03/09/2026
বেনাপোল দিয়ে কলকাতা যাচ্ছেন? তাহলে এই পোস্টটা আগে পড়ে নিন। 🇧🇩➡️🇮🇳
আজকে নিজে বেনাপোল দিয়ে কলকাতা ঢুকলাম।
কোথায় কত টাকা লাগল, কোন ডকুমেন্ট চাইল, নতুন টার্মিনালে কী পরিবর্তন এসেছে, ইমিগ্রেশনে কী জিজ্ঞেস করেছে, এমনকি ৪৫০ টাকায় কোন SIM পেলাম, সবকিছু নিজের আজকের অভিজ্ঞতা থেকে বলছি।
কারণ বর্ডারে গিয়ে অন্যের কাছে শুনে জানার চেয়ে, আগে থেকে জানা থাকলে ভ্রমণটা অনেক সহজ।
🇧🇩 প্রথমে বাংলাদেশ অংশ
সময় একটু বাঁচানোর জন্য আমি সরাসরি কলকাতা নিউমার্কেটের টিকিট কেটেছি।
ভাড়া ২,৩০০ টাকা।
তবে কম খরচে যেতে চাইলে ট্রেনে বর্ডার পর্যন্ত এসে বর্ডার পার হয়ে:
বনগাঁ ৫০ রুপি → দমদম ২০ রুপি → মেট্রো → এসপ্ল্যানেড।
এবার আসি বর্ডারের মূল প্রসেসে।
১️⃣ পোর্ট ট্যাক্স
বেনাপোলে ঢোকার গেটে পোর্ট ট্যাক্স দিতে হবে।
অনলাইনে খরচ ৬০.১১ টাকা।বিকাশেজ
২️⃣ কাস্টমস + ট্রাভেল ট্যাক্স
ব্যাগ স্ক্রিনিংয়ের পর ট্রাভেল ট্যাক্স চেক করবে।
আমি বিকাশে ১,০১০ টাকা দিয়েছি।
👉 যারা ল্যাপটপ বা ক্যামেরা নিয়ে যাচ্ছেন, একটা গুরুত্বপূর্ণ কথা:
বাংলাদেশ অংশ থেকেই এগুলোর এন্ডোর্সমেন্ট করিয়ে নেবেন।
না হলে ফেরার সময় ভারতীয় কাস্টমসে অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে পারেন।
৩️⃣ পাসপোর্ট + NOC চেক
এরপর হেঁটে পাসপোর্ট চেক এবং NOC চেক।
৪️⃣ ইমিগ্রেশন
আমার ক্ষেত্রে খুবই সহজ ছিল।
কেন যাচ্ছেন, কী করেন, প্রফেশন প্রুফ ইত্যাদি চেক করেছে।
NOC রেখে দিয়েছে।
ব্যস, বাংলাদেশ অংশের পর্ব শেষ।
বের হওয়ার সময় শুধু পাসপোর্টের Exit Seal ঠিক আছে কিনা দেখে নেবেন।
---
🇮🇳 এবার ভারত অংশ
এখানে বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছে।
আগের মতো নেই। নতুন টার্মিনাল হয়েছে এবং আগের জায়গা থেকে বেশ কিছুটা দূরে। রোগি বা বয়স্ক ব্যাক্তি নিয়ে গেলে অবশ্যই খোজ নিবেন তাদের ট্রান্সফার করার গাড়ি আছে যোগাযোগ করে নিবেন..
