Đr-Almas Ali Hriday

Đr-Almas Ali Hriday This is my personal page...�

27/11/2025

৪৫ তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ৩ জন ই ডাক্তার!
পুলিশ ক্যাডারে ১ম হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ডা. আল ফারাবী!

এবং পুলিশ ক্যাডারে ২য় হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ডা. সাদিয়া মিতু!

তৃতীয় হয়েছেন রংপুর মেডিকেল কলেজের হাদিদ হাসান হিমেল।

অভিনন্দন আপনাদের।

Basic Surgical Skills Programme 💚🌿Surgery Department 🔥🔥
26/10/2025

Basic Surgical Skills Programme 💚🌿
Surgery Department 🔥🔥

টং দোকানের সামনেই বসা...হয়ত চায়ে চমুক দিয়ে আগামী দিনের স্বপ্ন বুনছিলেন...মাথায় এসে পড়ল প্রায় ১৫০ কেজি ওজনের বিয়ারিং প্যা...
26/10/2025

টং দোকানের সামনেই বসা...হয়ত চায়ে চমুক দিয়ে আগামী দিনের স্বপ্ন বুনছিলেন...মাথায় এসে পড়ল প্রায় ১৫০ কেজি ওজনের বিয়ারিং প্যাড...এবং ঘটনাস্থলেই মৃত্যু! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
ঘটনাস্থল ফার্মগেট! ২৬ অক্টোবর। দুপুর ১২ টা!

মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি।
গত ১৮ সেপ্টেম্বরও একই এলাকায় বিয়ারিং প্যাড় খুলে পড়ে! ভাগ্য গুনে সেদিন কেউ মারা যায় নি।
কত সহজেই প্রিয় প্রাণগুলো হারাই আমরা!
এক জনের চলে যাওয়ায় কিইবা আসে যায়! অথচ যার যায় শুধু সেই জানে...একজনের অভাবে একটা পৃথিবী কত শুণ্য হয়ে যায়।

~ Saklayen Russel

❌ ভুল চিকিৎসা = আজীবনের ক্ষতি। একটি সতর্কতামূলক পোস্ট‼️হাত একটু বাকাঁ মনে হওয়ার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছিল। আজ তার ...
03/09/2025

❌ ভুল চিকিৎসা = আজীবনের ক্ষতি।
একটি সতর্কতামূলক পোস্ট‼️
হাত একটু বাকাঁ মনে হওয়ার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছিল। আজ তার হাতের এই অবস্থা দেখে বুকটা কেঁপে উঠলো।মেয়েটির বয়স ১৬ বছর, জীবন পুরোটাই বাকি। এখন হাত কেটে ফেলা ছাড়া আর কিছু করার নেই। কবিরাজি চিকিৎসার ৭ দিন পর ফলাফল।
✅ হাড়-জোড়ার সমস্যা হলে অবশ্যই অর্থোপেডিক চিকিৎসকের কাছে যান।
বি দ্রঃ পোস্টটি জনসচেতনতায় শেয়ার করার অনুরোধ রইল।

~ Dr. Badhon

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ! 🌸আজকের এই মুহূর্তে আমি মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। তাঁর রহমত, ...
20/08/2025

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ! 🌸

আজকের এই মুহূর্তে আমি মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। তাঁর রহমত, করুণা এবং দয়ার অব্যাহত নিঃশেষে আজ আমি সেই স্বপ্নের জায়গায় পৌঁছেছি—
From now:
Dr. Almas Ali Hriday 🩺✨

এই অর্জনের পেছনে রয়েছে আমার বাবা-মা, শিক্ষক, বন্ধু এবং হোস্টেলের সকল সহপাঠীর অসীম সহায়তা। তাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা ছাড়া এই পথ কখনো সম্ভব হত না। বিশেষ করে আমার বাবা-মা, যাঁরা সবসময় আমাকে স্বপ্ন দেখিয়েছেন, কঠোর পরিশ্রম করতে শিখিয়েছেন এবং কখনো হতাশ হওয়ার সুযোগ দেননি। তাঁদের এই অবদান আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

পড়াশোনার প্রতিটি মুহূর্ত সহজ ছিল না। অসংখ্য রাত জেগে পড়াশোনা, অবসাদ, ভয়ের মুহূর্ত—সবকিছুর মধ্য দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে। কিন্তু আল্লাহর রহমত এবং আশেপাশের মানুষের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে, আর আজ সেই সমস্ত পরিশ্রম সার্থক হলো।

