Dr. Mamun

Dr. Mamun Consultant Psychiatrist & Sexual Health Specialist

Appointment এর জন্য
================

� Online Appointment (বাসা থেকে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে)
===========

01735-394863

� রাজশাহী
=========

পপুলার ডায়াগনস্টিক সেন্টার
লক্ষীপুর, রাজশাহী
নতুন ভবন
রুম নং - ৯১৫
বৃহঃ বার ও শুক্রবার
বিকাল ৫ টা থেকে রাত ৯ টা
09666-787811
01739-690407


� নওগা (নজিপুর)
==============

মডার্ন ডায়াগনস্টিক সেন্টার
নজিপুর বাসস্ট্যান্ড পত্নীতলা, নওগা
প্রতি শুক্রব

ার
সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা
01706384349


� ঢাকা
======

বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার
সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স (লিফট এর ৬) জিগাতলা, ধানমন্ডি, ঢাকা।
শনিবার থেকে বুধবার
সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা
09604 604604
09677 604604
01735 394863

23/04/2026

অস্বাভাবিক শোক

স্বামী মারা যাওয়ার পর নাসিমা বেগম ভীষণ ভাবে ভেঙে পড়েন।

ছেলে মেয়েরা সবাই বড় হয়ে যাওয়াতে তেমন দুশ্চিন্তার কারণ তার ছিলনা।

কিন্তু জীবনের শেষ সময়ে এসে যেন একমাত্র বন্ধুকে হারিয়ে বড্ড একা হয়ে যান তিনি।

খাবার আগ্রহ নেই, কোন কাজের আগ্রহ নেই, সারাদিন কেবল শুয়ে থাকেন আর মনে মনে নিজের মৃত্যু কামনা করেন।

কারণ মরে গেলেই তো স্বামীর সাথে আবার দেখা হবে। এসব চিন্তাই সারাদিন মাথায় ঘোরে নাসিমা বেগমের।

আগে শখ করে সেলাই করতেন। ছেলে মেয়ে নাতি নাতনিদের জামা বানিয়ে দিতেন।

দুটো ঈদ চলে গেলো, কাউকেই কিছু দিলেন না এবার। ঘরের রান্না, ঘরের কাজ কিছুই করতে ইচ্ছা করে না তার।

প্রথমদিকে সবাই ভাবল, স্বামীর মৃত্যুশোকের কারণে এমন হচ্ছে, কিছুদিন গেলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

কিন্তু ১ বছর পরেও যখন নাসিমা বেগম জীবনের প্রতি কোন আগ্রহই ফিরে পেলেন না, তখন তার ছেলেমেয়েরা ভাবল একজন ডাক্তার দেখানো প্রয়োজন।

তাকে নিয়ে যাওয়া হল একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে।

সেখানেই নাসিমা বেগম ও তার পরিবার জানতে পারে যে তার Abnormal Grief Reaction (অস্বাভাবিক শোক প্রতিক্রিয়া)
হচ্ছে।

স্বাভাবিক শোকের চেয়ে অধিক তীব্রতা এবং মাত্রাতিরিক্ত সময় শোকের প্রভাব স্থায়ী হলে তাকে অস্বাভাবিক শোক প্রতিক্রিয়া বলা হয় যা একটি মানসিক রোগ।

এর জন্য কেবল বেদনাগ্রস্থ মানুষকে সময় ও সাপোর্ট দিলেও হয় না, বরং অনেক ক্ষেত্রে ওষুধ ও ক্লিনিক্যাল কাউন্সিলিং প্রয়োজন পড়ে।

মানসিক রোগ থেকে বের হয়ে আসার জন্য সঠিক ও সময়মত চিকিৎসা খুবই জরুরি, নতুবা রোগের তীব্রতা ও কষ্ট বাড়তেই থাকে।

