31/01/2026
ওরে বাটপার , ওরে চিটার ॥ EXPOSED 😑🔥
ওয়েল, গতকাল থেকে আমার পুরো ফেবু টাইমলাইনে একজন ইনফ্লুয়েঞ্জা থুক্কু একজন ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর এর এক্সপোজড পোস্ট ঘুরপাক খাচ্ছে ।
So being a Doctor & as Aesthetic Dermatology & skin care is my field of work, i decided to bring a discussion to this topic for the benefits of all the patients. (সামাজিক দায়বদ্ধতা থেকে)
স্কিন বা ত্বক আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় । বলতে গেলে সুন্দর ত্বক- এটি একটি শখের বিষয় । যেটি আপনার ব্যক্তিত্ব কে ফুটিয়ে তোলে,আপনার কনফিডেন্স লেভেল কে বুস্ট আপ করে অভারঅল আপনার মানসিক স্বাস্থ্য কেও প্রভাবিত করে । আগের দিনের মুরব্বি দের বলতে শুনেছি, চেহারা নাকি মনের আয়না। 😅
এনিওয়ে, আসল টপিকে ফিরে আসি। একজন মানুষ যখন তার সবচেয়ে শখের জিনিস নিয়ে আপনাকে ভরসা করছে তার মানে আপনি মানুষ হিসেবেই বলেন আর প্রফেশনাল হিসেবে কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলেন আপনি কিন্তু দায়বদ্ধ হয়ে পড়েন যে আপনাকে বিশ্বাস করে আসা মানুষ টি যেন কোনভাবেই প্রতারিত না হয় ॥
এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে আপনারা স্কিনের সমস্যার জন্য যেই সকল ডক্টর দের কাছে যান তাদের প্রত্যেকের নূন্যতম পাঁচ বছরের এমবিবিএসে ডিগ্রি থেকে শুরু করে এফসিপিএস( ৫ বছর)/ এমডি (৪ বছর)/ডিপ্লোমা(২ বছর)/পিএইচডি/বিভিন্ন ধরনের সর্ট/লং সার্টিফাইড কোর্স / ডিগ্রি অর্জন করে থাকেন । আরো স্পেসিফিক্যালি স্পেসাল ফিল্ডে যেতে চাইলে পড়ালেখা বা ডিগ্রি/ কোর্সের কোন শেষ নাই। আসলে ডাক্তারি প্রফেসনটাই এমন যেখানে আজীবন পড়াশোনা করতে হয় কারণ প্রতিনিয়ত নতুন নতুন ডিজিজ , সেগুলোর ধরন পরিবর্তন হতে থাকে, ট্রিটমেন্ট আপডেট হতে থাকে॥ নতুন চিকিৎসা নতুন ঔষধ আবিষ্কৃত হতে থাকে যেগুলো জেনে নিজেদেরকেও আপডেট রাখতে হয়॥
এখন আসি Sajia Tonny নামক কন্টেন্ট ক্রিয়েটর্র কথায় যে মূলত মটিভ্শনাল স্পিকার হিসেবে ভিডিও বানানো শুরু করলেও এখন সে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেয়ার পাশাপাশি কোন ধরনের প্রাতিষ্ঠানিক কিংবা সার্টিফাইড ডিগ্রি ছাড়া প্লাস রোগি কে সামনা সামনি না দেখে অনলাইন ছবি দেখে স্কিন কেয়ার/ট্রিটমেন্ট/প্রডাক্ট সাজেস্ট করা স্টার্ট করেছে এন্ড ফর অল অফ ইওর কাইন্ড ইনফরমেশন যার জন্য অনলাইনেই সে চার্জ করছে ৩০০০/- 🤣 ও হ্যাঁ উনি আবার ইউকে থাকেন উইথ মিলিয়নস ফলোয়ারস , গুড স্পিকার আর স্মুদ স্কিনের অধিকারী হওয়ায় স্পেশালি বাঙালিদের Exploit করা টা অনেকটাই তার জন্য ইজি॥
