Neurosurgeon Dr Md Humayun Rashid

Call Directions Website Contact the practice

Neurosurgeon Dr Md Humayun Rashid Neurology & Neurospine surgical information, consultation, queries & appointments are available here Dr. Md.

Humayun Rashid, MBBS, MS (Neurosurgery), FACS (USA), Fellowship training in Skull Base surgery (Bangalore, India), is currently working in East West Medical College Hospital, Turag, Uttara, Dhaka as an Associate Professor and Head of the Department (Current Charge) at the Department of Neurosurgery. He is an expert in his super specialized Neurosurgical arena and has done more than 100 brain surgeries including stroke surgery during his thesis work which was accepted by Bangabandhu Sheikh Mujib Medical University. Later on his work has been published in International journals. He is specially experienced in Neurotrauma, Neurocritical care, Stroke surgery, Neuro oncology including brain tumor, brain abscess, Spine surgery including spinal trauma, spinal tumor, prolapsed disc, Pediatric neurosurgery including congenital birth defect like meningocele, meningomyelocele, Hydrocephalus, Chiari malformation etc. Dr. Humayun is trained to cure different neurological condition like epilepsy, low back pain, nerve compression syndromes like Carpal Tunnel Syndrome, Chronic pain etc. He is a life member of prestigious society like Bangladesh Society of Neurosurgeons, Neurospine Society of Bangladesh, AO Spine- Asia Pacific, World Spine Column. He has attended numbers of international seminars, workshop and trained in different entities of Neurosurgery. He was trained in Neuronavigation, Minimally Invasive Surgery and Microscopic Neurosurgery while he was specialist in previous working place- Ibrahim Cardiac Hospital & Research institute. He was participated in hands on training programs in home and abroad in the field of Neuro endoscopy and vascular neurosurgery. He has done prestigious Fellowship in Skull Base Surgery from M.S. Ramaiah University of Applied Science, Bangalore, India honored by World Skull Base Foundation. As an academic professional, he has done numerous research activities and his scientific papers are well accepted and published in national and international journals. For your neurological and neurosurgical problems and query, feel free to consult with him.

28/09/2026

চ্যানেল এস এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা তে হেড ইঞ্জুরি বা মস্তিস্কে গুরুতর আঘাত জনিত সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা..

22/09/2026

মাথা না কেটে ব্রেন টিউমার এর সফল সার্জারি এখন নিয়মিত হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে.. আলহামদুলিল্লাহ

আমাকে বিভিন্ন পোস্টে অনেকেই লিখেছিলেন হাসান বেঁচে আছে কিনা! অনেকে বিশ্বাস ও করতে চাননি..আজকে হাসান লিখার পর মনে হলো তার ...
18/09/2026

আমাকে বিভিন্ন পোস্টে অনেকেই লিখেছিলেন হাসান বেঁচে আছে কিনা! অনেকে বিশ্বাস ও করতে চাননি..আজকে হাসান লিখার পর মনে হলো তার কিছু ছবি দেই।
আলহামদুলিল্লাহ সে ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা কোম্পানীতে জয়েন করেছে, স্বাভাবিক ভাবেই কাজ করে যাচ্ছে, জীবন যাপন করছে। আল্লাহ অশেষ মেহেরবান, আলহামদুলিল্লাহ।

