মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ

মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ Mental Health Awareness, Capacity Building , Advocacy, Training, Workshop and
Staff Mental Health Well-being for Educational Institution and organization

সেবা সমূহ
* মানসিক স্বাস্থ্য পরামর্শ
* কাউন্সেলিং ও সাইকোথেরাপি
* পারিবারিক ও বৈবাহিক সম্পর্ক উন্নয়ন পরামর্শ
* মাদকাসক্তি সম্পর্কিত কাউন্সেলিং
* বুদ্ধি পরীক্ষা ও মূল্যায়ন
* শিশু বিকাশ সম্পর্কিত সেবা
* অটিজম ম্যানেজমন্টে
* বয়ঃসন্ধিকালীন কাউন্সেলিং

Activities
* Mental Health Awareness & advocacy
* Capacity Building, Training & Workshop
* Staff Mental health Wellbeing
* Stressb Management
* Anger Management
* Burnouts Management & Productivity
* Sucide Preventation
* Research & Publication

বিস্তারিত জানতে পোস্টারে দেওয়া হেল্পলাইনে যোগাযোগ করুন।
25/08/2026

বিস্তারিত জানতে পোস্টারে দেওয়া হেল্পলাইনে যোগাযোগ করুন।

24/08/2026

🧠 মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গেলে শুধু মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানা যথেষ্ট নয়—মানুষের সংকট, সামাজিক বাস্তবতা ও মনোসামাজিক প্রয়োজনগুলো বোঝাও সমান গুরুত্বপূর্ণ।

আমরা যারা মনোবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত, তারা জানি MHPSS (Mental Health and Psychosocial Support) কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংকট, দুর্যোগ, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি কিংবা কঠিন জীবন-অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া মানুষের পাশে কার্যকরভাবে দাঁড়াতে MHPSS-এর ধারণা ও প্রয়োগ সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই গুরুত্বপূর্ণ বিষয়টি আরও গভীরভাবে জানা ও বোঝার সুযোগ করে দিতে মনের সুস্থতা আয়োজন করছে একটি বিশেষ MHPSS Workshop।

✨ আপনি যদি Psychology, Mental Health, Social Work, Development Sector বা মানুষের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আগ্রহী হন—এই কর্মশালাটি আপনার জন্য হতে পারে একটি মূল্যবান শেখার সুযোগ।

📅 তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
🕝 সময়: দুপুর ২:৩০ – সন্ধ্যা ৬:৩০
⏱️ সময়কাল: ৪ ঘণ্টা
💰 ওয়ার্কশপ ফি: ৭৯৯ টাকা
🔗অফলাইন

👤 পরিচালনায়:
Dr. Mohammad Salim Chowdhury

📍ঠিকানা
Room-505, 4th floor (Lift-5), 19 A.K Complex, Green Road, Dhaka-1205 (Opposite to Central Hospital)

➡️আসন নিশ্চিত করার প্রক্রিয়া

বিকাশে Send Money করে ৭৯৯ টাকা পাঠিয়ে আসন নিশ্চিত করতে হবে।

📱 বিকাশ: 01890944208
🔖 Reference: MHPSS

পেমেন্ট সম্পন্ন করার পর পেজে মেসেজ করে আপনার মোবাইল নম্বরের শেষ ৩টি সংখ্যা এবং পূর্ণ নাম জানিয়ে দিন।

📌শেখার এই সুযোগটি হাতছাড়া করবেন না। আপনার পেশাগত জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে আজই নিবন্ধন করুন।

প্রয়োজনে পেইজে অথবা
+8801968-866956 নাম্বারে
যোগাযোগ করুন।

#মনেরসুস্থতা


🔺আত্মহত্যা শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং প্রতিটি সংখ্যার পেছনে এক একটি জীবনবাংলাদেশে আত্মহত্যার পরিসংখ্যান শুধু কিছু সংখ...
24/08/2026

🔺আত্মহত্যা শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং প্রতিটি সংখ্যার পেছনে এক একটি জীবন

বাংলাদেশে আত্মহত্যার পরিসংখ্যান শুধু কিছু সংখ্যা নয়—এগুলো আমাদের দেশের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সংকেত।

প্রথম আলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২০–২০২৫ সময়ে বাংলাদেশে পুলিশের নথিভুক্ত আত্মহত্যার ঘটনা প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যায় ঘটেছে। ২০২২ সালে নথিভুক্ত আত্মহত্যার সংখ্যা ছিল প্রায় ২০ হাজারের কাছাকাছি। দেশের বিভিন্ন জেলাতেও আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে।

তবে মনে রাখা জরুরি—আত্মহত্যার চিন্তা বা আচরণের পেছনে সাধারণত একক কোনো কারণ কাজ করে না। দীর্ঘস্থায়ী মানসিক চাপ, বিষণ্ণতা, সম্পর্কের সংকট, পারিবারিক সমস্যা, একাকিত্ব, আর্থিক চাপ, ট্রমা কিংবা তীব্র অসহায়ত্বের অনুভূতি—বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি একজন মানুষকে মানসিক সংকটের দিকে নিয়ে যেতে পারে।

তাই কাউকে বিচার না করে বলুন—

“তুমি কেমন আছ? আমি কি তোমার কথা শুনতে পারি?”

কারও আচরণে হঠাৎ পরিবর্তন, অতিরিক্ত হতাশা, নিজেকে গুটিয়ে নেওয়া কিংবা জীবন নিয়ে নেতিবাচক কথা বলার মতো বিষয় লক্ষ্য করলে তা হালকাভাবে না নিয়ে তার পাশে থাকুন। প্রয়োজন হলে একজন যোগ্য মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নিতে উৎসাহিত করুন।

🧠 মানসিক স্বাস্থ্যের যত্ন বিলাসিতা নয়—এটি প্রয়োজন।

কথা বলা দুর্বলতার লক্ষণ নয়।
সাহায্য চাওয়া দুর্বলতা নয়।
সময়মতো সহায়তা একজন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যান, একা না থেকে বিশ্বস্ত মানুষ ও উপযুক্ত মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে যোগাযোগ করুন।

মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি। সচেতন হই। পাশে থাকি।🌻

তথ্যসূত্র: প্রথম আলো, ২৪ আগস্ট ২০২৬। পরিসংখ্যান: পুলিশের নথিভুক্ত আত্মহত্যার তথ্য।

প্রয়োজনে:
+8801968866950
+8801968866951
+8801968866956

#মনেরসুস্থতা

***de

22/08/2026
20/08/2026

আপনাদের জন্য আসছে একটি বিশেষ ওয়ার্কশপ!

বিস্তারিত জানতে পেজের সঙ্গে থাকুন।

মানসিক স্বাস্থ্যসেবায় নিজেকে দক্ষ করে তুলতে যুক্ত হোন মনের সুস্থতা-র ১১ম ব্যাচে। শুরু হচ্ছে Intensive Psychological Firs...
19/08/2026

মানসিক স্বাস্থ্যসেবায় নিজেকে দক্ষ করে তুলতে যুক্ত হোন মনের সুস্থতা-র ১১ম ব্যাচে। শুরু হচ্ছে Intensive Psychological First Aid (PFA) ট্রেনিং কোর্স।

📞 যোগাযোগ:
01831863222
01880125728

Address

Room #5 (5th Floor), A. K Complex, 19 Green Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ:

Shortcuts

Share