11/03/2024
কতোদিন যে একটা মন ভরা ঘুম দেয়না ঈশ্বরই জানেন। আর মা জানে ।আজ হঠাৎই তার বৌমাকে ফোনে বলছে ওতো ঘুমায় না ঠিকমতো।কী করে যে বুঝে মা ই জানে।সত্যিই মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে।এত স্ট্রেস,এতো ওয়ার্কলোড এতো পড়াশোনার প্রেশার জীবন কে আমি কবে ঠিক এনজয় করতে পেরেছি ভুলেই গেছি।যদিও মেডিকেল সায়েন্স এনজয় করি,কিন্তু মন খারাপ করে দেয় এতোএসব নেগেটিভ নিউজ চারিদিকে ডাক্তারদের বিরুদ্ধে।দেশটা পোচে গন্ধ হয়ে গেছে।এটার আর শুধরাবার জায়গা নাই।ঈশ্বর সমস্ত অশুভর বিনাশ করুন