28/09/2026
তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে আসে একটি শিশু।
প্রাথমিকভাবে মনে হলেও, টিম মাদানীর নিবিড় পর্যবেক্ষণ ও ডায়াগনস্টিক মূল্যায়নে সন্দেহ হয় সমস্যার পেছনে রয়েছে জন্মগত হৃদ্যন্ত্রের ত্রুটিজনিত জটিলতা।
প্রথমদিকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নিয়ে পরিবারের কিছু অনাগ্রহ ও অসহযোগিতা ছিল। পরবর্তীতে কাউন্সেলিং, বোঝানো এবং প্রয়োজন হলে টিমের সদস্যদের ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে পরিবারকে রাজি করানো হয়।
অবশেষে ধরা পড়ে শিশুটির মূল রোগ।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন শিশুটি অনেকটাই সুস্থতার পথে।
প্রতিটি রোগের পেছনে শুধু উপসর্গ নয়, থাকে একটি কারণ।
আর সেই কারণটি সঠিক সময়ে খুঁজে বের করাই চিকিৎসার অন্যতম বড় দায়িত্ব।
টিম মাদানী সবসময় চেষ্টা করে সেবা, আন্তরিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে প্রতিটি রোগীর জন্য evidence-based, patient-centered চিকিৎসা নিশ্চিত করতে।