বাংলাদেশ বিমানের বিজনেস স্ট্রাটেজী অসাধারণ। যেমন, যে রুট বা যে সময় লাভজনক সেসময় তারা ফ্লাইট দিবেনা।প্রচুর মানুষ বৃহস্পতি...
23/04/2026

বাংলাদেশ বিমানের বিজনেস স্ট্রাটেজী অসাধারণ।

যেমন, যে রুট বা যে সময় লাভজনক সেসময় তারা ফ্লাইট দিবেনা।

প্রচুর মানুষ বৃহস্পতিবার ঢাকা ছাড়ে। তাদের এলাকায় যান বা ঘুড়তে চান। বাংলাদেশ বিমানের এটা সহ্য হয়না।

আকাশে শান্তির নীড় বৃহস্পতিবার এর আকাশ কে অশান্তির নীড় বানিয়ে ফেলে।

ভাবখানা এমন, তোরা ঢাকা ছাড়বি ক্যান? 24/7 ঢাকায় পড়ে থাকবি। পড়ে থেকে জ্যাম বাড়াবি।

ঘুড়তে গেলে অন্য দিন যাবি। অন্য দিন অন্য বিমান কোম্পানি গুলাও ফাকা যায়। আরামে আরামে ঘুড়বি।

আমরা সেই দিন গুলাতেই ফ্লাইট দিব। কিন্তু বৃহস্পতিবার ফ্লাইট দিবনা। যাতে ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-রাজশাহী ভাড়া সমান হয়ে যায়।

যদিও দুই রুটের আকাশ পথের দুরত্ত্ব প্রায় ১০০ কিমি কম বেশি। তাতে কি? দুরত্ত্ব যাই হোক ভাড়া যেন কাছাকাছি থেকে এই ব্যাবস্থা বিমান করবে।

প্রতিযোগী কোম্পানির জন্য এই ধরনের মমতা বিরল। বিদ্বান রা বলবে, এই মমতার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে।

তারা আসলে বেশি বুঝে। তারা দুর্জন।
আর দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

জয় বিমান বাংলাদেশ।
বিমান বাংলাদেশের জয়।

স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হল।কথা বলাবলি বন্ধ।এরপর স্ত্রী স্বামী কে এই মেসেজ পাঠিয়েছে।আমাদের সম্পর্ক গুলো এমন সুন্...
16/04/2026

স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হল।
কথা বলাবলি বন্ধ।
এরপর স্ত্রী স্বামী কে এই মেসেজ পাঠিয়েছে।

আমাদের সম্পর্ক গুলো এমন সুন্দর হোক......

13/04/2026
বিমানবন্দরে এক্টা অদ্ভুত বৈষম্য চলে।যারা সাধারণ গেট দিয়ে ঢুকে, তাদের জুতা খুলতে হয়, বেল্ট খুলতে হয়। মোবাইল মানিব্যাগ জমা...
09/04/2026

বিমানবন্দরে এক্টা অদ্ভুত বৈষম্য চলে।

যারা সাধারণ গেট দিয়ে ঢুকে, তাদের জুতা খুলতে হয়, বেল্ট খুলতে হয়। মোবাইল মানিব্যাগ জমা দিতে হয়।
ল্যাপটপ, আইপ্যাড থাকলে সেটা দিতে হয়।

পারলে প্যান্ট টাও খুলে রাখত। ভদ্রতা করে সেটা খুলেনা।

কিন্তু ভিআইপি গেট দিয়ে ঢুকলে, জুতা বেল্ট খোলার দরকার হয়না। তবে, ল্যাপটপ, আইপ্যাড থাকলে সেটা দিতে হয়।

জুতা বেল্ট না খোলার জন্য আমি প্রায়ই ভিআইপি গেট দিয়ে ঢুকার ব্যার্থ চেস্টা চালিয়ে যাই।

এক্ষেত্রে আমার ধৈর্য আছে বলতে হবে। আমি অমুক, আমি তমুক বলে মাঝে মাঝেই গেটম্যান কে কনভিন্স করার চেস্টা করি।

