22/05/2026
✅সিজারের পর কোমর ব্যথার আসল কারণ কি জানা আছে আপনার?
অনেক মা-ই অভিযোগ করেন— "সিজারিয়ান ডেলিভারির পর থেকেই কোমর ব্যথায় ভুগছি, ওষুধ খেয়েও লাভ হচ্ছে না।" কিন্তু এর আসল কারণটি কিন্তু কোমরে নয়, লুকিয়ে আছে আপনার পেটের গভীরে!
ছবিটি ভালো করে লক্ষ্য করুন। পেটের সবচেয়ে গভীরে যে লাল চিহ্নিত মাংসপেশিটি দেখা যাচ্ছে, সেটির নাম ট্রান্সভারসাস অ্যাবডোমিনিস (Transversus Abdominis - TA)।
এটি মূলত আমাদের শরীরের একটি 'প্রাকৃতিক বেল্ট' বা করসেট (Corset) হিসেবে কাজ করে। এর প্রধান কাজ হলো আমাদের মেরুদণ্ড এবং কোমরকে চারপাশ থেকে শক্তভাবে ধরে রেখে সাপোর্ট দেওয়া।
✅ সিজারের পর এটি যেভাবে দুর্বল হয়:
সিজারিয়ান অপারেশনের সময় জরায়ু পর্যন্ত পৌঁছানোর জন্য পেটের চামড়া ও নিচের অন্যান্য স্তর কাটার পর, এই গভীর মাংসপেশিটিকে কেটে আলাদা না করা হলেও দুই পাশে টেনে সরিয়ে দেওয়া হয়।
এর ফলে এই পেশিটির স্বাভাবিক সংকোচন-প্রসারণ ক্ষমতা এবং স্নায়বিক সংযোগ সাময়িকভাবে ব্যাহত হয়।
যখন এই 'প্রাকৃতিক বেল্ট' বা TA পেশিটি ঢিলেঢালা বা দুর্বল হয়ে পড়ে, তখন আপনার পুরো শরীরের ওজনের ভারসাম্য নষ্ট হয়।
মেরুদণ্ড ও কোমর তখন আর কোনো সাপোর্ট পায় না, যার সরাসরি প্রভাব পড়ে কোমরের ওপর। আর এ কারণেই সিজারের পর দীর্ঘমেয়াদী কোমর ব্যথা শুরু হয়।
✅সমাধান কী?
শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন:
কোর স্ট্যাবিলিটি এক্সারসাইজ (Core Stability Exercises):
যা এই নির্দিষ্ট গভীর পেশিটিকে পুনরায় সক্রিয় ও শক্তিশালী হয়।
সঠিক অঙ্গভঙ্গি (Posture):
শিশুকে দুধ খাওয়ানোর সময় বা কোলে নেওয়ার সময় কোমর কুঁজো না করে সোজা রাখার অভ্যাস করা।
সিজারের পর যেকোনো ভারী ব্যায়াম বা স্ট্রেন্থ ট্রেইনিং শুরু করার আগে অপারেশনের ক্ষত সম্পূর্ণ শুকিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরি।
একজন ফিজিওর পরামর্শ অনুযায়ী আপনার শরীরের অবস্থা বুঝে সঠিক ব্যায়াম নির্বাচন করুন এবং সুস্থ থাকুন।
আদিয়াতুল জান্নাত
ফিজিও
পেইন কিওর, বনানী চেয়ারম্যান বাড়ী।