখিয়েছে। জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এসবের জন্যও বিদেশি সাহায্য লাগে তাহলে স্বাধীনতার ৫৫ বছরে আমাদের অর্জন কি?
জেলায় জেলায় মেডিকেল কলেজ করে যে স্বাস্থ্যখাতের উন্নতি সম্ভব না তা এই আবাল বাংলাদেশীদের কে বুঝাবে? এইটা হচ্ছে বাচ্চা ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে ভোটের রাজনীতি করা। দেশের উন্নতির জন্য দরকার বর্তমান যারা ইয়াং বিশেষজ্ঞ তাদের স্পেশাল ট্রেনিং এবং ভালো ভালো স্পেশাল সেন্টার করা বিভাগীয় পর্যায়ে। কিন্তু এসব নিয়ে ভাবার সময় কই?