10/09/2026

মস্তিস্কে রক্তক্ষরন : অবশ হয়ে যাওয়া হাত ও পায়ের শক্তি আবার ফিরে পাওয়া
অন্য একজন চিকিৎসক রোগী দেখে ও সিটি স্ক্যান পর্যালোচনা করে ভেবেছিলেন এটি রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হয়েছে এবং রোগীর এক হাত ও পায়ের অবশ আর কখনো ফিরে আসবে না। কিন্ত আল্লাহর অসীম রহমত ও মেহেরবানীতে রোগী আমাদের কাছে আসেন। সিটি স্ক্যান পুনরায় পর্যালোচনা করে আমরা বুঝতে পারি ধীরে ধীরে মস্তিস্কে রক্তক্ষরন হয়েই হাত ও পা অবশ হয়ে গেছে। ছোট্ট একটা অপারেশন এর মাধ্যমে রক্ত বের করে দেবার ২ দিন পরেই রোগী সম্পুর্ন সুস্থ হয়ে বাসায় যাবার জন্য প্রস্তুত। রোগীর কাছ থেকেই শুনুন তার অভিজ্ঞতা..
শিক্ষা: সব ধরনের স্ট্রোক এ এরকম স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব নয়, তবে বয়স্ক ব্যক্তিদের ব্রেনে রক্তক্ষরন জনিত কারনে ক্রনিক সাবডুরাল হেমাটোমা রোগের ক্ষেত্রে অপারেশনের ভূমিকা অনেক বেশি। সুতরাং এমন কোন সমস্যায় অবশ্যই একজন নিউরোসার্জন এর পরামর্শ নেওয়া জরুরী।
অপারেশনটি করা হয় East West Medical College & Hospital এ।

#নিউরোসার্জন

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নি:সন্দেহে মেরুদন্ডের ডিস্ক প্রলাপ্স বা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস এর জন্য আধুনিক সার্জারি ...
08/09/2026

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নি:সন্দেহে মেরুদন্ডের ডিস্ক প্রলাপ্স বা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস এর জন্য আধুনিক সার্জারি গুলোর মধ্যে অন্যতম। ডিস্ক প্রলাপ্স জনিত সমস্যায় কোমড় থেকে পায়ে ব্যথা হয়, সাথে পায়ে অবশ ভাব বা ঝি ঝি ভাব হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে (৯০%) ব্যথা নাশক ঔষুধ, জীবন যাত্রার ধরন বদল করা, ভারী কাজের মত পেশা পরিবর্তন করা, ব্যয়াম ও ফিজিওথেরাপির মাধ্যমে এই সমস্যা থেকে দীর্ঘসময়ে সুস্থ থাকা গেলেও কিছু রোগীর ক্ষেত্রে (১০%) অপারেশন প্রয়োজন হতে পারে যেখানে কোমড়ের যে ডিস্ক নার্ভের উপর চাপ দিয়ে রয়েছে তা সরিয়ে দেওয়া হয়।
অপারেশন এর পরে সম্পুর্ন সুস্থতার জন্য শারিরীক ব্যয়াম, ফিজিওথেরাপি ও ওজন নিয়ন্ত্রনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে ছোট একটি ছিদ্র করে অপারেশন করা হয়- প্রায় একই ধরনের অন্য একটি পদ্ধতি হলো মাইক্রোস্কপিক ডিস্কেকটমি যেখানে নিউরো অপারেটিভ মাইক্রোস্কোপ এর মাধ্যমে ছোয় করে কেটে অপারেশন করা হয়ে থাকে। এন্ডোস্কোপিক অপারেশন এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির দাম অত্যাধিক হবার কারনে এন্ডো স্পাইনের খরচ টাও অনেক বেশি। মাইক্রোস্কোপিক ডিস্কেকটমি এর ক্ষেত্রে মাইক্রোস্কোপ লাগে তাই সব হাসপাতালে এই অপারেশন করা সম্ভব হয় না যেখানে মাইক্রোস্কোপ নেই। এটির খরচ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এর চেয়ে কিছুটা কম। অন্য দিকে কনভেনশনাল বা ওপেন ডিস্কেকটমি তে কিছুটা বড় করে কেটে অপারেশন করা হয় যেটির খরচ মাইক্রোস্কপিক বা এন্ডোস্কপিক এর তুলনায় কিছুটা কম হয়ে থাকে।

