Naqaa Healing

Naqaa Healing রুক্বইয়াহ শারইয়্যাহ এবং ইসলামিক কাউন্সেলিং
Healing with Purity By Allaah's Leave

আমরা নববী চিকিৎসা পদ্ধতি প্রদান করে থাকি আল্লহর বান্দাদের জন্য- কুর'আন ও সুন্নাহ দারা রুকইয়াহ আশ-শারইয়্যাহ, হিজামা, ও ইসলামিক কাউন্সেলিং

❔রুক্বইয়াহ কী❓✔‘রুক্বইয়াহ’ এর আভিধানিক ও ব্যবহারিক অর্থে ঝাড়ফুঁক বোঝানো হয় -> সুস্থতা লাভের আশায় নির্দিষ্ট কিছু শব্দ উচ্...
04/08/2026

❔রুক্বইয়াহ কী❓
✔‘রুক্বইয়াহ’ এর আভিধানিক ও ব্যবহারিক অর্থে ঝাড়ফুঁক বোঝানো হয় -> সুস্থতা লাভের আশায় নির্দিষ্ট কিছু শব্দ উচ্চারণ করা বা লেখা।
✅তবে ইসলামী শারইয়্যাহর পরিভাষায় ‘রুক্বইয়াহ’ বলতে বোঝানো হয় ‘রুক্বইয়াহ শারঈয়্যাহ’ বা ইসলামী রুক্বইয়াহ/সত্য রুক্বইয়াহ/বরকতময় রুক্বইয়াহ/ইসলামী ঝাড়ফুঁক -> নিজের বা অপর কারো সুস্থতার নিয়্যাতে কুরআনের আয়াত তিলাওয়াত ও রসূলুল্লহ ﷺ হতে বর্ণিত প্রমাণিত দুআ পাঠ, আল্লহর গুণবাচক নাম (আল-আসমা-উল হুসনা) পাঠ করা, যেন আল্লহ ﷻ দয়া করে সুস্থতা ও আরোগ্য দান করেন। এসময় প্রয়োজন অনুযায়ী নিজের বা রোগীর (একই লিঙ্গের হলে) আক্রান্ত স্থানে হাত রেখে পাঠ করা, পাঠ করার মাঝে-মাঝে বা শেষে পানিতে ফুঁক দিয়ে তা পান করা, বা তেলে ফুঁক দিয়ে তা মালিশ করা --- এসবই রুক্বইয়াহ শারঈয়্যাহর অন্তর্ভুক্ত।
❌এর বাইরে যত ধরনের 'রুক্বইয়াহ' আছে তা পরিপূর্ণরূপে বাতিল, অগ্রহণযোগ্য, অপচর্চা এবং গুনাহ (এমনকি এর দ্বারা একজন শিরক বা কুফরের মতো মহাপাপেও লিপ্ত হতে পারে)।

আরো সহজ ভাষায় বললে- আল্লহই আমাদের সবকিছু দেয়ার মালিক। আমরা যখন অসুস্থ হই, তা কেবল আল্লহর ইচ্ছাতেই হই (এর পাশাপাশি দুনিয়াবী কিছু কারণও থাকে, আবার কখনো থাকে না); আমরা তখন সঠিক ঔষধ সেবন করি সুস্থ হবার আশায়। তবে এই সামান্য ঔষধটা কি আমাদের সুস্থ করতে পারে? না! এটা কেবল একটি উপকরণ বা উসিলা মাত্র। তাহলে আমাদের সুস্থ করেন কে? আল্লহ ﷻ !!!
ঠিক তেমনি (বিশেষ করে) আত্নিক রোগমুক্তির জন্য আল্লহর বলে দেয়া চিকিৎসা গ্রহণ করা হয়, সুস্থ করে দেয়ার মালিক একমাত্র তিনিই।
এব্যাপারে রসূল্লহ ﷺ বলেছেন-

وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوُوا وَلَا تداوَوْا بحرامٍ» . رَوَاهُ أَبُو دَاوُد