📖 ক্লাস ওয়ান থেকে ফাইনাল প্রফ পর্যন্ত প্রতিটি শিক্ষকের অবদান আমার জীবনে অমূল্য। প্রতিটি ব্যাচমেট, যারা যেকোনো সময় নোটস, গাইড বা সমর্থন দিয়েছেন—তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

আর তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যাঁরা সবসময় পাশে থেকেছেন, প্রয়োজন বুঝেছেন এবং সাহায্য করেছেন।

হ্যাঁ, এই প্রফটা কঠিন ছিল। পরীক্ষার আগের রাতগুলো নির্মমভাবে কেটে গেছে—ভয়, উদ্বেগ আর অগণিত রাত জেগে পড়াশোনা। তবে এখন একটাই স্বস্তি—আর কখনো প্রফের ভাইভা দিতে হবে না! 😅

তবুও জানি, এটি শেষ নয়। সামনে আরও অনেক দায়িত্ব, আরও অনেক স্বপ্ন পূরণের সুযোগ এবং আরও অনেক সংগ্রামের পথ অপেক্ষা করছে।
সবার কাছে দোয়া চাই যেন আমি একজন ভালো মানুষ এবং সৎ ডাক্তার হয়ে সমাজের সেবা করতে পারি। 🌿💫

✨ শেষ কথা—
আল্লাহ কখনও তাহাজ্জুদের সেজদা থেকে কাউকে ফিরিয়ে দেন না। 🤍

📚 "একজন শিক্ষিকার বিদায় — আমার জীবনের গর্ব, আমার মা"(৩ আগস্ট ২০২৫ – একটি ইতিহাসের শেষ অধ্যায় নয়, বরং এক অধ্যায়ের চিরন্ত...
03/08/2025

📚 "একজন শিক্ষিকার বিদায় — আমার জীবনের গর্ব, আমার মা"

(৩ আগস্ট ২০২৫ – একটি ইতিহাসের শেষ অধ্যায় নয়, বরং এক অধ্যায়ের চিরন্তন আরম্ভ)

আজকের দিনটা আমার জীবনে শুধুই একটি তারিখ নয়।
আজ আমার মা, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা,
শিক্ষকতা জীবন থেকে বিদায় নিচ্ছেন — কিন্তু এই বিদায় শুধু পদ থেকে,
ভালোবাসা আর শিক্ষার পথচলা থেমে যায় না কখনো!

🏫 দুটি বিদ্যালয়, এক স্বপ্ন — আলোকিত সমাজ গড়ার প্রতিজ্ঞা

প্রথম অধ্যায় ছিল —
"১৮নং জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়",
১৬টি বছর, অগণিত শিশুর হাতে কলম তুলে দেওয়া,
সেই সব কোমল মুখ আজ ছড়িয়ে আছে দেশজুড়ে —
কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ হয়তো মা’র মতোই পরবর্তী প্রজন্মের পথপ্রদর্শক।

তারপর দ্বিতীয় অধ্যায় —
"সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়",
২০১০ থেকে ২০২৫ পর্যন্ত — আরও ১৫টি বছর,
আরও শত শত শিশুদের জীবনে জ্ঞান, শৃঙ্খলা, এবং ভালোবাসার বীজ বপন করেছেন।

💖 শাসনের আড়ালে যে ভালোবাসা লুকিয়ে থাকে, তা শুধু একজন মা-ই দিতে পারেন।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন কঠোর,
কিন্তু সেই কঠোরতার ভিতরে ছিল এক অপার মমতা,
একজন মা যেমন সন্তানের ভুল দেখলে চুপচাপ সহ্য করতে পারেন না,
তেমনই আমার মা নিজের ছাত্রছাত্রীদের জীবন গড়তেও কোনো ছাড় দেননি।

আমিও সেই শিক্ষার্থী ছিলাম —
জীবনের শুরুতে যার হাত ধরে “অ” লেখা শিখেছি,
আর রাতে সেই একই মানুষ আমার কপালে চুমু খেয়ে বলেছেন,
“ভালো মানুষ হয়ে বড় হও — এটা-ই আমার স্বপ্ন।”