কিন্তু, আমার শিশু সুলভ চেহারা দেখে তারা কেউ আমার উপর বিশ্বাস রাখতে পারেনা।

09/04/2026

আমাদের অনেক সময় মন খারাপ হয়, কষ্ট পাই, কান্না পায়

অথবা ভয় পাই, সন্দেহ হয়, গায়েবী কথা শুনতে পাই

আমরা বুঝতে পারি না এগুলো কি স্বাভাবিক নাকি মানসিক সমস্যা।

এগুলোর জন্য কি চিকিৎসা লাগবে নাকি এমনিতেই সেরে যাবে?

ডাক্তার দেখাতে হবে নাকি কবিরাজ বা ওঝা দেখাতে হবে?

ওষুধ লাগবে না কাউন্সেলিং লাগবে...

এরকম নানা প্রশ্নের উত্তর জানতে আপনি নিরভানে আজই যোগাযোগ করতে পারেন।

কারণ নিরভান থেকে প্রতিদিন ১০ জন পেশেন্ট অথবা অভিভাবক পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সিলিং ও এসেসমেন্ট করার সুযোগ।

আপনার এপয়েন্টমেন্ট এর জন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।

08/04/2026

আজ অনলাইনে প্রত্যন্ত উত্তরবঙ্গের একজন রোগী দেখলাম

প্রায় ৫ বছর ধরে রোগীর পে* নি/স তার মাথার সাথে লেগে থাকে।

বিচিত্র হলেও এটাই সত্যি। এই ছবিই সে দেখতে পায় বার বার।

তাড়াতে চেস্টা কিন্তু পারেনা। কখনো সেটা মাথার বাম পাশে থাকে। কখনো মাথার বাম পাশে থাকে।
আবার কখনো থাকে মাঝখানে।

তার পে* নি/স কে সে অবাঞ্চিত ঘোষনা করেছে মাথার আশেপাশে। Persona non grata for 5 years.

লাভ হচ্ছেনা। পে* নি/স থাকবে পে* নি/স এর জায়গায়। মাথায় উঠবে কেন?

কুইজঃ
বলেন দেখি এই রোগের নাম কি? এই রোগ কি ভাল হয়?

মেয়েটির বয়স ২৩।এই বয়সেই তার ৯ বছরের একটা বাচ্চা আছে। ১০ বছরের সংসার মাত্র কিছুদিন আগে ভেংগে গেছে। খেয়াল করে দেখলাম মেয়েট...
31/03/2026

মেয়েটির বয়স ২৩।
এই বয়সেই তার ৯ বছরের একটা বাচ্চা আছে। ১০ বছরের সংসার মাত্র কিছুদিন আগে ভেংগে গেছে।

খেয়াল করে দেখলাম মেয়েটির হাতে মেহেদীর রং চক চক করছে। আমি অবাক হলাম।

বল্লাম, মানুষ তো বিয়েতে মেহেদী লাগায়। আপনি দেখছি ডিভোর্স উপলক্ষে মেহেদী লাগাইছেন।

মেয়েটি হাসল। বলল, কেন? আমার বয়স মাত্র ২৩। আমি কি আর বিয়ে করব না?

খেয়াল করলাম, মেয়েটি Active Voice এ কথা বলছে। মানে, আমার কি আর বিয়ে হবেনা বলেনাই। বরং বলেছে, আমি কি আর বিয়ে করব না?

হাতে মেহেদীর রং, মুখে হাসি আর প্রশ্নের জবাব দেয়ার ধরনে তার ভিতর একটা Air of confidence (আত্মবিশ্বাস এর আভা) দেখতে পাচ্ছিলাম।

নজিপুরের মত প্রত্যন্ত এলাকায় এটা কিছুটা অস্বাভাবিকই লাগল।

মোদ্দা কত হল, জীবনে যাই ঘটুক ভেংগে পড়া চলবে না। জীবনে হোচট খেতে পারেন। কিন্তু আবার উঠে দাড়াতে হবে।

Standing is better than fall 😄
ইংরেজি তে যেহেতু কইছি, তাইলে ঠিকই কইছি তাইনা?

