Bangladesh Medical Technologist Alliance - BMTA

Bangladesh Medical Technologist Alliance - BMTA Country's Largest and Only Organization of Medical Technologists.

অভিনন্দনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব হলে ড. এ এন এম বজলুর রশীদ
02/09/2026

অভিনন্দন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব হলে ড. এ এন এম বজলুর রশীদ

বিএমটিএ এর সভাপতি ওবায়দুর মহাসচিব জিসান। বিস্তারিত কমেন্টে
30/08/2026

বিএমটিএ এর সভাপতি ওবায়দুর মহাসচিব জিসান।
বিস্তারিত কমেন্টে

অভিনন্দন
30/08/2026

অভিনন্দন

বিএমটিএর সভাপতি ওবায়দুর, মহাসচিব জিসান

#বিএমটিএ #সভাপতি #মহাসচিব

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)-এর নতুন নেতৃত্বের ওপর আমাদের পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে।আমরা দৃঢ়ভাবে বি...
29/08/2026

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)-এর নতুন নেতৃত্বের ওপর আমাদের পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন নেতৃত্ব কারিগরি টেকনোলজিস্টদের দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনা দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করবে এবং মেডিকেল টেকনোলজিস্ট জাতির অধিকার, মর্যাদা ও উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নতুন নেতৃত্বের হাত ধরে বিএমটিএ আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে—এমনটাই আমাদের প্রত্যাশা।

আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে নতুন নেতৃত্বকে সহযোগিতা করি এবং মেডিকেল টেকনোলজিস্টদের একটি উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলি।

নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক শুভকামনা।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে, ২০২২-২০২৫ মেয়াদি কমিটি  বিলুপ্...
28/08/2026

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে, ২০২২-২০২৫ মেয়াদি কমিটি বিলুপ্ত করা হয়েছে,
অতি দ্রতই নতুন কমিটি প্রকাশ করা হবে।

নোটিশএতদ্বারা বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)-এর সকল সদস্য ও সাধারণ মেডিকেল টেকনোলজিস্টদের অবগতির জন্...
26/08/2026

নোটিশ

এতদ্বারা বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)-এর সকল সদস্য ও সাধারণ মেডিকেল টেকনোলজিস্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, বিকাল ৫.০০ ঘটিকায় বিএমটিএ কেন্দ্রীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সকল সদস্য এবং সাধারণ মেডিকেল টেকনোলজিস্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো।

সভায়—

- ২০২২–২০২৫ মেয়াদের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে।
- মেডিকেল টেকনোলজিস্টদের আগামী দিনের জাতীয় দাবি আদায়ে করণীয় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
- সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও আন্দোলনের বিষয়ে আলোচনা করা হবে।

অতএব, সভাটির গুরুত্ব বিবেচনা করে সকলের স্বতঃস্ফূর্ত ও সময়মতো উপস্থিতি একান্তভাবে কাম্য।

স্থান: বিএমটিএ কেন্দ্রীয় কার্যালয়, এফ-২০, ব্লক-বি, জাকির হোসেন রোড, জাকির হোসেন মাঠের পাশে, মোহাম্মদপুর, ঢাকা।
সময়: বিকাল ৫.০০ ঘটিকা।

আহ্বানে

এস. এম. ওবায়দুর রহমান
সভাপতি
বিএমটিএ,কেন্দ্রীয় কমিটি।

শামীম শাহ
মহাসচিব
বিএমটিএ,কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মেডিকেল টেকনোলজিতে উত্তীর্ণ মোঃ রাহিয়ান ইসলাম প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও...
24/08/2026

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মেডিকেল টেকনোলজিতে উত্তীর্ণ মোঃ রাহিয়ান ইসলাম প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করে জিকেএস স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।

রাহিয়ান ইসলাম আমাদের গর্ব। তিনি শুধু একজন সফল শিক্ষার্থী নন, বরং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ সকল মেডিকেল টেকনোলজিস্টদের জন্য অনুপ্রেরণা ও গর্বের প্রতীক।

তাঁর এই সাফল্য প্রমাণ করে যে, কারিগরি শিক্ষায় শিক্ষিত মেডিকেল টেকনোলজিস্টরাও উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)-এর পক্ষ থেকে মোঃ রাহিয়ান ইসলামের শিক্ষা জীবনের এই সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাঁর উচ্চশিক্ষা, কর্মজীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

