Dr.Md.Mazharul Huq Tanim

Call Directions Website Contact the practice

Dr.Md.Mazharul Huq Tanim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Mazharul Huq Tanim, Doctor, Dhaka.

ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ।
চেম্বার - ডা.সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মালিবাগ ঢাকা।
২.অরোরা হাসপাতাল কাকরাইল ঢাকা।
৩.মেডিস্ক্যান, কিশোরগঞ্জ।
সিরিয়াল - +8801709459770

📢 কিশোরগঞ্জবাসীর জন্য সুখবর! 🩺ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও বন্ধ্যত্ব (Infertility) সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নি...
28/09/2026

📢 কিশোরগঞ্জবাসীর জন্য সুখবর! 🩺

ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও বন্ধ্যত্ব (Infertility) সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আর ঢাকা যাওয়ার প্রয়োজন নেই!

সোমবারের পরিবর্তে আগামী ০১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) কিশোরগঞ্জে রোগী দেখবেন—

👨‍⚕️ ডা. মোঃ মাজহারুল হক তানিম
ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও স্থূলতা বিশেষজ্ঞ
📍 চেম্বার: মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার, স্টেশন রোড, কিশোরগঞ্জ
🗓️ তারিখ: ০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
⏰ সময়: বিকাল ৩টা – রাত ৯টা

📞 সিরিয়ালের জন্য:01709459770
#মেডিস্ক্যান_কিশোরগঞ্জ

27/09/2026

ডায়াবেটিস হলেই কি সব ফল খাওয়া নিষেধ? 🍏🥭
অনেকেরই ধারণা ডায়াবেটিস ধরা পড়লেই ডায়েট থেকে সব ধরণের ফল বাদ দিতে হবে—যা একেবারেই সঠিক নয়! ফল থেকে আমরা প্রয়োজনীয় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার পাই, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফল নির্বাচনের নিয়মটা জানা জরুরি:

⚠️ যেসব রসালো ও মিষ্টি ফল রক্তের সুগার দ্রুত বাড়ায় (High GI):
আম, কাঁঠাল, কলা, কমলা, মাল্টা ও আঙুর ইত্যাদি (এগুলো নিয়ন্ত্রণে রেখে খাওয়া উচিত)।
✅ যেসব ফল ডায়াবেটিসে তুলনামূলক নিরাপদ (Low GI):
পেয়ারা, সবুজ আপেল, জাম্বুরা, আমড়া ও নাশপাতি ইত্যাদি (এগুলোতে ফাইবার বেশি থাকে এবং সুগার ধীরে ধীরে বাড়ে)।

তবে মনে রাখবেন, আপনার রক্তের সুগার লেভেল, বয়স ও সার্বিক স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভর করেই ফল খাওয়ার পরিমাণ নির্ধারণ করা উচিত। তাই খাদ্যতালিকা তৈরির আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। 🩺

 #ইনফার্টিলিটির ( বন্ধ্যাত্ত)  কারন নির্নয় ও চিকিৎসার অপারেশনে,বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল)।Tra...
27/09/2026

#ইনফার্টিলিটির ( বন্ধ্যাত্ত) কারন নির্নয় ও চিকিৎসার অপারেশনে,বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল)।

Transforming from Endocrinologist to Reproductive endocrinology & inftertility specialist.

26/09/2026

🚨 রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) বেড়ে গেছে? আজই সাবধান হোন! 🚨
কোলেস্টেরলের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে তা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। LDL বা খারাপ কোলেস্টেরল বেশি থাকলে যে খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলা বা কমিয়ে দেওয়া উচিত জানুন আজকের ভিডিও তে....

সুস্থ হৃদযন্ত্র ও দীর্ঘায়ুর জন্য আজই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন এবং সঠিক পরামর্শ নিন।
📞 সিরিয়াল পেতে কল করুন: 01709459770
#কোলেস্টেরল #স্বাস্থ্যটিপস

26/09/2026

১১৮ কেজি থেকে ২০ কেজি ওজন কমার বাস্তব গল্প।প্রথম কমেন্টে

শুভ সকালGLP-1 Drugs ও NAION: হঠাৎ দৃষ্টিশক্তি হারানোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন আলোচনাSemaglutide (Ozempic, Wegovy ও Moun...
26/09/2026

শুভ সকাল

GLP-1 Drugs ও NAION: হঠাৎ দৃষ্টিশক্তি হারানোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন আলোচনা

Semaglutide (Ozempic, Wegovy ও Mounjaro–এর মতো জনপ্রিয় diabetes ও weight-loss medication নিয়ে বর্তমানে একটি বিরল কিন্তু গুরুতর eye condition—NAION (Nonarteritic Anterior Ischemic Optic Neuropathy)—নিয়ে আলোচনা চলছে।

NAION কী?
এটি এমন একটি condition যেখানে optic nerve-এর blood supply হঠাৎ কমে যায়, ফলে সাধারণত—

♦ হঠাৎ vision loss হয়
♦সাধারণত pain থাকে না
♦vision loss অনেক ক্ষেত্রে permanent হতে পারে

কিছু রোগী GLP-1 drug ব্যবহারের পর NAION হওয়ার দাবি করে manufacturers-এর বিরুদ্ধে personal injury lawsuit করেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এখন পর্যন্ত কোনো গবেষণায় GLP-1 drugs যে সরাসরি NAION cause করে, তা প্রমাণিত হয়নি।

📌 তাহলে GLP-1 drugs-এর সঙ্গে সম্পর্কটা কী?