"আবুদ্ দারদা (রদ্বিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লহ ﷺ বলেছেন: 'নিশ্চয়ই আল্লহ রোগও নাযিল করেছেন এবং তার চিকিৎসাও নাযিল করেছেন। এবং তিনি প্রত্যেক রোগের জন্য একটি চিকিৎসা নির্ধারণ করেছেন। সুতরাং তোমরা চিকিৎসা গ্রহণ করো; তবে হারাম বস্তুর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করো না।'" (আবূ দাঊদ ৪৫৩৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৩৩)

ঠিক তেমনি মানবজীবনে সকল ধরনের রোগের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য্যের সাথে পর্যাপ্ত এবং যথাযথ চেষ্টা-পরিশ্রম করতে হবে, তবে ফলাফলের জন্য শুধুমাত্র আল্লহর উপরই আশা-ভরসা-আস্থা স্থাপন করতে হবে। কেননা চেষ্টা যদি হয় সহীহ, তবে ফলাফল অবশ্যই আমরা পাবো - হয়তো দুনিয়াতে, নয়তো আখিরতে। আল্লহ ﷻ আমাদের নিয়্যাত ও প্রচেষ্টাই দেখেন, ফলাফল তো তিনিই দেন।



Naqaa Healing-এর সকল মেন্টাল হেলথ সার্ভিসসমূহ সম্পর্কে বিস্তারিতঃ🩺রুক্বইয়াহ শার'ঈয়্যাহ:বিসমিল্লাহ্‌। আলহামদুলিল্লাহ্‌। ও...
03/08/2026