টাইটেনিয়াম রড স্ক্রু দিয়ে ফিক্সেশন বা ফিউশন সার্জারি সাধারন স্পাইনাল ক্যানেল স্টেনোসিস বা স্পন্ডাইলোলিস্থেসিস এর পাশাপাশি রিকারেন্ট ডিস্ক (একবার অপারেশন এর পরে আবারো ডিস্কের সমস্যা) , মাল্টি লেভেল ডিস্ক প্রলাপ্সে করা হয়ে থাকে যা ওপেন বা এম আই এস-মিনিম্যাল ইনভ্যাসিভ প্রসিডিউর এর মাধ্যমে করা সম্ভব।

আপনার মেরুদন্ডের সমস্যায় কোন পদ্ধতি ব্যবহার করবেন, কেন করবেন, কোনটির সুবিধা-অসুবিধা কি তা চিকিৎসক এর কাছে ভালো ভাবে জেনেই সিদ্ধান্ত গ্রহন করবেন।

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিটি পদ্ধতিতেই স্বল্প খরচে বিশ্বমানের নিউরো ও স্পাইন সার্জারির সকল সুবিধা রয়েছে। ঢাকার উত্তরাতে অল্প কয়েকটি বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে মাইক্রোস্কপিক ও এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সুবিধা রয়েছে।

নিজে জানবেন- অন্যদেরকে জানাবেন

#জনসচেতনতা

তৌহিদ, বয়স মাত্র ৩ বছর। আজকে তার সাথে ছবি তোলার চার্জ হলো একটা আইসক্রীম। তার খুবই প্রিয়..এমনকি হাসপাতালে ভর্তি থাকা অবস্...
06/09/2026

তৌহিদ, বয়স মাত্র ৩ বছর। আজকে তার সাথে ছবি তোলার চার্জ হলো একটা আইসক্রীম। তার খুবই প্রিয়..এমনকি হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও অপারেশন এর পরে আইস্ক্রীম খেয়েছে। ২ মাস আগে অটো রিকশার আঘাতে মাথার খুলি ভেঙ্গে গুড়ো গুড়ো হয়ে গিয়েছিলো। মস্তিস্কে রক্তক্ষরন নিয়ে ভর্তি ছিল অজ্ঞান অবস্থায় লাইফ সাপোর্টে পিআইসিইউ তে। আজ সে দেখা করতে এসেছিল। এসেই আমার ডেক্সে..আবদার করে বসলো আইস্ক্রীম এর! তার আবদার পূরনের পরেই এই ছবি।
সঠিক সময়ে সঠিক ভাবে অপারেশন করা গেলে সম্পুর্ন সুস্থভাবে বাচঁতে পারে তৌহিদ এর মত অজস্র প্রান...

মস্তিস্কে রক্তক্ষরন!  কিন্ত কারন? টগবগে এক তরুন! ফুটফুটে একটা সন্তান যার ঘরে- নেশা আর ধারদেনায় জর্জরিত হয়ে পারিবারিক কলহ...
29/08/2026

মস্তিস্কে রক্তক্ষরন! কিন্ত কারন? টগবগে এক তরুন! ফুটফুটে একটা সন্তান যার ঘরে- নেশা আর ধারদেনায় জর্জরিত হয়ে পারিবারিক কলহে বেছে নেই আত্মহত্যার পথ। কিন্ত মানুষ ভাবে এক- সৃষ্টিকর্তার সিদ্ধান্ত আরেক রকমের। গলায় বাধা রশিটি ছিড়ে মাথায় আঘাত পেয়ে আইসিইউ তে ভর্তি হয়। গতকাল ই দ্রুত অপারেশন করা হয়- আজ সে অনেকটাই নিরাপদ ও সুস্থ..
এই ধরনের কেসগুলোতে সকল কাউন্সেলিং ইদানিং ভিডিও ধারন করে রাখা হয়- কারন অনাকাঙ্ক্ষিত যে কোন মৃত্যুতে ইদানিং ট্রেন্ডিং নিউজ- সম্পুর্ন সুস্থ রোগী হাসপাতালে নিয়ে এসেছে, চিকিৎসা দিতে গিয়ে রোগীর মৃত্যু হয়েছে। প্রশ্ন হলো সুস্থ রোগী হাসপাতালে কেন আসবে? আর পৃথিবীর কোন চিকিৎসক চাইবে তার অধীনে কোন রোগী মৃত্যু বরন করুক? চিকিৎসক এর কাজ রোগের চিকিৎসা করা, মৃত্যুর নয়....

