Latifa General Hospital and Diagnostic Center

Latifa General Hospital and Diagnostic Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Latifa General Hospital and Diagnostic Center, Hospital, Mirpur 1, Dhaka.

আলহামদুলিল্লাহ,             আমাদের এই ডেঙ্গু রোগীটা ২০ হাজার প্লেটলেট  নিয়ে হসপিটালে এডমিশন হয়েছিল।। 🙏মহান আল্লাহর অশে...
03/09/2026

আলহামদুলিল্লাহ,
আমাদের এই ডেঙ্গু রোগীটা ২০ হাজার প্লেটলেট নিয়ে হসপিটালে এডমিশন হয়েছিল।। 🙏মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে 🩸❤️

রোগীর নাম: আমেনাবয়স: ৩৪ বছরপূর্বে ২ বার সিজারিয়ান অপারেশন হয়েছে। আজকে সকালে  লতিফা জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির ...
02/09/2026

রোগীর নাম: আমেনা
বয়স: ৩৪ বছর
পূর্বে ২ বার সিজারিয়ান অপারেশন হয়েছে। আজকে সকালে লতিফা জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তার কন্যা সন্তান ❤️জন্মগ্রহণ করেছে। বাচ্চার ওয়েট ২. ৮ কেজি । আলহামদুলিল্লাহ, 🙏🙏🙏🙏🏥

17/08/2026

লতিফার সকল ধরণের সেবা গ্রহীতা ও শুভাকাঙ্খীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ❤️

লতিফার সেবা নিন সুস্থ থাকুন-
মনে রাখবেন,
‘‘সুস্থ জীবন, সুন্দর পৃথিবী’’

✅ অ্যাপয়নমেন্টের জন্য যোগাযোগ করুন (২৪/৭): ০১৭১৫৫৪৭৩৬৯, ০১৯২৮১০০৯০০, ০৯১১৯৩০৯১৯

একটি শিশুর জন্ম মানেই হাজারো স্বপ্নের শুরু।আর সেই স্বপ্নকে সুন্দর করে তুলতে পারে সময়মতো সঠিক চিকিৎসা। ❤️জন্মের পরপরই বি...
12/08/2026

একটি শিশুর জন্ম মানেই হাজারো স্বপ্নের শুরু।
আর সেই স্বপ্নকে সুন্দর করে তুলতে পারে সময়মতো সঠিক চিকিৎসা। ❤️

জন্মের পরপরই বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসা নিশ্চিত করা গেলে বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ার ঝুঁকিতে থাকা অনেক শিশুই সুস্থ ও স্বাভাবিক জীবনের পথে ফিরে আসতে পারে।

প্রতিটি শিশুর হাসিই আমাদের ভবিষ্যৎ।
সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং সবার সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠুক একটি সুস্থ আগামী।

লতিফা জেনারেল হাসপাতাল…. ….......ঠিকানাঃ বাড়ি-১/ ডি, কলওয়ালাপাড়া,  মিরপুর -১, ঢাকা📞সিরিয়াল এর জন্য কল করুনঃ ০১৯১১৯৩০৯১...
02/08/2026

লতিফা জেনারেল হাসপাতাল…. ….......

ঠিকানাঃ বাড়ি-১/ ডি, কলওয়ালাপাড়া, মিরপুর -১, ঢাকা
📞সিরিয়াল এর জন্য কল করুনঃ
০১৯১১৯৩০৯১৯, ০১৯২৮১০০৯০০, ০১৭১৫৫৪৭৩৬৯

30/07/2026

আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের জন্য লতিফা জেনারেল হাসপাতাল দিচ্ছে বিশেষ মূল্যছাড়!!

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯১১৯৩০৯১৯, ০১৭১৫৫৪৭৩৬৯, ০১৯২৮১০০৯০০,

30/07/2026

🚑 জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাই হতে পারে জীবন বাঁচানোর প্রথম পদক্ষেপ।
দুর্ঘটনা, হঠাৎ অসুস্থতা কিংবা যেকোনো মেডিকেল ইমার্জেন্সিতে ২৪ ঘণ্টা আপনাদের পাশে রয়েছে লতিফা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ (Emergency Unit)।

✅ ২৪/৭ জরুরি চিকিৎসা
✅ অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ মেডিকেল টিম
✅ দ্রুত রোগী মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা
✅ আধুনিক চিকিৎসা সুবিধা

কারণ জরুরি সময়ে প্রতিটি মুহূর্তই মূল্যবান

জরুরি সতর্কতা: ভ্যাক্সিন নিয়েছিলেন, তবুও মারা গেলেন কেন?গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র এক সপ্তাহে ৫ জনের মৃত্যু। একটি পাগ...
18/05/2026

জরুরি সতর্কতা: ভ্যাক্সিন নিয়েছিলেন, তবুও মারা গেলেন কেন?