Naqaa Healing-এর সকল মেন্টাল হেলথ সার্ভিসসমূহ সম্পর্কে বিস্তারিতঃ
🩺রুক্বইয়াহ শার'ঈয়্যাহ:
বিসমিল্লাহ্‌। আলহামদুলিল্লাহ্‌। ওয়াস্ব স্বলাতু ওয়াস সালামু আলা রসূলিল্লাহ্‌।
আলহামদুলিল্লাহ্‌! সম্পূর্ণ আল্লহর রসূল ﷺ-এর সুন্নাহ্‌, সাহাবীদের রুক্বইয়াহ সংক্রান্ত আমল যা রসূলুল্লহ ﷺ সমর্থন করেছেন এবং সালাফুস্ব স্বলিহীনদের শিখিয়ে দেয়া সুন্নাহ সমর্থিত মূলনীতির হাত ধরেই আমরা আমাদের রুক্বইয়াহ সার্ভিস পরিচালনা করে থাকি।
এবং রুক্বইয়াহ শারঈয়্যাহর নামে সমাজে যত ধরনের অনধিকার চর্চা করা হয়ে থাকে, তার সব থেকে আমরা পরিপূর্ণরূপে মুক্ত, আলহামদুলিল্লাহ্‌।
🚹Raqee/রাক্বীঃ রাইয়ান উজ জামান 'আবু মুহাম্মাদ' Raiyan Uz Zaman
🕰️আমাদের সেন্টার সপ্তাহে 7 দিনই খোলা থাকে- সকাল 10:00AM থেকে রাত 08:00PM পর্যন্ত; তবে সেন্টারে আসতে হলে কমপক্ষে 1 দিন আগে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে।
✅রুক্বইয়াহর এ্যাপয়েন্টমেন্ট নেয়ার পদ্ধতি এবং পূর্বকরণীয়ঃ
1. আমাদের ফেসবুক পেইজের (Messenger) ইনবক্স, Telegram বা WhatsApp এ ম্যাসেজ দিয়ে এ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন।
2. ক্লায়েন্ট নারী হলে অবশ্যই পরিপূর্ণ পর্দা করে আসতে হবে (কমপক্ষে শালীন পোশাক এবং ফেইস-মাস্ক অবশ্যই পরিধান করে আসতে হবে) এবং নিজের সাথে স্বামীকে বা অন্য কোনো পুরুষ মাহরমকে আনতে হবে; একান্ত পুরুষ মাহরমকে আনা সম্ভব না হলে নারী কোনো সদস্যকে আনতে হবে।
নারী ক্লায়েন্ট হলে একা আসলে রুক্বইয়াহ সেশন দেয়া হবে না।
3. নিজের পূর্বের সমস্ত থেরাপী/মেডিকেল/রুক্বইয়াহ প্রেস্ক্রিপশন বা মেডিকেল রিপোর্ট অবশ্যই নিয়ে আসতে হবে, অথবা আমাদেরকে অনলাইনে ছবি তুলে ইনবক্স করতে হবে। (বিশেষ করে মানসিক রোগের মেডিকেল হিস্ট্রি থাকলে)
👉যদি কোনো কারণে এ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হয়, তাহলে অবশ্যই কমপক্ষে 1 দিন আগে জানাতে হবে, নাহলে সেই টাইম-স্লটটি নষ্ট হয়, এবং এতে অনেক সময় অন্য ক্লায়েন্টের হক্বও নষ্ট করা হয়।
1️⃣ Consultation-Ruqyah Diagnosis/কন্সাল্টেশন-রুক্বইয়াহ ডায়াগনোসিসঃ
প্রাথমিকভাবে রাক্বী ক্লায়েন্টের সমস্যার বিস্তারিত হিস্ট্রি শুনে নির্ণয় করবেন। এরপর যদি প্যারানরমাল কোনো সমস্যা চিহ্নিত হয় তাহলে ট্রিট্মেন্ট গাইডলাইন অথবা (রোগীর সম্মতিতে) সরাসরি ট্রিট্মেন্টে আগানো হবে। যদি প্রাইমারী কন্সাল্টেশনের পর প্যারানরমাল (জ্বিন/জাদু/বদনজর) সমস্যা পরিপূর্ণভাবে চিহ্নিত না হয়, তখন পরবর্তী ধাপ- রুক্বইয়াহ ডায়াগনোসিস (Ruqyah Diagnosis)-এ আগানো হবে; রুক্বইয়াহ ডায়াগনোসিস সেশনটি হবে 15 মিনিট থেকে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত; এসময় রাক্বী কেবলমাত্র কুর'আন তিলাওয়াত ও সুন্নাহ দুআ পাঠের মাধ্যমে প্যারানরমাল রোগ নির্ণয়ের কাজ করা হয় বি ইযনিল্লাহ্‌।