⚠️ Failed Back Surgery: অপারেশনের পর রড–স্ক্র বা কেজ নষ্ট হলে কী করবেন?কোমরের কিছু সমস্যায়, বিশেষ করে Spondylolisthesis ...
28/08/2026

⚠️ Failed Back Surgery: অপারেশনের পর রড–স্ক্র বা কেজ নষ্ট হলে কী করবেন?

কোমরের কিছু সমস্যায়, বিশেষ করে Spondylolisthesis (স্পন্ডাইলোলিস্থেসিস)-এর ক্ষেত্রে, মেরুদণ্ডকে স্থিতিশীল করার জন্য Rod, Screw ও Cage/Spacer ব্যবহার করে Spinal Fusion Surgery করা হয়।

তবে অপারেশনের পর কিছু ক্ষেত্রে Implant Failure হতে পারে। যেমন—

🔹 অতিরিক্ত ওজন
🔹 অপারেশনের পর পড়ে গিয়ে আঘাত পাওয়া
🔹 মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়া
🔹 হাড়ের যথেষ্ট শক্তি না থাকা বা Fusion ঠিকমতো না হওয়া
🔹 অন্যান্য শারীরিক ও রোগজনিত কারণ

এর ফলে রড বা স্ক্র ভেঙে যাওয়া/ঢিলে হয়ে যাওয়া কিংবা Cage-এর অবস্থান পরিবর্তন হতে পারে এবং রোগীর আবার কোমর ব্যথা, পায়ে ব্যথা বা হাঁটাচলায় সমস্যা দেখা দিতে পারে।

👉 গুরুত্বপূর্ণ বিষয় হলো—Implant Failure হলেই ধরে নেওয়া ঠিক নয় যে অপারেশনটি সার্জনের দক্ষতার অভাবে হয়েছে। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে এবং প্রতিটি রোগীকে আলাদাভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

চিকিৎসা কি সম্ভব?

হ্যাঁ। প্রয়োজন অনুযায়ী X-ray, CT scan বা MRI করে সমস্যার কারণ নির্ণয় করা হয়। অনেক ক্ষেত্রে পুরোনো Implant অপসারণ করে পুনরায় সঠিক অবস্থানে বসানো, প্রয়োজন হলে উন্নত বা বড় সাইজের Rod–Screw ব্যবহার করা এবং পুনরায় Spinal Fusion করার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব।

🏥 East West Medical College & Hospital এ আমরা এমন ৩ জন রোগীর Implant Failure পেয়েছি—যাদের মধ্যে ২ জনের পূর্বের অপারেশন অন্য হাসপাতালে এবং ১ জনের পূর্বের অপারেশন এই হাসপাতালেই হয়েছিল। প্রয়োজনীয় পুনঃঅপারেশনের মাধ্যমে রোগীদের সমস্যার সমাধান করা হয়েছে।

🩺 রোগীর জন্য পরামর্শ

Spinal Fusion Surgery-এর পর—

✅ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ করুন
✅ পড়ে যাওয়া বা আঘাত থেকে সতর্ক থাকুন
✅ নির্ধারিত সময় অনুযায়ী ফলোআপ করুন
✅ নতুন করে কোমর বা পায়ে ব্যথা, দুর্বলতা বা হাঁটাচলায় সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
✅ Implant Failure হলে আতঙ্কিত না হয়ে সমস্যার কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা নিন।

মেরুদণ্ডের অপারেশনের পর জটিলতা দেখা দিতে পারে—কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই এর সফল সমাধান সম্ভব।