তবে টার্মিনালটা বেশ সুন্দর ও গোছানো।
প্রথমেই প্রতি ব্যক্তির জন্য ২০০ রুপি টার্মিনাল চার্জ।
তারপর টোকেন নিয়ে গেটে টেম্পারেচার চেক।
এরপর Indian Customs।
এখানে আমার পরামর্শ:
পাসপোর্ট আর e-Arrival Card হাতে রাখবেন।
বাকি জিনিস যেমন মোবাইল, ঘড়ি, বেল্ট ইত্যাদি ব্যাগে রাখবেন।
কাস্টমস শেষ হলে শুরু হবে e-Arrival Card + Immigration।
🛂 e-Arrival Card নিয়ে সতর্ক থাকবেন
এখানে তথ্যগুলো সঠিকভাবে দেবেন।
হোটেলের নাম, ঠিকানা, নিজের ই-মেইল, জরুরি যোগাযোগের তথ্য এবং ফোন নম্বর ঠিকভাবে পূরণ করবেন।
কারণ প্রয়োজন হলে ইমিগ্রেশন অফিসার তথ্য যাচাই করতে পারেন।
এরপর সাধারণ কিছু প্রশ্ন:
• কোথায় যাবেন?
• কতদিন থাকবেন?
• কী করেন?
তারপর ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট।
সব শেষ হলে গেট দিয়ে বের হওয়ার সময় আবার Exit Seal দেখিয়ে বের হতে হবে।
ব্যস।
Welcome to India. 🇮🇳
---
📱 আরেকটা কাজের তথ্য: Airtel SIM
যারা কলকাতা বা ভারতের অন্য জায়গায় ঘুরতে যাবেন, তারা চাইলে Airtel All India SIM নিয়ে নিতে পারেন।
আমি যে প্যাকেজটি নিয়েছি:
📶 ১.৫ GB ডাটা প্রতিদিন
🚀 5G ডাটা Unlimited
📞 India-এর মধ্যে Unlimited Calling
💰 ৪৫০ টাকা, SIM-এর দামসহ
মেয়াদ আপনার ভিসার মেয়াদ পর্যন্ত
আর মজার বিষয় হলো, টার্মিনাল থেকে বের হওয়ার সময় একদম শেষের দোকানটি থেকে SIM নিয়েছি।
ভারতের বিভিন্ন জায়গায় ঘুরবেন যারা, তাদের জন্য এটা বেশ সুবিধাজনক।
---
⚠️ যারা হুন্ডি করবেন, তাদের জন্য একটা কথা। অবশ্যই পরিচিত হলে যাবেন না হলে কিছু টাকা কমেই এ পাড়ে এসে ট্রান্সফার করে নিবেন
ডিরেক্ট বাসে গেলে কিছুটা বিরম্বনায় পড়তে পারেন।
কারণ টাকা নিয়ে যিনি গেটে ঢুকবেন, তাকে ভেতরে ঢুকতে নাও দিতে পারে। আবার যার কাছে টাকা যাবে, তাকেও গেট দিয়ে বের হতে না দেওয়ার পরিস্থিতি হতে পারে।
বাইরে গিয়ে আবার ওঠার সুযোগ থাকলেও অপ্রয়োজনীয় ঝামেলা বা নানা প্রশ্নের মুখোমুখি হতে পারেন।
তাই যাওয়ার আগে বিষয়টা ভালোভাবে বুঝে নেবেন।
---
❤️ শেষ কথা
আজকের নিজের অভিজ্ঞতা থেকে বললাম।
আমার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত দুই পাশের প্রসেসই মোটামুটি সহজ ছিল। কলকাতায় এসেও এখন পর্যন্ত মানুষের ব্যবহার নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি।
তবে বর্ডারের নিয়ম যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই যাওয়ার আগে সর্বশেষ নিয়ম অবশ্যই যাচাই করে নেবেন।
পোর্ট ট্যাক্স অনলাইনে পেমেন্ট এবং e-Arrival Card ফিলাপের লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি।
যারা সামনে বেনাপোল দিয়ে কলকাতা যাবেন,
পোস্টটা সেভ করে রাখুন। আর পরিচিত কেউ গেলে তার কাছেও শেয়ার করে দিন।
ভ্রমণের সবচেয়ে ভালো প্রস্তুতি হলো, অন্যের অভিজ্ঞতা থেকে নিজের ঝামেলাটা একটু কমিয়ে নেওয়া। ❤️
অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন।
Collected post