(Consultation-Ruqyah Diagnosis সেশনের জন্য ক্লায়েন্টকে সর্বোচ্চ 60 মিনিট বা 1 ঘন্টা সময় দেয়া হবে। যদি বাড়তি সময়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে অতিরিক্ত প্রতি 15 মিনিটে বাড়তি কিছু চার্জ উঠবে)
2️⃣ Ruqyah Live Session/রুক্বইয়াহ লাইভ সেশনঃ
কন্সাল্টেশন/রুক্বইয়াহ ডায়াগনোসিসের পর সমস্যা চিহ্নিত হবার পর ক্লায়েন্ট রুক্বইয়াহ চিকিৎসা শুরু করতে চাইলে একই দিনেই তাকে রুক্বইয়াহ লাইভ সেশন সার্ভিসটি দেয়া হবে; অথবা অন্য একদিন এ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্লায়েন্ট সরাসরি সেন্টারে আসবেন সার্ভিসটি গ্রহণের জন্য; ক্লায়েন্ট মহিলা হলে অবশ্যই পরিপূর্ণ পর্দা বা শালীন পোশাক ও ফেইসমাস্ক পরিধান করে নিজের স্বামী/পুরুষ-মাহরম/কোনো নারী সদস্যকে সাথে করে আনবেন।
Ruqyah Live Session/রুক্বইয়াহ লাইভ সেশনের সময় ক্লায়েন্টের শরীর থেকে প্যরানরমাল সমস্যাটি দূর করার উদ্দেশ্যে রাক্বী আল্লহর নিকট কেবলমাত্র কুর'আন তিলাওয়াত ও সুন্নাহ দুআ পাঠের মাধ্যমে শারঈয়্যাহসম্মতভাবে রুক্বইয়াহ করবেন।
(Ruqyah Live Session/রুক্বইয়াহ লাইভ সেশনের জন্য ক্লায়েন্টকে সর্বোচ্চ 120 মিনিট বা 2 ঘন্টা সময় দেয়া হবে; যদি বাড়তি সময়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে অতিরিক্ত প্রতি 30 মিনিটে বাড়তি কিছু চার্জ উঠবে)
3️⃣ Ruqyah Home Service Within Dhaka/রুক্বইয়াহ হোম সার্ভিস - ঢাকার মধ্যেঃ
ঢাকা শহরে যারা আছেন কিন্তু রুক্বইয়াহ সেন্টারে আসতে পারছেন না কারণ-
> তিনি খুবই দূর্বল হয়ে আছেন এবং যাতায়াত করা তার জন্য সম্ভব নয়;
> তার পরিবারের একাধিক মানুষের রুক্বইয়াহ করাতে হবে এবং/অথবা বাড়িতেও রুক্বইয়াহ করতে হবে;
> তার জন্য যাতায়াত করা সম্ভব নয় তবে তার বাড়িতে গিয়ে রুক্বইয়াহ করালে তার পরিবার বা অন্য কেউ এতে কোনো প্রকার বাধা দিবেনা, বরং সহযোগিতা-সমর্থন করবেন বি ইযনিল্লাহ;
> হোম সার্ভিসের জন্য যা সার্ভিস ফী আসবে তা ক্লায়েন্টকে পূর্বেই জানিয়ে দেয়ার পর তাতে সম্মতি জানাবেন এবং সার্ভিস গ্রহণের পর রাক্বীর সাথে অযথা bargain না করে নির্ধারিত ফী পরিশোধ করবেন;
👆🏻উপরোল্লেখিত শর্তাবলিতে রাজি হলে "Ruqyah Home Service Within Dhaka/রুক্বইয়াহ হোম সার্ভিস - ঢাকার মধ্যে" সার্ভিসটি ক্লায়েন্ট নিতে পারবেন।
আমাদের সেন্টার এসে ক্লায়েন্ট রুক্বইয়াহ সংক্রান্ত যেসকল সার্ভিস নিতে পারতেন, তা সবই তিনি হোম সার্ভিসে নিতে পারবেন ইন শা আল্লহ্‌।
("Ruqyah Home Service Within Dhaka/রুক্বইয়াহ হোম সার্ভিস - ঢাকার মধ্যে"-এ ক্লায়েন্টকে সময় দেয়া হবে সর্বোচ্চ 180 মিনিট বা 3 ঘন্টা; যদি বাড়তি সময়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে অতিরিক্ত প্রতি 30 মিনিটে বাড়তি কিছু চার্জ উঠবে)
4️⃣ Ruqyah Home Service Outside Dhaka/ঢাকার বাইরে রুক্বইয়াহ হোম সার্ভিসঃ