🌿 একজন শিক্ষক কেবল পেশাগত দায়িত্ব পালন করেন না — তিনি জাতি গড়েন।

আমার মা একা নন —
তিনি একজন প্রতীক — সেই সমস্ত নীরব লড়াকুদের,
যারা প্রতিদিন ৩০-৪০ টি শিশুদের মনের দরজায় আলো নিয়ে হাজির হন।

তাঁর চোখে ছিল ভবিষ্যৎ গড়ার দীপ্তি,
তাঁর হাতে ছিল আশার আলো,
আর হৃদয়ে ছিল অগাধ ধৈর্য, আদর্শ, আর সততার স্ফুলিঙ্গ।

👩‍👧 আর মা হিসেবেও…

তিনি আমার কাছে শুধু মায়ের সংজ্ঞা নন,
তিনি ছিলেন সহজ সরল জীবনের দিকনির্দেশনা।
চাপের মাঝেও হাসিমুখ,
অভাবের মাঝেও সন্তানের স্বপ্ন পূরণের নিরব চেষ্টা।যেকোনো খারাপ সময়ে, কেউ যখন পাশে থাকে নাই,তিনি আমাকে পরম মমতায় আগলে রেখেছেন।

🌼 **আজ যখন তিনি পেছনে ফেলে আসছেন তাঁর প্রিয় শ্রেণিকক্ষ,

চোখের কোণে জমছে জল — কিন্তু মুখে সেই চিরচেনা শান্ত হাসি।**

আজ মা-কে দেখে মনে হচ্ছে —
একজন যোদ্ধা তার অস্ত্র রাখছেন,
কিন্তু যুদ্ধের জয়, ইতিহাস হয়ে থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে।

🌟 আমার কাছে সবচেয়ে বড় পরিচয় — আমি একজন শিক্ষিকার সন্তান।

আজ থেকে আমার মায়ের স্কুলে যাওয়া বন্ধ,
কিন্তু প্রতিদিন কোনো না কোনো ছাত্রের মনে উনি থেকে যাবেন,
তাঁর শেখানো শব্দ, মুল্যবোধ, শৃঙ্খলা — সবকিছুতেই।

সকল ছাত্রছাত্রীর মনে আজ একটি কথা ঘুরপাক খাচ্ছে —
"ম্যাডাম, আপনি আমাদের দ্বিতীয় মা-বাবা ছিলেন।"

আর আমি বলছি —
"আমি তোমার ছেলে — এই পরিচয়ই আমার জীবনের শ্রেষ্ঠ গর্ব।"

🌈 শুভ অবসর, মা।

তুমি অবসর নাও —
কিন্তু তোমার কাজ, আদর্শ, আর ভালোবাসা চিরকাল চলবে।
তোমার মত মানুষ কোনোদিন থেমে যায় না,
তারা ইতিহাস হয়ে ওঠে।

💝শিক্ষকতা শুধু পেশা নয় — এটা আত্মার দীপ্তি।

আর আমার মা সেই দীপ্তির আলো হয়ে পথ দেখিয়েছেন হাজারো শিক্ষার্থীদের।

মা তুমি দীর্ঘজিবী হও, হাজার বছর বেচে থাকো।

সবাই আমার মা এর জন্য দোয়া করবেন 🤲🤲

03/08/2025

কতো সুন্দর ছিলো সেই দিন গুলো💚🌿

22/07/2025

আমি দূর হতে তোমারেই দেখেছি💚🌿

যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:😥😥"আমি জানতাম তুমি আসবে"!...
22/07/2025

যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:😥😥

"আমি জানতাম তুমি আসবে"!💔💔

Twinkle Twinkle Little stars.How i wonder what u are!Up above the world so high,Like a diamond in the sky.
21/07/2025

Twinkle Twinkle Little stars.
How i wonder what u are!
Up above the world so high,
Like a diamond in the sky.

21/07/2025

আল্লাহ রহম করো🙏🥲🥲

21/07/2025

মাইলস্টোন কলেজের বিমান দু'র্ঘটনা🥲🥲
আল্লাহ সবাইকে হেফাজত করুক।

Address

Dhaka

Telephone

+8801521106132

Website

Alerts

Be the first to know and let us send you an email when Đr-Almas Ali Hriday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Đr-Almas Ali Hriday:

Shortcuts

Share

Category