তো ২ দিন আগে মেইবি উনার কাছে ট্রিটমেন্ট নিতে যাওয়া এক পারসন যখন তাঁকে প্রশ্ন করে যে কিসের ভিত্তিতে কিসের যোগ্যতায় তিনি ৩০০০/- চার্জ করছেন উইদ আউট এনি ইনস্টিটিউশনাল ডিগ্রি ছাড়া (কোন ডক্টর/ডার্মাটোলজিস্ট/স্কিন স্পেশালিস্ট না হয়ে )যেখানে প্রফেশনালের সিনিয়রদের ভিজিট ও তার হাফ হয়না অথচ উনারা এত কষ্ট করে বছরের পর বছর ধরে লেখাপড়া করার পড়ে এই বিষয়ে জ্ঞান অর্জন করেন॥ প্রত্তুত্ব্যরে সে তাকে যে রিপ্লাই দেয় এবং মেয়েটি তাকে এক্সপোজ করলে সে এই উপলক্ষে একটি পাবলিক পোস্টও করে যার কমেন্ট সেকশন সে অবশ্য পাবলিক রাখে নাই 🤣 মানুষের রোষানলে তো তার সারমর্ম হলো এই যে —
সে ইউকে থাকে যেখানে এ ধরনের সার্ভিসের চার্জ স্টার্ট ই হয় ১০০-৫০০ ডলার দিয়ে, যারা দিতে পারে তাদের জন্য এটা নাকি কোনো ব্যাপার নয় 🤣 সে অনেক পরিশ্রম করে কোন ফেস ওয়াশ, কোন সেরামে কি ইনগ্রিডিয়্ন্স আছে তা জানতে এবং সাজেস্ট করতে ( দৈব্য শক্তি দিয়ে স্কিন না দেখেও সে বুঝে যায় আর কি) , ইভেন ডাক্তার রাও নাকি তার থেকে সাজেশন নেয় কারণ হিসেবে সে বলছে ডাক্তার রা শুধু স্কিন এনাটমি জানে কিন্তু স্কিন কেয়ারের ইনগ্রিডিয়েন্স/প্রোডাক্ট/ কোন স্কিনে কি স্যুট করবে তা জানে না যেটা কেবল ম্যাম জানেন ( এজ ডাক্তার রা ফার্মাকোলজি/মাইক্রোবায়োলজি/কমিউনিটি মেডিসিন/ বোটানি ইন SSC+HSC না পইড়া/ না পাশ কইরা ডাক্তার হইছে) । উনি আরো বলছে জীবনেও যারা বিদ্যাশ যায় নাই তারা কেমনে বুঝবে উনার এত চার্জ কেন !! হোয়াট এ লজিক ম্যাম, 🤣 লাল সালাম 🫡🙏
পোস্টের কমেন্টে অবশ্য কয়েকজন বলেছেন উনার পরামর্শে নেয়া প্রোডাক্ট ইউজ করে স্কিনের ১২ টা বেজে গেছে। সে টাকার বিনিময়ে ঐ প্রোডাক্টগুলোর কাইন্ড অফ এ্যাডভারটাইজ করে।
যাই হোক, আমার প্রশ্ন আপনাদের কাছে ২০২৬ সালে এসেও আপনারা স্কিন কিংবা স্বাস্থ্য সম্পর্কিত চিকিৎসা নন মেডিকেল পারসন দের মুখের কথায় ভুলে ফলোয়ারস দেখে নেন কিভাবে? শিক্ষার হার কি আমাদের বাড়ে নাই। যে বিষয়ে অভিজ্ঞ হতে একজন ডাক্তারের ২০ বছরের উপরে সময় লাগে, আমৃত্যু স্টাডি করে যেতে হচ্ছে সেখানে কিভাবে আপনারা মুখের কথায় ভুলে এদের বিশ্বাস করেন?? এই জাতী একজন ডাক্তার/প্রফেসর কে ৩০০-১৫০০/- দিতে সংকোচ বোধ করে সেখানে একজন নন মেডিক্যাল কে কোন যুক্তি ছাড়া নিজের মূল্যবান সম্পদ নিয়ে ট্রাস্ট করার পাশাপাশি হাইলি পে করে। দেইখেন শেষে আবার ইভ্যালি/ডাইনেস্টি এর মত কিছু না হয়॥
পরিশেষে একটা কথা বলি- সম্পদ গেলে কখনো হয়তো ফিরে পাবেন কোনো না কোন ভাবে কিন্তু স্কিন/ত্বক/স্বাস্থ্যের মত অমূল্য সম্পদ একবার নষ্ট হলে আর ফিরে আসবে না।
আগে চমকপ্রদ বিজ্ঞাপন মাইকিং করে হকারি করে রাস্তায় ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা হতো, এখন আপডেটেড অনলাইন ভার্সন এসেছে এই আর কি॥
এ ধরনের প্রচারণার ক্ষেত্রে আইনপ্রয়োগ কারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি॥
Dr. Sabrina Alam Priom