রাহিয়ান ইসলাম আমাদের গর্ব, কারিগরি মেডিকেল টেকনোলজিস্টদের গর্ব।

শুভেচ্ছান্তে
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)

বিজ্ঞপ্তি ও আহ্বানবাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)-এর পক্ষ থেকে সারাদেশে পরিচালিত সকল প্রাইভেট হাসপাতা...
24/08/2026

বিজ্ঞপ্তি ও আহ্বান

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)-এর পক্ষ থেকে সারাদেশে পরিচালিত সকল প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও নার্সিংহোমে কর্মরত এবং নতুনভাবে চাকরিতে যোগদানকারী মেডিকেল টেকনোলজিস্টদের প্রতি চাকরির ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মাবলী ও নীতিমালা অনুসরণ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

চাকরির ক্ষেত্রে ন্যায্য বেতন, নির্ধারিত কর্মঘণ্টা, দায়িত্ব অনুযায়ী পদবি, নিয়োগপত্র, অভিজ্ঞতার স্বীকৃতি এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করার বিষয়ে সকল মেডিকেল টেকনোলজিস্টকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সকলের প্রতি আহ্বান—

- চাকরিতে যোগদানের পূর্বে প্রতিষ্ঠানের নিয়মাবলী ও শর্তাবলী ভালোভাবে জেনে নিন।
- অবশ্যই নিয়োগপত্র বা লিখিত চুক্তিপত্র গ্রহণ করুন।
- দায়িত্ব ও কাজের ধরন অনুযায়ী যথাযথ পদবি নিশ্চিত করুন।
- ন্যায্য ও সম্মানজনক বেতন নিশ্চিত করার বিষয়ে সচেতন থাকুন।
- অমানবিক বা অতিরিক্ত কর্মঘণ্টার ক্ষেত্রে যৌক্তিক অধিকার আদায়ে সোচ্চার হোন।
- পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার চেষ্টা করুন।
- কোনো ধরনের বৈষম্য বা অনিয়মের শিকার হলে বিএমটিএকে অবহিত করুন।
- ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাগত ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধি করুন।

মনে রাখবেন—আমরা যদি নিজ নিজ কর্মক্ষেত্রে সচেতন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হই, তাহলে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা সহজ হবে। এতে শুধু ব্যক্তি মেডিকেল টেকনোলজিস্টই উপকৃত হবেন না, বরং সমগ্র মেডিকেল টেকনোলজিস্ট সমাজের মর্যাদা, অধিকার ও ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে।

আসুন, ঐক্যবদ্ধ হই—অধিকার প্রতিষ্ঠা করি।
মেডিকেল টেকনোলজিস্টদের মর্যাদা রক্ষা করি, পেশাকে এগিয়ে নিয়ে যাই।

ঐক্য • অধিকার • মর্যাদা • উন্নয়ন

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)

সারাদেশের সকল হাসপাতাল তিন সিপ্ট সেবা চালু করা প্রয়োজন https://www.asia-post.com/ap-special/ap2ya1281wl9-%E0%A7%AD-%E0%A...
23/08/2026

সারাদেশের সকল হাসপাতাল তিন সিপ্ট সেবা চালু করা প্রয়োজন
https://www.asia-post.com/ap-special/ap2ya1281wl9-%E0%A7%AD-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A7%AB-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE?fbclid=IwdGRjcAT3iItjbGNrBPeGvHBkb2YBZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEeaASLwqWGc2eZh89DcwFlJSYe5CWDq24sEYH7JDBcSvEStHE-7nus0HP_PF8_aem_zTwEaZRkt-vPw-hlIQ2AOg

এপি স্পেশাল৭ হাজার কোটির যন্ত্র চলে ৫ ঘণ্টা• দুপুর হলেই জনশূন্য হাসপাতাল• চিকিৎসা করাতে গিয়ে শেষ সম্বলও বিকিয়ে দ...

Address

23/B, Lalmatia
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801718763398

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Medical Technologist Alliance - BMTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Medical Technologist Alliance - BMTA:

Shortcuts

Share