21/08/2026

পিঠের ব্যথা কি শুধু সাধারণ ব্যথা? স্পাইনাল টিউমারের সতর্ক সংকেত চিনুন

৫৬ বছর বয়সী একজন মহিলা কয়েক মাস ধরে পিঠ ও কোমরের ব্যথায় ভুগছিলেন।

ব্যথার সঙ্গে ছিল—
🔹 দুই পায়ে অবশ ও ঝিনঝিন অনুভূতি
🔹 ধীরে ধীরে পায়ের শক্তি কমে যাওয়া
🔹 দিনের তুলনায় রাতে ও শুয়ে পড়লে ব্যথা বেড়ে যাওয়া

সময়ের সঙ্গে তাঁর পায়ের দুর্বলতা এতটাই বেড়ে যায় যে, তিনি স্ট্রেচারে শুয়ে আমাদের কাছে আসেন।

পরীক্ষা করে দেখা যায়, তাঁর দুই পায়ের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

রোগের কারণ নির্ণয়ের জন্য করা হয় মেরুদণ্ডের কন্ট্রাস্টসহ MRI। MRI-তে ধরা পড়ে মেরুদণ্ডের পর্দার সঙ্গে লেগে থাকা একটি Spinal Meningioma—এক ধরনের স্পাইনাল টিউমার।

⚠️ কখন পিঠের ব্যথাকে অবহেলা করবেন না?

দীর্ঘদিনের পিঠ বা কোমরের ব্যথার সঙ্গে যদি থাকে—

• দুই পায়ে অবশ/ঝিনঝিন ভাব
• পায়ের শক্তি কমে যাওয়া
• হাঁটতে সমস্যা বা বারবার পড়ে যাওয়া
• রাতে বা শুয়ে পড়লে ব্যথা বেড়ে যাওয়া
• ধীরে ধীরে উপসর্গের অবনতি
• প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণে পরিবর্তন

তাহলে এটিকে শুধু “সাধারণ কোমর ব্যথা” মনে করে ফেলে রাখা উচিত নয়।

কারণ, কিছু ক্ষেত্রে এর পেছনে থাকতে পারে Spinal Tumor, Spinal Cord Compression অথবা অন্য কোনো গুরুতর মেরুদণ্ডের রোগ।

🧠 মনে রাখুন

সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা অনেক ক্ষেত্রে স্নায়ুর স্থায়ী ক্ষতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পিঠের ব্যথা দীর্ঘস্থায়ী হলে, বিশেষ করে এর সঙ্গে পায়ে অবশভাব বা দুর্বলতা দেখা দিলে নিউরোসার্জন/স্পাইন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পিঠের ব্যথাকে অবহেলা নয়—সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করুন।

এই ধরনের অত্যাধুনিক বিশ্বমানের সার্জারি করা হয় East West Medical College & Hospital এ যেখানে রয়েছে নিউরো মাইক্রোস্কোপ, মাইক্রো নিউরো ইন্সট্রুমেন্ট, হাই স্পিড ড্রিলিং সিস্টেম, নিউরো এনেস্থেশিওলজিস্ট ও নিউরো ক্রিটিকাল কেয়ার টিম।

#জনসচেতনতা #কোমরব্যথা #মেরুদণ্ড #স্পাইনালটিউমার

Address

EWMCH
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 14:00
17:00 - 20:00
Tuesday 09:00 - 14:00
17:00 - 20:00
Wednesday 09:00 - 14:00
17:00 - 20:00
Thursday 09:00 - 14:00
17:00 - 20:00
Saturday 09:00 - 14:00
17:00 - 20:00
Sunday 09:00 - 14:00
17:00 - 20:00

Telephone

+8801717015031

Alerts

Be the first to know and let us send you an email when Neurosurgeon Dr Md Humayun Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Neurosurgeon Dr Md Humayun Rashid:

Shortcuts

Share