২০২৪ সালে Boston-এর একটি health center থেকে একটি safety signal পাওয়ার পর researchers GLP-1 drugs ও NAION-এর সম্ভাব্য association নিয়ে গবেষণা শুরু করেন।

এরপর বিভিন্ন study-তে conflicting results পাওয়া গেছে।

কিছু গবেষণায় NAION-এর risk সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেলেও, অন্য গবেষণায় কোনো significant association পাওয়া যায়নি।

২০২৬ সালের American Academy of Ophthalmology (AAO) ও North American Neuro-Ophthalmology Society (NANOS) consensus statement অনুযায়ী, যদি কোনো increased risk থেকেও থাকে, সেটি সম্ভবত খুবই low; তবে বিষয়টি নিয়ে আরও research প্রয়োজন।

⚠️ NAION-এর established risk factors

GLP-1 drug ব্যবহার ছাড়াও NAION-এর কিছু পরিচিত risk factor রয়েছে, যেমন

১... Diabetes*****
২... Nocturnal hypotension — রাতে blood pressure অতিরিক্ত কমে যাওয়া
৩.. Small optic nerve cup / “disc at risk”
৪.. এক চোখে আগে NAION হয়ে থাকলে অন্য চোখের risk সম্পর্কেও individualized assessment প্রয়োজন হতে পারে।

📌 FDA কী বলছে?

বর্তমানে FDA-এর approved labeling-এ NAION-কে specific adverse effect হিসেবে আলাদাভাবে required warning হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে FDA potential safety signal-টি review করছে এবং post-marketing safety data নিয়মিত monitor করে।

GLP-1 drugs → NAION?

👉 Possible association নিয়ে signal আছে
👉 কিছু study increased risk-এর ইঙ্গিত দিয়েছে
👉 কিছু study কোনো association পায়নি
👉 Causation এখনো established নয়
👉 যদি risk থাকে, available evidence অনুযায়ী তা সম্ভবত খুবই low

অর্থাৎ, “Ozempic/Wegovy/ Mounjaro NAION করে”—এভাবে নিশ্চিতভাবে বলা এখনো scientifically justified নয়।

তবে GLP-1 therapy নেওয়া কোনো রোগীর যদি হঠাৎ, painless visual loss হয়, তাহলে এটিকে জরুরি ophthalmic/neuro-ophthalmic problem হিসেবে evaluate করা উচিত।


Ozempic( Inj Semaglutide )  ব্যবহার করে লাখ লাখ মানুষ ওজন কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে উপকার পেয়েছেন। অনেক ...
25/09/2026

Ozempic( Inj Semaglutide ) ব্যবহার করে লাখ লাখ মানুষ ওজন কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে উপকার পেয়েছেন। অনেক রোগীর জন্য এটি জীবন পরিবর্তনকারী একটি ওষুধ হতে পারে।

তবে কোনো ওষুধই পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সম্পূর্ণ মুক্ত নয়।
কিছু মানুষের ক্ষেত্রে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য অথবা তীব্র পেটের অস্বস্তি হতে পারে। বিরল হলেও গুরুতর কিছু জটিলতা, যেমন অগ্ন্যাশয়ের প্রদাহ (pancreatitis), পিত্তথলির সমস্যা এবং দৃষ্টিশক্তি-সংক্রান্ত কিছু সমস্যা কিছু রোগীর ক্ষেত্রে দেখা গেছে।
গবেষকরা এখনো এই ওষুধের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে গবেষণা করছেন। কিছু পার্শ্বপ্রতিক্রিয়াকে কেন্দ্র করে চলমান আইনি মামলাও রয়েছে।

এর অর্থ এই নয় যে সবাইকে Ozempic Semaglutide /Tirzepatide দেয়া বন্ধ করে দিতে হবে।
এর অর্থ হলো, ওষুধটি চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত, সম্ভাব্য বিপদের লক্ষণগুলো সম্পর্কে জানা উচিত এবং শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছে বলেই কোনো ওজন কমানোর ওষুধকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত মনে করা উচিত নয়।
আপনার জন্য উপযুক্ত ওষুধই সবচেয়ে ভালো ওষুধ, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ওষুধটি সবচেয়ে বেশি ট্রেন্ড করছে সেটি নয়।

আজ যদি আপনাকে ওজন কমানোর জন্যInj Tirzepatide /Semaglutide / Ozempic নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাহলে আপনি কি এটি গ্রহণ করবেন? কেন করবেন বা কেন করবেন না?
কমেন্টে আপনার মতামত জানান।


25/09/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Mazharul Huq Tanim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md.Mazharul Huq Tanim:

Shortcuts

Share

Category