02/08/2026
চলুন সচেতনথাকি, সুস্থ থাকি।
🩺 ডায়াবেটিস + উচ্চ রক্তচাপ (Hypertension)—দুটোই আছে? তাহলে খাবার ও জীবনযাত্রায় পরিবর্তনই হতে পারে আপনার সবচেয়ে বড় ওষুধ।
শুধু ওষুধ খেলেই হবে না, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি রোগসহ অনেক জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে।
📌 চলুন জেনে নিই,কীভাবে একটি স্বাস্থ্যকর জীবনযাপন করা যায়।
কী খাবেন, কী এড়িয়ে চলবেন, আর কীভাবে সুস্থ থাকবেন?এটি আপনার বা আপনার পরিবারের কারও জীবন বদলে দিতে পারে।
⚠️ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একসাথে থাকলে ঝুঁকি বেড়ে যায়-
❤️ হৃদরোগ
🧠 স্ট্রোক
🩺 কিডনি রোগ
👁️ চোখের জটিলতা
তবে গুরুত্বপূর্ণ হলো — সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ওষুধ মেনে চললে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
সকালের শুরু
🌅 দিন শুরু করুন এভাবে:
১ গ্লাস পানি
চিনি ছাড়া চা বা কফি
২টি আটার রুটি বা ১ বাটি ওটস
১টি সেদ্ধ ডিম বা ডাল
শসা, টমেটো, গাজর
১টি ছোট ফল
🍎 সকালের হালকা নাস্তা:
এক মুঠো বাদাম (কাঠবাদাম/আখরোট) অথবা অল্প পরিমাণ ভাজা ছোলা।
দুপুর ও রাতের খাবার:
🍛 থালার নিয়ম 🥗 প্লেটের অর্ধেক = সবজি
🍗 ১/৪ = মাছ/মুরগি/ডাল
🍚 ১/৪ = লাল চালের ভাত বা আটার রুটি
✔ সালাদ রাখুন ✔ ডাল রাখুন ✔ তেল কম ব্যবহার করুন
☕ বিকেলের নাস্তা:
চিনি ছাড়া চা।
ভাজা ছোলা বা অল্প পরিমাণ বাদাম।
🌙 প্রয়োজনে ঘুমানোর আগে:
ক্ষুধা থাকলে ১ গ্লাস স্কিমড দুধ বা অল্প পরিমাণ দই (চিনি ছাড়া)।
যেসব খাবার কম খাবেন:
❌ কোমল পানীয় ❌ অতিরিক্ত মিষ্টি ❌ ফাস্টফুড ❌ ভাজাপোড়া ❌ অতিরিক্ত লবণ ❌ প্রসেসড খাবার ❌ অতিরিক্ত লাল মাংস
মনে রাখবেন: যত কম প্রসেসড খাবার, তত ভালো।
ব্যায়াম:
🚶 সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা সমমানের ব্যায়াম।
💪 সপ্তাহে ২–৩ দিন শক্তিবর্ধক ব্যায়াম।
🪑 একটানা বেশি সময় বসে থাকবেন না।
জীবনযাপনের পরিবর্তন:
✅ ওজন নিয়ন্ত্রণে রাখুন
✅ ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন
✅ প্রতিদিন পর্যাপ্ত শাকসবজি ও আঁশযুক্ত খাবার খান।
✅ প্রতিদিন লবণ ৫ গ্রামের কম রাখার চেষ্টা করুন।
✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ ৭–৯ ঘণ্টা ঘুমান
✅ মানসিক চাপ কমাতে নিয়মিত হাঁটা, নামাজ, মেডিটেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন।
নিয়মিত পরীক্ষা করুন:
🩺 Blood Pressure
🩸 Blood Sugar
📊 HbA1c
🧪 Kidney Function
🫀 Lipid profile
নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না।
মনে রাখবেন:
❤️ ওষুধ গুরুত্বপূর্ণ
🥗 খাবার আরও গুরুত্বপূর্ণ
🏃 জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ
Healthy lifestyle is the best long-term treatment.
🌟 মনে রাখবেন—ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কোনো বাধা নয়। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনই আপনাকে দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম রাখতে পারে।
তাই সুস্থ থাকুন,অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন।
নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের স্বাস্থ্য পরীক্ষা করান।
ডা:শারমিন সুলতানা (সেতু)
এফসিপিএস(মেডিসিন),এফসিপিএস(বক্ষব্যাধি)
সহকারী অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন)
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল,মহাখালী,ঢাকা।
#ডাশারমিনসুলতানাসেতু