আমাদের দেশের বাবা মায়েরা মেয়ে দের বিয়ে দেয়ার জন্য অস্থির থাকে। অবশ্য শুধু আমাদের দেশের বলা মনে হয় ভুল। হয়ত সারা পৃথিবী ত...
26/03/2026

আমাদের দেশের বাবা মায়েরা মেয়ে দের বিয়ে দেয়ার জন্য অস্থির থাকে।

অবশ্য শুধু আমাদের দেশের বলা মনে হয় ভুল। হয়ত সারা পৃথিবী তেই একই অবস্থা।

কয়েকদিন আগে এক কোরিয়ান মুভি দেখলাম। সেখানে প্রত্যন্ত এক কোরিয়ান দ্বীপে এক মা তার ছোট্ট মেয়েটিকে স্কুলে দিতে চায়।

কিন্তু মেয়েটির বাবা চায়না। অন্য আত্মীয় স্বজন রাও চায়না। কারন, পড়াশোনা করলে মেয়ে পালিয়ে সিউল (কোরিয়ার রাজধানী) চলে যাবে।

শেষ পর্যন্ত মা - মেয়ে দুজনেই মারা যান।

তো আমাদের দেশে আবার ফিরে আসি।

গত বছর এসএসসি পরীক্ষার সময়ের কথা। মেয়েটি পরিক্ষার্থী ছিল। কিন্তু পড়াশোনা করতে একদম পারছিল না।

মেজাজ খিটখিটে থাকত। বাসায় ভাংচুর চালাত।বাবা মা কে গালাগালি করত।

পরীক্ষা যত কাছে আসে-লক্ষন তত বাড়ে।
এই মেয়েটির কথাই আমি কয়েকদিন আগের পোস্টে বলেছিলাম, যে তার নিজের তৈরি করা আলাদা একটা জগত আছে।

মেয়েটি সেই জগতেই থাকতে চাইত। এতে বাসায় এই ভাংচুর, এই চিল্লাপাল্লা সে এড়াতে পারত।

তো চিকিৎসা নিয়ে অনেক খানি কমে এলো লক্ষন গুলা। কিন্তু তারপরেও মেয়েটি একটা পরীক্ষা ড্রপ করল।

রেজাল্টে আরেকটি সাবজেক্ট এ ফেল আসল। মানে এবার ২ টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে।

তো আবার যেহেতু এসএসসি চলে আসছে, মেয়েটি আবার অস্থির হওয়া শুরু করেছে। এর মধ্যে বছর খানেক কেটে গেছে। মেয়েটির সাথে কোন যোগাযোগ নাই।

কয়েকদিন আগে, মেয়েটির মা মেয়েটিকে নিয়ে আবার আসলেন। এর মধ্যে ১৫ দিন আগে মেয়েটির বিয়েও হয়ে গেছে।

আমি তো অবাক। মেয়েটি ভাল ছাত্রী ছিল। মাকে হতাশ হয়েই জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি মেয়েটির বিয়ে দিয়ে দিলেন কি মনে করে?

মেয়েটির মা চুপ করে ছিল। সাধারনত, মানুষ মনে করে বিয়ে দিলে এসব পাগলামি ভাল হয়ে যায়। ফলে তারা বিয়ে দিয়ে দেন। আমি এটাই জানতে চাইলাম, যে বিয়ে দিলে মেয়ে সুস্থ হয়ে যাবে এরকম ভেবে বিয়ে দিয়েছেন কিনা।

মা জবাব দিল, হ্যা। এরকমই ভেবেছি।

আমি বল্লাম, একবার তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে বিয়ে দিলে সমস্যা গুলো কমে যাবে কিনা? ।

আমার সব রোগী কে আমি WhatsApp নাম্বার দেই। তারা প্রয়োজনে আমাকে মেসেজ দিতে পারেন। যদিও কল সাধারণত ধরিনা।

তাদের কেও দিয়েছিলাম ফোন নাম্বার। কিন্তু তারা যোগাযোগ করেনাই।

তবে মা যেটা বলল, সেটা বেশ ইন্টারেস্টিং।

মা বলল, 'আমি আপনাকে সপ্নে দেখেছিলাম। সপ্নে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, বিয়ে দিব কিনা?

