Dr Mahmuda Mitu

Directions

Dr Mahmuda Mitu " আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। "

আলহামদুলিল্লাহ।ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়...
08/09/2026

আলহামদুলিল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। আল্লাহ যেন সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।

31/08/2026
ছবিতে যাকে দেখছেন ওর নাম অহন। ওর ছবিটা দিলাম যাতে মানুষ বিষয়টিকে আরও সিরিয়াসলি নেয়। থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে অহন পৃথিবী...
01/08/2026

ছবিতে যাকে দেখছেন ওর নাম অহন। ওর ছবিটা দিলাম যাতে মানুষ বিষয়টিকে আরও সিরিয়াসলি নেয়। থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে অহন পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতের বাগানে রাখুন।

আজ থ্যালাসেমিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রী বক্তব্য দিয়েছেন তখনই ওর কথা মনে পড়লো। সরকারি ভাবে থ্যালাসেমিয়া পরীক্ষা অনেক জরুরি।

#রক্ত পরিক্ষা হোক বিয়ের আগেই ,এ ব্যাপারে সরকারী নির্দেশনা এবং পদক্ষেপ জরুরী ।

ধরুন আপনি থ্যালাসেমিয়ার বাহক হয়তো জানেন ও না ।ভাগ্যক্রমেই রক্ত পরিক্ষা না আপনি একজনকে বিয়ে করলেন যিনি থ্যালাসেমিয়ার বাহক না -ফলাফলে আপনার সুখি সুন্দর পরিবার হতে পারে

আবার সেই আপনি থ্যালাসেমিয়ার বাহক এবং রক্ত পরিক্ষা না করেই এমন একজনকে বিয়ে করলেন তিনিও থ্যালাসেমিয়ার বাহক - সেক্ষেত্রে আপনার পরিবারে আপনার সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে ।

ধরুন আপনি আপনার সন্তানের জন্য বিয়ে ঠিক করলে ,তখন অপরপক্ষকে বললেন রক্ত পরীক্ষা করার পর বিয়ের সিদ্ধান্ত হবে ।সেটা সামাজিক এবং মানসিক বিপর্যয়ের কারন হতে পারে ।

তাই সরকারিভাবেই প্রত্যেক নাগরিককে রক্ত পরীক্ষা করে বিয়ে করার নির্দেশ দেয়া উচিত ।

দেশের এক কোটির ও বেশি মানুষ থ্যালাসেমিয়ার বাহক । তাদের যে কেউ যে কারো সঙ্গী হতে পারে/ হয়েছে ।আমরা চাইবো না সংসারে স্বামী ,স্ত্রী দুজনই বাহক হন এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্ম হোক ।

সুতরাং রক্ত পরীক্ষা হোক বিয়ের আগেই।

01/08/2026
31/07/2026

রাজপথে ফেইল হলে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া মারাত্মক হারে বেড়ে যাবে। এর জন্য আপনার প্রতিবেশীদের জন্য হাত বাড়াবেন। কেউ তুলে নিতে চাইলে প্রশ্নবিদ্ধ করবেন।

আজ আমার সন্তান নিলে কাল আপনার সন্তানের দিকে হাত বাড়াবেই। দেশটা ভালো নেই। বসবাসের অযোগ্য হয়ে গেছে। সেদিন যারা ঘরে বসে গুলি খাইছে ওরা ঠিক আপনার আমার মতোই ভাবতো আমার কিছু হবে না।

আমরা যারা ভাবছি আমার কিছু হবেনা তারা ভুল ভাবছি। আমাদের ও এমন অবস্থা হবে। দয়া করে আপনার বিল্ডিং কিংবা এলাকা থেকে কাউকে তুলে নিতে আসলে বাঁধা দিন।

রুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন ,কেন নিয়ে যাচ্ছেন?

Never stop raising your voice.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mahmuda Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category