23/09/2022
স্পীচ ডিলে? কথা বলতে না পারা? কথা কম বলা?
আসুন জেনে নেই এ সকল প্রশ্নের সহজ উওর ও সঠিক চিকিৎসা।
আজকাল প্রায়শই লক্ষ্য করা যায় অনেক শিশু তার বয়সের তুলনায় কথা বলতে পারেনা কিংবা কথা কম বলে। অনেক অবিভাবক এ সকল বিষয় নিয়ে চিন্তিত থাকেন। আবার অনেকে মনে করেন এই সমস্যা বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে।
স্পীচ ডিলে বলতে বয়সের তুলনায় যে সকল শিশুরা কথা বলার ক্ষেত্রে পিছিয়ে আছে এমন অবস্থাকে বোঝায়৷ এটা যে কোন কারনেই হতে পারে। যেমনঃ শ্রবনজনিত সমস্যা, জন্মগত ত্রুটি, মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা, ট্রমা, যোগাযোগে ঘাটতি, একই সাথে অনেকগুলো ভাষা শেখানো, মাত্রার অধিক স্ক্রিনে আসক্তি এবং অন্যান্য। আপনার শিশু যখন কথা বলতে পারেনা ও মনের ভাব প্রকাশ করতে পারেনা তখন সে মানসিক দক্ষতার দিক থেকেও অনেকটা পিছিয়ে থাকে।
স্পিচ ডিলে / কথা বলতে না পারা / কথা কম বলা সমস্যার ক্ষেত্রে একমাত্র বিজ্ঞানসম্মত চিকিৎসা হলো স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। তবে অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে আপনার শিশুটি সম্পূর্ণভাবে কানে শুনতে পায় কি না। (?)
শ্রবণ জনিত কোন সমস্যা না থাকলে আপনার শিশুকে অবশ্যই যতদ্রুত সম্ভব স্পীচ থেরাপি চিকিৎসা শুরু করতে হবে। তবে মনে রাখবেন স্পিচ থেরাপি চিকিৎসা পদ্ধতি একটি চলমান প্রক্রিয়া। সমাধান পেতে আপনাকে ধৈর্য ধারন করে থেরাপি চিকিৎসকের সাথে সমন্বয় করতে হবে।
আর যদি শ্রবণ জনিত কোন সমস্যা খেয়াল করেন আপনার শিশুর মধ্যে তাহলে অবশ্যই একজন সার্টিফাইড অডিওলজিস্ট চিকিৎসকের মাধ্যমে সমস্যা নির্ণয় ও সমাধান করে স্পিচ থেরাপি চিকিৎসা শুরু করবেন।
কানে শুনতে না পাওয়া,কানে কম শুনতে পাওয়া, স্পিচ ডিলে ( কথা বলতে পা পারা, কথা কম বলা, যোগাযোগে ঘাটতি) এ সকল সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন আমাদের হেয়ারিং ও স্পিচ থেরাপি ক্লিনিকে। আমাদের এখানে নিয়মিত সেবা প্রদান করছেন অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফাইড অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট / থেরাপিস্ট।
এপোয়েনমেন্ট নিতে যোগাযোগ করুন :01757919474
ঠিকানাঃ The Hearing Solutions Clinic.
Child Care & Speech Solutions.
৩য় তলা, সিরাজ মার্কেট, কচুক্ষেত, মিরপুর -১৪।