ঢাকার শহরের বাইরে যারা আছেন কিন্তু রুক্বইয়াহ সেন্টারে আসতে পারছেন না কারণ-
> তিনি খুবই দূর্বল হয়ে আছেন এবং যাতায়াত করা তার জন্য সম্ভব নয়;
> তার পরিবারের একাধিক মানুষের রুক্বইয়াহ করাতে হবে এবং/অথবা বাড়িতেও রুক্বইয়াহ করতে হবে;
> তার জন্য যাতায়াত করা সম্ভব নয় তবে তার বাড়িতে গিয়ে রুক্বইয়াহ করালে তার পরিবার বা অন্য কেউ এতে কোনো প্রকার বাধা দিবেনা, বরং সহযোগিতা-সমর্থন করবেন বি ইযনিল্লাহ;
> হোম সার্ভিসের জন্য যা সার্ভিস ফী আসবে তা ক্লায়েন্টকে পূর্বেই জানিয়ে দেয়ার পর তাতে সম্মতি জানাবেন এবং সার্ভিস গ্রহণের পর রাক্বীর সাথে অযথা bargain না করে নির্ধারিত ফী পরিশোধ করবেন;
👆🏻উপরোল্লেখিত শর্তাবলিতে রাজি হলে "Ruqyah Home Service Within Dhaka/রুক্বইয়াহ হোম সার্ভিস - ঢাকার মধ্যে" সার্ভিসটি ক্লায়েন্ট নিতে পারবেন।
আমাদের সেন্টার এসে ক্লায়েন্ট রুক্বইয়াহ সংক্রান্ত যেসকল সার্ভিস নিতে পারতেন, তা সবই তিনি হোম সার্ভিসে নিতে পারবেন ইন শা আল্লহ্‌।
("Ruqyah Home Service Outside Dhaka/ঢাকার বাইরে রুক্বইয়াহ হোম সার্ভিস"-এ ক্লায়েন্টকে সময় দেয়া হবে সর্বোচ্চ 180 মিনিট বা 3 ঘন্টা; যদি বাড়তি সময়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে অতিরিক্ত প্রতি 30 মিনিটে বাড়তি কিছু চার্জ উঠবে)
5️⃣ রুক্বইয়াহ সাবস্ক্রিপশনঃ
যদি কেউ তার প্যারানরমাল সমস্যার জন্য নিজে রুক্বইয়াহ প্রেস্ক্রিপশন অনুসরণ করার পাশাপাশি নিয়মিত রাক্বীর কাছে রুক্বইয়াহ লাইভ সেশন নিতে চান, তাহলে এই সেশনগুলোতে 20% থেকে সর্বোচ্চ 40% পর্যন্ত ডিস্কাউন্টে সাবস্ক্রিপশন করে নিতে পারবেন।
_বিস্তারিত জানতে এবং সাবস্ক্রিপশন করতে সেন্টারে আসুন_
🩺ইসলামিক কাউন্সেলিং (Islamic Counselling): [Collaborated with Soul Wellness/ LifeWave Hospital]
✅ইসলামিক কাউন্সেলিং এ্যাপয়েন্টমেন্ট নেয়ার পদ্ধতি এবং পূর্বকরণীয়ঃ
1. আমাদের ফেসবুক পেইজের (Messenger) ইনবক্স, Telegram বা WhatsApp এ ম্যাসেজ দিয়ে এ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন।
2. নিজের পূর্বের সমস্ত থেরাপী/মেডিকেল/রুক্বইয়াহ প্রেস্ক্রিপশন বা মেডিকেল রিপোর্ট অবশ্যই আমাদেরকে অনলাইনে ছবি তুলে ইনবক্স করতে হবে।
3. নাক্বা হিলিং টিম থেকে নির্দিষ্ট সময় জানালে তা বুকিং-এর জন্য সেশন ফী Pre-payment (অগ্রিম পরিশোধ) করতে হবে, এবং তা সম্পন্ন হলে ক্লায়েন্টের এ্যাপয়েন্টমেন্ট বুক করে দেয়া হবে।
👉যদি কোনো কারণে এ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হয়, তাহলে অবশ্যই কমপক্ষে 1 দিন আগে জানাতে হবে, নাহলে সেই টাইম-স্লটটি নষ্ট হয়, এবং এতে অনেক সময় অন্য ক্লায়েন্টের হক্বও নষ্ট করা হয়।
✅সময়- সর্বোচ্চ 1 ঘন্টা (যদি বাড়তি সময়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে অতিরিক্ত প্রতি 30 মিনিটে বাড়তি কিছু চার্জ উঠবে)