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র এক সপ্তাহে ৫ জনের মৃত্যু। একটি পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শিশু ও নারীসহ আরও ৯ জন।

অনেকেই জিজ্ঞেস করছেন — ভ্যাক্সিন নিয়েও কেন মরলেন?

উত্তরটা লুকিয়ে আছে একটাই জায়গায়: সাবান-পানি দিয়ে ধোয়া হয়নি।

❓ মুখে কামড় কেন বেশি বিপজ্জনক?

কুকুরের কামড় বা আঁচড় যদি ঘাড় বা মাথায় হয় তাহলে ইনকিউবেশন পিরিয়ড কমে আসে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যত কাছাকাছি কামড় বা আঁচড়, তত দ্রুত রোগ ছড়ায়।

অর্থাৎ, পায়ে কামড় দিলে হয়তো ৩ মাস সময় থাকে — কিন্তু মুখ বা মাথায় কামড় দিলে ভাইরাস দিন কয়েকের মধ্যেই মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। ভ্যাক্সিন সেই দ্রুততার সাথে কাজ করার সুযোগ পায় না।

🧼 সাবান-পানি কেন এত গুরুত্বপূর্ণ?

এটা শুধু "পরিষ্কার করা" নয়। এটা ভাইরাস সরানো।

সঠিকভাবে ধোয়ার মাধ্যমে শরীরে প্রবেশের আগেই ভাইরাসের উল্লেখযোগ্য পরিমাণ দূর করা সম্ভব।

কামড় দিলে বা আঁচড় কাটলে যদি কোনো ধরনের ক্ষত তৈরি হয়, তাহলে ক্ষতস্থান তাৎক্ষণিকভাবে ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে কাপড় ধোয়ার ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধুতে হবে।

ভাবুন — ভ্যাক্সিন হলো শেষ প্রতিরক্ষা। আর সাবান-পানি হলো প্রথম প্রতিরক্ষা। প্রথম প্রতিরক্ষা না থাকলে শেষ প্রতিরক্ষা একা কাজ করতে পারে না।

*** বিশেষ সতর্কতা: ক্যাটাগরি ৩ মানে RIG ইনজেকশনও লাগবে

মাথায়, বুকে বা ঘাড়ে কুকুরের কামড় বা আঁচড়ে রক্তপাত হোক বা না হোক, সেটিকে ক্যাটাগরি ৩ ধরা হয়। বিশেষ করে ক্যাটাগরি ৩ কামড়ের জন্য অ্যান্টি র‌্যাবিস ইমিউনোগ্লোবিউলিন (RIG) ইনজেকশনও নিতে হবে।

শুধু সাধারণ ভ্যাক্সিন নয়, RIG ইনজেকশন না নিলে সুরক্ষা অসম্পূর্ণ থাকে — এই তথ্যটি অনেকেরই জানা নেই।

✅ কুকুর কামড় দিলে সঠিক ক্রম:

১. সাথে সাথে সাবান-পানি দিয়ে ১৫-২০ মিনিট ধুন

২.যত দ্রুত সম্ভব ভ্যাক্সিন নিন

৩. মুখ/মাথা/ঘাড়ে কামড় হলে অবশ্যই RIG ইনজেকশনও নিন

৪. হলুদ, চুন, মরিচ গুঁড়া কখনো লাগাবেন না⁉️

চূড়ান্ত কথা:

জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য, আবার শতভাগ প্রাণঘাতী।বিড়ালের সামান্য আঁচড় কিংবা কুকুরের কামড়কে তুচ্ছ মনে করার যে সংস্কৃতি সমাজে প্রচলিত, তা অনেক ক্ষেত্রেই জীবননাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন। একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে।

©

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এটি শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়।🍁হামের প্র...
26/04/2026

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এটি শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়।

🍁হামের প্রধান লক্ষণগুলো হলো—
*উচ্চ জ্বর
*চোখ লাল হওয়া
*কাশি ও নাক দিয়ে পানি পড়া
*শরীরে লালচে ফুসকুড়ি
*গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টির ঝুঁকি বাড়ে।

🍁বাংলাদেশে হাম বৃদ্ধির কিছু প্রধান কারণ—
*টিকাদানে অনিয়ম বা অসম্পূর্ণতা
*জনসচেতনতার অভাব
*অপুষ্টি

🍁প্রতিরোধের উপায়গুলো—
*নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করা
*অসুস্থ শিশুকে আলাদা রাখা
*পুষ্টিকর খাবার প্রদান
*পরিচ্ছন্নতা বজায় রাখা

❤️❤️সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা:
হামকে ভয় পাওয়ার দরকার নেই—ঠিকমতো টিকা আর যত্ন নিলেই আমরা সবাই নিরাপদ থাকতে পারি।সময়মতো চিকিৎসকের পরামর্শ শিশুদের যেকোন দুর্ঘটনাতে রক্ষা করবে।🌱🌱🌱

Address

Mirpur 1
Dhaka
1216

Telephone

+8801715547369

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latifa General Hospital and Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category