আপনি বলেছিলেন, বিয়ে দিয়ে দিন। বিয়ে দিলে মেয়ে ভাল হয়ে যাবে।'

মানে এই বৃদ্ধা মা আমাকে সপ্নে দেখেছেন। হায় আল্লাহ কপাল! আজ পর্যন্ত কোন তরুনী আমাকে সপ্নে দেখল না। আমার স্ত্রীও কোনদিন আমাকে সপ্নে দেখেছে কিনা সন্দেহ।

আরএই বয়স্ক মহিলা সপ্নে আমার নসিহত শুনে মেয়ের বিয়ে দিয়ে ফেলেছেন।আমি যারপরনাই বিরক্ত হলাম।

এখন বিয়েতে যদি কোন সমস্যা হয়, তাহলে মহিলা আমাকে বাস্তবে ধরবে নাকি আবার সপ্নে ধরবে এই চিন্তায় আমার ঘাম ছুটে যাচ্ছে।

এদেশে রাস্তা ঘাটে কোন নিরাপত্তা নাই। এখন কি সপ্নেও নিরাপত্তা থাকবেনা?

ভীষন রাগত স্বরে বল্লাম, 'নবী রাসুল দের সপ্ন সত্যি হত। তারা সপ্নে ইশারা পেতেন। আপনি তো আর নবী রাসুল না যে আপনার সপ্ন সত্যি হবে, তাইনা?'

ধমক খেয়ে ভদ্র মহিলা ফ্যাল ফ্যাল করে আমার দিকে বিরস বদনে চেয়ে থাকলেন।

25/03/2026
25/03/2026

মানসিক স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

দৈনন্দিন জীবনের চাপ, উদ্বেগ, হতাশা, ঘুমের সমস্যা বা সম্পর্কজনিত টানাপোড়েন—এসব বিষয় অবহেলা না করে সময়মতো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক দিকনির্দেশনা ও চিকিৎসা আপনার জীবনে আনতে পারে ইতিবাচক পরিবর্তন।

Chamber
NIRVAN
45 Probal Tower (Mindwell Centre)
Level-3, Adabor Road
Mohammadpur, Dhaka-1207

WhatsApp & Contact: 01341-900221
Consultation Hours: 10:00 AM – 10:00 PM

Feel well, Live well 💙

এখন আমার কি করা উচিত? ========== ========= স্যার,  আমার নিজের ভিতরে একটা জগত আছে। এই জগত আমারই তৈরি করা।ছোটবেলা থেকে ধীর...
24/03/2026

এখন আমার কি করা উচিত?
========== =========

স্যার, আমার নিজের ভিতরে একটা জগত আছে। এই জগত আমারই তৈরি করা।

ছোটবেলা থেকে ধীরে ধীরে সাজিয়েছি। সেখানে আমার সব আছে। নাটক না সিনেমায় যেভাবে দৃশ্য গুলো আসে, আমার জগতেও দৃশ্যপট গুলো সেভাবে আসতে থাকে।

এতে আমার খারাপ লাগেনা। কিন্তু সমস্যা হল, আমার সব সময় এভাবেই চলে যায়।

ফলে আমি বাইরের জগতে মনযোগ দিতে পারিনা। পড়াশোনা করতে পারিনা।

এখন আমার কি করা উচিত?

সায়মা (ছদ্ম নাম)
বয়স ১৬

Address

National Institute Of Mental Health
Dhaka
1207

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share