📞📱Online Counselling/অনলাইন কাউন্সেলিংঃ
🚺ফিমেইল/নারী কাউন্সেলর-সাইকোলজিস্ট মিশকাতুল জান্নাত এলিন
🚹মেইল/পুরুষ কাউন্সেলর- সাইকোলজিস্ট মহি উদ্দিন আহাম্মদ ভূঁঞা

🏢Offline Counselling or Psychiatric Intervention/অফলাইন কাউন্সেলিং বা সাইকায়েট্রিক ইন্টার্ভেনশনঃ
🚹সাইকিয়াট্রিস্ট ও কাউন্সেলর- ডাঃ এমডি রায়হান সিদ্দিকী
🏥মেন্টাল হেলথ হস্পিটাল: LifeWave
🚺নারী কাউন্সেলর- ডাঃ শারমিন সুলতানা

✅আমাদের সার্ভিস চার্জ জানতে অনুগ্রহ করে ইনবক্স করুন✅

কিছু যান্ত্রিক জটিলতার কারণে 100% চমক দেয়া সম্ভব হচ্ছে আপাতত, তবে চেষ্টা করা হচ্ছে যেন শীঘ্রই দেয়া যায়, ইন শা আল্লহ্‌!আম...
03/08/2026

কিছু যান্ত্রিক জটিলতার কারণে 100% চমক দেয়া সম্ভব হচ্ছে আপাতত, তবে চেষ্টা করা হচ্ছে যেন শীঘ্রই দেয়া যায়, ইন শা আল্লহ্‌!
আমাদের সার্ভিস সংক্রান্ত বিস্তারিত পোস্ট কিছুক্ষনের মধ্যেই দেয়া হবে ইন শা আল্লহ।
এর আগে কিছু 📢announcements:
🔊1. এখন থেকে প্রতি মাসে ৩ দিন করে 🤝Helping Hand Day🤝 থাকবে।
Helping Hand Day-তে আমাদের সকল সার্ভিসের উপর 40% DISCOUNT থাকবে (*শর্ত প্রযোজ্য)
🔊2. Naqaa Healing-এর সকল খবরাখবর, আপডেট, পোস্ট, অফার ইত্যাদি পেতে আমাদের সাথে এখন থেকে WhatsApp Channel-এও যুক্ত থাকতে পারবেন, বি ইযনিল্লাহ্‌!
(WhatsApp Channel-এর লিংক কমেন্টে দেয়া হয়েছে)
⚠️[আমাদের যেই Telegram চ্যানেলটি ছিল তা এখনো রিকভার করা সম্ভব হয়নি, আল্লহ দয়া করলে হয়তো একদিন ফেরত আনা সম্ভব হবে]

Follow Naqaa Healing's WhatsApp channel. Naqaa Healing হলো একটি Holistic Healing Centre

এখানে সম্পূর্ণ শারঈয়্যাহ সম্মত এবং সুন্নাহ পদ্ধতিতে Paranormal Illness (জ্বিনের আছর, কালোজাদু, বদনজর) এবং Mental/Psychological Illness (মানসিক অসুস্থতা) এর চিকিৎসা করা হয়।

এবং এটি হলো Naqaa Healing এর official Whatspp channel.. Join 11 followers for the latest updates.

02/08/2026

Loading....%

01/08/2026

الحمد لله!
আগামীকাল Naqaa Healing-এর সকল সার্ভিস সংক্রান্ত বিষয়ে একটি বিস্তারিত পোস্ট আসবে এবং সাথে থাকবে কিছু নতুন চমক, ইন শা আল্লহ্‌।

23/07/2026

السلام عليكم و رحمة الله و بركاته
🔈আগামীকাল (🕌জুমুআহবার) 24/07/2026📆 তারিখ হতে আগামী 📆31/07/2026 তারিখ পর্যন্ত আমাদের সকল সার্ভিসে থাকছে ‼️FLAT 40% DISCOUNT‼️, ইন শা আল্লহ।

বিঃদ্রঃ আগামী 🗓️১লা আগস্ট'২০২৬ তারিখ থেকে আমাদের সকল সার্ভিসে কিছু পরিবর্তন আনা হবে, ইন শা আল্লহ - বিশেষ করে সার্ভিস চার্জে।

তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম!সবাইকে ঈদ মুবারক!
27/05/2026

তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম!
সবাইকে ঈদ মুবারক!

20/05/2026
   الحمد لله!"أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ الشِّفَاءُ لاَ كَاشِفَ لَهُ إِلاَّ أَنْتَ""মানুষের প্রতিপালক, বি...
01/03/2026





الحمد لله!

"أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ الشِّفَاءُ لاَ كَاشِفَ لَهُ إِلاَّ أَنْتَ"
"মানুষের প্রতিপালক, বিপদ-সঙ্কট দুর করে দিন; আপনার হাতেই রয়েছে উপশম। আপনি ব্যতীত আর কেউ-ই (সঙ্কট) উন্মুক্তকারী নেই।"
-[সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন) | অধ্যায়ঃ ৪০/ সালাম (كتاب السلام) | হাদিস: ৫৫২৪]

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 13:00
14:00 - 20:00
Tuesday 08:00 - 13:00
14:00 - 20:00
Wednesday 08:00 - 13:00
14:00 - 20:00
Thursday 08:00 - 13:00
14:00 - 20:00
Friday 08:00 - 12:00
15:00 - 20:00
Saturday 08:00 - 13:00
14:00 - 20:00
Sunday 08:00 - 13:00
14:00 - 20:00

Telephone

+8801711575450

Alerts

Be the first to know and let us send you an email when Naqaa Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Naqaa Healing:

Shortcuts

Share