01/09/2026
ব্যন্ডউইথ সংকটে বাংলাদেশ, ইন্টারনেটে তুমুল বিপর্যয়ের শঙ্কা।
জিনিসটা দেখে আতকে উঠলাম।
এন্ড গেস হোয়াট নিউজের ভেতরে ঢুকে কি দেখলাম? কয়েকজন লোক মিলে একটা সেমিনার করছে। বাংলাদেশে নতুন সাবমেরিন ক্যাবল আনা যায় কিনা এইটা নিয়ে জাস্ট একটা আলোচনা সভা।
এই সভায় কোনো এক যদু মদু বলেছে যে আরও সাবমেরিন ক্যাবল না আনলে সামনে প্রতিবেশীদের থেকে আমরা ইন্টারনেটে পিছায় যাব। জাস্ট এতটুকুই নিউজ মোটাদাগে। এর বাহিরে কোনো নিউজ নাই।
আসলে সাংবাদিক হওয়ার জন্য বোধহয় লজ্জাশরম হাটেবাজারে বিক্রি করে দিতে হয়। নাইলে নির্লজ্জের মত কেউ এই নিউজ করে?
নিউজের হেডলাইন পড়ে যে কেউ ভাববে দেশে বহুত বড় কোনো ক্রাইসিস হইছে ইন্টারনেট আজকে বা কালকেই বন্ধ হয়ে যাবে। অথচ নিউজের ভেতর হেডলাইনের সাথে আগা মাথা কিছুই মিল পাইলাম না।
জার্নালিস্ট হওয়ার জন্য আগে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা লাগতো। এখন একটা স্মার্টফোন থাকলে সাংবাদিক।